< শমূয়েলের প্রথম বই 7 >

1 তাতে কিরিয়ৎ-যিয়ারীমের লোকেরা এসে সদাপ্রভুর সিন্দুক তুলে নিয়ে গিয়ে পাহাড়ে অবস্থিত অবীনাদবের বাড়িতে রাখল এবং সদাপ্রভুর সিন্দুক রক্ষা করার জন্য তার ছেলে ইলীয়াসরকে পবিত্র করলো।
Watu wa Kiriath Yearimu walikuja, wakalichukua sanduku la BWANA, wakalileta ndani ya nyumba ya Abinadabu mlimani iliyokuwa kilimani. Wakamteua Eleazari, mwanawe, kulitunza sanduku la BWANA.
2 সদাপ্রভুর সিন্দুক কিরিয়ৎ-যিয়ারীমে রাখবার পর অনেক দিন পার হয়ে গেল, কুড়ি বছর গেল, আর ইস্রায়েলের সমস্ত বংশ সদাপ্রভুর কাছে বিলাপ করতে লাগল।
Tangu siku ambayo sanduku lilikaa huko Kiiriath Yearimu, ulipita muda mrefu, miaka ishirini. Nyumba yote ya Israeli iliomboleza na ikaazimu kumrudia BWANA.
3 তাতে শমূয়েল সমস্ত ইস্রায়েলের বংশকে বললেন, “তোমরা যদি সমস্ত অন্তরের সঙ্গে সদাপ্রভুর কাছে ফিরে আসো, তবে তোমাদের মধ্য থেকে অন্য জাতিদের দেব-দেবতা এবং অষ্টারোৎ দেবীর মুর্ত্তিগুলো দূর কর ও সদাপ্রভুর দিকে নিজেদের অন্তর স্থির কর, শুধু তাঁরই সেবা কর; তাহলে তিনি পলেষ্টীয়দের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করবেন।”
Samweli akawaambia watu wote wa Israeli, “Kama mtamrudia BWANA kwa moyo wenu wote, mkaiondoa miungu migeni na Ashtorethi kutoka katikati yenu, igeuzeni mioyo yenu kwa BWANA, na mwabuduni yeye peke yake, ndipo atawaokoa kutoka mkono wa Wafilisti.”
4 তখন ইস্রায়েল সন্তানেরা বাল দেবতাদের ও অষ্টারোৎ দেবীর মুর্ত্তিগুলো দূর করে শুধু সদাপ্রভুর সেবা করতে লাগল।
Ndipo watu wa Israeli wakamuondoa Baali na Ashtorethi, na wakamwabudu BWANA peke yake.
5 পরে শমূয়েল বললেন, “তোমরা সমস্ত ইস্রায়েলকে মিসপাতে জড়ো কর; আমি তোমাদের জন্য সদাপ্রভুর কাছে প্রার্থনা করব।”
Ndipo Samweli akasema, “Waleteni Israeli wote hadi Mizpa, nami nitamwomba BWANA kwa ajili yenu.”
6 তাতে তারা সবাই মিসপাতে জড়ো হয়ে জল তুলে সদাপ্রভুর সামনে ঢেলে দিল এবং সেই দিন উপোস করে সেখানে বলল, “আমরা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি।” আর শমূয়েল মিসপাতে ইস্রায়েল সন্তানদের বিচার করতে লাগলেন।
Wakakusanyika Mispa, wakateka maji na kuyamwaga chini mbele za BWANA. Siku hiyo walifunga na kusema, “Tumemfanyia BWANA dhambi.” Hapo Mispa ndipo Samweli aliwaamu na kuwaongoza watu wa Iraeli. -8
7 পরে পলেষ্টীয়রা যখন শুনতে পেল যে, ইস্রায়েল সন্তানেরা মিসপাতে জড়ো হয়েছে, তখন পলেষ্টীয়দের শাসনকর্তারা ইস্রায়েলের বিরুদ্ধে উঠে আসলেন; তা শুনে ইস্রায়েল সন্তানেরা পলেষ্টীয়দের থেকে ভয় পেল।
Basi Wafilisti waliposikiakwamba Waisraeli wamekusanyika hapo Mispa, viongozi wa Wafilisti waliwashambulia Israeli. Waisraeli waliposikia hivyo, waliwaogopa Wafilisti.
8 আর ইস্রায়েল সন্তানেরা শমূয়েলকে বলল, “আমাদের ঈশ্বর সদাপ্রভু পলেষ্টীয়দের হাত থেকে যেন আমাদের উদ্ধার করেন, এই জন্য আপনি তাঁর কাছে আমাদের জন্য কাঁদুন।”
Ndipo Waisraeli wakamwambia Samweli, “Usiache kumwomba BWANA Mungu wetu kwa ajili yetu, ili atuokoe kutoka mkono wa Wafilisti.”
9 তখন শমূয়েল এমন একটা ভেড়ার বাচ্চা নিলেন যেটা দুধ ছাড়ে নি আর সদাপ্রভুর উদ্দেশ্যে গোটা বাচ্চাটা হোমবলি উৎসর্গ করলেন এবং শমূয়েল ইস্রায়েলের জন্য সদাপ্রভুর কাছে কাঁদলেন; আর সদাপ্রভু তাঁকে উত্তর দিলেন।
Samweli alimchukua kondoo mchanga nakumtoa sadaka ya kuteketezwa kikamilifu kwa BWANA. Ndipo Samweli akamlilia BWANA kwa ajili ya Israeli, na BWANA akamjibu.
10 ১০ যে দিনের শমূয়েল ঐ হোমবলি উৎসর্গ করছিলেন, তখন পলেষ্টীয়েরা ইস্রায়েলীয়দের সঙ্গে যুদ্ধ করবার জন্য এগিয়ে আসল। কিন্তু সেই দিন সদাপ্রভু পলেষ্টীয়দের উপরে বাজ পড়বার মত ভীষণ শব্দে গর্জন করে তাদের ব্যাকুল করলেন; তাতে তারা ইস্রায়েলের সামনে আহত হল।
Hata Samweli alipokuwa akitoa sadaka ya kuteketezwa, Wafilisti wakasogea karibu kuwashambulia Israeli; lakini BWANA alipiga kwa nguromo ya sauti kubwa siku hiyo dhidi ya Wafilisti na kuwatia kiwewe, na wakashindwa mbele ya Israeli.
11 ১১ আর ইস্রায়েলের লোকেরা মিসপা থেকে বের হয়ে পলেষ্টীয়দের পেছনে পেছনে তাড়া করে বৈৎ-করের নীচে পর্যন্ত তাদেরকে আঘাত করল।
Waisraeli wakaondoka Mispa, wakawafuatia Wafilisti na kuwaua hadi kufika chini ya Beth kari.
12 ১২ তখন শমূয়েল একটা পাথর নিয়ে মিসপা ও শেনের মাঝখানে স্থাপন করলেন এবং “এই পর্যন্ত সদাপ্রভু আমাদের সাহায্য করেছেন,” এই বলে তার নাম এবন্‌ এষর (“সাহায্যের পাথর”) রাখলেন।
KIsha Samweli akachukua jiwe akalisimamisha kati ya Mispa na Sheni. Akaliita hilo jiwe Ebeneza, akisema, “Hata sasa BWANA ametusaidia.”
13 ১৩ এই ভাবে পলেষ্টীয়রা নত হল এবং ইস্রায়েলীয়দের সীমানায় আর প্রবেশ করল না। আর শমূয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত সদাপ্রভুর হাত পলেষ্টীয়দের বিরুদ্ধে ছিল।
Kwa hiyo, Wafilisti walishindwa na hawakuingia katika mipaka ya Israeli. Mkono wa BWANA uliwalemea Wafilisti siku zote za Samweli.
14 ১৪ আর পলেষ্টীয়েরা ইস্রায়েল থেকে যে সব শহরগুলো কেড়ে নিয়েছিল, ইক্রোণ থেকে গাত পর্যন্ত সেই সব আবার ইস্রায়েলের হাতে ফিরে এল এবং ইস্রায়েল সেই সমস্ত অঞ্চল পলেষ্টীয়দের হাত থেকে উদ্ধার করল। আর ইমোরীয়দের ও ইস্রায়েলের মধ্যে শান্তি স্থাপিত হল।
Miji ambayo Wafilisti waliitwaa kutoka kwa Israeli ilirudishwa, kutokea Ekroni hadi Gathi; Israeli ikarudisha tena sehemu za nchi zake kutoka kwa Wafilisti. Ndipo ikawa amani kati ya Israeli na Waamori.
15 ১৫ শমূয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন ইস্রায়েলের বিচার করলেন।
Samweli akawa mwamuzi wa Israeli siku zote za maisha yake.
16 ১৬ তিনি প্রত্যেক বছর বৈথেলে, গিল্‌গলে ও মিসপাতে ভ্রমণ করে সেই সব জায়গায় ইস্রায়েলের বিচার করতেন।
Kila mwaka alienda Betheli kwa kuzunguka, akienda Gilgali, na huko Mispa.
17 ১৭ পরে তিনি রামায় ফিরে আসতেন, কারণ সেখানে তাঁর বাড়ি ছিল এবং সেখানে তিনি ইস্রায়েলের বিচার করতেন; আর তিনি সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে একটা যজ্ঞবেদী তৈরী করেন।
Kisha angerudi Rama, kwa sababu mji wake ulikuwa huko; na huko pia aliwaamua Waisiraeli. Hata huko Rama, pia alimjengea BWANA madhabahu.

< শমূয়েলের প্রথম বই 7 >