< বংশাবলির দ্বিতীয় খণ্ড 14 >

1 পরে অবিয়র মৃত্যু হলো এবং তাকে তাঁর পূর্বপুরুষদের স্থানে দায়ূদ নগরে তাকে কবর দেওয়া হলো। আর তাঁর ছেলে আসা তাঁর জায়গায় রাজা হলেন; তাঁর দিনের দশ বছর দেশে শান্তি ছিল।
Abiya kalala pamoja na babu zake, na wakamzika kataika maji wa Daudi. Asa, mwanaye, akawa mfalme katika nafasi yake. Katika siku yake nchi ilikuwa na miaka kumi.
2 আসা তাঁর ঈশ্বর সদাপ্রভুর চোখে যা ভাল ও সঠিক, তাই করতেন;
Asa alifanya yaliyomema na sahihi katika macho ya Yahwe Mungu wake,
3 তিনি অইহুদীদের যজ্ঞবেদি ও উঁচু জায়গা গুলি ধ্বংস করলেন, থামগুলি ভেঙে চুরমার করলেন ও আশেরা-মূর্তিগুলি কেটে ফেললেন;
kwa maana aliziondosha mbali madhabahu za kigeni na sehemu za juu. Akaziangusha chini nguzo za mawe na kuzikata nguzo za Maashera.
4 আর তিনি যিহূদার লোকেদেরকে তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলতে এবং তাঁর ব্যবস্থা ও আদেশ পালন করতে আদেশ দিলেন।
Akawaamuru Yuda kumtafuta Yahwe, Mungu wa babu zao, na kuzishika sheria na amri.
5 আর তিনি যিহূদার সব নগরের মধ্যে থেকে উঁচু জায়গা গুলি ও সূর্য্য প্রতিমাগুলি ধ্বংস করলেন; আর তাঁর অধীনে রাজ্যে শান্তি ছিল।
Pia akaziondosha mbali sehemu za juu na madhabahu za kufukiza kutoka miji yote ya Yuda. Ufalme ulikuwa na pumziko chini yake.
6 আর তিনি যিহূদা দেশে প্রাচীরে ঘেরা কয়েকটি নগর গাঁথলেন, কারণ দেশে শান্তি ছিল এবং কয়েক বছর পর্যন্ত কেউ তাঁর সঙ্গে যুদ্ধ করল না, কারণ ঈশ্বর তাঁকে বিশ্রাম দিয়েছিলেন।
Akajenga miji ya ngome katika Yuda, kwa maana nchi ilikuwa tulivu, na hakuwa na vita katika miaka hiyo, kwa sababu Yahwe alikuwa amempa amani.
7 অতএব তিনি যিহূদাকে বললেন, “এস, আমরা এই নগরগুলি গাঁথি এবং তার চারপাশে প্রাচীর, দুর্গ, দরজা ও অর্গল তৈরী করি; দেশ তো এখনও আমাদের হাতে আছে, কারণ আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলেছি, আমরা তাঁর ইচ্ছামত চলেছি, আর তিনি সব দিক থেকেই আমাদের বিশ্রাম দিয়েছেন।” এই ভাবে তারা নগরগুলি গাঁথার কাজ ভালো ভাবে শেষ করল।
Kwa maana Asa aliwaambia Yuda, “Tuijenge miji hii na kuizungushia kuta, na minara, mageti, na makomeo; nchi bado yetu kwa sababu tumemtafuta Yahwe Mungu wetu. Tumemtafuta yeye, na ametupa amani katika kila upande.” Kwa hiyo walijenga na wakafanikiwa.
8 আসার ঢাল ও বর্শাধারী অনেক সৈন্য ছিল, যিহূদার তিন লক্ষ ও বিন্যামীনের ঢাল ও ধনুকধারী দুই লক্ষ আশি হাজার; এরা সবাই বলবান বীর ছিল।
Asa alikuwa na jeshi ambalo lilibeba ngao na mikuki; kutoka Yuda alikuwa na wanaume 300, 000, na kutoka Benyamini, wanaume 280, 000 waliobeba ngao na kuvuta pinde.
9 পরে কূশ দেশের সেরহ দশ লক্ষ সৈন্য ও তিনশো রথ সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে বের হয়ে মারেশা পর্যন্ত এলেন।
Zera Mwethiopia akaja juu yao na jeshi la wanajeshi milioni moja na magari mia tatu; akaja Maresha.
10 ১০ তাতে আসা তাঁর বিরুদ্ধে বের হলেন। তারা মারেশার কাছে সফাথা উপত্যকায় সৈন্য সাজালেন।
Kisha Asa akatoka nje kukutana naye, na wakapanga mistari ya vita ya mapigano katika bonde la Sefatha huko Maresha.
11 ১১ তখন আসা তাঁর ঈশ্বর সদাপ্রভুকে ডেকে বললেন, “হে সদাপ্রভু, তুমি ছাড়া এমন আর কেউ নেই, যে বলবানের ও বলহীনের মধ্যে সাহায্য করে; হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, আমাদের সাহায্য কর; কারণ আমরা তোমার উপরেই নির্ভর করি এবং তোমারই নামে এই বিশাল সৈন্যদলের বিরুদ্ধে এসেছি। হে সদাপ্রভু, তুমি আমাদের ঈশ্বর, তোমার বিরুদ্ধে মানুষকে জয়লাভ করতে দিয়ো না।”
Asa kamlilia Yahwe, Mungu wake, na akasema, “Yahwe, hakuna aliye kama wewe lakini ni wewe wa kumsaidia mtu asiye na nguvu anapokutana na mengi. Tusaidie, Yahwe, Mungu wetu, kwa maana tunakutegemea wewe, na katika jina lako tumekuja kupambana na idadi hii kubwa ya adui. Yahwe, wewe ni Mungu wetu; usimuache mtu akushinde.”
12 ১২ তখন সদাপ্রভু আসার ও যিহূদার সামনে কূশীয়দেরকে আঘাত করলেন, আর কূশীয়েরা পালিয়ে গেল।
Kwa hiyo Yahwe akawapiga Waethiopia mbele za ASa na Yuda; Waethiopia wakakimbia.
13 ১৩ আর আসা ও তাঁর সঙ্গীরা গরার পর্যন্ত তাদের তাড়া করে নিয়ে গেলেন, তাতে এত কূশীয় মারা পড়ল যে, তারা আর শক্তিশালী হয়ে উঠতে পারল না; কারণ সদাপ্রভুর ও তাঁর সৈন্যদলের সামনে তারা শেষ হয়ে গেল এবং লোকেরা প্রচুর লুটের জিনিস নিয়ে আসল।
Asa pamoja na wanajeshi waliokuwa pamoja naye wakawafukuza hadi Gerari. Kwa hiyo Waethiopia wengi wakajeruhiwa kiasi kwamba hawakuweza kupona, kwa maana waliangamizwa kabisa mbele za Yahwe na jeshi lake. Jeshsi likachukua mateka wengi sana.
14 ১৪ আর তারা গরারের চারপাশের সমস্ত নগরকে আঘাত করল, কারণ সদাপ্রভুকে তারা ভীষণ ভয় করেছিল; আরও তারা এই সব নগর লুট করল, কারণ সেখানে লুট করবার মত অনেক জিনিস ছিল।
Jeshi likaviangamiza vijiji vyote jirani na Garari, kwa kuwa hofu ya Yahwe ilikuwa imekuja juu ya wakaaji. Jeshi likateka vijiji vyote, na vilikuwa na hazina nyingi sana ndani yake.
15 ১৫ আর তারা পশুপালকদের তাঁবুগুলিও আঘাত করল এবং প্রচুর পরিমাণে ভেড়া, ছাগল ও উট নিয়ে যিরূশালেমে ফিরে এল।
Jeshi pia likaipiga hema ya makazi yawachungaji; wakabeba kondoo kwa wingi, ngamia vile vile, na kisha wakarudi Yerusalemu.

< বংশাবলির দ্বিতীয় খণ্ড 14 >