< ১ম থিষলনীকীয় 2 >

1 স্বভাবতঃ, ভাইয়েরা, তোমরা নিজেরাই জান, তোমাদের কাছে আমাদের যাওয়াটা ব্যর্থ হয়নি।
Kwa ndabha mwayhomo mmanyili, ndhongo, kwa bhujio wa tete kwa muenga wayelepi wa mebhwa.
2 সেইজন্য ফিলিপীতে আগে দুঃখভোগ ও অপমান সহ্য করেছি, তোমরা জান, আমরা আমাদের ঈশ্বরে সাহসী হয়ে অত্যাধিক মানুষের বিরোধ সত্বেও আমরা তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচারের কথা প্রচার করেছিলাম।
Mmanyili kuwa muandi twatesiki ni kutubhona kisoni khola kufilipi, kama kammnyili. Twayele bhakifu kup'etela K'yara kubhomba injili ya muene kup'etela tabu syoa.
3 কারণ আমাদের উপদেশ কোন ভ্রান্ত শিক্ষা, কি অশুচিতা বা প্রতারণা থেকে নয়।
Kwa ndabha mahusiano ghitu ghihomela lepi kwa ubaya, wala kwa uchafu, wala kup'etela hila.
4 কিন্তু ঈশ্বর যেমন আমাদের অনুমোদিত করে আমাদের উপরে সুসমাচারের ভার রেখেছেন তেমনি কথা বলছি; মানুষকে সন্তুষ্ট করব বলে নয়, কিন্তু ঈশ্বর, যিনি আমাদের হৃদয় পরীক্ষা করেন।
Badala yake, kama kayakubaliki ni K'yara ni kuaminibhwa kiinjili, ndo katinena. Tinena si kwa kubhafurahisha bhanu, ila kwa kumfurahisha K'yara. Muene ndo yachungusya miteema ya tete.
5 কারণ তোমরা জান, আমরা কখনও চাটুবাদে কিংবা লোভজনক ছলে লিপ্ত হইনি, ঈশ্বর এর সাক্ষী;
Kwa ndabha twatumili lepi malobhi gha kujipendekesa magono ghoa ghoa, kama kammnyili, walakutumila malobhi kujo kisingizio kya tamaa, K'yara ndo shaidi wayhoto.
6 আর মানুষের থেকে গৌরব পেতে চেষ্টা করিনি, তোমাদের থেকেও নয়, অন্যদের থেকেও নয়, যদিও খ্রীষ্টের প্রেরিত বলে আমরা তোমাদের থেকে সুযোগ নিলেও নিতে পারতাম;
Wala twalondili lepi utukufu kwa bhanu, wala kuh'omela kwa yhomo au bhangi. Ngata bbhwesili kudai au kupendebhulibhwa kitya bhatume bha Yesu Kristu.
7 কিন্তু যেমন মায়েরা নিজের বাচ্চাদের লালন পালন করে, তেমনি আমরা তোমাদের মধ্যে স্নেহের ভাব দেখিয়েছিলাম;
Badala yake taye tabhapole kati ya yhoto kujo mabhu kabhafaliji bhana bha muene.
8 সেইভাবে আমরা তোমাদেরকে ভালবেসে কেবল ঈশ্বরের সুসমাচার নয়, আপন আপন প্রাণও তোমাদেরকে দিতে সন্তুষ্ট ছিলাম, যেহেতু তোমরা আমাদের প্রিয়পাত্র হয়েছিলে।
Kwa njela eye taye ni upendo kwa yhomo. Twayele radhi kabh'ele kubhashilikisya muinjili ya K'yara bali kabhele ni maisha gha yhoto tabhene. Kwa ndabha muyele bhapendwa bhitu.
9 হে ভাইয়েরা আমাদের পরিশ্রম ও কঠোর চেষ্টা তোমাদের মনে আছে; তোমাদের কারও বোঝা না হই, সেইজন্য আমরা দিন রাত কাজ করতে করতে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করেছিলাম।
Kwa ndabha ndhongo mwikhomboka mbhombho ni tabu sya yhoto. Pakilu ni pamusi twayela kubhomba mbhombho ili tukotokulewabhwa kwa yuoayola, magono ghala, twabhahubilili ayi injili ya K'yara.
10 ১০ আর বিশ্বাসী যে তোমরা, তোমাদের কাছে আমরা কেমন পবিত্র, ধার্মিক ও নির্দোষী ছিলাম, তার সাক্ষী তোমরা আছ, ঈশ্বরও আছেন।
Muenga mashaidi, ni K'yara kabhele, ndo kwa N'takatifu wa namna yeleku, ya haki, ni bila lawama tuayalotili twayhoto palongolo pa yhomo pabha mwiamini.
11 ১১ তোমরা তো জান, পিতা যেমন আপন সন্তানদের তেমনি আমরাও তোমাদের প্রত্যেক জনকে উত্সাহ, ও সান্ত্বনা দিতাম,
Eye kabh'ele, mmanyili kwa namna yeleku kwa Kila mmonga bhinu, kujo Dadi kaayele kwabhanabhabhi katika bhahimisi ni kubhapela mioyo. Twashuhudili.
12 ১২ ও শক্তভাবে পরামর্শ দিতাম যেন তোমরা ঈশ্বরের আচরণ মেনে চলো, যিনি নিজ রাজ্যে ও মহিমায় তোমাদের আহ্বান করছেন।
Ndabha yapasibhu kulota kawayele bhuito bhuinu kwa K'yara yaabhakutilimu ufalme ni utukufu bhuake.
13 ১৩ এই কারণে আমরাও সবদিন ঈশ্বরের ধন্যবাদ করছি। আমাদের কাছে ঈশ্বরের পাঠানো বাক্য পেয়ে, তোমরা মানুষদের বাক্য নয়, কিন্তু ঈশ্বরের বাক্য বলে তা গ্রহণ করেছিলে; তা সত্যই ঈশ্বরের বাক্য এবং তোমরা বিশ্বাসী তোমাদের মধ্যে নিজ কার্য্য সম্পন্ন করছো।
Kwa ndabha ya ele tikamshukuru K'yara muda bhuowa. Kwa ndabha magono gha mwapokolai mjumbe kuhomela kwa tete was K'yara wamwapeleliki, mwayopolili, si kama lilobhi la binadamu. Badala yake, mwayopolili kama kaliyele lilobhila K'yara. Ndo lilobhi la lifuanya mbhombho mbhombho kwa bhabhiamini.
14 ১৪ কারণ, হে ভাইয়েরা, যিহুদিয়ায় খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের যে সকল মণ্ডলী আছে, তোমরা তাদের অনুসরণকারী হয়েছ; কারণ ওরা ইহূদিদের থেকে যে প্রকার দুঃখ পেয়েছে, তোমারও তোমাদের নিজ জাতির লোকদের কাছ থেকে সেই প্রকার দুঃখ পেয়েছ;
Ko henu muenga, ndongo, muyele bhanu bha kuyegha makanisa ghaghayele muuyaahudi kup'etela Kristu Yesu. Kwa ndabha muenga kabh'ele mwatesiki kwa mambo ghala ghala kuh'omela kwa bhanubhayhomo, kama kakayele kuhomela kwa mayaudi.
15 ১৫ ইহূদিরা প্রভু যীশুকে এবং ভাববাদীদের বধ করেছিল, আবার আমাদেরকে তাড়না করেছিল; তারা ঈশ্বরের সন্তুষ্ট কর নয়, সকল মানুষের বিপরীত;
Bhayele bhayaudi ndo ya bharikomili Bwana Yesu pamonga ni bhamanabii. Ndo bhayaudi bhabhatubhengili tupitai kwibhala. Bhakampendesya lepi K'yara ndo maadui kwa bhanu bhoa.
16 ১৬ তারা আমাদেরকে অইহূদির পরিত্রানের জন্য তাদের কাছে কথা বলতে বারণ করছে; এইরূপে সবদিন নিজেদের পাপের পরিমাণ বাড়িয়ে ঈশ্বরের সীমানায় পৌছিয়েছে; কিন্তু তাদের নিকটে চূড়ান্ত ক্রোধ উপস্থিত হল।
Bhatuzuili tusijobhi kwa mataifa ili bhabhwesyai kuokolibhwa. Matokeo ghaki ndo bhiyendelila ni dhambi sabhene. Kumuishu ghadhabu ihidili panani pabhene.
17 ১৭ আর, হে ভাইয়েরা, আমরা অল্প দিনের র জন্য পৃথক হয়েছিলাম, হৃদয় থেকে নয় কিন্তু তোমাদের উপস্থিতি থেকে এবং তোমাদের মুখ দেখার জন্য আমরা মহা আশা করেছিলাম এবং চেষ্টা করেছিলাম।
Tete, ndongo, twatengene ni muenga kwa magono madebe, kimbhele, si kup'etela roho. Twaketili kwa uwezo was yhoto na kwa shauku iyene kubhona nyuso sinu.
18 ১৮ কারণ আমরা, বিশেষত আমি পৌল, দুই একবার তোমাদের কাছে যেতে ইচ্ছা করেছিলাম, কিন্তু শয়তান আমাদের বাধা দিল।
Kwa ndabha twalondai kuhida kwa yhomo, nene Paulo, kwa mala ya kuanza ni muda yhene, jobha lisyetani latuzuili.
19 ১৯ কারণ আমাদের আশা, বা আনন্দ, বা গৌরবের মুকুট কি? আমাদের প্রভু যীশুর সাক্ষাৎে তাঁর আগমন কালে তোমরাই কি নও?
Kwa ndabha ya kujiamini kwa yhoto ndo kiki kapalongolo, au furaha, au litaji la kujifunila palongolo pa Bwana Yesu, magono gha kuhida kuaki? Na simuenga zaidi kama kabhayele bhamana?
20 ২০ বাস্তবিক তোমরাই আমাদের গৌরব ও আনন্দ।
Kwa ndabha muenga ndo utukufu ni furaha yhitu.

< ১ম থিষলনীকীয় 2 >