< বংশাবলির দ্বিতীয় খণ্ড 30 >

1 ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করবার জন্য লোকেরা যাতে যিরূশালেমে সদাপ্রভুর ঘরে আসে সেইজন্য হিষ্কিয় সমস্ত ইস্রায়েলে ও যিহূদায় খবর পাঠালেন এবং ইফ্রয়িম ও মনঃশি-গোষ্ঠীর লোকদের চিঠি লিখলেন।
Hzekia akatuma wajumbe kwa Israeli wote na Yuda, na pia akawaandikia barua Efraimu na Manase, kwamba waje kwenye nyumba ya Yahwe katika Yerusalemu, kusherekea Pasaka ya Yahwe, Mungu wa Israeli.
2 কারণ রাজা ও তাঁর কর্মচারীরা এবং যিরূশালেমের সমস্ত লোক ঠিক করল যে, দ্বিতীয় মাসে নিস্তারপর্ব্ব পালন করা হবে।
Kwa maana mfalme, viongozi wake, na kusanyiko lote katika Yerusalemu walikuwa wameshauriana pamoja, wakakubaliana kusherekea Pasaka katika mwezi wa pili.
3 এর কারণ হল, অনেক যাজক নিজেদের শুচি করেন নি আর লোকেরাও এসে যিরূশালেমে জড়ো হয়নি বলে নিয়মিত দিনের তারা এটা পালন করতে পারে নি।
Hawakuweza kuisherekea mapema kabla ya hapo, kwa sababu hapakuwa na makuhani wa kutosha waliojitakasa wenyewe, wala watu hawakuwa wamekusanyika pamoja Yerusalemu.
4 এই পরিকল্পনা রাজা ও সমস্ত জনতার কাছে উপযুক্ত বলে মনে হল।
Pendekezo hili likaonekana sahihi katika macho ya mfalme na ya kusanyiko lote.
5 ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তারপর্ব্ব পালন করবার জন্য যাতে সবাই যিরূশালেমে আসে সেইজন্য তারা বের-শেবা থেকে দান পর্যন্ত ইস্রায়েলের সমস্ত জায়গায় লোক পাঠিয়ে ঘোষণা করল। অনেক বছর ধরে তারা নিয়ম অনুসারে অনেক লোক একত্র হয়ে এই পর্ব পালন করে নি।
Kwa hiyo wakakubaliana kufanya tangazo katika Israeli yote, kuanzia Beer-sheba hadi Dani, kwamba watu lazima waje kusherehekea Paska ya Yahwe, Mungu wa Israeli, huko Yerusalemu. Kwa maana walikuwa hawakuwa wameisherehekea kwa hesabu kubwa ya watu, kwa mujibu wa jinsi ilivyokuwa imeandikwa.
6 রাজার আদেশে রাজা ও তাঁর কর্মচারীদের কাছ থেকে চিঠি নিয়ে লোকেরা ইস্রায়েল ও যিহূদার সব জায়গায় গিয়ে এই কথা ঘোষণা করল, “হে ইস্রায়েলীয়েরা, আপনারা অব্রাহাম, ইস্‌হাক ও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আসুন, তাতে যাঁরা অশূরের রাজার হাত থেকে রক্ষা পেয়েছেন তাঁদের কাছে, অর্থাৎ তোমাদের কাছে তিনিও ফিরে আসবেন।
Hivyo matarishi wakaenda na barua kutoka kwa mfalme na viongozi wake katika Israeli na Yuda yote, kwa agizo la mfalme. wakasema, “Ninyi watu wa Israeli, rudini kwa Yahwe, Mungu wa Abrahamu, Isaka na Israeli, ili kwamba aweze kuwarudia masalia wenu ninyi mlipona kutoka kwenye mkono wa wafalme wa Ashuru.
7 তোমরা তোমাদের পূর্বপুরুষ ও ভাইদের মত হয়ো না। কারণ নিজের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়েছিল বলে তিনি তাদের ভীষণ শাস্তি দিয়েছিলেন। তোমরা যেমন দেখতে পাচ্ছ।
Msiwe kama babu zenu au ndugu zenu, ambao walimuasi Yahwe, Mungu wa mababu zao, hivyo akawaweka katika kuangamia, kama mnavyoona.
8 তোমরা তোমাদের পূর্বপুরুষদের মত অবাধ্য হয়ো না কিন্তু সদাপ্রভুর হাতে নিজেদের দিয়ে দাও এবং তাঁর পবিত্র জায়গা এস, যে পবিত্র ঘরকে তিনি চিরকালের জন্য নিজের উদ্দেশ্যে আলাদা করেছেন এবং তোমাদের নিজেদের ঈশ্বর সদাপ্রভুর সেবা কর যাতে তোমাদের উপর থেকে তাঁর সেই ভয়ঙ্কর ক্রোধ চলে যায়।
Sasa msiwe wasumbufu, kama babu zenu walivyokuwa; badala yake, jitoeni wenyewe kwa Yahwe na njoeni kwenye sehemu yake takatifu, ambayo ameitakasa milele, na mwabuduni Yahwe Mungu wenu, ili kwamba uso wake wenye hasira uwageukie mbali.
9 কারণ তোমরা যদি সদাপ্রভুর কাছে আবার ফিরে আস তবে তোমাদের ভাই ও ছেলে মেয়েদের যারা বন্দী করে রেখেছে তারা তাদের প্রতি দয়া দেখাবে। তখন তারা এই দেশে ফিরে আসতে পারবে, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু দয়াময় ও করুণাময়। তোমরা যদি তাঁর কাছে ফিরে আসো তাহলে তিনি তাঁর মুখ ফিরিয়ে রাখবেন না।”
Kwa maana ikiwa mtageuka nyuma kwa Yahwe, ndugu zenu na watoto wenu watapata huruma mbele ya hao wanaowaongoza kama wafungwa, na watarudi katika nchi hii. Kwa maana Yahwe Mungu wenu, ni mkarimu na mwenye huruma, na hatawageuzia mbali uso wake, kama mtarudi kwake.”
10 ১০ সংবাদ বহনকারীরা ইফ্রয়িম ও মনঃশির সমস্ত গ্রাম ও শহরে এবং সবূলূন পর্যন্ত গেল, কিন্তু সেখানকার লোকেরা তাদের প্রতি ঠাট্টা ও বিদ্রূপ করতে লাগল।
Kwa hiyo matarishi wakapita mji kwa mji katika majimbo ya Efraimu na Manase, njia yote hadi Zabuloni, lakini watu waliwacheka na kuwazomea.
11 ১১ তবুও আশের, মনঃশি ও সবূলূন গোষ্ঠীর কিছু লোক নিজেদের নম্র করে যিরূশালেমে এলো।
Lakini, watu wengine wa Asheri na Manase na Zabuloni walijinyenyekesha wenyewe na wakaja Yerusalemu.
12 ১২ ঈশ্বরের হাত যিহূদার লোকদের উপরে আসলো, তাই সদাপ্রভুর বাক্য অনুযায়ী রাজা ও তাঁর কর্মচারীদের আদেশ পালন করবার জন্য তিনি তাদের মন এক করলেন।
Mkono wa Mungu pia ukaja juu ya Yuda, kuwapa moyo mmmoja, ili kulikubali agizo la mfalme na viongozi kwa neno la Yahwe.
13 ১৩ দ্বিতীয় মাসে তাড়ীশূন্য রুটির পর্ব পালন করবার জন্য অনেক লোক, এক মহাজনতা যিরূশালেমে জড়ো হল।
Watu wengi, kusanyiko kubwa, likakusanyika Yerusalemu kusherehekea Sikukuu ya Mikate Isiyochacha katika mwezi wa pili.
14 ১৪ আর পূজা করবার জন্য পশু উৎসর্গের যে সব বেদী এবং যে সব ধূপদানী যিরূশালেমে ছিল তারা সেগুলো নিয়ে কিদ্রোণ উপত্যকায় ফেলে দিল।
Waliinuka na kuchukua madhabahu zizilizokuwa Yerusalemu, madhabahu zote kwa ajili ya sadaka za kufukiza; wakazirusha katika kijito Kidroni.
15 ১৫ তারা দ্বিতীয় মাসের চৌদ্দ দিনের র দিন নিস্তারপর্ব্বের ভেড়ার বাচ্চা বলি দিল। এতে যাজক ও লেবীয়েরা লজ্জা পেয়ে নিজেদের শুচি করলেন এবং সদাপ্রভুর ঘরে হোম বলির জিনিস নিয়ে আসলেন।
Kisha wakamuua mwanakondoo wa Paska katika siku ya kumi na nne ya mwezi wa pili. Makuhani na Walawi wakaona aibu, kwa hiyo wakajitakasa wenyewe na kuleta sadaka za kuteketezwa katika nyumba ya Yahwe.
16 ১৬ তারপর ঈশ্বরের লোক মোশির ব্যবস্থা অনুযায়ী তাঁরা তাঁদের নির্দিষ্ট জায়গা গিয়ে দাঁড়ালেন। যাজকেরা লেবীয়দের হাত থেকে যে রক্ত পেয়েছিল তা নিয়ে ছিটিয়ে দিলেন।
Wakasimama katika sehemu zao katika makaundi yao, wakifuata maelekezo yaliyotolewa na sheria ya Musa, mtu wa Mungu. Makuhani wakainyunyiza damu waliyoipokea kutoka kwenye mikono ya Walawi.
17 ১৭ কারণ লোকদের মধ্যে অনেকে নিজেদের শুচি করে নি এমন লোক ছিল। সেইজন্য সব লোকদের হয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবার জন্য নিস্তার পর্বের মেষের বাচ্চা লেবীয়দেরই বলি দিতে হয়েছিল।
Kwa maana walikuwepo wengi katika kusanyikao amaabao hawakuwa wamejitakasa wenyewe. Kwa hiyo Makuhani wakamchinja mwanakondoo wa Pasaka kwa ajili ya kila mmoja ambaye hakuwa amejisafisha na hakuweza kuzitakasa sadaka zake kwa Yahwe.
18 ১৮ কারণ ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবূলূন গোষ্ঠীর থেকে আসা অনেক লোক আবার নিজেদের শুচি করে নি, তবুও তারা নিয়মের বিরুদ্ধে নিস্তার পর্বের ভোজ খেয়েছিল। কিন্তু হিষ্কিয় তাদের জন্য প্রার্থনা করে বললেন, “মঙ্গলময় ঈশ্বর যেন সবাইকে ক্ষমা করেন
Kwa kuwa wingi wa watu, wengi wao kutoka Efraimu na Manase, Asakari na Zabuloni, hawakuwa wamejitakasa wenyewe, bado waliula mlo wa Paska, kinyume na maelekezo yaliyoandikwa. Kwa kuwa Hezekia alikuwa amewaombea, akisema, “Mungu Yahwe amsamehe kila mmoja
19 ১৯ যদিও উপাসনা ঘরের ব্যবস্থা অনুযায়ী তারা শুচি হয়নি তবুও যারা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলবার জন্য নিজেদের হৃদয় স্থির করেছে মঙ্গলময় ঈশ্বর সদাপ্রভু যেন তাদের ক্ষমা করেন।”
ambaye anaulekeza moyo wake kumtafuta Mungu, Yahwe, Mungu wa babu zake, hata kama hajasafiswa kwa utakaso wa viwango vya patakatifu.”
20 ২০ সুতরাং সদাপ্রভু হিষ্কিয়ের প্রার্থনা শুনে লোকদের সুস্থ করলেন।
Kwa hiyo Yahwe akamsikiliza Hezekia na akawaponya watu.
21 ২১ এই ভাবে যে সব ইস্রায়েলীয় যিরূশালেমে উপস্থিত হয়েছিল তারা খুব আনন্দের সঙ্গে সাত দিন ধরে তাড়ীশূন্য রুটির পর্ব পালন করল; আর এদিকে লেবীয় ও যাজকেরা প্রতিদিন সদাপ্রভুর উদ্দেশ্যে উচ্চস্বরে বাজনা বাজিয়ে প্রশংসা গান করলেন।
Watu wa Israeli waliokuwepo Yerusalemu wakaitunza Sikukuu ya Mikaate Isiyochachwa na furaha kubwa kwa siku saba. Walawi na makuhani wakamsifu Yahwe siku baada ya siku, wakiimwimbia Yahwe kwa vyombo vya sauti kuu.
22 ২২ সদাপ্রভুর সেবাকাজে যে সব লেবীয়েরা দক্ষ ছিল হিষ্কিয় তাদের উৎসাহমূলক কথা বললেন। এই ভাবে তারা মঙ্গলার্থক বলি উৎসর্গের অনুষ্ঠান করে সাত দিন ধরে খাওয়া দাওয়া করল এবং তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করল।
Hezekia akazungumza kwa kuwatia moyo Walawi wote walioilewa ibada ya Yahwe, Kwa hiyo wakala kwa kipindi cha siku saba, wakitoa sadaka za amani, na kufanya toba kwa Yahwe, Mungu wa babu zao.
23 ২৩ তারপর সভার সমস্ত লোক আরও সাত দিন সেই পর্ব পালন করবে বলে ঠিক করল; এবং আরও সাত দিন তারা আনন্দের সঙ্গে সেই পর্ব পালন করল।
Kusanyiko lote kisha likaamua kusherehekea kwa siku zingine saba, na wakafanya hivyo kwa furaha.
24 ২৪ পরে যিহূদার রাজা হিষ্কিয় সভার সমস্ত লোকের উপহারের জন্য এক হাজার ষাঁড় ও সাত হাজার মেষ দিলেন আর উঁচু পদের কর্মচারীরা দিলেন এক হাজার ষাঁড় ও দশ হাজার ভেড়া। আর যাজকদের মধ্যে অনেকে নিজেদের শুচি করলেন।
Kwa kuwa Hezekia mfalme wa Yuda aliwapa kusanyiko ng'ombe dume elf moja, na kondoo elfu saba kama sadaka; na viongozi wakawapa kusanyiko ng'ombe dume elfu moja na kondoo na mbuzi elfu kumi. Idadi kubwa ya makuhani wakajitakasa wenyewe.
25 ২৫ যিহূদার সব সমাজের লোকেরা, যাজকেরা, লেবীয়েরা, ইস্রায়েল থেকে আসা সব লোকেরা এবং ইস্রায়েল ও যিহূদায় বাসকারী যে বিদেশীরা এসেছিল তারা সবাই আনন্দ করল।
Kusanyiko lote la Yuda, pamoja na makuhani na Walawi na watu wote walikuja pamoja kutoka nchi ya Israeli na wale walioishi Yuda—wote wakafurahia.
26 ২৬ এই ভাবে যিরূশালেমে খুব আনন্দ হল; ইস্রায়েলের রাজা দায়ূদের ছেলে শলোমনের পরে যিরূশালেমে আর এই ভাবে পর্ব পালন করা হয়নি।
Hivyo kulikuwa na furaha kuu katika Yerusalemu, kwa kuwa tangu wakati wa Solomoni mwana wa Daudi, mfalme wa Israeli, hapakuwa na kitu kama hicho katika Yerusalemu.
27 ২৭ পরে যে লেবীয়েরা যাজক ছিলেন তাঁরা দাঁড়িয়ে লোকদের আশীর্বাদ করলেন, আর তাঁদের প্রার্থনা শুনা গেল, কারণ তাঁদের প্রার্থনা স্বর্গে তাঁর পবিত্র জায়গা পৌঁছেছিল।
Kisha makuhani, Walawi, wakainuka na kuwabariki watu. Sauti zao zilisikika na maombi yao yakaenda juu mbinguni, sehemu takatifu ambapo Mungu anaishi.

< বংশাবলির দ্বিতীয় খণ্ড 30 >