< বংশাবলির দ্বিতীয় খণ্ড 17 >

1 পরে তাঁর ছেলে যিহোশাফট তাঁর জায়গায় রাজা হলেন এবং ইস্রায়েলের বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তুললেন।
Yehoshafat ɗansa ya gāje shi a matsayin sarki ya kuma kahu sosai gāba da Isra’ila.
2 তিনি যিহূদার সমস্ত প্রাচীরে ঘেরা নগরগুলিতে সৈন্যদল রাখলেন এবং যিহূদা দেশ ও তাঁর বাবা আসার দখল করা ইফ্রয়িম এলাকার নগরগুলিতেও সৈন্য রাখলেন।
Ya kafa mayaƙa a dukan biranen katangar Yahuda, ya kuma sa runduna a Yahuda da kuma a garuruwan Efraim da mahaifinsa Asa ya ci da yaƙi.
3 আর সদাপ্রভু যিহোশাফটের সঙ্গে ছিলেন, কারণ তিনি তার পূর্বপুরুষ দায়ূদ প্রথমে যেভাবে চলতেন, বাল দেবতাদের খোঁজ করেন নি; তিনিও সেইভাবে চলতেন।
Ubangiji kuwa yana tare da Yehoshafat domin a shekarunsa na farko-farko ya yi tafiya a hanyoyin da kakansa Dawuda ya bi. Bai nemi shawarar Ba’al ba
4 কিন্তু তাঁর পূর্বপুরুষদের ঈশ্বরের উপাসনা করতেন ও তাঁর আদেশ মত চলতেন, ইস্রায়েলের মত কাজ করতেন না।
amma ya nemi Allah na kakansa ya kuma bi umarnansa a maimakon ayyukan da Isra’ila ke yi.
5 সেইজন্য সদাপ্রভু তাঁর অধীনে রাজ্য মজবুত করলেন; আর সমস্ত যিহূদা যিহোশাফটের কাছে উপহার আনলো এবং তাঁর ধন সম্পদ ও সম্মান অনেক বেড়ে গেল।
Ubangiji ya kafa mulkin a ƙarƙashin ikonsa; dukan Yahuda kuwa suka kawo kyautai wa Yehoshafat, ta haka ya yi arziki sosai da kuma girma.
6 আর সদাপ্রভুর পথে তাঁর হৃদয় উন্নত হল; আবার তিনি যিহূদার মধ্যে থেকে উঁচু জায়গা গুলি ও আশেরা-মূর্তিগুলি ধ্বংস করলেন।
Zuciyarsa ta duƙufa ga hanyoyin Ubangiji, bugu da ƙari, ya kawar masujadan kan tudu da ginshiƙan Ashera daga Yahuda.
7 পরে তিনি তাঁর রাজত্বের তৃতীয় বছরে যিহূদার সমস্ত নগরে শিক্ষা দেবার জন্য তাঁর কয়েকজন প্রধান কর্মচারী অর্থাৎ বিন্‌-হয়িল, ওবদিয়, সখরিয়, নথনেল ও মীখায়কে পাঠালেন।
A shekara ta uku ta mulkinsa, ya aiki ma’aikatansa Ben-Hayil, Obadiya, Zakariya, Netanel da Mikahiya su yi koyarwa a garuruwan Yahuda.
8 আর তাঁদের সঙ্গে কয়েকজন লেবীয়কে অর্থাৎ শময়িয়, নথনিয়, সবদিয়, অসাহেল, শমীরামোৎ, যিহোনাথন, আদোনিয়, টোবিয় ও টোব্‌-অদোনীয় নামে এইসব লেবীয়কে এবং তাদের সঙ্গে ইলীশামা ও যিহোরাম নামে দুজন যাজককে পাঠালেন।
Tare da su akwai waɗansu Lawiyawa, Shemahiya, Netaniya, Zebadiya, Asahel, Shemiramot, Yehonatan, Adoniya, Tobiya da Tob Adoniya, da kuma firistoci Elishama da Yehoram.
9 তাঁরা সদাপ্রভুর ব্যবস্থার বই সঙ্গে নিয়ে যিহূদা দেশে শিক্ষা দিতে লাগলেন। তারা যিহূদার সব নগরে গিয়ে লোক দেরকে শিক্ষা দিলেন।
Suka yi koyarwa a dukan Yahuda, suna ɗauke da Littafin Dokar Ubangiji tare da su; suka tafi ko’ina a dukan garuruwan Yahuda suka koyar da mutane.
10 ১০ আর যিহূদা চারদিকের দেশের সব রাজ্যের উপর সদাপ্রভুর কাছ থেকে এমন ভয় নেমে আসল যে, তারা যিহোশাফটের সঙ্গে যুদ্ধ করল না।
Tsoron Ubangiji ya kama dukan masarautun ƙasashen da suke kewaye da Yahuda, har ba su yi yaƙi da Yehoshafat ba.
11 ১১ আর পলেষ্টীয়দের কেউ কেউ যিহোশাফটের কাছে কর হিসাবে উপহার ও রূপা নিয়ে এল এবং আরবীয়েরা তাঁর কাছে পশুপাল, সাত হাজার সাতশো ভেড়া আর সাত হাজার সাতশো ছাগল নিয়ে এল।
Waɗansu Filistiyawa suka kawo wa Yehoshafat kyautai da azurfa a matsayin haraji, Larabawa kuwa suka kawo masa garkuna, raguna dubu bakwai da ɗari bakwai da kuma awaki dubu bakwai da ɗari bakwai.
12 ১২ এই ভাবে যিহোশাফট খুব মহান হয়ে উঠলেন এবং যিহূদা দেশে অনেক দুর্গ ও ভান্ডার-নগর গাঁথলেন।
Yehoshafat ya yi ta ƙaruwa a ƙarfi; ya gina katanga da biranen ajiya a Yahuda
13 ১৩ আর যিহূদার নগরগুলির মধ্যে তাঁর অনেক কাজ ছিল এবং যিরূশালেমে তাঁর দক্ষ যোদ্ধারা থাকত।
da kuma tanade-tanade masu yawa a garuruwan Yahuda. Ya kuma ajiye gogaggu mayaƙa a Urushalima.
14 ১৪ তাদের বংশ অনুসারে তাদের সংখ্যা এই; যিহূদার সহস্রপতিদের মধ্যে অদন সেনাপতি ছিলেন, তাঁর সঙ্গে তিন লক্ষ বলবান বীর ছিল।
Ɗaukar da aka yi musu bisa ga iyalai yana kamar haka. Daga Yahuda, shugaban ƙungiya 1,000. Adna ne shugaba, tare da jarumawa 300,000;
15 ১৫ তাঁর পরে সেনাপতি যিহোহানন, তাঁর সঙ্গে দু লক্ষ আশি হাজার লোক ছিল।
biye da shi, Yehohanan shi ne shugaba, yana da sojoji 280,000;
16 ১৬ তাঁর পরে সিখ্রির ছেলে অমসিয়; সেই ব্যক্তি নিজেকে সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন; তাঁর সঙ্গে দু লক্ষ বলবান বীর ছিল।
biye da shi, Amasiya ɗan Zikri, wanda ya ba da kansa da yardar rai don hidimar Ubangiji, yana da sojoji 200,000.
17 ১৭ আর বিন্যামীনের মধ্যে বলবান বীর ইলিয়াদা, তাঁর সঙ্গে দুই লক্ষ ধনুক ও ঢালধারী ছিল।
Daga Benyamin, Eliyada, jarumi soja, yana da sojoji 200,000 riƙe da baka da garkuwoyi;
18 ১৮ তাঁর পরে যিহোষাবদ; তাঁর সঙ্গে যুদ্ধের জন্য তৈরী এক লক্ষ আশি হাজার লোক ছিল। এরা রাজার পরিচর্য্যা করতেন।
biye da shi, Yehozabad, yana da sojoji 18,000 shiryayyu don yaƙi.
19 ১৯ এঁনাদের ছাড়াও রাজা যিহূদার সব জায়গায় পাঁচিলে ঘেরা নগরগুলিতে কর্মচারী রাখতেন।
Waɗannan su ne suka yi wa sarki hidima, ban da waɗanda aka sa a biranen katanga ko’ina a Yahuda.

< বংশাবলির দ্বিতীয় খণ্ড 17 >