< শমূয়েলের প্রথম বই 1 >

1 ইফ্রয়িমের পাহাড়ী এলাকায় রামাথয়িম (গ্রামের) সোফীম শহরে ইলকানা নামে একজন লোক ইফ্রয়িম গোষ্ঠীর লোকদের সঙ্গে বাস করতেন। তাঁর বাবার নাম ছিল যিরোহম। যিরোহম ছিলেন ইলীহূর ছেলে, ইলীহূ ছিলেন তোহের ছেলে এবং তোহ ছিলেন সুফের ছেলে।
Akwai wani mutum daga Ramatayim, mutumin Zuf daga ƙasar tuddan Efraim, sunansa Elkana, ɗan Yeroham, shi jikan Elihu ɗan Tohu, tattaɓa kunnen Zuf, mutumin Efraim.
2 তাঁর দুইজন স্ত্রী ছিল; এক জনের নাম হান্না আর অন্য জনের নাম পনিন্না। পনিন্নার ছেলেমেয়ে হয়েছিল, কিন্তু হান্নার কোনো ছেলেমেয়ে হয়নি।
Yana da mata biyu, ɗaya sunanta Hannatu, ɗayan kuwa ana kiranta Feninna. Ita Feninna tana da’ya’ya, amma Hannatu ba ta da’ya’ya.
3 এই ব্যক্তি প্রত্যেক বছর তাঁর শহর থেকে শীলোতে গিয়ে বাহিনীগণের সদাপ্রভুর উপাসনা ও বলিদান করতেন। সেখানে এলির দুই ছেলে হফ্‌নি ও পীনহস সদাপ্রভুর যাজক ছিল।
Shekara-shekara wannan mutum yakan haura daga garinsa zuwa Shilo domin yin sujada da miƙa hadayu ga Ubangiji Maɗaukaki. A can kuwa’ya’yan Eli maza biyu, Hofni da Finehas su ne firistoci na Ubangiji.
4 যজ্ঞের দিনের ইলকানা তাঁর স্ত্রী পনিন্না ও তাঁর সব ছেলে মেয়েদের ভাগ দিতেন।
Duk sa’ad da rana ta kewayo don Elkana yă miƙa hadaya, yakan ba da kashin nama ga matarsa Feninna da dukan’ya’yanta maza da mata.
5 কিন্তু হান্নাকে দুই ভাগ দিতেন, কারণ তিনি হান্নাকে ভালবাসতেন। কিন্তু সদাপ্রভু হান্নাকে বন্ধ্যা করে রেখেছিলেন।
Amma Hannatu kuwa sai yă ba ta babban rabo gama yana ƙaunarta ko da yake Ubangiji ya kulle mahaifarta.
6 সদাপ্রভু তাঁকে বন্ধ্যা রেখেছিলেন বলে তাঁর সতীন (প্রতিদ্বন্দী স্ত্রী) তাঁকে দুঃখ দেবার চেষ্টায় বিরক্ত করে তুলত।
Saboda Ubangiji ya kulle mahaifarta, sai kishiyarta ta dinga tsokanarta don tă ba ta haushi.
7 বছরের পর বছর হান্না যখনই সদাপ্রভুর ঘরে যেতেন তখন তাঁর স্বামী ঐরকম করতেন এবং পনিন্না তাঁকে ঐভাবে বিরক্ত করতেন; তাই তিনি কিছু না খেয়ে কান্নাকাটি করতেন।
Wannan ya ci gaba shekara da shekaru. Duk lokacin da Hannatu ta haura zuwa haikalin Ubangiji, sai kishiyarta tă tsokane ta har tă yi ta kuka tă kuma ƙi cin abinci.
8 তাতে তাঁর স্বামী ইলকানা তাঁকে বলতেন, “হান্না, কেন কাঁদছ? কেন কিছু খাচ্ছ না? তোমার মনে এত দুঃখ কেন? আমি কি তোমার কাছে দশটা ছেলের চেয়েও বেশী না?”
Elkana mijinta kuwa yakan ce mata, “Hannatu don me kike kuka? Me ya sa ba za ki ci abinci ba? Don me kika karaya? Ashe, ban fi’ya’ya goma a gare ki ba?”
9 এক দিন শীলোতে খাওয়া দাওয়া শেষ করে হান্না উঠলেন৷ তখন এলি সদাপ্রভুর মন্দিরের দরজার কাছে যাজকের আসনে বসে ছিলেন।
Wata rana sa’ad da suka gama ci da sha a Shilo, Hannatu ta miƙe tsaye. Eli firist kuwa yana zaune a kujera a bakin ƙofar haikalin Ubangiji.
10 ১০ হান্না প্রচণ্ড দুঃখে সদাপ্রভুর কাছে কাতর স্বরে কেঁদে প্রার্থনা করতে লাগলেন।
A cikin baƙin ciki, Hannatu ta yi kuka mai zafi ta yi addu’a ga Ubangiji.
11 ১১ তিনি মানত করে বললেন, “হে বাহিনীগণের সদাপ্রভু, যদি তুমি তোমার এই দাসীর দুঃখের প্রতি মনোযোগ দাও, আমাকে স্মরণ কর এবং তোমার দাসীকে ভুলে না গিয়ে তোমার এই দাসীকে যদি একটা ছেলে দাও তবে সারা জীবনের জন্য আমি তাকে সদাপ্রভুর উদ্দেশ্যে দান করব; তার মাথায় ক্ষুর লাগানো হবে না।”
Ta yi ta cewa, “Ya Ubangiji Maɗaukaki. In har ka dubi baƙin cikin baiwarka, ka tuna da ni, ba ka kuma manta da baiwarka ba, amma ka ba ta ɗa, ni ma zan miƙa shi ga Ubangiji dukan rayuwarsa, aska kuwa ba za tă taɓa kansa ba.”
12 ১২ যতক্ষণ হান্না সদাপ্রভুর কাছে দীর্ঘ প্রার্থনা করলেন ততক্ষণ এলি তাঁর মুখের দিকে তাকিয়ে থাকলেন।
Yayinda take addu’a ga Ubangiji, Eli ya lura da bakinta.
13 ১৩ হান্না মনে মনে কথা বলছিলেন, তাঁর ঠোঁট নড়ছিল, কিন্তু গলার আওয়াজ শোনা যাচ্ছিল না। সেইজন্য এলি তাঁকে মাতাল ভাবলেন।
Hannatu tana addu’a a zuci, ba a jin muryarta, sai leɓunanta ne kawai suna motsi. Eli kuwa ya yi tsammani ta bugu ne.
14 ১৪ তাই এলি তাঁকে বললেন, “তুমি কতক্ষণ মাতাল হয়ে থাকবে? আঙ্গুর রস তোমার থেকে দূর কর।”
Sai ya ce mata, “Har yaushe za ki ci gaba da maye? Ki daina shan ruwan inabi.”
15 ১৫ হান্না উত্তরে বললেন, “হে আমার প্রভু, তা নয়। আমি দুঃখিনী স্ত্রী, আমি আংগুর-রস কিংবা মদ পান করি নি। সদাপ্রভুর সামনে আমার মনের কথা ভেঙে বলেছি।
Hannatu ta ce, “Ba haka ba ne, ranka yă daɗe, ni mace ce da take cikin matsala ƙwarai da gaske. Ban sha ruwan inabi ba, ko wani abu mai sa maye, ina dai faɗa wa Ubangiji abin da yake damuna ne.
16 ১৬ আপনার এই দাসীকে আপনি একজন মন্দ স্ত্রীলোক মনে করবেন না। আসলে আমার চিন্তা ও মনের দুঃখের জন্য আমি এতক্ষণ কথা বলছিলাম।”
Kada ka yi zato baiwarka’yar iska ce. Ina addu’a a nan saboda yawan azaba da baƙin cikin da nake ciki.”
17 ১৭ তখন এলি উত্তর দিলেন, “তুমি শান্তিতে যাও; ইস্রায়েলীয়দের ঈশ্বরের কাছে তুমি যা চাইলে, তা যেন তিনি তোমাকে দেন।”
Eli ya ce, “In haka ne, to, ki sauka lafiya, Allah na Isra’ila kuma yă ba ki abin da kika roƙa daga gare shi.”
18 ১৮ হান্না বললেন, “আপনার দৃষ্টিতে আপনার এই দাসী অনুগ্রহ পাক।” এই বলে তিনি তার পথে চলে গেলেন এবং খাওয়া দাওয়া করলেন। তাঁর মুখে আর দুঃখের ছায়া থাকল না।
Ta ce, bari baiwarka tă sami tagomashi a idonka. Sai ta yi tafiyarta ta je ta ci wani abu, fuskarta kuwa ba tă ƙara kasance da baƙin ciki ba.
19 ১৯ পরে তাঁরা খুব ভোরে উঠে সদাপ্রভুর উপাসনা করলেন এবং রামায় তাঁদের নিজেদের বাড়িতে ফিরে গেলেন। পরে ইলকানা তাঁর স্ত্রী হান্নার সঙ্গে মিলিত হলে সদাপ্রভু তাঁকে স্মরণ করলেন।
Kashegari da sassafe suka tashi suka yi sujada a gaban Ubangiji, sai suka koma garinsu a Rama. Elkana kuwa ya kwana da matarsa Hannatu, Ubangiji kuma ya tuna da ita.
20 ২০ তাতে নির্দিষ্ট দিনের হান্না গর্ভবতী হয়ে একটি ছেলের জন্ম দিলেন, আর আমি সদাপ্রভুর কাছ থেকে তাকে চেয়ে নিয়েছি, এই বলে তার নাম শমূয়েল রাখলেন।
Ana nan sai Hannatu ta yi ciki, ta kuma haifi ɗa. Ta ba shi suna Sama’ila; tana cewa, “Domin na roƙe shi daga wurin Ubangiji.”
21 ২১ পরে তাঁর স্বামী ইলকানা ও তাঁর সমস্ত পরিবার সদাপ্রভুর উদ্দেশ্যে বার্ষিক বলিদান ও মানত নিবেদন করতে গেলেন,
Da shekara ta kewayo, sai Elkana da iyalinsa suka sāke tafi Shilo domin su yi hadaya ga Ubangiji, yă kuma cika alkawarin da ya yi.
22 ২২ কিন্তু হান্না গেলেন না, কারণ তিনি স্বামীকে বললেন, “ছেলেটিকে বুকের দুধ ছাড়ানোর পর আমি তাকে নিয়ে যাব, তাতে সে সদাপ্রভুর সামনে উপস্থিত হয়ে সবদিন সেখানেই থাকবে।”
Hannatu kuwa ba tă bi su ba. Ta gaya wa mijinta cewa, “Sai bayan na yaye yaron, zan kai shi in miƙa shi a gaban Ubangiji, yă kuma kasance a wurin koyaushe.”
23 ২৩ তাঁর স্বামী ইলকানা তাঁকে বললেন, “তোমার দৃষ্টিতে যা ভাল মনে হয় তাই কর; তার দুধ ছাড়ানো পর্যন্ত তুমি অপেক্ষা কর; সদাপ্রভু শুধু তাঁর বাক্য পূরণ করুন।” অতএব সেই স্ত্রী বাড়ীতেই রয়ে গেলেন এবং ছেলেটিকে দুধ না ছাড়ানো পর্যন্ত তাকে দুধ পান করালেন।
Elkana mijinta ya ce mata, “Ki yi abin da kika ga ya fi miki kyau. Ki jira har sai bayan kin yaye shi. Ubangiji dai ya cika maganarsa.” Saboda haka matar ta tsaya a gida, ta yi ta renon ɗanta har ta yaye shi.
24 ২৪ পরে তার দুধ ছাড়ার পর তিনি তিনটি ষাঁড়, এক ঐফা সুজী ও এক থলি আংগুর-রসের সঙ্গে তাকে শীলোতে সদাপ্রভুর বাড়িতে নিয়ে গেলেন; তখন ছেলেটির অল্প বয়স ছিল।
Bayan ta yaye shi, sai ta ɗauki yaron tare da bijimi bana uku, da mudun gari, da salkan ruwan inabi, ta kawo su a gidan Ubangiji a Shilo.
25 ২৫ পরে তাঁরা ষাঁড় বলিদান করলেন এবং ছেলেটিকে এলির কাছে নিয়ে গেলেন।
Bayan an yanka bijimin, sai suka kawo yaron wurin Eli.
26 ২৬ আর হান্না বললেন, “হে আমার প্রভু, আপনার প্রাণের দিব্যি, হে আমার প্রভু, যে স্ত্রী সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করতে করতে এখানে আপনার সামনে দাঁড়িয়েছিল, আমিই সেই।
Sai ta ce masa, “Ranka yă daɗe, ba ka gane ni ba? Ai, ni ce matar da ta taɓa tsayawa a gabanka, tana addu’a ga Ubangiji.
27 ২৭ আমি এই ছেলেটির জন্য প্রার্থনা করেছিলাম আর সদাপ্রভুর কাছে যা চেয়েছিলাম তা তিনি আমাকে দিয়েছেন।
Wannan yaron ne na roƙa daga wurin Ubangiji, ya kuwa ba ni abin da na roƙa daga gare shi.
28 ২৮ সেইজন্য আমিও একে সদাপ্রভুকে দিলাম, এ সারা জিবনের জন্য সদাপ্রভুরই থাকবে।” পরে তাঁরা সেখানে সদাপ্রভুর উপাসনা করলেন।
Saboda haka, na ba da shi ga Ubangiji muddin ransa, zai zama na Ubangiji.” A can kuwa ya yi wa Ubangiji sujada.

< শমূয়েলের প্রথম বই 1 >