< বংশাবলির দ্বিতীয় খণ্ড 10 >

1 রহবিয়াম শিখিমে গেলেন, কারণ তাঁকে রাজা করবার জন্য ইস্রায়েলীয়েরা সকলে শিখিমে উপস্থিত হয়েছিল।
Rehobowam ya tafi Shekem, gama dukan Isra’ilawa sun je can don su naɗa shi sarki.
2 আর যখন নবাটের ছেলে যারবিয়াম এই কথা শুনলেন, কারণ তিনি মিশরে ছিলেন, শলোমন রাজার সামনে থেকে সেখানে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু যারবিয়াম মিশর থেকে ফিরে আসলেন।
Da Yerobowam ɗan Nebat ya ji wannan (a lokacin yana a Masar, inda ya gudu daga Sarki Solomon ya tafi), sai ya dawo daga Masar.
3 লোকেরা দূত পাঠিয়ে তাঁকে ডেকে আনল; আর যারবিয়াম ও ইস্রায়লীয়েরা সবাই রহবিয়ামের কাছে গিয়ে বললেন,
Saboda haka suka aika a zo da Yerobowam, sai shi da dukan Isra’ila suka je wurin Rehobowam suka ce masa.
4 “আপনার বাবা আমাদের উপর কঠিন জোয়াল চাপিয়ে দিয়েছেন; তাই আপনার বাবা আমাদের উপরে যে কঠিন দাসত্ব ও ভারী জোয়াল চাপিয়েছেন, আপনি তা হালকা করুন, তাহলে আমরা আপনার সেবা করব।”
“Mahaifinka ya sa mana kaya masu nauyi a kanmu, amma yanzu ka sauƙaƙa mana aiki mai zafin nan da kuma kaya masu nauyin da ya sa a kanmu, mu kuwa za mu bauta maka.”
5 তিনি তাদের বললেন, “তিন দিন পর আবার আমার কাছে এসো;” তাতে লোকেরা চলে গেল।
Rehobowam ya amsa, “Ku dawo gare ni cikin kwana uku.” Saboda haka mutanen suka watse.
6 পরে রহবিয়াম রাজা, তাঁর বাবা শলোমনের জীবনকালে যে সব বৃদ্ধ নেতারা তাঁর সামনে থাকতেন, তাঁদের সঙ্গে পরামর্শ করে বললেন, “আমি এই লোকদের কি উত্তর দেব? তোমরা কি পরামর্শ দাও?”
Sai Sarki Rehobowam ya nemi shawarar dattawan da suka yi wa mahaifinsa Solomon hidima a lokacin da yake da rai, ya tambaye suya ce, “Wace shawara za ku ba ni don in amsa wa waɗannan mutane?”
7 তাঁরা তাঁকে বললেন, “যদি আপনি এই সব লোকদের সঙ্গে ভাল ব্যবহার করে তাদের সন্তুষ্ট করেন এবং তাদের ভালো কথা বলেন, তবে তারা সব দিন আপনার সেবা করবে।”
Suka amsa suka ce, “In za ka ji tausayi waɗannan mutane ka kuma gamshe su, ka kuma ba su amsar da ta dace, kullum za su zama bayinka.”
8 কিন্তু তিনি ঐ বৃদ্ধ নেতাদের উপদেশ অগ্রাহ্য করে সমবয়সী যুবকেরা যারা তাঁর সামনে দাঁড়াতো, তাদের সঙ্গে পরামর্শ করলেন।
Amma Rehobowam ya ƙi shawarar da dattawa suka ba shi ya kuma nemi shawarar matasan da suka yi girma tare, suke kuma yin masa hidima.
9 তিনি তাদের বললেন, “ঐ লোকেরা বলছে, ‘আপনার বাবা যে ভারী জোয়াল আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তা হালকা করুন;’ এখন আমরা তাদের কি উত্তর দেব? তোমরা কি পরামর্শ দাও?”
Ya tambaye su ya ce, “Mece ce shawararku? Yaya zan amsa wa waɗannan mutanen da suke ce mini, ‘Ka sauƙaƙa nauyin da mahaifinka ya sa a kanmu’?”
10 ১০ তাঁর সমবয়সী যুবকেরা বলল, “যে লোকেরা আপনাকে বলছে, ‘আপনার বাবা যে ভারী জোয়াল আমাদের উপর চাপিয়ে দিয়েছেন তা হালকা করুন,’ তাদের এই কথা বলুন, ‘আমার কড়ে আঙুলটা আমার বাবার কোমরের চেয়েও মোটা,’
Matasan da suka yi girma tare shi suka amsa, “Faɗa wa mutanen da suke ce maka, ‘Mahaifinka ya sa kaya masu nauyi a kanmu, amma ka sauƙaƙa nauyinmu.’ Ka faɗa musu, ‘Ƙaramin yatsana ya fi ƙugun mahaifina kauri.
11 ১১ এখন আমার বাবা তোমাদের উপর যে ভারী জোয়াল চাপিয়ে দিয়েছিলেন, কিন্তু আমি তোমাদের জোয়াল আরও ভারী করব; আমার বাবা তোমাদের চাবুক মেরে শাস্তি দিতেন, কিন্তু আমি কাঁকড়া-বিছা দিয়ে দেব।”
Mahaifina ya sa muku kaya masu nauyi; zan ma sa mafi nauyi. Mahaifina ya bulale ku da bulala; zan bulale ku da kunamai.’”
12 ১২ পরে “তিন দিন পর আবার আমার কাছে এসো,” রাজার এই কথা অনুসারে যারবিয়াম ও সমস্ত লোকেরা তিন দিন পর রহবিয়ামের কাছে এল।
Bayan kwana uku sai Yerobowam da dukan mutane suka dawo wurin Rehobowam, yadda sarki ya ce, “Ku dawo gare ni cikin kwana uku.”
13 ১৩ আর রাজা তাদের খুব কড়া উত্তর দিলেন; ফলে রহবিরাম রাজা বৃদ্ধ নেতাদের উপদেশ ত্যাগ করলেন
Sarki ya amsa musu da kakkausar murya. Ya ƙi shawarar dattawan,
14 ১৪ এবং সেই যুবকদের পরামর্শ মত তাদের তিনি বললেন, “আমার বাবা তোমাদের জোয়াল ভারী করেছিলেন, কিন্তু আমি তা আরও ভারী করব; আমার বাবা তোমাদের চাবুক দিয়ে শাস্তি দিতেন, কিন্তু আমি তোমাদের কাঁকড়া-বিছা দিয়ে দেব।”
ya kuma bi shawarar matasan ya ce, “Mahaifina ya sa muku kaya masu nauyi; zan ma sa mafi nauyi. Mahaifina ya bulale ku da bulala; zan bulale ku da kunamai.”
15 ১৫ এই ভাবে রাজা লোকদের কথায় কান দিলেন না, কারণ শীলোনীয় অহিয়ের মাধ্যমে সদাপ্রভু নবাটের ছেলে যারবিয়ামকে যে কথা বলেছিলেন, তা পূর্ণ করবার জন্য ঈশ্বর থেকেই এই ঘটনা ঘটল।
Saboda haka sarki bai saurari mutane ba, gama wannan juyin al’amura daga Allah ne, don a cika maganar Ubangiji da ya yi ga Yerobowam ɗan Nebat ta wurin Ahiya mutumin Shilo.
16 ১৬ যখন সমস্ত ইস্রায়েল দেখল, রাজা তাদের কথা শুনলেন না, তখন লোকেরা রাজাকে উত্তরে বলল, “দায়ূদের সঙ্গে আমাদের কি সম্পর্ক? যিশয়ের ছেলের উপর আমাদের কোনো অধিকার নেই; হে ইস্রায়েল, সবাই নিজেদের তাঁবুতে যাও; দায়ূদ! এখন তোমার নিজের বংশ তুমি নিজেই দেখ।” তারপরে সমস্ত ইস্রায়েল নিজেদের তাঁবুতে চলে গেল।
Sa’ad da Isra’ila suka ga sarki ya ƙi yă saurare su, sai suka amsa wa sarki, suka ce, “Wanda rabo muke da shi a wurin Dawuda, wanda sashe muke da shi daga ɗan Yesse? Kowa yă koma tentinsa, ya Isra’ila! Ka lura da gidanka, ya Dawuda!” Saboda haka dukan Isra’ilawa suka tafi gida.
17 ১৭ তবে যে সব ইস্রায়েলীয়রা যিহূদার নগরগুলিতে বাস করত, রহবিয়াম তাদের উপরে রাজত্ব করলেন।
Amma game da Isra’ilawan da suke zama a garuruwan Yahuda kuwa, Rehobowam ya ci gaba da yin mulki a bisansu.
18 ১৮ পরে রহবিয়াম রাজা তাঁর কাজে নিযুক্ত দাসেদের শাসনকর্ত্তা হদোরামকে পাঠালেন; কিন্তু ইস্রায়েলীয় সন্তানরা তাকে পাথর মারলো, তাতে সে মারা গেল। আর রাজা রহবিয়াম তাড়াতাড়ি তাঁর রথে উঠে যিরূশালেমে পালিয়ে গেলেন।
Sarki Rehobowam ya aiki Hadoram wanda yake lura da aikin dole, amma Isra’ilawa suka jajjefe shi da duwatsu har ya mutu. Sarki Rehobowam kuwa ya gaggauta ya shiga keken yaƙinsa ya gudu zuwa Urushalima.
19 ১৯ এই ভাবে ইস্রায়েলীয়েরা দায়ূদের বংশের বিরুদ্ধে বিদ্রোহ করল; আজ পর্যন্ত সেই ভাবেই রয়েছে।
Ta haka Isra’ila ya kasance cikin tawaye a kan gidan Dawuda har yă zuwa wannan rana.

< বংশাবলির দ্বিতীয় খণ্ড 10 >