< বংশাবলির দ্বিতীয় খণ্ড 7 >

1 শলোমন প্রার্থনা শেষ করার পর আকাশ থেকে আগুন নেমে সব হোম ও বলি গ্রাস করল এবং সদাপ্রভুর মহিমায় গৃহ পূর্ণ হল৷
Sasa Selemani alipokuwa amemaliza kuomba, moto ukaja kutoka mbinguni na kuiteketeza sadaka ya kuteketezwa na dhabihu, na utukufu wa Yahwe ukaijaza nyumba.
2 আর যাজকরা সদাপ্রভুর গৃহে ঢুকতে পারল না, কারণ সদাপ্রভুর মহিমায় সদাপ্রভুর গৃহ পরিপূর্ণ হয়েছিল৷
Makuhani hawakuweza kuingia kwenye nyumba ya Yahwe, kwa sababu utukufu wake uliijaza nyumba yake.
3 যখন আগুন নামল এবং সদাপ্রভুর মহিমা গৃহের উপরে বিরাজ করল, তখন ইস্রায়েলের সন্তানরা সবাই তা দেখতে পেল, আর তারা নত হয়ে পাথর বাঁধা মাটিতে উপুড় হয়ে প্রণাম করল এবং সদাপ্রভুর স্তব করে বলল, “তিনি মঙ্গলময়, হ্যাঁ, তাঁর দয়া অনন্তকাল স্থায়ী৷”
Watu wote wa Israeli wakaangalia juu moto uliposhuka chini na utukufu wa Yahwe ulikuwa juu ya nyumba. Wakalala kwa nyuso zao juu ya sakafu ya mawe, wakaabudu, na kutoa shukrani kwa Yahwe. Wakasema, “Kwa maana yeye ni mwema, kwa maana agano lake la kifame ladumu milele.”
4 পরে রাজা ও সমস্ত লোক সদাপ্রভুর সামনে যজ্ঞ করলেন৷
Kwa hiyo mfalme na watu wote wakamtolea Yahwe sadaka Yahwe.
5 শলোমন রাজা বাইশ হাজার গরু ও এক লক্ষ কুড়ি হাজার মেষ বলিদান করলেন৷ এই ভাবে রাজা ও সমস্ত লোক ঈশ্বরের গৃহ প্রতিষ্ঠা করলেন৷
Mfalme Selemani akatoa sadaka ya ng'ombe ishirini na mbili elfu na kondoo 120, 000 na mbuzi. Kwa hiyo mfalme na watu wote wakaiweka wakifu nyumba ya Mungu.
6 আর যাজকরা নিজেদের পদ অনুসারে দাঁড়িয়ে ছিল এবং লেবীয়েরাও সদাপ্রভুর সঙ্গীতের জন্য বাদ্যযন্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল; যখন দায়ূদ তাদের মাধ্যমে প্রশংসা করেন, তখন সদাপ্রভুর দয়া অনন্তকাল স্থায়ী বলে যেন তাঁর স্তব করা হয়, এই জন্য দায়ূদ রাজা সব যন্ত্র তৈরী করেছিলেন; আর তাদের সামনে যাজকরা তূরী বাজাচ্ছিল এবং সমস্ত ইস্রায়েল দাঁড়িয়ে ছিল৷
Makuhani wakasimama, kila mmoja akasimama mahali pake pa kuhudumu; Walawi pia pamoja na vyombo vya muziki vya Yahwe, ambavyo mfalme Daudi alivitengeza kwa ajili ya kumpa shukrani Yahwe katika nyimbo, “Kwa maana uaminifu wa agano lake wadumu milele.” Makuhani wote wakapiga matarumbeta mbele yao, na Israeli wote wakasimama.
7 আর শলোমন সদাপ্রভুর গৃহের সামনে উঠানের মাঝের জায়গাটি পবিত্র করলেন, কারণ তিনি সেখানে সমস্ত হোমবলি এবং মঙ্গলার্থক বলির মেদ উত্সর্গ করলেন, কারণ হোমবলি, ভক্ষ্য-নৈবেদ্য এবং সেই মেদ গ্রহণের জন্য শলোমনের তৈরী পিতলের যজ্ঞবেদি ছোট ছিল৷
Selemani akaitakasa sehemu ya katikati ya kiwanja cha mfalme mbele ya nyumba ya Yahwe. Humo akatoa sadaka za kuteketezwa na mafuta ya sadaka za amani, kwa sababu madhabahu ya shaba ambayo alikuwa ametengeza haikuweza kuzibeba sadaka, sadaka za nafaka, na za mafuta.
8 এই ভাবে সেই দিনের শলোমন ও তাঁর সঙ্গে সমস্ত ইস্রায়েল, হমাতের প্রবেশ-জায়গা থেকে মিশরের স্রোত পর্যন্ত একটি বিরাট জনতা, সাত দিন উত্সব করলেন৷
Kwa hiyo Selemani akaitisha sikukuu wakati huo kwa siku saba, na Israeli wote pamaoja naye, kusanyiko kubwa, kutoka Lebo Hamathi mpaka kijito cha Misiri.
9 পরে তাঁরা অষ্টম দিনের উত্সব-সভা করলেন, তার ফলে তাঁরা সাত দিন যজ্ঞবেদির প্রতিষ্ঠা ও সাত দিন উত্সব পালন করলেন৷
Siku ya nane wakaitisha kusanyiko la makini, kwa maana kwa siku saba walishika kuwekwa wakfu kwa ile madhabahu.
10 ১০ শলোমন সপ্তম মাসের তেইশতম দিনের লোকদেরকে নিজেদের তাঁবুতে বিদায় করলেন৷ সদাপ্রভু দায়ূদের, শলোমনের ও তাঁর প্রজা ইস্রায়েলের যা কিছু মঙ্গল করেছিলেন, তার জন্য তারা আনন্দিত ও উল্লাসিত হয়েছিল৷
Katika siku ya ishini na tatu ya mwezi wa saba, Selemani akawatanya watu kwenda kwenye nyumba zao kwa furaha na mioyo ya shangwe kwa sababu ya wema aliokuwa ameuonesha Yahwe kwa Daudi, Selemani, Israeli, na watu wake.
11 ১১ এই ভাবে শলোমন সদাপ্রভুর গৃহ ও রাজবাড়ি তৈরীর কাজ শেষ করলেন; সদাপ্রভুর গৃহে ও নিজের বাড়িতে যা যা করতে শলোমনের ইচ্ছা হয়েছিল, সে সমস্ত তিনি ভালোভাবে সম্পূর্ণ করলেন৷
Hivyo Selemani akaimaliza nyumba ya Yahwe na nyumba yake mwenyewe. Kila kitu kilichokuja katika moyo wa Selemani kwa ajili ya kukitengeneza katika nyumba ya mfalme na katika nyumba yake mwenyewe, alikitimiza kwa mafanikio.
12 ১২ পরে সদাপ্রভু রাতের বেলায় শলোমনকে দর্শন দিয়ে বললেন, “আমি তোমার প্রার্থনা শুনেছি ও যজ্ঞ-গৃহ হিসাবে এই জায়গা আমার জন্য মনোনীত করেছি৷
Yahwe akamtokea Selemani usiku na kusema kwake, “Nimesikia maombi yako, na nimeichagua sehemu hii kwa ajili yangu mwenyewe kama nyumba ya dhabihu.
13 ১৩ আমি যদি আকাশকে থামিয়ে দিই, আর বৃষ্টি না হয়, কিংবা দেশ ধ্বংস করতে পঙ্গপালদেরকে আদেশ করি, অথবা আমার প্রজাদের মধ্যে মহামারী পাঠাই,
Kama nitazifunga mbingu ili kwamba kusiwepo mvua, au kama nitaamuru nzige waimeze nchi, au kama nitatuma magonjwa kati kati ya watu wangu,
14 ১৪ আমার প্রজারা, যাদেরকে আমার নামে ডাকা হয়েছে, তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে ও আমার মুখ খোঁজে এবং নিজেদের খারাপ পথ থেকে ফেরে, তবে আমি স্বর্গ থেকে তা শুনব, তাদের পাপ ক্ষমা করব ও তাদের দেশকে রোগ মুক্ত করব৷
kisha watu wangu, ambao wameitwa kwa jina langu, watajinyenyekeza, kuomba, kuutafuta uso wangu, na kuziacha njia zao mbaya, nitasikia kutoka mbinguni, kuwasamehe dhambi zao, na kuiponya nchi yao.
15 ১৫ এখানে যে প্রার্থনা হবে, তার প্রতি আমার দৃষ্টি থাকবে ও কান খোলা থাকবে৷
Sasa macho yangu yatakuwa wazi na masikio yangu yatasikiliza maombi yanayofanywa katika sehemu hii.
16 ১৬ কারণ এই গৃহে যেন আমার নাম চিরকালের জন্য থাকে, তাই আমি এখন এটা মনোনীত ও পবিত্র করলাম এবং এখানে সর্বদা আমার দৃষ্টি ও মন থাকবে৷
Kwa maana sasa nimeichagua na kauitakasa nyumba hii ili kwamba jina langu lipate kuwa humo milele. Masikio yangu na moyo wangu vitakuwako kila siku.
17 ১৭ আর তোমার বাবা দায়ূদ যেমন চলত, তেমনি তুমিও যদি আমার সঙ্গে চল, আমি তোমাকে যে সব আদেশ দিয়েছি, যদি সেই অনুসারে কাজ কর এবং আমার বিধি ও শাসনগুলি মেনে চল;
Kwako wewe, kama utatembe mbele zangu kama baba yako Daudi alivyotembea, ukitii yote nilyokuamuru na kuzishika sheria zangu na maagizo yangu,
18 ১৮ তবে ‘ইস্রায়েলের উপরে কর্তৃত্ব করতে তোমার বংশে লোকের অভাব হবে না,’ এই বলে আমি তোমার বাবা দায়ূদের সঙ্গে যে নিয়ম করেছিলাম, সেই অনুসারে তোমার রাজসিংহাসন স্থির করব৷
basi nitakithibitisha kiti cha enzi cha ufalme wako, kama nilivyosema katika agano na Daudi baba yako, niliposema, 'Mzaliwa wako hatashindwa kamwe kuwa mtawala katika Israeli.'
19 ১৯ কিন্তু যদি তোমরা আমার থেকে ফেরো ও তোমাদের সামনে স্থাপিত আমার বিধি ও আদেশগুলি পরিত্যাগ কর, আর গিয়ে অন্য দেবতাদের সেবা কর ও তাদের প্রণাম কর,
Lakin ukigeuka, na kuzisahau sheria zangu na amri amabzo nimeweka mbele yenu, na kama utaenda kuabudu miungu wengine na kuwasujudia,
20 ২০ তবে আমি ইস্রায়েলীয়দেরকে আমার যে দেশ দিয়েছি, সেখান থেকে তাদেরকে বংশ সমেত উচ্ছেদ করব এবং আমার নামের জন্য এই যে গৃহ পবিত্র করলাম, এটা আমার চোখের সামনে থেকে দূর করব এবং সমস্ত জাতির মধ্যে তা প্রবাদের ও উপহাসের পাত্র করব৷
basi nitawang'oa kutoka kwenye nchi yangu amabayo nimewapa. Nyumba hii ambayo nimeitakasa kwa ajili ya jina langu, nitaitupilia mbali kutoka mbele zangu, na nitaifanya kuwa methali na utani miongini mwa watu wote.
21 ২১ আর এই গৃহ উঁচু হলেও যে কেউ এর কাছ দিয়ে যাবে, সে চমকে উঠবে ও জিজ্ঞাসা করবে, ‘এই দেশের ও এই গৃহের প্রতি সদাপ্রভু কেন এরকম করেছেন?’
Ingawa hekalu hili hili zuri sana kwa sasa, kila mtu apitaye karibu yake atashangazwa na ataguna. Watauliza, 'Kwa nini Yahwe ameifanyia hivi nchi hii na nyumba hii',
22 ২২ আর লোকে বলবে, ‘এর কারণ হল, যিনি এদের পূর্বপুরুষদেরকে মিশর দেশ থেকে বের করে এনেছিলেন, ওরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করেছে এবং অন্য দেবতাদের কাছে মাথা নিচু করেছে ও তাদের সেবা করেছে, সেই জন্য তিনি তাদের উপর এইসব অমঙ্গল আনলেন৷’”
wengine watajibu, 'Kwa sababu walimsahau Yahwe, Mungu wao, ambaye alikuwa amewatoa babu zao nje ya nchi ya Misiri, na wakashikamana na miungu wengine na kuwainamia chini na kuwaabudu. Hii ndiyo maana Yahwe ameleta majanga haya yote juu yao”

< বংশাবলির দ্বিতীয় খণ্ড 7 >