< দ্বিতীয় রাজাবলি 10 >

1 শমরিয়াতে আহাবের সত্তরজন ছেলে ছিল। যেহূ চিঠি লিখে শমরিয়াতে যিষ্রিয়েলের শাসনকর্ত্তাদের অর্থাৎ প্রাচীনদের কাছে এবং আহাবের ছেলেদের অভিভাবকদের কাছে পাঠিয়ে দিলেন। তিনি লিখলেন,
Basi Ahabu alikuwa na watoto sabini katika Samaria. Yehu akaandika barua na kuzituma kwenda Samaria, kwa watawala wa Yezreeli, pamoja na wazee na walinzi wa wana wa Ahabu akisema,
2 “তোমাদের মনিবের ছেলেরা তোমাদের কাছে আছে এবং কতকগুলি রথ, ঘোড়া, একটি সুরক্ষিত নগর এবং অস্ত্রশস্ত্রও আছে। তাই তোমাদের কাছে এই চিঠি পৌঁছানো মাত্রই,
“Wana wa bwana wako wako pamoja na wewe, na wewe pia una magari ya farasi na farasi na kuimarisha mji dhidi ya maadui na silaha. Hivyo basi, haraka iwezekanavyo barua hii ikufikiapo,
3 তোমাদের মনিবের সব চেয়ে সৎ ও যোগ্য ছেলেকে বেছে তার বাবার সিংহাসনে বসাও এবং নিজের মনিবের বংশের জন্য যুদ্ধ কর।”
mchagueni aliye bora na anayestahili miongoni mwa mtoto wa bwana wenu na kumuweka kwenye kiti cha kifalme cha baba yake, na kupigania ufalme wa bwana wenu.”
4 কিন্তু তারা ভীষণ ভয় পেয়ে বলল, “দেখ, দুজন রাজা যাঁর সামনে দাঁড়াতে পারলেন না, তাঁর সামনে আমরা কি করে দাঁড়াবো?”
Lakini waliogopa na kusema miongoni mwao, “Tazama, wafalme wawili hawatasimama mbele ya Yehu. Hivyo tutasimamaje?”
5 কাজেই রাজবাড়ীর শাসনকর্ত্তা, নগরের শাসনকর্ত্তা, প্রাচীনেরা ও অভিভাবকেরা যেহূকে এই কথা বলে পাঠাল, “আমরা আপনার দাস, আপনি আমাদের যা বলবেন, সে সবই করব, কাউকেই রাজা করব না; আপনি যা ভাল মনে করেন তাই করুন।”
Kisha yule mtu ambaye alikuwa kiongozi kwenye nyumba ya mfalme, na wale waliowalea watoto, wakatuma ujumbe kwa Yehu, kusema, “Sisi ni watumishi wako. Tutafanya chochote utakacho tuamuru. Hatutamfanya mtu yeyote kuwa mfalme. Fanya lile lililojema machoni pako.”
6 পরে তিনি তাদের কাছে এই বলে দ্বিতীয় চিঠি লিখলেন, “তোমরা যদি আমার পক্ষে হও ও আমার কথা শোনো, তবে তোমাদের মনিবের ছেলেদের মাথাগুলি নিয়ে আগামীকাল এই দিনের যিষ্রিয়েলে আমার কাছে চলে এস।” সেই রাজকুমারের সত্তরজন, তারা তাদের নগরের প্রধান লোকদের কাছে ছিল, যারা তাদের দেখাশোনা করত।
Kisha Yehu akaandika barua mara ya pili, akisema, “Kama mko upande wangu, na kama mtasikiliza sauti yangu, mtachukua vichwa vya watu wa wana wa mabwana wenu, na mje kwangu Yezreeli kesho mda kama huu.” Ndipo wana wa wafalme, sabini kwa hesabu, waliokuwa watu muhimu huko mjini, ambao walikuwa wakiwaleta.
7 আর চিঠিটি তাদের কাছে পৌঁছালে তারা সেই সত্তরজন রাজকুমারকে হত্যা করল এবং কতগুলি ঝুড়িতে করে তাদের মাথাগুলি যিষ্রিয়েলে তাঁর কাছে পাঠিয়ে দিল।
Hivyo barua ilipokuja kwao, waliwachukua wana wa wafalme na kisha kuwaua, watu sabini, wakaweka vichwa vyao kwenye vikapu, na kuivituma kwa Yehu katika Yezreeli.
8 পরে একজন দূত এসে তাঁকে খবর দিয়ে বলল, “রাজকুমারদের মাথা আনা হয়েছে।” তিনি বললেন, “ওগুলি দুটি স্তরে গাদা করে ফটকে ঢুকবার পথে সকাল পর্যন্ত রেখে দাও।”
Mjumbe mmoja akaja kwa Yehu, akisema, “Wamevileta vile vichwa vya watoto wa wafalme.” Hivyo akasema, viwekeni kwenye mafungu mawili kwenye lango hadi asubuhi.”
9 পরে সকালে তিনি বাইরে গিয়ে দাঁড়ালেন ও সবাইকে বললেন, “তোমরা নির্দোষ ব্যক্তি; দেখ, আমি আমার মনিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে মেরে ফেলেছি; কিন্তু এদের কে হত্যা করল?
Asubuhi Yehu akatoka nje na kusimama, na kusema kwa watu wote, “Ninyi hamna hatia. Tazameni, nimefanya fitina dhidi ya bwana wangu na kumuua, lakini ni nani aliyewaua hawa wote?
10 ১০ তোমরা জেনে রাখ, সদাপ্রভু আহাবের বংশের বিরুদ্ধে যা কিছু বলেছেন, সদাপ্রভুর বলা একটা কথাও মাটিতে পরার নয়; কারণ সদাপ্রভু তাঁর দাস এলিয়ের মাধ্যমে যা কিছু বলেছেন, তাই করলেন।”
Sasa hakika tafakarini kwamba hakuna sehemu ya neno la Yahwe, lile alilonena Yahwe kuhusu familia ya Ahabu, itaanguka kwenye aridhini, kwa kuwa Yahwe amefanya kile alichokiongea kupitia mtumishi wake Eliya.”
11 ১১ পরে যিষ্রিয়েলে আহাবের বংশের যত লোক বাকি ছিল, যেহূ তাঁদেরকে, তাঁর সমস্ত গণ্যমান্য লোককে, তাঁর বিশেষ বন্ধুদেরকে ও তাঁর যাজকদের হত্যা করলেন। তাঁদের নিকটতম কেউ বেঁচে ছিল না।
Basi Yehu akawaua wote waliokuwa wamebakia wa familia ya Ahabu katika Yezreeli, na watu wake muhimu wote, marafiki zake wa karibu, na makuhani wake, hakuna hata mmoja wao alisalia.
12 ১২ পরে তিনি উঠে চলে গেলেন, শমরিয়ার গেলেন। পথে মেষপালকদের মেষের লোম কাটার গৃহে গেলে, যিহূদার রাজা অহসিয়ের ভাইদের সঙ্গে যেহূর দেখা হল।
Kisha Yehu akainuka na kuondoka; akaenda Samaria. Kadiri alivyokuwa akikaribia Bethi Ekedi ya wachungaji,
13 ১৩ তিনি জিজ্ঞাসা করলেন, “তোমরা কারা?” তারা বলল, “আমরা অহসিয়ের ভাই; আমরা রাজা ও রাণী ঈষেবলের সন্তানদের শুভেচ্ছা জানাতে যাচ্ছি।”
akamlaki na ndugu wa Ahazia mfalme wa Yuda. Yehu akawaambia, “Ninyi ni akina nani?” Wakajibu, “Sisi ni ndugu zake na Ahazia, na tunashuka chini kuwasalimia watoto wa mfalme na watoto wa Malkia Yezebeli.”
14 ১৪ তখন তিনি বললেন, “ওদের জীবন্ত ধর।” তাতে লোকেরা তাদের জীবন্ত ধরে বৈথ-একদের কুয়োর কাছে তাদের হত্যা করল, বিয়াল্লিশজনের মধ্যে একজনকেও তিনি বাকি রাখলেন না।
Yehu akawaambia watu wake mwenyewe, “Wachukue wakiwa hai.” Hivyo wakawachukua wakiwa hai na kuwaua kwenye kisima cha Bethi Ekedi, watu wote arobaini na mbili. Hakumwacha hata mmoja wao akiwa hai.
15 ১৫ যেহূ সেখান থেকে চলে গেলে রেখবের ছেলে যিহোনাদবের সঙ্গে তাঁর দেখা হল; তিনি তাঁরই কাছে আসছিলেন। যেহূ তাঁকে শুভেচ্ছা জানিয়ে বললেন, “তোমার প্রতি আমার মন যেমন, তেমনি কি তোমার মন সরল?” যিহোনাদব বললেন, “সরল।” যেহূ বললেন, “যদি তাই হয়, তবে তোমার হাত দাও।” পরে যিহোনাদব তাঁকে হাত দিলে যেহূ তাঁকে নিজের কাছে রথে তুলে নিলেন।
Baada ya Yehu kuondoka huko, akakutana na Yehonadabu mwana wa Rekabu anakuja kukutana naye. Yehu akamsalimia na kisha akamwambia, “Je moyo wako uko na mimi, kama moyo wangu ulivyo pamoja na wako?” Yehonadabu akajibu, Ndio.” Yehu akasema, “kama ni ndio, nipatie mkono wako.” Kisha Yehonadabu akampatia mkono wake, na Yehu akampandisha Yehonadabu juu kwenye magari ya farasi pamoja naye.
16 ১৬ আর যেহূ বললেন, “আমার সঙ্গে চল, সদাপ্রভুর জন্য আমার যে আগ্রহ, তা দেখ;” এই ভাবে তাঁকে তাঁর রথে করে নিয়ে চললেন।
Yehu akasema, “Fuatana pamoja nami na uone wivu wangu kwa Yahwe.” Hivyo alikuwa na Yehonadabu akiendesha gari la farasi.
17 ১৭ পরে যেহূ শমরিয়াতে এসে আহাবের বংশের বাকি সব লোকদের হত্যা করলেন, যে পর্যন্ত না আহাবের বংশকে একেবারে ধ্বংস করলেন; সদাপ্রভু এলিয়কে যেমন বলেছিলেন, সেই অনুসারেই করলেন।
Wakati alipokuja Samaria, Yehu akawaua wote waliobakia kutoka uzao wa Ahabu katika Samaria, hata akawaangamiza ukoo wa kifalme wa Ahabu, kama walivyokuwa wameambiwa kabla ya neno la Yahwe, ambalo aliloambiwa Eliya.
18 ১৮ তারপর যেহূ সমস্ত লোকদের জড়ো করে তাদের বললেন, “আহাব বাল দেবতার সেবা সামান্যই করতেন, কিন্তু যেহূ তাঁর সেবা অনেক বেশী করবে।
Kisha Yehu akawakusanya watu wote akwaambia, “Ahabu alimtumikia Baali kidogo, lakini Yehu atamtumikia sana.
19 ১৯ তাই এখন বাল দেবতার সব ভাববাদী, তাঁর সমস্ত পূজারী ও যাজকদের আমার কাছে তোমরা ডেকে আন, যেন কেউ বাদ না পড়ে; কারণ বাল দেবতার উদ্দেশ্যে আমাকে বড় যজ্ঞ করতে হবে। যে কেউ যদি আসবে না, সে বাঁচবে না।” কিন্তু আসলে যেহূ বাল দেবতার পূজাকারীদের ধ্বংস করবার জন্যই এই ছলনা করেছিলেন।
Basi niitieni manabii wote wa Baali, wote wamwabuduo, na makuhani wake wote. Asikosekane mtu hata mmoja, kwa kuwa nina dhabihu kubwa nataka kutoa kwa Baali. Yeyote atakayeshindwa kuja hataishi.” Lakini Yehu alifanya haya kwa udanganyifu, kwa dhamira ya kuwaua wanaomwabudu Baali.
20 ২০ পরে যেহূ বললেন, “বাল দেবতার উদ্দেশ্যে একটা সভা ডাক।” তারা পর্ব ঘোষণা করে দিল।
Yehu akasema, “Tengeni mda tuwe na mkutano kwa ajili ya Baali.” Hivyo wakalitangaza.
21 ২১ আর যেহূ ইস্রায়েলের সব জায়গায় লোক পাঠালে বাল দেবতার সমস্ত পূজাকারীরা এসে হাজির হল, কেউই অনুপস্থিত থাকলো না। তারা বাল দেবতার মন্দিরে ঢুকলে মন্দিরের এপাশ থেকে ওপাশ পর্যন্ত লোকে ভরে গেল।
Kisha Yehu akatuma Israeli yote na wamwabuduo Baali waje, hivyo basi hakuna mtu hata mmoja ambaye aliacha kuja. Walikuja kwenye hekalu la Baali, na ilijaa kutoka mwanzo hadi mwisho.
22 ২২ তখন তিনি পোশাক রক্ষককে বললেন, “বাল দেবতার পূজাকারী সকলের জন্য পোশাক নিয়ে এস।” তাতে সে তাদের জন্য পোশাক বের করে আনল।
Yehu akamwambia yule mtu aliyekuwa anatunza kabati la nguo za makuhani, “Uwatolee mavazi wote wamwabuduo Baali.” Basi yule mtu akawatolea nguo.
23 ২৩ তারপর যেহূ ও রেখবের ছেলে যিহোনাদব বাল দেবতার মন্দিরে ঢুকলেন; তিনি বাল দেবতার পূজাকারীদের বললেন, “তোমরা ভাল করে খুঁজে দেখ, যাতে সদাপ্রভুর দাসদের মধ্যে কেউ এখানে না থাকে, শুধু বাল দেবতার পূজাকারীরাই থাকবে।”
Basi Yehu akaingia pamoja na Yohonadabu mwana wa Rekabu kwenye nyumba ya Baali, na kisha akawaambia wanaomwabudu Baali, “Tafuteni na muhahakishe kwamba hakuna mtu hapa pamoja na ninyi kutoka watumishi wa Yahwe, lakini wamwabuduo Baali peke yao.”
24 ২৪ তখন তারা বলিদান ও হোম করতে ভেতরে গেলেন। এদিকে যেহূ আশিজন লোককে বাইরে দাঁড় করিয়ে রেখে বলেছিলেন, “আমি তোমাদের হাতে ঐ যাদের ভার দিলাম, তাদের একজনও যদি পালিয়ে বাঁচে, তবে যে তাকে ছেড়ে দেবে তার প্রাণের বদলে তার প্রাণ যাবে।”
Kisha wakaenda kutoa dhabihu na sadaka ya kutekeza. Basi Yehu alichagua watu themanini ambao walikuwa wamesimama nje, na aliwaambia, Kama mtu yeyote miongoni mwa hawa watu ambao nimewaleta kwenye mikono yenu atoroke, yeyote atakayemwacha huyo mtu atoroke, maisha yake yatachukuliwa kwa ajili ya yule aliyeokoka.”
25 ২৫ পরে হোমের কাজ শেষ হলে যেহূ পাহারাদার ও সেনাপতিদের বললেন, “ভিতরে যাও, ওদের হত্যা কর, একজনকেও বাইরে আসতে দিও না।” তখন তারা তরোয়াল দিয়ে তাদের আঘাত করল; পরে পাহারাদার ও সেনাপতিরা তাদের বাইরে ফেলে দিল; পরে তারা বাল মন্দিরের ভিতরের গৃহে গেল।
Hivyo kisha baada ya mda mfupi Yehu alipomaliza kutoa sadaka ya kutekezwa, akamwambia mlinzi na manahodha, “Ingieni na muwaue. Msimwache mtu yeyote atoke.” Basi waliwaua kwa makali ya upanga, na mlinzi na manahodha wakawatupa nje na kwenda kwenye chumba cha ndani cha nyumba ya Baali.
26 ২৬ এবং বাল দেবতার মন্দির থেকে পাথরের পবিত্র থামগুলি তারা বের করে এনে পুড়িয়ে ফেলল।
Wakazitoa nguzo za mawe ambazo zilikuwa kwenye nyumba ya Baali, na kisha kuzichoma.
27 ২৭ তারপর তারা বাল দেবতার থামটি ভেঙে দিল এবং মন্দিরটা ভেঙে ফেলল এবং সেখানে একটি পায়খানা তৈরী করলো। তা আজও আছে।
Kisha wakazivunja zile nguzo za Baali, na kuiharibu nyumba ya Baali na kuifanya choo, ambacho kipo hadi leo.
28 ২৮ এই ভাবে যেহূ ইস্রায়েল বাল দেবতাকে ধ্বংস করলেন এবং ইস্রায়েল থেকে এর পূজা বন্ধ করে দিলেন।
Hivi ndivyo ambavyo Yehu alivyomharibu muabudu Baali kutoka Israeli.
29 ২৯ কিন্তু নবাটের ছেলে যে যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন অর্থাৎ বৈথেল ও দানের সোনার বাছুরের পূজা করার মত পাপ থেকে তিনি সরে আসেন নি।
Lakini Yehu hakuacha dhambi za Yeroboamu mwana wa Nebati, ambayo ilfanya Israeli kutenda dhambi-ambayo ni, kumwabudu ndama wa dhahabu katika Betheli na Dani.
30 ৩০ সুতরাং সদাপ্রভু যেহূকে বললেন, যেহেতু “আমার চোখে যা ঠিক তা তুমি করে ভাল করেছ এবং আহাবের বংশের প্রতি আমার যে ইচ্ছা ছিল তাও তুমি করেছ, সেইজন্য তোমার বংশধরেরা চতুর্থ পুরুষ পর্যন্ত ইস্রায়েলের সিংহাসনে বসবে।”
Hivyo Yahwe akamwambia Yehu, “Kwa kuwa umefanya vema kwa kufanya yaliyo sahihi kwenye macho yangu, na kumailiza kwenye nyumba ya Ahabu kulingana na yote yaliyokuwa kwenye moyo wangu, uzao wako utakaa kwenye kiti cha Israeli hadi kizazi cha nne.”
31 ৩১ তবুও যেহূ সমস্ত হৃদয় দিয়ে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা মেনে চলবার জন্য সতর্ক হলেন না। যারবিয়াম ইস্রায়েলকে দিয়ে যে সব পাপ করিয়েছিলেন তা থেকে তিনি মন ফেরালেন না।
Lakini Yehu hakujali kutembea kwenye sheria ya Yahwe, Mungu wa Israeli, kwa moyo wake wote. Hakugeuka kutoka kwenye dhambi za Yeroboamu, ambayo iliwafanya Israeli kutende dhambi.
32 ৩২ সেই দিনের সদাপ্রভু ইস্রায়েল দেশের সীমা কেটে ছোট করতে শুরু করলেন। হসায়েল ইস্রায়েলীয়দের আঘাত করে ইস্রায়েলের সীমানায় তাদের হারিয়ে দিলেন।
Siku zile Yahwe akaanza kupunguza mikoa ya Israeli, na Hazaeli kuwashinda Waisraeli mipakani mwa Israeli,
33 ৩৩ সেই জায়গাগুলি হল যর্দ্দন নদীর পূর্ব দিকের অর্ণোন উপত্যকার পাশে অরোয়ের থেকে সমস্ত গিলিয়দ ও বাশন দেশ। এটা ছিল গাদ, রূবেণ ও মনঃশির এলাকা।
kutoka Yordani upande wa mashariki, nchi yote ya Gileadi, Wagadi, na Wareubeni, na Wamanase, kutoka Aroeri, alipo karibu na bonde la Arnoni, kupita Geleadi hadi Bashani.
34 ৩৪ যেহূর অন্যান্য সমস্ত অবশিষ্ট কাজের কথা এবং তাঁর জয়ের কথা ইস্রায়েলের রাজাদের ইতিহাস নামক বইটিতে কি লেখা নেই?
Kama kwa mambo mengine yamhusuyo Yehu, na yote aliyoyafanya, na ushujaa wake, je hayakuandikwa kwenye kitabu cha matukio ya wafalme wa Israeli?
35 ৩৫ পরে যেহূ তাঁর পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রায় গেলেন এবং তারা তাঁকে শমরিয়াতে কবর দিল। তখন তাঁর জায়গায় তাঁর ছেলে যিহোয়াহস রাজা হলেন।
Yehu akalala na wazee wake, na walimzika katika Samaria. Kisha Yehoahazi mwanaye akawa mfalme katika sehemu yake.
36 ৩৬ যেহূ শমরিয়াতে আটাশ বছর ইস্রায়েলের উপর রাজত্ব করেছিলেন।
Mda ambao Yehu alitawala juu ya Israeli katika Samaria ulikuwa miaka ishini na nane.

< দ্বিতীয় রাজাবলি 10 >