< ২য় করিন্থীয় 11 >

1 আমার ইচ্ছা, যেন আমার একটু মূর্খামির প্রতি তোমরা সহ্য কর, কিন্তু বাস্তবে তোমরা আমার জন্য সহ্য করছ।
Nahisi panga muvumiliane na nenga katika baadhi ya upumbavu. Lakini kwa kweli mwavumiliana na nenga.
2 ঈশ্বরীয় ঈর্ষায় তোমাদের জন্য আমার ঈর্ষা হচ্ছে, আমি তোমাদের এক বরের সঙ্গে বিয়ে দিতে প্রতিজ্ঞা করেছি, যেন শুদ্ধ বাগদত্তার মত তোমাদের খ্রীষ্টের কাছে উপহার দিতে পারি।
Kwa kuwa ni ywabile ni wivu kuhusu mwenga. Nibile na wivu wa Nnongo kwa ajili yinu, tangu natibaahidi mwenga ndoa ya nsengo yumo. Natibaahidi kubaleta mwenga kwa Kristo kati bikra safi.
3 কিন্তু আমি তোমাদের বিষয়ে চিন্তা করছি, আমি ভয় পাচ্ছি যে কেউ তোমাদের ফাঁদে ফেলেছে, শয়তান যেমন হবাকে ফাঁদে ফেলেছিল। আমি ভয় পেয়েছিলাম কেউ তোমাদের প্ররোচিত করে শুদ্ধ মনে খ্রীষ্টকে ভালবাসতে বাধা দিচ্ছে।
Lakini nendayogopa panga kwa namna fulani, kati nng'ambo ywadanganya Eva kwa hila yake, malango yinu yaweza kuapotosha kutalu boka mu'ibada halisi na safi kwa Kristo.
4 যদি অন্য কেউ তোমাদের কাছে আসে এবং আমরা যে যীশুকে প্রচার করেছি তার থেকে অন্য কোন সুসমাচার প্রচার করে, অথবা যদি তারা চায় ঈশ্বরের আত্মা থেকে অন্য কোনো মন্দ আত্মাকে তোমাদের গ্রহণ করাতে, অথবা অন্য রকম সুখবর পাও, তবে তোমরা তা ভাল ভাবেই সহ্য করেছ।
Kwa mana kwa mfano panga mundu fulani aisa ni tangaza Yesu ywenge tofauti ni yolo twatibahubiria. Au kwa mfano panga mwapokya roho ywenge tofauti ni yolo ywampokile. Au kwa mfano panga mwapokya injili yenge tofauti ni yelo yamuipokile. Mwativumilia makowe haga vema yatosha!
5 কারণ আমি মনে করি না যে ঐ সব “বিশেষ প্রেরিতরা,” আমার থেকে মহান।
Kwa kuwa nadhani panga nenga na nkati ya mwabile duni kwa habo bakemilwe mitume-bora.
6 কিন্তু যদিও আমি বক্তৃতায় নগণ্য, তবুও জ্ঞানে নগণ্য নই, এই সমস্ত বিষয়ে আমরা সমস্ত লোকের মধ্যে তোমাদের কাছে প্রকাশ করেছি।
Lakini hata mana nenga nifundishwa kwaa katika kutoa hotuba, nibile kwaa nyoo katika maarifa. Kwa kila namna na katika makowe gote tulipangite lee kujulikana kwinu.
7 তোমাদের সেবা করতে গিয়ে নিজেকে নিচু করেছি এই ভাবে আমার পরিবর্তে তোমাদের প্রশংসা করেছি আমি কি ভুল করেছি? বিনামূল্যে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করে আমি কি পাপ করেছি?
Je, mupangite sambi kwa kuinyenyekeza mwene ili mwenga muweze kuinuliwa? Kwa kuwa natihubiri kwa uhuru injili ya Nnongo kwinu.
8 তোমাদের সেবা করার জন্য আমি অন্য মণ্ডলীকে লুট করে টাকা গ্রহণ করেছি।
Natinyang'anya makanisa yenge kwa pokya msaada boka kwabe ili panga niweza kubahudumia mwenga.
9 একটা দিন ছিল যখন আমি তোমাদের কাছে ছিলাম তখন আমার অনেক জিনিসের প্রয়োজন ছিল, কিন্তু আমি তোমাদের কোনো টাকার কথা বলিনি, কারণ মাকিদনিয়া থেকে যে ভাইরা এসেছিল তারাই আমার সব প্রয়োজন মিটিয়েছিল, আমি যাতে কোন বিষয়ে তোমাদের ভার স্বরূপ না হই, এই ভাবে নিজেকে রক্ষা করেছি।
Muda panibile mwenga na nibile katika uhitaji, namlemea kwaa yeyote. Kwa kuwa mahitaji gango yatitoshelezwa ni alongo baisile boka Makedonia. Katika kila kilebe nijizuia mwene kutokuwa mzigo kwinu, na nalowa yendelya kupanga nyoo.
10 ১০ খ্রীষ্টের সম্পূর্ণ সত্যে আমি বলছি এবং তাঁর জন্য আমি কিভাবে কাজ করেছি। সুতরাং আখায়ার সব জায়গার প্রত্যেকের জন্য কাজ চালিয়ে যাব এই বিষয়ে সবাই জানুক।
Kati kweli ya Kristo ibile nkati yango, uku kuisifu kwango, kwanyamazishwa kwaa katika sehemu za Akaya.
11 ১১ কেন? আমি কি তোমাদের ভালবাসি না? ঈশ্বর জানেন আমি তোমাদের ভালবাসি।
Kwa mwanja namani? Kwa sababu napenda kwaa? Nnongo atangite kuwa naapenda.
12 ১২ আমি এইভাবেই সেবা কাজ চালিয়ে যাব, সুতরাং যারা বলে আমাদের সমান তাদের থামিয়ে দেব, তাদের অহঙ্কারের দানের জন্য তাদের ক্ষমা করব না।
Lakini chelo chanikipangite, nalowa kukipanga kae. Nalowa kukipanga ili panga niweze kuipinga nafasi ya balo baatamaniya nafasi ya kuwa kati tubile katika chelo chelo chawaipunia.
13 ১৩ এই রকম লোকেরা ভণ্ড প্রেরিত, নিজেদের ঈশ্বরের পাঠানো বলে দাবী করে। এই কর্মচারীরা সবদিন মিথ্যা কথা বলে এবং তারা নিজেদের খ্রীষ্ট এর প্রেরিত বলে প্রচার করে।
Kwa kuwa bandu balo ni mitume ba uongo na batendakazi abocho. Baikelebuya benge kati mitume ba Kristo.
14 ১৪ এতে আশ্চর্য্যের কিছুই নেই, কারণ শয়তানও দ্বীপ্তিময় দূতের রূপ ধারণ করে।
Nga yee yashangaza kwaa, kwa kuwa hata nchela hujigeuza mwene kati malaika ba bweya.
15 ১৫ সে আরো প্রচার করে তার দাসেরা ঈশ্বরের সেবা করে; তারা ভালো প্রচার করে, তাদের যোগ্যতা অনুসারে ঈশ্বর তাদের শাস্তি দেবেন।
Yee yabile kwaa mshangao nkolo kati batumishi ba haki. Mwisho wabe ipangika kati matendo gabe kati gastahili.
16 ১৬ কেউ যেন আমাকে বোকা মনে না করে, কিন্তু যদি তুমি আমাকে সত্যিই বোকা মনে কর, যেন আমিও একটু গর্ব বোধ করি।
Nabaya kae: Bai na abile kwaa mundu yeyote ywawaza nenga na mpumbavu. Lakini kati mwapanga, munipoki nenga kati mpumbavu ili niweze kuisifu kichunu.
17 ১৭ এখন আমি যেভাবে কথা বলছি, তা প্রভুর ক্ষমতায় বলছি না; কিন্তু আমি একজন বোকার মত কথা বলছি।
Chelo chanikipanga kuhusu kwa kujiamini kwa kuipunia ahukumilwa kwaa na Ngwana, lakini nabaya kati mpumbavu.
18 ১৮ অনেকেই যখন দৈহিক ভাবে অহঙ্কার করছে, তখন, আমিও গর্ব করব।
Kwa ye bandu baingi huipuniya kwa namna ya yega, nalowa ipunia kae.
19 ১৯ তোমরা নিশ্চিত ভাবে আনন্দের সঙ্গে আমার বোকামি সহ্য করছ, যদিও তোমরা নিজেদের বুদ্ধিমান ভাব!
Kwa mana mwatichukuliana kwa puraha na bapumbavu, mwenga mwabene mubile na busara!
20 ২০ কারণ কেউ যদি তোমাদের দাস করে, তোমাদের ধ্বংস করে, যদি তোমাদের বন্দী করে, যদি অহঙ্কার করে, চড় মারে; তখন তোমরা তা সহ্য করে থাক।
Kwa mana mwatichukuliana na mundu mana akikutia atumwani, kati husababisha mgawanyiko kati yinu, kati akibatumia mwenga kwa faida yake, kati atijibeka nnani ya hewa, au kati atibakombwa kuminyo.
21 ২১ আমি লজ্জা পেয়েছিলাম, কারণ যখন আমরা তোমাদের সঙ্গে ছিলাম; তোমাদের আরো ভীরুর মত পরিচালনা করেছিলাম।
Nalowa baya kwa oni yitu panga twenga tubile adhaifu muno kupanga nyoo. Na bado kati yeyote aipunia-nalongela kati mpumbavu-nenga naipuna kae.
22 ২২ ওরা কি ইব্রীয়? সুতরাং আমিও তাই। তারা কি ইস্রায়েলীয়? সুতরাং আমিও তাই। তারা কি অব্রাহামের বংশ? সুতরাং আমিও তাই।
Je, bembe ni Ayahudi? Na mwenga nga nyoo. Je, bembe ni Baisraeli? Na nenga nga nyoo.
23 ২৩ তারা কি খ্রীষ্টের দাস? আমি পাগলের মত কথা বলছি; আমি তাদের থেকে বেশি পরিশ্রম করছি; আমি তাদের থেকে বেশি কারাবাস করেছি; আমি তাদের থেকে বেশি নিদারুন আঘাত পেয়েছি এবং আমি তাদের থেকে অনেক বেশি বার মৃত্যুমুখে পড়েছি।
Je, bembe ni batumishi ba Kristo? Nalongela kati nabile kwa na malango gango.) Nenga na zaidi. Nibile hata katika kazi ngumu muno, mbali zaidi ya kuwa vifungoni, katika kkukombwa pitya ipimo, katika kuyeketya hatari yanyansima ya kiwo.
24 ২৪ ইহূদিরা আমাকে পাঁচ বার চাবুক দিয়ে ঊনচল্লিশ বার মেরেছিল।
Boka kwa Ayahudi natipokya mara tano “mapigo arobaini kutoa limo.”
25 ২৫ তিনবার বেত দিয়ে মেরেছে, একবার তারা আমাকে পাথর দিয়ে মেরেছে, তিনবার জাহাজ ডুবি হয়েছিল এবং আমি এক রাত ও এক দিন জলের মধ্যে কাটিয়েছি।
Mara tatu natikombwa kwa fimbo. Mara jimo nakombwile maliwe. Mara tatu natinusurika mu'ngalaba. Natitumya kilo na mutwekati katika bahari wazi.
26 ২৬ যাত্রায় অনেকবার, নদীর ভয়াবহতা, ডাকাতদের কাছ থেকে বিপদ এসেছে, আমার নিজের লোকদের কাছ থেকে বিপদ এসেছে, ইহূদিদের ও অইহূদিদের কাছ থেকে বিপদ এসেছে, নগরের কাছ থেকে বিপদ এসেছে, বন্য জায়গা থেকে বিপদ এসেছে, সাগর থেকে বিপদ এসেছে, ভণ্ড ভাইদের কাছ থেকে বিপদ এসেছে যারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
Nibile katika safari za mara kwa mara, katika hatari za mito, katika hatari ya majambazi, katika hatari boka kwa bandu bamataifa, katika hatari ya mji, katika hatari ya lijangwa, katika hatari ya bahari, katika hatari iboka kwa alongo abocho.
27 ২৭ আমি কষ্টের মধ্যেও কঠিন পরিশ্রম করেছি, কখনো না ঘুমিয়ে কাটিয়েছি; কিছু না খেয়ে থেকেছি খিদেয় এবং পিপাসায় কষ্ট পেয়েছি, শীতে ও যথেষ্ট কাপড়ের অভাবে কষ্ট পেয়েছি।
Nibile katika kazi ngumu na katika maisha magumu, katika kilo kikolo cha gonja kwaa, katika njala na kiu, mara zanyansima katika kufunga, katika mbepo ni uchi.
28 ২৮ ঐ সব বিষয় ছাড়াও আমি প্রতিদিন সব মণ্ডলী গুলির জন্য ভয় পাচ্ছিলাম তারা কি করছে।
Kutalu na kila kilebe chenge, kubile na msukumo wa kila lisoba nnani yango na wasiwasi wango kwa ajili ya makanisa.
29 ২৯ সেখানে কেউ দুর্বল হলেও আমি দুর্বল না হই, যে অন্য কাউকে পাপে ফেলতে চায়, তখন আমার কি রাগ হয় না?
Nyai ywabile dhaifu, na nenga nibile dhaifu kwaa? Nyai ywasababisha benge tomboka mu'sambi, na nenga nitike kwaa ndani?
30 ৩০ যদি আমি অহঙ্কার করি, এই রকম জিনিসগুলির জন্যই কেবলমাত্র অহঙ্কার করব, যে জিনিসগুলো প্রকাশ করে যে আমি কত দুর্বল।
Mana lazima nenga niipune, nalowa ipunia chelo chaibonekeya udhaifu wango.
31 ৩১ প্রভু যীশু খ্রীষ্টের পিতা ও ঈশ্বর যুগে যুগে যাঁকে ধন্য করে তিনি জানেন আমি মিথ্যা কথা বলছি না। (aiōn g165)
Nnongo na Tate ba Ngwana Yesu, ywembe ywabile atukuzwa milele, atangite panga nenga nilongela kwaa uboso. (aiōn g165)
32 ৩২ দম্মেশক শহরে আরিতা রাজার নিযুক্ত শাসনকর্ত্তা আমাকে ধরবার জন্য সেই নগরের চারিদিকে পাহারাদার রেখেছিলেন।
Kolyo Dameski, nkolo wa nkoa nnema wa mpwalume Areta abileakiulenda mji wa Dameski ili kunkamwa nenga.
33 ৩৩ কিন্তু আমার বন্ধু আমাকে একটি ঝুড়িতে করে দেওয়ালের জানলা দিয়ে আমাকে নগরের বাইরে নামিয়ে দিয়েছিল, এই ভাবে আমি তাঁর কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম।
Lakini nibekilwe mu'kitondo, pitya pa'ridirisha katika ukuta, na natinusurika boka mu'maboko gake.

< ২য় করিন্থীয় 11 >