< বংশাবলির দ্বিতীয় খণ্ড 8 >

1 সদাপ্রভুর মন্দির ও তাঁর নিজের বাড়ি তৈরী করতে শলোমনের কুড়ি বছর লাগল।
Ikawa karibu ya mwisho wa miaka ishirini, kipindi ambacho Selemani alikuwa ameijenga nyumba ya Yahwe na ya kwake mwenye,
2 তারপর, হূরম শলোমনকে যে সব নগর দিয়েছিলেন, শলোমন সেগুলি পুনরায় তৈরী করে সেখানে ইস্রায়েল সন্তানদের বাস করতে দিলেন।
kwamba Selemani akaiajenga miji ambayo Hiramu alikuwa amempa, na ndani yake akawaweka watu wa Israeli.
3 তারপর শলোমন হমাৎ-সোবাতে গিয়ে সেটা দখল করলেন।
Selemani akauavamia Hamathzoba, akaushinda.
4 তিনি মরুপ্রান্তে তদ্‌মোর নগর এবং তৈরী করলেন হমাতে সমস্ত ভান্ডার-নগর তৈরী করলেন।
Akaijenga Tadmori katika nyika, na miji yote ya hazina, ambayo aliijenga katika Hamathi.
5 তাই তিনি উপরের বৈৎ-হোরোণ ও নীচের বৈৎ-হোরোণ এই দুটি প্রাচীরে ঘেরা নগর প্রাচীর, দরজা ও অর্গলের মাধ্যমে শক্তিশালী করলেন।
Pia akaujenga Beth-horoni wa juu, na Beth-horoni wa chini, miji iliyozungushiwa kwa ukuta, malango, na makomeo.
6 আর বালৎ এবং শলোমনের সব ভান্ডার-নগর এবং তাঁর রথের ও ঘোড়াচালকদের নগরগুলি, আর যিরূশালেমে, লিবানোনে ও তাঁর অধিকার দেশের সব জায়গায় যা যা তৈরী করতে শলোমনের ইচ্ছা ছিল, তিনি সবই তৈরী করলেন।
Akaujenga Baalathi na miji yote ya hazina aliyoimiliki, na miji yote kwa ajili ya magari yake na miji kwa ajili ya wapanda farasi wake, na chochote alichotamani kujenga kwa ajili ya starehe zake katika Yerusalemu, katika Lebanoni, na katika nchi zote zilizokuwa chini ya utawala wake.
7 হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয় যে সব লোক অবশিষ্ট ছিল, যারা ইস্রায়েলীয় নয়, যাদেরকে ইস্রায়েল সন্তানরা সম্পূর্ণ ভাবে ধ্বংস করে নি,
Kuhusu watu wengine wote ambao walikuwa wamesalia wa Wahiti, Waamori, Waperizi, Wahivi, Wayebusi, ambao hawakuwa wa Israeli,
8 দেশে অবশিষ্ট সেই লোকদের সন্তানদের শলোমন নিজের দাস হিসাবে সংগ্রহ করলেন; তারা আজ পর্যন্ত সেই কাজ করছে।
watoto wao ambao waliachwa baada yao katika nchi, ambaoa watu wa Israeli hawakuwaangamiza—Selemani akawafanyisha kazi kwa nguvu, ndivyo walivyo hata leo.
9 কিন্তু শলোমন তাঁর কাজ করবার জন্য ইস্রায়েল সন্তানদের মধ্যে কাউকে দাস বানান নি; তারা যোদ্ধা, তাঁর প্রধান সেনাপতি এবং তাঁর রথের ও ঘোড়াচালকদের সেনাপতি হল।
Vile vile, Selemani hakuwafanyisha kazi kwa nguvu watu wa Israeli. Badala yake, wakawa wanajeshsi wake, maakida wake, wakuu wake, na maakida wa magari ya majeshi yake na wapanda farasi wake.
10 ১০ আর তাদের মধ্যে শলোমন রাজার নিযুক্ত দুশো পঞ্চাশ জন প্রধান শাসনকর্ত্তা প্রজাদের উপরে কর্তৃত্ব করত।
Pia hawa walikuwa wakuu wa wakuu wakisimamia wasimamizi waliokuwa wa mfalme Selemani, walikuwa 250, waliowasimamia watu walioifanya kazi.
11 ১১ পরে শলোমন ফরৌণের মেয়ের জন্য যে বাড়ি তৈরী করেছিলেন, সেই বাড়িতে দায়ূদ-নগর থেকে তাঁকে নিয়ে এলেন; কারণ তিনি বললেন, “আমার স্ত্রী ইস্রায়েলের রাজা দায়ূদের বাড়িতে থাকবেন না, কারণ যে সব জায়গায় সদাপ্রভুর সিন্দুক আনা হয়েছে সেই জায়গাগুলি পবিত্র।”
Selemani akamleta binti Farao nje ya mji wa Daudi kwenye nyumba aaliyokuwa amemjengea, kwa maana alisema, “Mke wangu lazima asiishi kataika nyumba ya Daudi mfalme wa Israeli, kwa sababu kila linapokuja sanduku la Yahwe ni takatifu”.
12 ১২ আর শলোমন বারান্দার সামনে সদাপ্রভুর যে যজ্ঞবেদি তৈরী করেছিলেন, তার উপরে সদাপ্রভুর উদ্দেশ্যে হোম করতে লাগলেন।
Kisha Selemani akatoa sadaka za kuteketezwa juu ya madhabahu yake ambayo alikuwa ametengeza mbele ya ukumbi.
13 ১৩ তিনি মোশির আদেশ মতে বিশ্রামবারে, অমাবস্যায় ও বছরের মধ্যে নির্ধারিত তিনটি উত্সবে, অর্থাৎ তাড়ীশূন্য রুটির উত্সবে, সপ্তাহের উত্সবে ও কুঁঠীর উত্সবে প্রতিদিনের নিয়ম অনুসারে বলি উৎসর্গ করতেন।
Akatoa sadaka kama ilivyohitaka katika ratiba ya kila siku; akazitoa, kwa kufuata maelekezo yaliyokuwa katika amari ya Musa, katika siku za Sabato, miezi mipya, na katika siku zilizopangwa mara tatu kila mwaka: Sikukuu ya mikate isiyochachwa, sikukuu ya majuma, na sikuku ya vibanda.
14 ১৪ আর তিনি তাঁর বাবা দায়ূদের নির্ধারিত যাজকদের সেবা কাজের জন্য তাদের দিন সূচি নির্দিষ্ট করে দিলেন এবং প্রতিদিনের নিয়ম অনুসারে প্রশংসা ও যাজকদের সামনে পরিচর্য্যা করতে লেবীয়দেরকে নিজেদের কাজে নিযুক্ত করলেন। আর তিনি পালা অনুসারে প্রত্যেকটি দরজা দারোয়ানদের নিযুক্ত করলেন, কারণ ঈশ্বরের লোক দায়ূদ সেই রকম আদেশ দিয়েছিলেন।
Katika kuyatunza maagizo ya baba yake Daudi, Selemani akayapanga makundi ya makuhani kwenye kazi yao, na Walawi kwenye nafasi zao, ili kumsisfu Mungu na kuhudumu mbele za makuhani, kama ilivyotakiwa katika ratiba ya kila siku. Pia akawateua walinda lango kwa zamu zao kwa kila lango, kwa maana Daudi, mtu wa Mungu, alikuwa ameagiza hivyo pia.
15 ১৫ আর রাজা যাজকদের ও লেবীয়দেরকে ভান্ডার প্রভৃতি যে কোনো বিষয়ে যে আদেশ দিতেন, তার অমান্য তারা করত না।
Watu hawa hawakupotea kutoka kwenye amri ya mfalme kwa makuhani na Walawi kuhusu jambo lolote, au kuhusu vyumba vya hazina.
16 ১৬ সদাপ্রভুর গৃহের ভিত যে দিন গাঁথা হয়েছিল সেদিন থেকে শুরু করে তা শেষ করবার দিন পর্যন্ত শলোমনের সমস্ত কাজ নিয়ম করে চলল-সদাপ্রভুর গৃহের কাজ শেষ হল।
Kazi yote aliyoagizwa na Selemani ikakamilika, kutoka siku msingi wa nyumba ya Yahwe ulipowekwa hadi ilipokamilika. Nyumba ya Yahwe ikamalizika.
17 ১৭ তারপর শলোমন ইদোম দেশের সমুদ্র পারের ইৎসিয়োন-গেবরে ও এলতে গেলেন।
Kisha Selemani akaenda Esion geberi, na Elothi, juu ya pwani katika nchi ya Edomu.
18 ১৮ আর হূরম তাঁর দাসেদের দিয়ে তাঁর কাছে কয়েকটি জাহাজ ও সামুদ্রিক কাজে দক্ষ দাসদেরকে পাঠালেন; তারা শলোমনের দাসেদের সঙ্গে ওফীরে গিয়ে সেখান থেকে চারশো পঞ্চাশ তালন্ত সোনা নিয়ে শলোমন রাজার কাছে আনলো।
Hiramu akatuma meli zake kupitia watumishi wake ambao walikuwa wana maji wenye uzoefu. Wakasafiri na Selemani na watumishi wa Semani hadi Ofiri. Wakachukua kutoka huko talanta 450 za dhahabu ambazo walimletea Selemani.

< বংশাবলির দ্বিতীয় খণ্ড 8 >