< ১ম থিষলনীকীয় 1 >

1 পিতা ঈশ্বরে ও প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাসী থিষলনীকীয় শহরের মণ্ডলীর নিকটে পৌলের পত্র, সীল ও তীমথিয়র অভিবাদন। অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি আসুক।
Bulus, Sila da Timoti, Zuwa ga ikkilisiyar Tessalonikawa ta Allah Uba da Ubangiji Yesu Kiristi. Alheri da salama su kasance tare da ku.
2 আমরা প্রার্থনার দিন তোমাদের নাম উল্লেখ করে তোমাদের সকলের জন্য সর্বদা ঈশ্বরের ধন্যবাদ করে থাকি;
Kullum muna gode wa Allah dominku duka, muna ambatonku cikin addu’o’inmu.
3 আমরা তোমাদের বিশ্বাসের কাজ, প্রেমের পরিশ্রম ও আমাদের প্রভু যীশু খ্রীষ্টের উপর আশার ধৈর্য্যে আমাদের পিতা ঈশ্বরের সাক্ষাৎে সবদিন মনে করে থাকি;
Muna tunawa da aikinku ba fasawa a gaban Allah da Ubanmu ta wurin bangaskiya, da famar da kuke yi domin ƙauna, da kuma begenku marar gushewa ga Ubangijinmu Yesu Kiristi.
4 কারণ, হে ভাইয়েরা, ঈশ্বরের প্রিয়তমেরা (প্রেমপাত্রগণ), আমরা জানি তোমরা মনোনীত লোক,
Gama mun sani,’yan’uwa, ƙaunatattu na Allah, cewa ya zaɓe ku,
5 কারণ আমাদের সুসমাচার তোমাদের কাছে শুধুমাত্র কথায় নয়, কিন্তু শক্তিতে, পবিত্র আত্মায় ও বেশিমাত্রায় নিশ্চয়তায় উপস্থিত হয়েছিল; তোমরা তো জান, আমরা তোমাদের কাছে, তোমাদের জন্য কি রকম লোক হয়েছিলাম।
domin bishararmu ba tă zo gare ku da kalmomi kawai ba, amma da iko, da Ruhu Mai Tsarki, da kuma cikakken tabbaci. Kun san irin rayuwar da muka yi a cikinku don amfaninku.
6 আর তোমরা বহু কষ্টের মধ্যে পবিত্র আত্মার আনন্দে বাক্যটি গ্রহণ করে আমাদের এবং প্রভুর অনুকারী হয়েছ;
Har kuka zama masu koyi da mu da kuma Ubangiji; duk da tsananin wahala, kuka karɓi saƙon nan da farin ciki wanda Ruhu Mai Tsarki ya bayar.
7 এই ভাবে মাকিদনিয়া ও আখায়াস্থ সব বিশ্বাসী লোকের কাছে উদাহরণ সরূপ হয়েছ;
Ta haka kuwa kuka zama gurbi ga dukan masu bi a Makidoniya da Akayya.
8 কারণ তোমাদের হতে প্রভুর বাক্য উচ্চারিত হয়েছে, কেবল মাকিদনিয়াতে ও আখায়াতে নয়, কিন্তু ঈশ্বরের উপর তোমাদের যে বিশ্বাস, সেই বিষয় সব জায়গায় ছড়িয়ে পড়েছে; এজন্য আমাদের কিছু বলবার দরকার নেই।
Saƙon Ubangiji ya fito daga gare ku ne ba a Makidoniya da Akayya kaɗai ba bangaskiyarku ga Allah ta zama sananne ko’ina. Saboda haka ba ma bukata mu faɗa wani abu a kai,
9 কারণ তারা নিজেরা আমাদের বিষয়ে এই কথা প্রচার করে থাকে যে, তোমাদের কাছে আমরা কিভাবে গৃহীত হয়েছিলাম, আর তোমরা কিভাবে প্রতিমাগণ হতে ঈশ্বরের দিকে ফিরে এসেছ, যেন জীবন্ত ও সত্য ঈশ্বরের সেবা করতে পার।
gama su kansu su suke ba da labari irin karɓar da kuka yi mana. Suna faɗin yadda kuka juyo ga Allah daga gumaka don ku bauta wa Allah rayayye da kuma na gaskiya,
10 ১০ এবং যাকে তিনি মৃতদের মধ্য থাকে উঠিয়েছেন, যিনি আগামী ক্রোধ থেকে আমাদের উদ্ধারকর্তা, যেন স্বর্গ হতে তাঁর সেই পুত্রের অর্থাৎ যীশুর আসার অপেক্ষা করতে পার।
ku kuma jira dawowar Ɗansa daga sama, wanda ya tasa daga matattu, Yesu, wanda ya cece mu daga fushi mai zuwa.

< ১ম থিষলনীকীয় 1 >