< বংশাবলির দ্বিতীয় খণ্ড 34 >

1 যোশিয়ের বয়স আট বছর ছিল যখন তিনি রাজত্ব শুরু করেন এবং তিনি একত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন।
Yosiya yana da shekara goma sha takwas sa’ad da ya zama sarki, ya kuma yi mulki a Urushalima shekara talatin da ɗaya.
2 সদাপ্রভুর চোখে যা কিছু ভাল তিনি তাই করতেন এবং তাঁর নিজের পূর্বপুরুষ দায়ূদের পথে চলতেন; সেই পথ থেকে ডানদিকে বা বাঁদিকে যেতেন না।
Ya yi abin da yake daidai a gaban Ubangiji ya kuma yi tafiya a hanyoyin kakansa Dawuda, ba tare da juye dama ko hagu ba.
3 তাঁর রাজত্বের অষ্টম বছরে তাঁর বয়স কম থাকলেও তিনি তাঁর পূর্বপুরুষ দায়ূদের ঈশ্বরের ইচ্ছামত চলবার জন্য মন স্থির করলেন। রাজত্বের বারো বছরের দিন তিনি পূজার সব উঁচু জায়গা, আশেরা মূর্ত্তি, খোদাই করা প্রতিমা ও ছাঁচে ঢালা মূর্ত্তি যিহূদা ও যিরূশালেম থেকে পরিষ্কার করতে লাগলেন।
A shekara ta takwas ta mulkinsa, yayinda yake matashi, sai ya fara neman Allah na kakansa Dawuda. A shekara ta goma sha biyunsa ya fara tsabtacce Yahuda da Urushalima daga masujadan kan tudu, ginshiƙan Ashera, sassaƙaƙƙun gumaka da kuma siffofin da aka yi zubi.
4 তাঁর উপস্থিতে লোকেরা বাল দেবতার বেদীগুলো ভেঙে ফেলল; সেগুলোর উপরে যে সব ধূপদানী ছিল সেগুলো কেটে টুকরা টুকরা করল এবং আশেরা খুঁটি, খোদাই করা প্রতিমা ও ছাঁচে ঢালা মুর্ত্তিগুলো ভেঙে ধূলোয় পরিণত করল। যারা সেগুলোর কাছে পশু বলি দিত তাদের কবরের উপরে সেই ধূলোগুলি ছড়িয়ে দিল।
A ƙarƙashin umarninsa aka rurrushe bagadan Ba’al, ya kuma tumɓuke bagadan ƙona turare waɗanda suke a bisansu, ya farfashe ginshiƙan Ashera da kuma sassaƙaƙƙun siffofi. Ya ragargaza waɗannan kucu-kucu, ya barbaɗa su a kan kaburburan waɗanda suka miƙa musu hadayu.
5 তিনি বেদীগুলোর উপরে যাজকদের হাড় পোড়ালেন। এই ভাবে তিনি যিহূদা ও যিরূশালেমকে শুচি করলেন।
Ya ƙone ƙasusuwan firistocin gumaka a kan bagaden da a dā suke miƙa hadayunsu, ta haka ya tsabtacce Yahuda da Urushalima.
6 আর মনঃশি, ইফ্রয়িম ও শিমিয়োন এলাকার গ্রাম ও শহরগুলোতে এবং তার আশেপাশের ধ্বংসের জায়গা গুলোর মধ্যে, এমন কি, নপ্তালি এলাকা পর্যন্ত সব জায়গায় এইরকম করলেন।
Ya yi haka cikin garuruwan Manasse, Efraim da Simeyon, har zuwa Naftali, da kuma cikin kangwayen kewayensu,
7 তিনি সমস্ত বেদী ও আশেরা খুঁটি ভেঙে ফেললেন এবং খোদাই করা প্রতিমাগুলো ভেঙে গুঁড়ো করে ফেললেন আর ইস্রায়েলের সমস্ত জায়গায় তিনি সব ধূপদানী কেটে টুকরা টুকরা করলেন। তারপর তিনি যিরূশালেমে ফিরে আসলেন।
ya farfashe bagadai da ginshiƙan Ashera; ya niƙa gumaka suka zama gari, ya kuma yayyanka dukan bagadan turare kucu-kucu ko’ina a Isra’ila. Sa’an nan ya koma Urushalima.
8 যোশিয়ের রাজত্বের আঠারো বছরের দিনের তিনি দেশ ও উপাসনা ঘর শুচি করবার পর তাঁর ঈশ্বর সদাপ্রভুর ঘর সারাই করবার জন্য অৎসলিয়ের ছেলে শাফনকে, শহরের শাসনকর্ত্তা মাসেয়কে ও যোয়াহসের ছেলে যোয়াহকে যিনি ইতিহাস লেখক এদেরকে পাঠিয়ে দিলেন।
A shekara ta goma sha takwas ta mulkin Yosiya, ya tsarkake ƙasar da haikalin, ya aiki Shafan ɗan Azaliya da Ma’asehiya mai mulkin birni, tare da Yowa ɗan Yowahaz, marubuci, su gyara haikalin Ubangiji Allah.
9 তাঁরা মহাযাজক হিল্কিয়ের কাছে গেলেন এবং ঈশ্বরের ঘরে যে সব রূপা আনা হয়েছিল, অর্থাৎ যে সব রূপা রক্ষী লেবীয়েরা, মনঃশি ও ইফ্রয়িম গোষ্ঠীর লোকদের এবং ইস্রায়েলের বাকি সমস্ত লোকদের কাছ থেকে এবং যিহূদা ও বিন্যামীন গোষ্ঠীর সমস্ত লোকদের ও যিরূশালেমের বাসিন্দাদের কাছ থেকে সংগ্রহ করেছিল তা মহাযাজকের কাছে রেখে দিলেন।
Suka tafi wurin Hilkiya babban firist suka ba shi kuɗin da aka kawo cikin haikalin Allah, wanda Lawiyawa masu tsaron ƙofofi sun tattara daga mutanen Manasse, Efraim da dukan raguwar Isra’ila da kuma daga dukan mutanen Yahuda da Benyamin da kuma mazaunan Urushalima.
10 ১০ তারপর সেই টাকা সদাপ্রভুর ঘরের কাজের দেখাশুনা করবার জন্য যে লোকদের নিযুক্ত করা হয়েছিল তাদের হাতে দেওয়া হয়েছিল। তদারককারীরা উপাসনা ঘরটি সারাই ও আবার ঠিকঠাক করবার জন্য মিস্ত্রিদের সেই টাকা দিল,
Sa’an nan suka danƙa su ga mutanen da aka naɗa su lura da aiki a kan haikalin Ubangiji. Waɗannan mutane ne suke biyan ma’aikatan da suka gyara suka kuma mai da haikalin.
11 ১১ অর্থাৎ যিহূদার রাজারা যেসব ঘরগুলো ধ্বংস করেছিলেন সেগুলোর জন্য তারা ছুতার মিস্ত্রি ও রাজমিস্ত্রিদের টাকা দিল যাতে তারা সুন্দর করে কাটা পাথর এবং ঘর সারাই করার জন্য ও কড়িকাঠের জন্য কাঠ কিনতে পারে।
Suka kuma ba da kuɗi ga kafintoci da magina don su sayi sassaƙaƙƙun duwatsu, da katakai don yin tsaiko da tankar ginin da sarakunan Yahuda suka bari yă fāɗi ya zama kango.
12 ১২ সেই মিস্ত্রিরা বিশ্বস্তভাবে কাজ করেছিল। তাদের তদারক করবার জন্য তাদের উপরে ছিল যহৎ ও ওবদিয় নামে মরারি বংশের দুইজন লেবীয় এবং কহাৎ বংশের সখরিয় ও মশুল্লম আর যে লেবীয়েরা ভাল বাজনা বাজাতে পারত তারা সকলে মিস্ত্রিদের পরিচালনা করেছিল।
Mutanen fa suka yi aiki da aminci. Shugabanninsu, su ne Yahat da Obadiya, Lawiyawa zuriyar Merari da Zakariya da Meshullam, zuriyar Kohat. Dukan Lawiyawa waɗanda suke gwanaye a kayan kiɗi,
13 ১৩ এরা বাড়ি তৈরির জিনিসপত্র বইবার লোকদের উপর নিযুক্ত ছিল এবং বিভিন্ন কাজে নিযুক্ত কাজের লোকদের সকলের দেখাশুনা করত। লেবীয়দের মধ্যে কেউ কেউ ছিল লেখক, কর্মকর্তা ও রক্ষী।
sun lura da ma’aikata, suka kuma lura da dukan masu aiki daga aiki zuwa aiki. Waɗansu Lawiyawan su ne marubuta, magatakarda da kuma masu tsaron ƙofofi.
14 ১৪ তাঁরা যখন সদাপ্রভুর ঘরে আনা টাকা বের করে আনছিলেন তখন যাজক হিল্কিয় মোশির দ্বারা দেওয়া সদাপ্রভুর ব্যবস্থার বইটি পেলেন।
Yayinda suke fitar da kuɗin da aka kai cikin haikalin Ubangiji, sai Hilkiya firist ya sami Littafin Dokar Ubangiji da aka bayar ta wurin Musa.
15 ১৫ হিল্কিয় তখন রাজার লেখক শাফনকে বললেন, “সদাপ্রভুর ঘরে আমি এই ব্যবস্থার বইটি পেয়েছি।” এই বলে তিনি শাফনকে সেই বইটি দিলেন।
Hilkiya ya ce wa Shafan magatakarda, “Na sami Littafin Doka a cikin haikalin Ubangiji.” Sai ya ba wa Shafan.
16 ১৬ শাফন সেই বইটি রাজার কাছে নিয়ে গিয়ে তাঁকে বললেন, “আপনার কর্মচারীদের উপর যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁরা তা সবই করছেন।
Sa’an nan Shafan ya ɗauki littafin zuwa wurin sarki, ya faɗa masa, “Manyan ma’aikatanka suna yin kome da aka sa su.
17 ১৭ সদাপ্রভুর ঘরে যে টাকা পাওয়া গিয়েছিল তাঁরা তা বের করে তদারককারী ও কাজের লোকদের দিয়েছেন।”
Mun ɗauke kuɗin da an ajiye a haikalin Ubangiji muka ba wa masu aiki da waɗanda suke lura da su.”
18 ১৮ তখন লেখক শাফন রাজাকে জানালেন, “যাজক হিল্কিয় আমাকে একটি বই দিয়েছেন।” এই বলে শাফন তা রাজাকে পড়ে শোনালেন।
Sa’an nan Shafan magatakarda ya sanar da sarki ya ce, “Hilkiya firist ya ba ni wani littafi.” Sai Shafan ya karanta daga cikinsa a gaban sarki.
19 ১৯ রাজা ব্যবস্থার কথাগুলো যখন শুনলেন, তখন তিনি নিজের পোশাক ছিঁড়ে ফেললেন।
Da sarki ya ji kalmomin Doka, sai ya yage rigunansa.
20 ২০ তিনি হিল্কিয়, শাফনের ছেলে অহীকাম, মীখায়ের ছেলে অব্দোন, শাফন ও রাজার সাহায্যকারী অসায়কে এই আদেশ দিলেন এবং বললেন,
Ya ba da waɗannan umarnai ga Hilkiya, Ahikam ɗan Shafan, Abdon ɗan Mika, Shafan magatakarda da kuma Asahiya mai hidimar sarki.
21 ২১ আপনারা যান, “যে বইটি পাওয়া গেছে তার মধ্যে কি লেখা রয়েছে তা আপনারা গিয়ে আমার এবং ইস্রায়েল ও যিহূদার বাকি লোকদের জন্য সদাপ্রভুকে জিজ্ঞাসা করুন। আমাদের পূর্বপুরুষেরা সদাপ্রভুর বাক্য পালন করেন নি এবং এই বইয়ে যা লেখা আছে সেই অনুসারে কাজ করেন নি বলে সদাপ্রভুর ভীষণ ক্রোধ আমাদের উপরে পড়েছে।”
Ya ce, “Ku tafi ku nemi nufin Ubangiji saboda ni da kuma saboda raguwa a Isra’ila da Yahuda game da abin da aka rubuta a wannan littafin da aka samu. Fushin Ubangiji mai girma ne da aka zuba a kanmu domin kakanninmu ba su kiyaye maganar Ubangiji ba; ba su aikata bisa ga dukan abin da yake a rubuce a wannan littafi ba.”
22 ২২ তখন হিল্কিয় এবং রাজা যাদের হিল্কিয়ের সঙ্গে পাঠিয়েছিলেন তাঁরা এই বিষয়ে কথা বলবার জন্য মহিলা ভাববাদীনী হুল্‌দার কাছে গেলেন। হুল্‌দা ছিলেন কাপড় চোপড় রক্ষাকারী শল্লুমের স্ত্রী। শল্লুম ছিলেন হস্রহের নাতি, অর্থাৎ তোখতের ছেলে। তিনি যিরূশালেমের দ্বিতীয় অংশে বাস করতেন।
Hilkiya tare da waɗanda sarki ya aika, suka tafi suka yi magana da annabiya Hulda, wadda take matar Shallum ɗan Tokhat ɗan Hasra, mai tsaron wurin ajiyar riguna. Tana zama a Urushalima, a Yanki na Biyu.
23 ২৩ হুল্‌দা তাঁদের বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু আমাকে বলতে বললেন যে, আমার কাছে যিনি আপনাদের পাঠিয়েছেন তাঁকে গিয়ে বলুন,
Sai ta ce musu, “Ga abin da Ubangiji, Allah na Isra’ila ya ce faɗa wa mutumin da ya aike ku gare ni,
24 ২৪ ‘ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু বলেছেন: দেখো, যিহূদার রাজার সামনে সেই বইয়ে লেখা যে সব অভিশাপের কথা পড়া হয়েছে সেই সব বিপদ আমি এই জায়গা ও সেখানে বসবাসকারী লোকদের উপরে আনব।
‘Ga abin da Ubangiji ya ce zai kawo masifa a wannan wuri da mutanensa, dukan la’anar da aka rubuta a cikin littafin da aka karanta a gaban sarkin Yahuda.
25 ২৫ কারণ তারা আমাকে ত্যাগ করেছে এবং অন্য দেব দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালিয়েছে এবং তাদের হাতের তৈরী সমস্ত প্রতিমার দ্বারা আমাকে অসন্তুষ্ট করেছে। সেইজন্য এই জায়গার উপর আমার ক্রোধ আমি ঢেলে দেব এবং ক্রোধের সেই আগুন নিভানো যাবে না’।”
Domin sun yashe ni suka kuma ƙone turare wa waɗansu alloli, suka tsokane ni in yi fushi ta wurin dukan abin da hannuwansu suka yi, fushina zai zuba a kan wannan wuri, ba kuma za a kwantar da shi ba.’
26 ২৬ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করবার জন্য যিনি আপনাদের পাঠিয়েছেন সেই যিহূদার রাজাকে বলবেন যে, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই বলছেন, যে বাক্য সম্পর্কে আপনারা শুনেছেন:
Ku faɗa wa sarkin Yahuda, wanda ya aike ku ku nemi nufin Ubangiji, ‘Ga abin da Ubangiji, Allah na Isra’ila yake cewa game da kalmomin da ka ji.
27 ২৭ কারণ এই জায়গা ও সেখানে বসবাসকারী লোকদের বিরুদ্ধে আমি যা বলেছি তা শুনে তোমার হৃদয় তাতে উত্তর দিয়েছে এবং আমার সামনে তুমি নিজেকে নত করেছ ও তোমার পোশাক ছিঁড়ে আমার কাছে কান্নাকাটি করেছ। তুমি এই সব করেছ বলে আমি সদাপ্রভু তোমার প্রার্থনা শুনেছি। এই হল সদাপ্রভুর ঘোষণা।
Domin zuciyarka mai tuba ce, ka kuma ƙasƙantar da kanka a gaban Allah sa’ad da ka ji abin da ya yi magana a kan wannan wuri da mutanensa, domin kuma ka ƙasƙantar da kanka a gabana, ka yage rigunanka ka kuma yi kuka a gabana, na ji ka, in ji Ubangiji.
28 ২৮ দেখো, আমি শীঘ্রই তোমাকে তোমার পূর্বপুরুষদের কাছে নিয়ে যাব এবং তুমি শান্তিতে কবর পাবে। এই জায়গার উপরে এবং যারা এখানে বাস করে তাদের উপরে আমি যে সব বিপদ নিয়ে আসব তোমার চোখ তা দেখবে না। তাঁরা হুল্‌দার এর উত্তর নিয়ে রাজার কাছে ফিরে গেলেন।
Yanzu zan tara ka da kakanninka, za a kuma binne ka cikin salama. Idanunka ba za su ga dukan masifar da zan kawo a kan wannan wuri da kuma a kan waɗanda suke zama a nan ba.’” Sai suka kai amsar wa sarki.
29 ২৯ তখন রাজা বার্তাবাহক পাঠিয়ে যিহূদা ও যিরূশালেমের সমস্ত প্রাচীনদের ডেকে একত্র করলেন।
Sai sarki ya kira dukan dattawan Yahuda da Urushalima.
30 ৩০ তিনি যিহূদা ও যিরূশালেমের লোকদের, যাজক ও লেবীয়দের এবং সাধারণ ও গণ্যমান্য সমস্ত লোকদের নিয়ে সদাপ্রভুর ঘরে গেলেন। সদাপ্রভুর ঘরে ব্যবস্থার যে বইটি পাওয়া গিয়েছিল তার সমস্ত কথা তিনি তাদের কাছে পড়ে শোনালেন।
Ya haura zuwa haikalin Ubangiji tare da mutanen Yahuda, mutanen Urushalima, firistoci da Lawiyawa, dukan mutane daga ƙarami zuwa babba. Ya karanta dukan kalmomin Littafin Alkawari wanda aka samu a cikin haikalin Ubangiji a kunnuwansu.
31 ৩১ রাজা তাঁর নিজের জায়গায় দাঁড়ালেন এবং সদাপ্রভুর পথে চলবার জন্য এবং সমস্ত মন ও প্রাণ দিয়ে তাঁর সব আদেশ, নিয়ম ও নির্দেশ মেনে চলবার জন্য, অর্থাৎ এই বইয়ের মধ্যে লেখা ব্যবস্থার সমস্ত কথা পালন করবার জন্য সদাপ্রভুর সামনে প্রতিজ্ঞা করলেন।
Sai sarkin ya miƙe tsaye a inda yake, ya sabunta alkawari a gaban Ubangiji, don yă bi Ubangiji yă kiyaye umarnansa, ƙa’idodinsa da kuma farillansa da dukan zuciyarsa da kuma dukan ransa, ya kuma yi biyayya da kalmomin alkawarin da aka rubuta a cikin wannan littafi.
32 ৩২ তারপর তিনি যিরূশালেম ও বিন্যামীনের উপস্থিত সমস্ত লোককে সেই একই প্রতিজ্ঞা করালেন। যিরূশালেমের লোকেরা ঈশ্বরের, তাদের পূর্বপুরুষদের ঈশ্বরের ব্যবস্থা পালন করতে শুরু করল।
Sa’an nan ya sa kowa a Urushalima da Benyamin ya yi alkawari ga wannan; mutanen Urushalima suka aikata wannan bisa ga alkawarin Allah, Allah na kakanninsu.
33 ৩৩ যোশিয় ইস্রায়েলীয় লোকদের অধিকারে থাকা সমস্ত দেশ থেকে সব জঘন্য প্রতিমা দূর করে দিলেন এবং ইস্রায়েলে উপস্থিত সকলকে দিয়ে তিনি তাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করালেন। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন লোকেরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর পথে চলেছিল।
Yosiya ya fitar da dukan gumakan banƙyama daga dukan yankunan Isra’ilawa, ya kuma sa dukan waɗanda suke a Isra’ila su bauta wa Ubangiji Allahnsu. Muddin ransa, ba su fasa bin Ubangiji Allah na kakanninsu ba.

< বংশাবলির দ্বিতীয় খণ্ড 34 >