< বংশাবলির দ্বিতীয় খণ্ড 28 >

1 আহসের বয়স কুড়ি বছর ছিল যখন তিনি রাজত্ব করতে শুরু করেছিলেন এবং তিনি যিরূশালেমে ষোল বছর রাজত্ব করেছিলেন। তিনি তাঁর পূর্বপুরুষ দায়ূদ যেমন করেছিলেন তেমন সদাপ্রভুর চোখে যা ভাল তা তিনি করতেন না।
Ahazi anali ndi zaka makumi awiri pamene anakhala mfumu ndipo analamulira mu Yerusalemu kwa zaka 16. Iye sanachite zolungama pamaso pa Yehova, monga momwe anachitira Davide kholo lake.
2 তিনি ইস্রায়েলের রাজাদের মতই চলতেন এবং বাল দেবতার জন্য তিনি ছাঁচে ঢেলে মূর্ত্তি তৈরী করিয়েছিলেন।
Iye anayenda mʼnjira za mafumu a Israeli ndipo anawumbanso mafano a chipembedzo cha Abaala.
3 তিনি বিন্‌-হিন্নোমের ছেলের উপত্যকাতে ধূপ জ্বালাতেন এবং সদাপ্রভু যে সব জাতিকে ইস্রায়েলীয়দের সামনে থেকে দূর করে দিয়েছিলেন তাদের জঘন্য কাজের মতই তিনিও তাঁর ছেলেদের আগুনে পুড়িয়ে হোম উৎসর্গ করলেন।
Iye amapsereza nsembe ku chigwa cha Hinomu, ndipo anaperekanso ana ake aamuna ngati nsembe yopsereza kutsatira njira zonyansa za mitundu imene Yehova anayithamangitsa pamaso pa Aisraeli.
4 তিনি উঁচু জায়গা গুলোতে, পাহাড়ের উপরে ও প্রত্যেকটি ডালপালা ছড়ানো সবুজ গাছের নীচে পশু উৎসর্গ করতেন ও ধূপ জ্বালাতেন।
Iyeyo ankapereka nsembe ndi kufukiza lubani pa malo opembedzerapo mafano, pamwamba pa mapiri ndi pansi pa mtengo uliwonse waukulu.
5 সেইজন্যই আহসের ঈশ্বর সদাপ্রভু তাঁকে অরামের রাজার হাতে তুলে দিলেন। অরামীয়েরা তাঁকে হারিয়ে দিল এবং তাঁর অনেক লোককে বন্দী করে দামেশকে নিয়ে গেল। আবার তিনি ইস্রায়েলের রাজার হাতেও আহসকে তুলে দিল। ইস্রায়েলের রাজা তাঁর অনেক লোককে মেরে ফেললেন।
Nʼchifukwa chake Yehova Mulungu wake anamupereka mʼmanja mwa mfumu ya Aramu. Aaramu anamugonjetsa ndipo anagwira ukapolo anthu ake ambiri napita nawo ku Damasiko. Yehova anamuperekanso mʼmanja mwa mfumu ya Israeli, imene inamuzunza ndi kumuphera anthu ake ambiri.
6 কারণ রমলিয়ের ছেলে ইস্রায়েলের রাজা পেকহ একদিনের র মধ্যে যিহূদায় এক লক্ষ কুড়ি হাজার সাহসী সৈন্যকে মেরে ফেললেন, কারণ যিহূদার লোকেরা তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করেছিল।
Pa tsiku limodzi, Peka mwana wa Remaliya anapha asilikali 120,000 mu Yuda chifukwa Yuda anasiya Yehova, Mulungu wa makolo awo.
7 আর সিখ্রি নামে একজন ইফ্রয়িমীয় শক্তিশালী যোদ্ধা রাজার ছেলে মাসেয়কে ও রাজবাড়ীর ভার পাওয়া কর্মচারী অস্রীকামকে এবং রাজার পরে দ্বিতীয় জায়গা যিনি ছিলেন সেই ইলকানাকে মেরে ফেলল।
Zikiri msilikali wa ku Efereimu, anapha Maaseya mwana wa mfumu, Azirikamu woyangʼanira nyumba yaufumu, ndi Elikana wachiwiri kwa mfumu.
8 ইস্রায়েলীয়েরা তাদের জাতি ভাইদের মধ্য থেকে স্ত্রীলোক ও ছেলে মেয়েদের বন্দী করে নিয়ে গেল। তাদের সংখ্যা ছিল দুই লক্ষ। তারা অনেক জিনিসও লুট করে শমরিয়াতে নিয়ে গেল।
Aisraeli anagwira ukapolo abale awo, akazi, ana aamuna ndi ana aakazi okwanira 200,000. Iwo anafunkhanso katundu wambiri amene anapita naye ku Samariya.
9 কিন্তু সেখানে ওদেদ নামে সদাপ্রভুর একজন ভাববাদী ছিলেন। সৈন্যদল যখন শমরিয়াতে ফিরে আসছিল তখন তিনি তাদের সঙ্গে দেখা করতে গেলেন এবং তাদের বললেন, “আপনাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু যিহূদার উপর ভীষণ অসন্তুষ্ট হয়েছেন বলে তিনি তাদের আপনাদের হাতে তুলে দিয়েছেন। কিন্তু রাগের চোটে আপনারা তাদের যেভাবে মেরে ফেলেছেন সেই কথা স্বর্গ পর্যন্ত পৌঁছেছে।
Koma kumeneko kunali mneneri wa Yehova dzina lake Odedi, ndipo anapita kukakumana ndi gulu lankhondo pamene linabwerera ku Samariya. Iye anawawuza kuti, “Chifukwa Yehova, Mulungu wa makolo anu anakwiyira Ayuda, Iye anawapereka mʼdzanja lanu. Koma inu mwawapha mwaukali, ukali wake wofika mpaka kumwamba.
10 ১০ আর এখন আপনারা যিহূদা ও যিরূশালেমের লোকদের আপনাদের দাস দাসী করে রাখতে চাইছেন। কিন্তু আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে কি আপনারাও দোষী নন?
Ndipo tsopano mukufuna kuti amuna ndi akazi a ku Yuda ndi ku Yerusalemu akhale akapolo anu.
11 ১১ এখন আপনারা আমার কথা শুনুন। আপনাদের জাতি ও ভাইদের মধ্য থেকে যাদের আপনারা বন্দী করে নিয়ে এসেছেন তাদের আপনারা ফেরত পাঠিয়ে দিন, কারণ সদাপ্রভুর ভয়ঙ্কর ক্রোধ আপনাদের উপরে রয়েছে।”
Tsono mvereni! Abwezeni abale anu amene mwawagwira ukapolo, pakuti mkwiyo wa Yehova uli pa inu.”
12 ১২ তখন ইফ্রয়িমের কয়েকজন নেতা যেমন সেই নেতারা হলেন যিহোহাননের ছেলে অসরিয়, মশিল্লেমোতের ছেলে বেরিখিয়, শল্লুমের ছেলে যিহিষ্কিয় ও হদ্‌লয়ের ছেলে অমাসা এরা যুদ্ধ থেকে যারা ফিরে আসছিল তাদের বিরুদ্ধে দাঁড়ালেন।
Tsono atsogoleri ena a ku Efereimu, Azariya mwana wa Yehohanani, Berekiya mwana wa Mesilemoti, Yehizikiya mwana wa Salumu, ndi Amasa mwana wa Hadilayi anatsutsana nawo amene ankachokera ku nkhondo kuja.
13 ১৩ তাঁরা তাদের বললেন, “ঐ বন্দীদের তোমরা এখানে আনবে না কারণ আমাদের পাপ ও দোষ সবার থেকে বেশি; আনলে আমরা সদাপ্রভুর কাছে দোষী হব। আমাদের পাপ ও দোষের সঙ্গে কি তোমরা আরও কিছু যোগ দিতে চাও? আমরা তো ভীষণভাবে দোষী হয়েই রয়েছি আর সদাপ্রভুর ভয়ঙ্কর ক্রোধ ইস্রায়েলের উপর রয়েছে।”
Iwo anati, “Musabweretse akapolowo kuno, pakuti ife tidzakhala olakwa pamaso pa Yehova. Kodi mukufuna kuwonjezera pa machimo athu ndi kulakwa kwathu? Pakuti zolakwa zathu ndi zambiri kale ndipo mkwiyo wake woopsa uli pa Israeli.”
14 ১৪ তখন সৈন্যেরা সেই নেতাদের ও সমস্ত লোকদের সামনে সেই বন্দীদের ও লুটের জিনিসগুলো রাখল।
Kotero asilikali aja anawasiya akapolowo pamodzi ndi katundu amene analanda ku nkhondo pamaso pa akuluakulu ndi gulu lonse la anthu.
15 ১৫ পরে সেই লোকেরা লুটের জিনিস থেকে কাপড় চোপড় নিয়ে বন্দীদের মধ্যে যারা উলঙ্গ ছিল তাদের সবাইকে কাপড় পরালেন। তাঁরা তাদের কাপড় চোপড়, জুতা ও খাবার দিলেন এবং তাদের আঘাতের উপর তেল ঢেলে দিলেন। এবং দুর্বলদের তাঁরা গাধার উপর চড়িয়ে যিরীহোতে, অর্থাৎ খেজুর শহরে তাদের নিজের লোকদের কাছে ফিরিয়ে নিয়ে গেলেন। পরে তাঁরা শমরিয়াতে ফিরে গেলেন।
Anthu amene atchulidwa mayina aja anatenga akapolowo, ndipo kuchokera pa zolanda ku nkhondo, anawaveka onse amene anali maliseche. Anawapatsa zovala ndi nsapato, chakudya ndi chakumwa ndi mankhwala. Onse amene anali ofowoka anawakweza pa abulu. Choncho anabwera nawo kwa abale awo ku Yeriko, Mzinda wa Migwalangwa, ndipo kenaka anawabweza ku Samariya.
16 ১৬ সেই দিন রাজা আহস সাহায্য চাইবার জন্য অশূর রাজার কাছে লোক পাঠালেন।
Pa nthawi imeneyo mfumu Ahazi inatumiza mawu kwa mfumu ya ku Asiriya kupempha chithandizo.
17 ১৭ এর কারণ হল, ইদোমীয়েরা আবার এসে যিহূদা আক্রমণ করে লোকদের বন্দী করে নিয়ে গিয়েছিল।
Ankhondo a ku Edomu anabweranso ndi kuthira nkhondo Yuda ndi kugwira akapolo.
18 ১৮ এদিকে আবার পলেষ্টীয়েরা তখন নীচু পাহাড়ী এলাকার গ্রামগুলোতে এবং যিহূদার দক্ষিণে অঞ্চলের নগরগুলি আক্রমণ করে নেগেভে হানা দিয়েছিল বৈৎ-শেমশ, অয়ালোন, গদেরোৎ এবং আশেপাশের জায়গা সুদ্ধ সোখো, তিম্না ও গিম্‌সো অধিকার করে নিয়ে সেই সব জায়গায় বাস করছিল।
Pamenepo nʼkuti Afilisti atathira nkhondo mizinda ya mʼmbali mwa phiri ndi ku Negevi ku Yuda. Iwo analanda mizindayo nakhala ku Beti-Semesi, Ayaloni ndi Gederoti, komanso Soko, Timna ndi Gimizo pamodzi ndi midzi yawo yozungulira.
19 ১৯ কারণ রাজা আহসের জন্য সদাপ্রভু যিহূদাকে নীচু করেছিলেন, কারণ আহস যিহূদায় মন্দতা বৃদ্ধি পেতে দিয়েছিলেন এবং নিজে সদাপ্রভুর প্রতি খুব বেশী পাপ করেছিলেন।
Yehova anapeputsa Yuda chifukwa cha mfumu Ahazi ya Israeli, pakuti analimbikitsa zoyipa ku Yuda ndipo anali munthu wosakhulupirika kwambiri pamaso pa Yehova.
20 ২০ আরে অশূর রাজা তিগ্লৎ পিলনেষর তাঁর কাছে এসেছিলেন কিন্তু তিনি শক্তি বৃদ্ধির বদলে আহসকে কষ্টই দিলেন।
Tigilati-Pileseri mfumu ya ku Asiriya anabwera kwa iye, ndipo anabweretsa mavuto mʼmalo momuthandiza.
21 ২১ তখন আহস সদাপ্রভুর ঘর থেকে এবং রাজবাড়ী থেকে এবং নেতাদের কাছ থেকে কিছু দামী জিনিসপত্র নিয়ে অশূর রাজাকে উপহার দিলেন, কিন্তু তাতে কিছু লাভ হল না।
Ahazi anatenga zinthu zochokera mʼNyumba ya Yehova ndi mʼnyumba yaufumu ndi kwa atsogoleri ndipo anazipereka kwa mfumu ya ku Asiriya, koma zimenezo sizinamuthandize.
22 ২২ তাঁর এই কষ্টের দিনের এই একই রাজা আহস সদাপ্রভুর প্রতি আরও বেশী পাপ করলেন।
Pa nthawi yake yamavutoyi mfumu Ahazi inapitirira kukhalabe yosakhulupirika pamaso pa Yehova.
23 ২৩ কারণ দম্মেশকের যে দেবতারা তাঁকে হারিয়ে দিয়েছিল, তিনি সেই দেবতাদের কাছে পশু বলিদান করলেন। তিনি বললেন, “অরামের রাজাদের দেবতারা তাঁদের সাহায্য করে, আর আমি সাহায্য পাবার জন্য সেই দেবতাদের কাছে পশু বলি দেব।” আর তারা আমাকেও সাহায্য করবেন কিন্তু সেই দেবতারাই হল তাঁর ও সমস্ত ইস্রায়েলের সর্বনাশের কারণ।
Ahazi ankapereka nsembe kwa milungu ya ku Damasiko, imene inamugonjetsa. Iye ankaganiza kuti, “Popeza milungu ya mafumu a Aaramu yawathandiza, ine ndidzapereka nsembe kwa iyo kuti indithandize.” Koma iyoyo inakhala kugwa kwake ndi kugwa kwa Aisraeli onse.
24 ২৪ পরে আহস ঈশ্বরের ঘরের জিনিসপত্রগুলি একত্রে জড়ো করে কেটে কেটে টুকরো করলেন। তিনি সদাপ্রভুর ঘরের দরজাগুলো বন্ধ করে দিলেন এবং যিরূশালেমের সমস্ত জায়গায় তিনি নিজের জন্য বেদী তৈরী করলেন।
Ahazi anasonkhanitsa pamodzi zinthu zonse kuchokera mʼNyumba ya Mulungu ndipo anazitenga. Iye anatseka zitseko za Nyumba ya Yehova ndipo anayimika maguwa ansembe pa ngodya iliyonse ya msewu mu Yerusalemu.
25 ২৫ আর অন্য দেব দেবতাদের উদ্দেশ্যে ধূপ জ্বালাবার জন্য তিনি যিহূদার প্রত্যেকটি শহর ও গ্রামে পূজার জন্য উঁচু বেদী তৈরী করলেন, এই ভাবে তাঁর নিজের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুললেন।
Mu mzinda uliwonse wa Yuda anamangamo malo achipembedzo, operekerapo nsembe zopsereza kwa milungu ina ndipo anaputa mkwiyo wa Yehova, Mulungu wa makolo ake.
26 ২৬ দেখো, আহসের অন্যান্য সমস্ত কাজের কথা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তাঁর সমস্ত চাল চলনের কথা “যিহূদা ও ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামক বইটিতে লেখা আছে।
Zochitika zina pa ulamuliro wake ndi machitidwe ake onse, kuyambira pachiyambi mpaka pa mapeto, zalembedwa mʼbuku la mafumu a Yuda ndi Israeli.
27 ২৭ পরে আহস তাঁর পূর্বপুরুষদের সঙ্গে ঘুমিয়ে পড়লেন এবং তারা যিরূশালেম শহরে তাঁকে কবর দিল, কিন্তু তারা তাঁকে ইস্রায়েলের রাজাদের কবরের জায়গা নিয়ে যায় নি। তাঁর জায়গায় তাঁর ছেলে হিষ্কিয় রাজা হলেন।
Ahazi anamwalira ndipo anayikidwa mu mzinda wa Yerusalemu, koma sanamuyike mʼmanda a mafumu a Israeli. Ndipo Hezekiya mwana wake analowa ufumu mʼmalo mwake.

< বংশাবলির দ্বিতীয় খণ্ড 28 >