< শমূয়েলের প্রথম বই 9 >

1 বিন্যামীন গোষ্ঠীর একজন লোক ছিলেন, তাঁর নাম কীশ। তিনি অবীয়েলের ছেলে, ইনি সরোরের ছেলে, ইনি বখোরতের ছেলে, ইনি অফীহের ছেলে। কীশ একজন বিন্যামীনীয় বলবান বীর ছিলেন৷
Basi kulikuwa na mtu mmoja kutoka Benyamini, mtu mashuhuri. Jina lake aliitwa Kishi mwana wa Abieli, mwana wa Zerori, mwana wa Bekorathi, mwana wa Afia, mwana wa Mbenyamini.
2 আর শৌল নামে তাঁর একটি ছেলে ছিল; তিনি যুবক ও দেখতে সুন্দর ছিলেন; ইস্রায়েলীয়দের মধ্যে তাঁর থেকে বেশি সুন্দর আর কোন পুরুষ ছিল না, তিনি অন্য সমস্ত লোকদের থেকে লম্বা ছিলেন, সবাই তাঁর কাঁধ পর্যন্ত ছিল।
Huyu alikuwa na mtoto wa kiume aliyeitwa Sauli, kijana mzuri wa uso. Hapakuwapo mwanaume mzuri wa uso kuliko huyu miongoni mwa watu wote wa Israeli. Kutoka mabegani kwenda juu alikuwa mrefu kuliko watu wengine.
3 একদিন শৌলের বাবা কিসের যে সব গাধী ছিল সেগুলো হারিয়ে গেল, তাতে কীশ তাঁর ছেলে শৌলকে বললেন, “তুমি একজন চাকরকে সঙ্গে নাও, ওঠ ও গাধীগুলো খুঁজতে যাও।”
Na punda wa Kishi, baba yake na Sauli walipotea. hivyo Kishi akamwambia Sauli mwanawe, “Mchukue mmoja wa watumishi; uamke uende kuwatafuta punda,”
4 তাতে তিনি ইফ্রয়িমের পাহাড়ী এলাকা দিয়ে ভ্রমণ করে শালিশা এলাকার মধ্য দিয়ে গিয়ে, শালীম প্রদেশ দিয়ে গেলেন, সেখানেও নেই। পরে তিনি বিন্যামীনীয়দের এলাকায় গেলেন, কিন্তু তাঁরা সেখানেও পেলেন না।
Sauli akapita katika nchi ya vilima vilima ya Efraimu na akaenda akapita katika nchi ya Shalisha, lakini hawakuwaona. Kisha walipita katika nchi ya Shaalimu, lakini hawakuwa huko. Baadaye alipita katika nchi ya Wabenyamini, lakini hawakuwaona wale punda.
5 পরে সূফ এলাকায় উপস্থিত হলে শৌল তাঁর সঙ্গী চাকরটিকে বললেন, “চল, আমরা ফিরে যাই; কি জানি আমার বাবা হয়তো গাধীগুলোর চিন্তা বাদ দিয়ে আমাদের জন্য দুশ্চিন্তা করবেন।”
Na walipofika nchi ya Sufu, Sauli alimwambia mtumishi wake aliyekuwa naye, “Njoo na turudi, pengine baba aweza kuacha kuchunga punda na kuanza kutuhofia sisi.”
6 সে তাঁকে বলল, “দেখুন, এই শহরে ঈশ্বরের একজন লোক আছেন; তিনি খুবই সম্মানীয়; তিনি যা কিছু বলেন, সমস্ত কিছুই সফল হয়; চলুন, আমরা এখন সেখানে যাই; হয়তো তিনি আমাদের সঠিক রাস্তা বলে দিতে পারবেন।”
Lakini mtumishi akamwmbia, “Sikiliza, Yupo mtu wa Mungu katika mji huu. Naye ni mtu wa kuheshimiwa sana; kila asemalo huwa kweli. Hebu twende huko; labda anaweza kutuambia tupitie wapi katika safari yetu.”
7 তখন শৌল তাঁর চাকরকে বললেন, “কিন্তু দেখ, যদি আমরা যাই তবে সেই ব্যক্তির কাছে কি নিয়ে যাব? আমাদের থলির মধ্যে যে খাবার ছিল তা তো শেষ হয়ে গেছে; ঈশ্বরের লোকের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে কোন উপহার নেই; আমাদের কাছে কি আছে?”
Ndipo Sauli akamwambia mtumish iwake, “Lakini kama tukienda kwake, twaweza kumpelekea nini? Maana hata mkate katika mfuko wetu umekwisha, na hakuna zawadi ya kumpelekea mtumishi wa Mungu. Tuna kitu gani?
8 তখন উত্তরে সেই চাকরটি শৌলকে বলল, “দেখুন, আমার হাতে শেকলের চার ভাগের একভাগ রূপা আছে; আমি ঈশ্বরের লোককে তাই দেব, আর তিনি আমাদের পথ বলে দেবেন।”
Huyo mtumishi akamjibu Sauli na kusema, “Hapa, ninayo robo ya shekeli ya fedha ambayo nitampa mtumishi wa Mungu, atuambie ni njia ipi yatupasa tuiendee.”
9 আগেকার দিনের ইস্রায়েলের মধ্যে কোনো লোক যদি ঈশ্বরের কাছ থেকে কোনো বিষয় জানতে চাইত তবে সে যাবার আগে বলত, “চল, আমরা দর্শকের কাছে যাই,” এখন যাঁকে ভাববাদী বলা হয় আগেকার দিনের তাঁকে দর্শক বলা হত।
(Zamani katika Israeli, mtu alipotaka kujua neno kuhusu mapenzi ya Mungu, alisema, “Njoo, haya twende kwa mwonaji.” Kwa maana nabii wa leo, zamani aliitwa Mwonaji).
10 ১০ তখন শৌল তাঁর চাকরকে বললেন, “বেশ বলেছ; চল, আমরা যাই।” আর ঈশ্বরের লোক যেখানে ছিলেন সেই শহরে তাঁরা গেলেন।
Ndipo Sauli akamwambia mtumishi wake, “Umesema vyema. Haya, njoo twende.” Basi wakaenda katika mji ambao mtu wa Mungu alikuwamo.
11 ১১ যখন তাঁরা নগরের সেই পথ ধরে উঠে যাচ্ছিলেন তখন কয়েকজন যুবতী জল নেবার জন্য বেরিয়ে এসেছিল, তাঁরা তাদের দেখে জিজ্ঞাসা করলেন, “দর্শক কি এখানে আছেন?”
Walipopanda mlima kuelekea mjini, walikutana na wasichana wakienda kuteka maji; Sauli na mtumishi wake wakawauliza, “Mwonaji hupo hapa?”
12 ১২ উত্তরে তারা বলল, “হ্যাঁ, আছেন; আর একটু সামনে এগিয়ে যান; আপনারা তাড়াতাড়ি যান। তিনি আজই শহরে এসেছেন, কারণ ঐ উঁচু স্থানে আজ লোকেদের একটি যজ্ঞ হবে।
Nao wakawajibu, na kusema, “Yupo; tazameni, yuko mbele yenu. Harakisheni, kwa maana anakuja mjini leo, sababu leo watu wanatoa dhabihu zao mahali pa juu.
13 ১৩ আপনারা শহরে ঢুকলেই তাঁর সঙ্গে আপনাদের দেখা হবে, আপনারা দেখবেন তিনি পাহাড়ের উপরে খেতে যাচ্ছেন, কারণ তিনি না যাওয়া পর্যন্ত লোকেরা খাওয়া দাওয়া করবে না, কারণ তিনি যজ্ঞের জিনিসপত্র আশীর্বাদ করেন; তারপর নিমন্ত্রিতেরা খাওয়া দাওয়া করে, তাই আপনারা এখনই উঠে যান, এখনই তাঁর দেখা পাবেন।”
Mara tu mtakapoingia mjini mtamuona, kabla hajapanda mahali pa juu kla chakula. Watu hawatakula hata atakapokuja, kwa sababu ndiye ataibariki dhabihu; na baadaye wale ambao wamealikwa hula. Basi pandeni, mtamuona sasa hivi.”
14 ১৪ তাঁরা শহরের মধ্যে উপস্থিত হয়ে দেখলেন, শমূয়েল উঁচু স্থানে যাবার জন্য বের হয়েছেন ও তাঁদের সামনে উপস্থিত হলেন।
Kwa hiyo walikwea kwenda mjini. Walipokuwa wakiingia mjini, walimuona Samweli akija mbele yao, akipanda kwenda mahali pa juu.
15 ১৫ আর শৌলের আসবার আগের দিন সদাপ্রভু শমূয়েলের কাছে এই কথা প্রকাশ করেছিলেন,
Siku moja kabla Sauli hajafika, BWANA alikuwa amemfunulia Samweli:
16 ১৬ “আগামী কাল এই দিনের আমি বিন্যামীনের এলাকা থেকে একজন লোককে তোমার কাছে পাঠাব; তুমি আমার প্রজা ইস্রায়েলের রাজা হবার জন্য তুমি তাকে অভিষেক করবে; আর সে পলেষ্টীয়দের হাত থেকে আমার লোকদের উদ্ধার করবে; কারণ আমার লোকদের কান্না আমার কানে এসে পৌঁছেছে তাই আমি তাদের প্রতি মনোযোগ দিয়েছি।”
“Kesho wakati kama huu nitakutumia mtu kutoka nchi ya Benyamini, nawe utamtia mafuta awe mfalme juu ya watu wangu Israeli. Atawaokoa watu wangu kutoka mkono wa Wafilisti. Kwa kuwa nimewaonea huruma watu wangu na kilio cha kutaka msaada kimenifikia.”
17 ১৭ পরে শমূয়েল শৌলকে দেখলে সদাপ্রভু কে বললেন, “দেখ, এই সেই লোক, যার কথা আমি তোমাকে বলেছিলাম, এই আমার লোকদের উপরে কর্তৃত্ব করবে।”
Samweli alipomuona Sauli, BWANA akamwambia, “Huyu ndiye mtu niliyekwambia habari zake! Yeye ndiye atakayewatawala watu wangu.”
18 ১৮ তখন শৌল ফটকের মধ্যে শমূয়েলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “দর্শকের বাড়িটা কোথায় দয়া করে আমাকে বলে দিন।”
Ndipo Sauli akaja karibu na Samweli katika lango na kusema, “Niambie nyumba ya Mwonaji iko wapi?
19 ১৯ তখন শমূয়েল এর উত্তরে শৌলকে বললেন, “আমিই দর্শক, আমার আগে আগে উঁচু স্থানে যাও, কারণ আজ তোমরা আমার সঙ্গে খাবে; কাল সকালে আমি তোমাকে বিদায় দেব এবং তোমার মনের সমস্ত কথা তোমাকে জানাব।
Samweli akamjibu Sauli akisema, “Mimi ndiye mwonaji. Tangulia mbele hadi mahali pa juu, nami nitakueleza kila kitu kilichomoyoni mwako.
20 ২০ আজ তিন দিন হল, তোমার যে গাধীগুলো হারিয়ে গেছে, তাদের জন্য চিন্তা কোরো না; সেগুলো পাওয়া গেছে। আর ইস্রায়েল দেশের মধ্যে সমস্ত ভাল ভাল জিনিস কার জন্য? সে সমস্ত কি তোমার আর তোমার বাবার বংশের লোকদের নয়?”
Kama punda wenu waliopotea siku tatu zilizopita, msihofu kuhusu hao punda, kwa kuwa wamekwishapatikana. Na yote yaliyotamanika kwa ajili ya Israeli yanamwangukia nani? Siyo kwako na nyumba ya baba yako yote?”
21 ২১ এর উত্তরে শৌল বললেন, “আমি কি ইস্রায়েলীয়দের সমস্ত গোষ্ঠীর মধ্যে সবচেয়ে ছোট বিন্যামীনীয় না? আবার বিন্যামীন বংশের মধ্যে আমার বংশ কি সব থেকে ছোট নয়? তবে আপনি কেন আমাকে এই সব কথা বলছেন?”
Sauli akamjibu na kusema, Siyo mimi Mbenyamini, kutoka kabila lililo dogo sana kwa makabila ya Israeli? Siyo ukoo wangu ulio mdogo sana kwa kabila la Benyamini? Kwa nini basi unaniambia kwa namna hii?”
22 ২২ পরে শমূয়েল শৌল ও তাঁর চাকরকে খাবার ঘরে নিয়ে গেলেন এবং প্রায় ত্রিশজন নিমন্ত্রিত লোকদের মধ্যে তাঁদের সবচেয়ে সম্মানিত জায়গায় বসালেন।
Hivyo Samweli akamchukua Sauli na mtumishi wake, akawaingiza ukumbini, akawakalisha mahali pa heshima pa wale walioalikwa, idadi yao takribani watu thelathini.
23 ২৩ পরে শমূয়েল যে লোকটি রান্না করেছে তাকে বললেন, “যে মাংস আলাদা করে রাখবার জন্য তোমাকে দিয়েছিলাম সেটা নিয়ে এস।”
Samweli akamwambia mpishi, “Lete sehemu niliyokupatia, sehemu ambayo nilikwambia hivi, “Itenge.”'
24 ২৪ তাতে সে গিয়ে ঊরু আর তার উপরে যা কিছু ছিল, তা এনে শৌলের সামনে রাখল। আর শমূয়েল শৌলকে বললেন, “দেখ এটা রাখা হয়েছিল; তুমি এটা তোমার সামনে রাখ, খাও; কারণ নির্দিষ্ট দিনের র অপেক্ষাতে এটা তোমার জন্য আলাদা করে রাখা হয়েছিল, আমিই বলেছিলাম যে, আমি লোকদের নিমন্ত্রণ করেছি।” তাতে সেই দিন শৌল শমূয়েলের সঙ্গে খাওয়া দাওয়া করলেন।
Basi mpishi alichukua paja lililokuwa limeinuliwa katika dhabihu na kile kilichokuwa pamoja nalo, akaitenga mbele ya Sauli. Kisha Samweli akasema, “Angalia kile kilichokuwa kimetunzwa kwa ajili yako! Kula, kwa sababu kilitunzwa hadi wakati maalum ufike kwa ajili yako. Na kwa sasa waweza kusema, 'Nimewaalika watu.”' Kwa hiyo Sauli alikula pamoja na Samweli siku hiyo.
25 ২৫ এর পর তাঁরা সেই উঁচু স্থান থেকে শহরের দিকে নেমে গেলেন, তারপর শমূয়েল তাঁর বাড়ির ছাদে শৌলের সঙ্গে কথাবার্তা বললেন।
Walipokuwa wamekwisha shuka chini kutoka sehemu ya juu na kuingia mjini, Samweli akazungumza na Sauli darini.
26 ২৬ পরে তাঁরা খুব ভোরে ঘুম থেকে উঠলেন, আলো হলে পর শমূয়েল বাড়ির ছাদের উপর শৌলকে ডেকে বললেন, “ওঠ, আমি তোমাকে এখন বিদায় দেব।” তখন শৌল উঠলেন, আর তিনি ও শমূয়েল দুইজনে বাইরে গেলেন।
Na kulipopambazuka, Samweli alimwita Sauli darini na kusema, “Amka, kusudi nikusindikize uende zako,” Hivyo Sauli aliamka, na wote wawili, yeye na Samweli walitoka kwenda mtaani.
27 ২৭ পরে তাঁরা নেমে শহরের সীমানা দিয়ে যাচ্ছিলেন, এমন দিন শমূয়েল শৌলকে বললেন, “তোমার চাকরকে এগিয়ে যেতে বল, কিন্তু তুমি কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াও, আমি তোমাকে ঈশ্বর বাক্য শোনাব।” তাতে তাঁর চাকর এগিয়ে গেল।
Walipokuwa wakienda nje ya viunga vya mji, Samweli akamwambia Sauli, “Mwambie mtumishi wako atanguliye mbele yetu(na alitangulia mbele), Lakini wewe sharti usubiri kidogo, nipate kukuambia ujumbe wa Mungu.”

< শমূয়েলের প্রথম বই 9 >