< দ্বিতীয় রাজাবলি 11 >

1 ইতিমধ্যে অহসিয়ের মা অথলিয়া যখন দেখল যে, তার ছেলে মারা গেছে, তখন সে উঠে সমস্ত রাজবংশকে ধ্বংস করল।
Da Ataliya mahaifiyar Ahaziya ta ga ɗanta ya mutu, sai ta shiga hallaka dukan iyalin gidan sarauta.
2 কিন্তু রাজা যোরামের মেয়ে, অহসিয়ের বোন যিহোশেবা, অহসিয়ের ছেলে যোয়াশকে নিয়ে, নিহত রাজপুত্রদের মধ্য থেকে চুরি করে নিয়ে তাঁর ধাত্রীর সঙ্গে একটি শোবার গৃহে রাখলেন; তাঁরা অথলিয়ার কাছ থেকে তাঁকে লুকিয়ে রাখলেন, তাই তিনি মারা যান নি।
Amma Yehosheba,’yar Sarki Yoram,’yar’uwar Ahaziya, ta ɗauki Yowash ɗan Ahaziya daga cikin’ya’yan sarkin da ake shiri a kashe, ta ɓoye. Ta ɓoye shi daga Ataliya a wurin mai lura da shi a ɗakin kwana; don kada a kashe shi.
3 আর তিনি তাঁর সঙ্গে ছয় বছর সদাপ্রভুর গৃহে লুকানো অবস্থায় ছিলেন; তখন দেশে অথলিয়া রাজত্ব করছিল।
Ya kasance a ɓoye, shi da mai lura da shi, a haikalin Ubangiji shekara shida yayinda Ataliya take mulkin ƙasar.
4 পরে সপ্তম বছরে যিহোয়াদা লোক পাঠিয়ে রক্ষীদলের ও পাহারাদারদের শতপতিদের ডেকে সদাপ্রভুর গৃহে তাদের কাছে আনলেন এবং তাদের সঙ্গে একটি চুক্তি করে সদাপ্রভুর গৃহে তাদেরকে শপথ করিয়ে রাজপুত্রকে দেখালেন।
A shekara ta bakwai sai Yehohiyada ya aika a kira komandodin sojoji ɗari-ɗari, da Keretawa, da matsara, ya sa aka kawo masa su a haikalin Ubangiji. Ya ƙulla yarjejjeniya da rantsuwa da su a haikalin Ubangiji, sa’an nan ya nuna musu ɗan sarki.
5 আর তিনি তাদের আদেশ দিয়ে বললেন, “তোমাদের যা করতে হবে তা এই, তোমাদের মধ্যে যারা বিশ্রামবারে আসবে, তাদের তিন ভাগের এক ভাগ রাজবাড়ী পাহারা দেবে;
Ya umarce su cewa, “Ga abin da za ku yi sa’ad da kuka zo aiki a Asabbaci, ku raba kanku kashi uku. Kashi ɗaya za su yi gadin gidan sarki,
6 এক ভাগ সূর ফটকে থাকবে এবং এক ভাগ পাহারাদারদের পিছনের ফটকে থাকবে। এই ভাবে তোমরা আক্রমণের হাত থেকে বাঁচার জন্য গৃহে পাহারা দেবে।
kashi ɗaya za su yi gadin Ƙofar Sur, kashi ɗaya kuma za su yi gadin ƙofar da take bayan’yan gadin fada. Dukan waɗannan ƙungiyoyi uku za su yi gadin fadan,
7 আর তোমাদের সবার, দুই দল রাজার সামনে সদাপ্রভুর গৃহে বিশ্রামবারে পাহারা দেবে।
ku kuma da kuke a sauran ƙungiyoyi biyu da kun saba hutu a Asabbaci, duk za ku yi gadin haikali don sarki.
8 তোমরা প্রত্যেকে নিজের অস্ত্র হাতে নিয়ে রাজার চারপাশ ঘিরে থাকবে; আর যে কেউ সারির ভিতরে আসে, সে নিহত হবে এবং রাজা যখন বাইরে যান বা ভিতরে আসেন, তখন তোমরা তাঁর সঙ্গে থাকবে।”
Ku tsaya kewaye da sarki, kowane mutum da makaminsa a hannu. Duk wanda ya kusace ku, ku kashe shi. Ku manne wa sarki duk inda ya tafi.”
9 পরে যিহোয়াদা যাজক যা আদেশ করলেন, শতপতিরা তাই করল। তার ফলে তারা প্রত্যেকে নিজের নিজের লোকদের নিয়ে, যারা বিশ্রামবারে ভিতরে যাওয়া আসা করে, তাদের নিয়ে যিহোয়াদা যাজকের কাছে আসল।
Komandodin sojoji suka yi yadda Yehohiyada firist ya umarta. Kowa ya ɗauki mutanensa, waɗanda za su kama aiki Asabbaci da waɗanda za su kama hutun Asabbaci, suka zo wurin Yehohiyada firist.
10 ১০ পরে দায়ূদ রাজার যে সব বর্শা ও ঢাল সদাপ্রভুর গৃহে ছিল, সেগুলি যাজক নিয়ে শতপতিদের হাতে দিলেন।
Sai ya ba komandodin māsu da garkuwoyi da dā suke na Dawuda, waɗanda suke a cikin haikalin Ubangiji.
11 ১১ আর গৃহের ডান দিক থেকে বাম দিক পর্যন্ত যজ্ঞবেদীর ও গৃহের কাছে পাহারাদার সৈন্যরা প্রত্যেকে নিজের অস্ত্র হাতে রাজার চারিদিকে দাঁড়াল।
Matsaran kuma kowa da makaminsa a hannu, suka tsaya kewaye da sarki, kusa da bagade da kuma haikali, daga gefen kudu zuwa gefen arewa na haikalin.
12 ১২ পরে তিনি রাজপুত্রকে বের করে এনে তাঁর মাথায় মুকুট পরিয়ে দিয়ে তাঁর হাতে ব্যবস্থার বইটি দিলেন এবং তাঁরা তাঁকে রাজা হিসাবে অভিষেক করলেন; আর হাততালি দিয়ে বললেন, “রাজা চিরজীবী হোন।”
Sai Yehohiyada ya fito da ɗan sarki ya sa masa rawani a kā; ya ba shi shafin alkawari, ya kuma furta shi sarki. Suka shafe shi da mai, mutane kuma suka yi ta tafi suka ihu, suna cewa, “Ran sarki yă daɗe.”
13 ১৩ তখন পাহারাদার ও লোকদের চিৎকার শুনে অথলিয়া সদাপ্রভুর গৃহে লোকদের কাছে এল;
Sa’ad da Ataliya ta ji surutun matsara da na mutane, sai ta tafi wurin mutanen a haikalin Ubangiji.
14 ১৪ আর দেখল যে, নিয়ম অনুসারে রাজা মঞ্চের উপরে দাঁড়িয়ে আছেন। সেনাপতিরা ও তূরী বাদকেরা রাজার পাশে রয়েছে এবং দেশের সব লোক আনন্দ করছে ও তূরী বাজাচ্ছে। তখন অথলিয়া তার পোশাক ছিঁড়ে চিৎকার করে বলল, “বিশ্বাসঘাতকতা! বিশ্বাসঘাতকতা!”
Da ta duba sai ga sarki, tsaye kusa da ginshiƙi, bisa ga al’ada. Hafsoshi da masu busa suna tsaye kusa da sarki, dukan mutanen ƙasar kuma suna farin ciki suna busa ƙahoni. Sai Ataliya ta keta tufafinta ta tā da murya tana cewa, “Kai! Wannan cin amana ne! Ai, wannan cin amana ne!”
15 ১৫ কিন্তু যিহোয়াদা যাজক যাদের উপর সৈন্যদলের ভার ছিল সেই শতপতিদের এই আদেশ দিলেন, “ওকে বের করে দুই সারির মাঝখান দিয়ে নিয়ে যাও; আর যে ওর পিছনে পিছনে যাবে, তাকে তরোয়াল দিয়ে হত্যা করবে,” কারণ যাজক বলেছিলেন, সদাপ্রভুর গৃহের মধ্যে তাকে যেন হত্যা না করা হয়।
Yehohiyada ya umarci komandodin sojoji waɗanda suke lura da mayaƙa, ya ce, “Ku fitar da ita daga cikinku, ku kuma kashe duk wanda ya bi ta.” Gama firist ɗin ya ce, “Kada a kashe ta a cikin haikalin Ubangiji.”
16 ১৬ পরে লোকেরা তার জন্য দুই সারি হয়ে পথ ছাড়লে সে ঘোড়া ফটকের পথ দিয়ে রাজবাড়ীতে ঢুকল এবং সেখানে হত হল।
Saboda haka suka kama ta yayinda ta kai inda dawakai sukan shiga filin fada, a can kuwa aka kashe ta.
17 ১৭ আর যিহোয়াদা সদাপ্রভুর এবং রাজার ও লোকদের মধ্যে এক চুক্তি করলেন, যেন তারা সদাপ্রভুর প্রজা হয়; রাজা ও লোকদের মধ্যেও একটি চুক্তি করলেন।
Sa’an nan Yehohiyada ya yi alkawari tsakanin Ubangiji da sarki da kuma mutane cewa za su zama mutanen Ubangiji. Ya kuma yi alkawari tsakanin sarki da mutane.
18 ১৮ তারপর দেশের সমস্ত লোক বাল দেবতার মন্দিরে গিয়ে সেটা ভেঙে ফেলল এবং তার যজ্ঞবেদী ও মূর্তিগুলি ভেঙে টুকরো টুকরো করে ফেলল; আর বেদীগুলির সামনে বাল দেবতার যাজক মত্তনকে মেরে ফেলল। পরে যাজক সদাপ্রভুর গৃহে পাহারাদার নিযুক্ত করলেন।
Sai dukan mutanen ƙasar suka tafi haikalin Ba’al suka rushe shi. Suka farfasa bagadai da kuma gumaka, suka kuma kashe Mattan wanda yake firist na Ba’al a gaban bagade. Sa’an nan Yehohiyada firist ya sa matsara a haikalin Ubangiji.
19 ১৯ আর তিনি শতপতিদের, রক্ষীদের, পাহারাদারদের এবং দেশের সব লোকদের সঙ্গে নিলেন; তারা সদাপ্রভুর গৃহ থেকে রাজাকে নিয়ে পাহারাদারদের ফটকের পথ দিয়ে রাজবাড়ীতে এল; আর তিনি সিংহাসনে বসলেন।
Ya tafi tare da komandodin sojoji, Keretawa, matsara da kuma dukan mutanen ƙasar, tare kuwa suka kawo sarki daga haikalin Ubangiji zuwa cikin fada, ta ƙofar matsara. Sarki kuwa ya ɗauki mazauninsa a bisa kursiyin sarauta,
20 ২০ তখন দেশের সব লোক আনন্দ করল এবং নগরটি শান্ত হল; আর অথলিয়াকে তারা রাজবাড়ীতে তরোয়াল দিয়ে হত্যা করেছিল।
dukan mutanen ƙasar suka yi murna. Birnin ya sami salama don an kashe Ataliya da takobi a fada.
21 ২১ যিহোয়াশ সাত বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন।
Yowash yana da shekara bakwai sa’ad da ya fara mulki.

< দ্বিতীয় রাজাবলি 11 >