< বংশাবলির দ্বিতীয় খণ্ড 27 >

1 যোথম পঁচিশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করেছিলেন এবং যিরূশালেমে ষোল বছর রাজত্ব করেন; তাঁর মায়ের নাম যিরূশা, তিনি সাদোকের মেয়ে।
Yotamu anakhala mfumu ali ndi zaka 25 ndipo analamulira mu Yerusalemu kwa zaka 16. Dzina la amayi ake linali Yerusa mwana wa Zadoki.
2 যোথম তাঁর বাবা উষিয়ের সমস্ত কাজ অনুসারে সদাপ্রভুর চোখে যা ভাল তাই করতেন, কিন্তু সদাপ্রভুর মন্দিরে যেতেন না এবং লোকেরা তখনও খারাপ কাজ করত।
Iye anachita zolungama pamaso pa Yehova, monga anachitira Uziya abambo ake, kupatula kuti iyeyo sanalowe mʼNyumba ya Yehova. Komabe anthu anapitirira kuchita zoyipa.
3 তিনি সদাপ্রভুর গৃহের উঁচু দরজা তৈরী করলেন এবং ওফল পাহাড়ের ওপরের অনেক জায়গাকে মজবুত করলেন;
Yotamu anamanganso chipata chakumtunda cha Nyumba ya Yehova ndipo anagwira ntchito yayikulu yomanga khoma la ku phiri la Ofeli.
4 আর তিনি যিহূদার পর্বতে ঘেরা দেশে নানা জায়গায় নগর এবং বনে উঁচু পাহারা-ঘর ও দুর্গ তৈরী করলেন।
Iye anamanga mizinda mʼmapiri a ku Yuda ndipo anamanganso malinga ndi nsanja mʼmadera a ku nkhalango.
5 আর তিনি অম্মোন সন্তানদের রাজার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাজিত করলেন; তাতে অম্মোন সন্তানরা সেই বছর তাঁকে একশো তালন্ত রূপা, দশ হাজার কোর্ গম ও দশ হাজার কোর্ যব দিল এবং দ্বিতীয় ও তৃতীয় বছরেও অম্মোন সন্তানরা তাঁকে একই পরিমাণে দিল।
Yotamu anachita nkhondo ndi mfumu ya Aamoni ndipo anawagonjetsa. Chaka chimenecho Aamoni anapereka makilogalamu 3,400, matani 1,000 a tirigu ndiponso matani 1,000 a barele. Aamoni anabweretsa zinthu zomwezi chaka chachiwiri ndi chachitatu.
6 এই ভাবে যোথম শক্তিশালী হয়ে উঠলেন, কারণ তিনি বিশ্বস্তভাবে তাঁর ঈশ্বর সদাপ্রভুর পথে চলতেন।
Yotamu anakula mphamvu chifukwa anayenda molungama pamaso pa Yehova Mulungu wake.
7 যোথমের বাকি কাজের কথা, তাঁর সব যুদ্ধের কথা এবং চরিত্র, দেখো, “ইস্রায়েল ও যিহূদার রাজাদের ইতিহাস” বইটিতে লেখা আছে।
Zina ndi zina zokhudza ulamuliro wa Yotamu, kuphatikizapo nkhondo zake zonse ndi zinthu zina zimene anachita, zinalembedwa mʼbuku la mafumu a Israeli ndi Yuda.
8 তিনি পঁচিশ বছর বয়সে রাজত্ব শুরু করেন এবং যিরূশালেমে ষোল বছর রাজত্ব করেন।
Iye anakhala mfumu ali ndi zaka 25 ndipo analamulira mu Yerusalemu kwa zaka 16.
9 পরে যোথম তাঁর পূর্বপুরুষদের সঙ্গে ঘুমিয়ে পড়লে লোকেরা তাঁকে দায়ূদ নগরে কবর দিল এবং তাঁর ছেলে আহস তাঁর জায়গায় রাজা হলেন।
Yotamu anamwalira ndipo anayikidwa mʼmanda mu Mzinda wa Davide. Ndipo Ahazi mwana wake analowa ufumu mʼmalo mwake.

< বংশাবলির দ্বিতীয় খণ্ড 27 >