< বংশাবলির দ্বিতীয় খণ্ড 25 >

1 অমৎসিয় পঁচিশ বছর বয়সে রাজত্ব করতে শুরু করেন এবং ঊনত্রিশ বছর যিরূশালেমে রাজত্ব করেন; তাঁর মায়ের নাম ছিল যিহোয়দ্দন, তিনি ছিলেন যিরূশালেমের মেয়ে।
Amaziya yana da shekara ashirin da biyar sa’ad da ya zama sarki, ya kuma yi mulki a Urushalima shekara ashirin da tara. Sunan mahaifiyarsa Yehoyaddin ce; ita daga Urushalima ne.
2 সদাপ্রভুর চোখে যা ভাল অমৎসিয় তাই করতেন ঠিকই, তবে সমস্ত মন দিয়ে তা করতেন না।
Ya yi abin da yake daidai a gaban Ubangiji, amma ba da dukan zuciyarsa ba.
3 পরে রাজ্যটি শক্তভাবে তাঁর অধীনে আনবার পর যে দাসেরা রাজাকে, অর্থাৎ তাঁর বাবাকে মেরে ফেলেছিল তাদের তিনি হত্যা করলেন।
Bayan sarauta ta kahu a ƙarƙashinsa, sai ya kashe hafsoshin da suka kashe mahaifinsa sarki.
4 কিন্তু তিনি তাদের সন্তানদের হত্যা করলেন না, ব্যবস্থার গ্রন্থে, মোশির বইয়ে সদাপ্রভুর যে আদেশ লেখা আছে, সেইমতই কাজ করলেন, যেমন, “সন্তানদের জন্য বাবা, কিম্বা বাবার জন্য সন্তান মারা যাবে না, কিন্তু প্রত্যেকেই তার নিজের পাপে মরবে।”
Duk da haka bai kashe’ya’yansu maza ba amma ya yi bisa ga abin da yake a rubuce a cikin Doka, a cikin Littafin Musa, inda Ubangiji ya umarta, “Ba za a kashe iyaye saboda’ya’yansu ba; ba kuwa za a kashe’ya’ya saboda iyayensu ba; kowa zai mutu saboda zunubansa ne.”
5 পরে অমৎসিয় যিহূদাকে জড়ো করে সমস্ত, যিহূদা ও সমস্ত বিন্যামীনের পূর্বপুরুষদের বংশ অনুসারে সহস্রপতি ও শতপতিদের অধীনে লোকদের দাঁড় করালেন এবং কুড়ি বছর ও তার থেকে বেশী বয়সের লোকদের গণনা করে দেখলেন, যুদ্ধে যাবার জন্য তিন লক্ষ উপযুক্ত লোক রয়েছে, যারা বর্শা ও ঢাল ব্যবহার করতে সক্ষম।
Amaziya ya tattara mutanen Yahuda ya kuma ba su aiki bisa ga iyalansu, ya ba da aiki ga shugabannin dubu-dubu da shugabannin ɗari-ɗari, a dukan Yahuda da Benyamin. Ya kuma tattara waɗanda suke’yan shekara ashirin da haihuwa ko fiye ya sami mutane dubu ɗari uku da suke a shirye don aikin soja, da suka isa riƙe māshi da garkuwa.
6 আর তিনি একশো তালন্ত রূপা মজুরী দিয়ে ইস্রায়েল থেকে এক লক্ষ বলবান বীর নিলেন।
Ya kuma ɗauko sojan haya jarumawa dubu ɗari ɗaya daga Isra’ila a kan talenti ɗari na azurfa.
7 কিন্তু ঈশ্বরের একজন লোক এসে তাঁকে বললেন, “হে রাজা, ইস্রায়েলের সৈন্যদল তোমার সঙ্গে যেন না যায়; কারণ ইস্রায়েলের সঙ্গে, অর্থাৎ সমস্ত ইফ্রয়িম সন্তানদের সঙ্গে সদাপ্রভু থাকেন না।
Amma mutumin Allah ya zo wurinsa ya ce, “Ya sarki, waɗannan runduna daga Isra’ila ba za su tafi tare da kai ba, gama Ubangiji ba ya tare da Isra’ila, ba ya nan da wani cikin mutanen Efraim.
8 তুমি গিয়ে যুদ্ধ কর এবং যুদ্ধে জয়ী হও; শত্রুর কাছে ঈশ্বর তোমাকে পরাজিত করবেন, কারণ সাহায্য করবার অথবা পরাজিত করবার ক্ষমতা ঈশ্বরের আছে।”
Ko da ma ya tafi ya yi faɗa da ƙwazo a cikin yaƙi, Allah zai tumɓuke shi a gaban abokan gāba, gama Allah yana da iko yă taimaka ko yă tumɓuke.”
9 তখন অমৎসিয় ঈশ্বরের লোককে বললেন, “ভাল, কিন্তু সেই ইস্রায়েলীয় সৈন্যদলকে যে একশো তালন্ত রূপা দিয়েছি, তার জন্য কি করা যায়?” ঈশ্বরের লোক বললেন, “সদাপ্রভু তোমাকে এর থেকে আরও অনেক বেশী দিতে পারেন।”
Amaziya ya tambayi mutumin Allah ya ce, “Amma game da talenti ɗarin da na biya saboda waɗannan rundunonin Isra’ila fa?” Mutumin Allah ya amsa, “Ubangiji zai ba ka fiye da wannan.”
10 ১০ তাতে অমৎসিয় তাদের অর্থাৎ ইফ্রয়িম থেকে তাঁর কাছে আসা সেই সৈন্যদলকে বাড়ি পাঠাবার জন্য আলাদা করলেন; কাজেই যিহূদার বিরুদ্ধে তাদের ক্রোধ জ্বলে উঠল, তারা রেগে আগুন হয়ে নিজের জায়গায় ফিরে গেল।
Saboda haka Amaziya ya sallame rundunonin da suka zo daga Efraim, ya kuma mayar da su gida. Suka husata da Yahuda suka koma gida da fushi sosai.
11 ১১ পরে অমৎসিয় নিজেকে শক্তিশালী করলেন এবং তাঁর লোকেদের বের করে লবণ উপত্যকায় গিয়ে সেয়ীর সন্তানদের দশ হাজার লোককে হত্যা করলেন।
Sa’an nan Amaziya ya yi ƙarfin hali ya jagoranci mayaƙansa zuwa Kwarin Gishiri, inda ya kashe mutanen Seyir dubu goma.
12 ১২ আর যিহূদার সন্তানরা তাদের দশ হাজার জীবিত লোককে বন্দি করে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে সেখান থেকে নীচে ফেলে দিল, এতে তারা সবাই একেবারে থেঁৎলে গেল।
Mayaƙan Yahuda suka kuma kama mutane dubu goma da rai, suka ɗauke su zuwa ƙwanƙolin dutsen, suka yi ta tunkuɗa su ƙasa suka yi kaca-kaca.
13 ১৩ কিন্তু অমৎসিয় নিজের সঙ্গে যুদ্ধ করতে না দিয়ে যে সৈন্যদল কে ফিরিয়ে দিয়েছিলেন, তারা শমরিয়া থেকে বৈৎ-হোরোণ পর্যন্ত যিহূদার নগর আক্রমণ করে তাদের তিন হাজার লোককে আঘাত করল এবং অনেক জিনিস লুট করে নিয়ে গেল।
Ana cikin haka, sai rundunar da Amaziya ya mai da su gida, waɗanda ba a bari suka tafi yaƙin ba, suka kai wa garuruwan Yahuda daga Samariya zuwa Bet-Horon hari. Suka kashe mutane dubu uku suka kwashe ganima mai yawan gaske.
14 ১৪ ইদোমীয়দের হত্যা করে ফিরে আসবার পর অমৎসিয় সেয়ীর সন্তানদের প্রতিমাগুলি সঙ্গে করে নিয়ে আসলেন, নিজের দেবতা হিসাবে তাদের স্থাপন করলেন এবং তাদেরকে প্রণাম করতে ও তাদের উদ্দেশ্যে ধূপ জ্বালাতে লাগলেন।
Da Amaziya ya dawo daga kisan mutanen Edom, sai ya dawo da allolin mutanen Seyir. Ya kafa su a matsayin allolinsa, ya rusuna musu, ya kuma miƙa musu hadayun ƙonawa.
15 ১৫ এতে অমৎসিয়ের উপর সদাপ্রভুর ক্রোধ জ্বলে উঠল, তিনি একজন ভাববাদীকে তাঁর কাছে পাঠালেন; ভাববাদী তাঁকে বললেন, “ঐ লোকদের যে দেবতারা নিজের হাত থেকে তাদের প্রজাদেরকে উদ্ধার করে নি, আপনি তাদের কেন খোঁজ করেছন?”
Fushin Ubangiji ya yi ƙuna a kan Amaziya, sai ya aiki wani annabi wurinsa wanda ya ce, “Me ya sa ka nemi shawarar allolin mutanen nan, waɗanda ba za su cece mutanensu daga hannunka ba?”
16 ১৬ তাঁর এই কথার উত্তরে রাজা তাকে বললেন, “আমরা কি তোমাকে রাজার মন্ত্রীর পদে নিযুক্ত করেছি? তুমি থামবে নাকি মার খাবে?” তখন সেই ভাববাদী থামলেন, তবুও বললেন, “আমি জানি, ঈশ্বর আপনাকে ধ্বংস করার পরিকল্পনা করেছেন, কারণ আপনি এই কাজ করেছেন, আর আমার পরামর্শ শোনেন নি।”
Tun yana cikin magana, sai sarki ya ce masa, “Yaushe muka naɗa ka mai ba sarki shawara? Rufe mana baki! Me zai hana a kashe ka?” Sai annabin ya yi shiru, amma ya ce, “Na dai sani Allah ya riga ya shirya zai hallaka ka, saboda ka aikata wannan, ba ka kuma saurari shawarata ba.”
17 ১৭ পরে যিহূদার রাজা অমৎসিয় পরামর্শ করে যেহূর নাতি যিহোয়াহসের ছেলে ইস্রায়েলের রাজা যোয়াশের কাছে বলে পাঠালেন, “আসুন, আমরা মুখোমুখি হই।”
Bayan Amaziya sarkin Yahuda ya nemi shawara mashawartansa, sai ya kalubalanci Yowash ɗan Yehoyahaz, ɗan Yehu, sarkin Isra’ila, “Zo mu gamu fuska da fuska.”
18 ১৮ তখন ইস্রায়েলের রাজা যোয়াশ যিহূদার রাজা অমৎসিয়ের বলে পাঠালেন, “লিবানোনের শিয়ালকাঁটা লিবানোনেরই এরস গাছের কাছে বলে পাঠালেন, ‘আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও;’ তারপর লিবানোনের একটি বুনো জন্তু এসে সেই শিয়ালকাঁটাকে পায়ে মাড়িয়ে দিল।
Amma Yowash sarkin Isra’ila ya amsa wa Amaziya sarkin Yahuda ya ce, “Wata ƙaya ce a Lebanon, ta aika da saƙo wa itacen al’ul na Lebanon cewa, ‘Ka ba ɗana’yarka aure.’ Sai wani naman jeji na Lebanon ya zo ya tattake ƙayar.
19 ১৯ তুমি বলছ, ‘দেখ, আমি ইদোমকে আঘাত করেছি;’ মনে মনে এই কথা ভেবে আপনি গর্ব করছেন; এখন তুমি ঘরে বসে থাক, অমঙ্গলের সঙ্গে বিরোধ করতে কেন এগিয়ে যাবে এবং তুমি ও যিহূদা, উভয়ে কেন ধ্বংস হবে?”
Ka ce wa kanka cewa ka ci Edom da yaƙi, yanzu kuwa kana fariya da ɗaga kai. Amma tsaya dai a gida! Me ya sa kake neman faɗa kana neman fāɗuwarka da ta Yahuda?”
20 ২০ কিন্তু অমৎসিয় সেই কথা শুনলেন না, কারণ লোকেরা ইদোমের দেবতাদের খোঁজ করেছিল বলে তারা যেন শত্রুদের হাতে ধরা পড়ে, তাই এটা ঈশ্বর থেকে হল।
Amma Amaziya bai saurara ba gama Allah ya yi haka domin yă miƙa su ga Yehowash, domin sun nemi shawarar allolin Edom.
21 ২১ পরে ইস্রায়েলের রাজা যোয়াশ যুদ্ধে গেলেন এবং যিহূদার দখলে থাকা বৈৎ-শেমশে তিনি ও যিহূদার রাজা অমৎসিয় একে অন্যের মুখোমুখি হলেন।
Saboda haka Yowash sarkin Isra’ila ya kai yaƙi. Shi da Amaziya sarkin Yahuda suka fuskanci juna a Bet-Shemesh a Yahuda.
22 ২২ তখন ইস্রায়েলের কাছে যিহূদা সম্পূর্ণভাবে হেরে গেল, প্রত্যেকে নিজের নিজের তাঁবুতে পালিয়ে গেল।
Isra’ila ta fatattaki Yahuda, sai kowane mutum ya gudu zuwa gidansa.
23 ২৩ আর ইস্রায়েলের রাজা যোয়াশ বৈৎ-শেমশে যিহোয়াহসের নাতি, যোয়াশের ছেলে, যিহূদার রাজা অমৎসিয়কে বন্দী করে যিরূশালেমে আনলেন এবং ইফ্রয়িমের দরজা থেকে কোণের দরজা পর্যন্ত যিরূশালেমের চারশো হাত লম্বা প্রাচীর ভেঙে ফেললেন।
Yehowash sarkin Isra’ila ya kama Amaziya sarkin Yahuda, ɗan Yowash, ɗan Ahaziya a Bet-Shemesh. Sa’an nan Yehowash ya kawo shi Urushalima ya farfasa katangar Urushalima daga Ƙofar Efraim har zuwa Ƙofar Kusurwa, wani sashe mai tsawon ƙafa ɗari shida.
24 ২৪ আর ঈশ্বরের গৃহে ওবেদ-ইদোমের দখলে যত সোনা, রূপা ও পাত্র পাওয়া গিয়েছিল, সে সমস্ত এবং রাজবাড়ীর ধন-সম্পদ ও জামিন হিসাবে কতগুলি মানুষকে নিয়ে শমরিয়াতে ফিরে গেলেন।
Ya kwashe dukan zinariya da azurfa da dukan kayayyakin da aka samu a haikalin Allah waɗanda suke a ƙarƙashin kulawar Obed-Edom, da kaya masu daraja na gidan sarki, da waɗanda aka kamo cikin yaƙi, ya kawo Samariya.
25 ২৫ ইস্রায়েলের রাজা যিহোয়াহসের ছেলে যোয়াশের মৃত্যুর পরে যিহূদার রাজা যোয়াশের ছেলে অমৎসিয় আরও পনেরো বছর বেঁচে ছিলেন।
Amaziya ɗan Yowash sarkin Yahuda ya rayu shekara goma sha biyar bayan mutuwar Yehowash ɗan Yehoyahaz sarkin Isra’ila.
26 ২৬ অমৎসিয়ের বাকি কাজের কথা প্রথম থেকে শেষ পর্যন্ত “যিহূদা ও ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে কি লেখা নেই?
Game da sauran ayyukan mulkin Amaziya, daga farko zuwa ƙarshe, an rubuta su a littafin sarakunan Yahuda da Isra’ila.
27 ২৭ অমৎসিয় সদাপ্রভুর পথে চলা থেকে সরে যাওয়ার পর লোকেরা যিরূশালেমে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল, এতে তিনি লাখীশে পালিয়ে গেলেন, কিন্তু তারা তাঁর পিছনে পিছনে লাখীশে লোক পাঠিয়ে সেখানে তাঁকে হত্যা করল।
Sa’ad da Amaziya ya bar bin Ubangiji, aka shirya masa maƙarƙashiya a Urushalima, sai ya gudu zuwa Lakish, amma suka aiki mutane suka bi shi zuwa Lakish, a can suka kashe shi.
28 ২৮ পরে ঘোড়ার পিঠে করে তাঁকে এনে যিহূদার নগরে তাঁর পূর্বপুরুষদের সঙ্গে তাঁর কবর দিল।
Aka dawo da shi a kan doki, aka binne shi tare da kakanninsa a Birnin Yahuda.

< বংশাবলির দ্বিতীয় খণ্ড 25 >