< শমূয়েলের প্রথম বই 4 >

1 শমূয়েলের বাক্য সমস্ত ইস্রায়েলীয়দের কাছে উপস্থিত হলো। পরে ইস্রায়েল যুদ্ধের জন্য পলেষ্টীয়দের বিরুদ্ধে বের হয়ে এবন্‌-এষরে শিবির স্থাপন করল এবং পলেষ্টীয়েরা অফেকে শিবির স্থাপন করল।
Neno la Samweli likawafikia Israeli wote. Basi Israeli wakatoka kupigana dhidi ya Wafilisti. Nao wakaweka kambi hapo Ebenezeri, na Wafilisti waliweka kambi yao huko Afeki.
2 আর পলেষ্টীয়েরা ইস্রায়েলের বিরুদ্ধে সৈন্য সাজাল; যখন যুদ্ধ বেধে গেল, তখন ইস্রায়েল পলেষ্টীয়দের সামনে আহত হল; তারা ঐ যুদ্ধক্ষেত্রে সৈন্যদের মধ্যে প্রায় চার হাজার লোককে মেরে ফেলল।
Nao Wafilisti walijipanga kwa ajili ya vita dhidi ya Waisraeli. Vita ilipopamba moto, Israeli ilishindwa na Wafilisti, wakauawa watu wapatao elfu nne kwenye uwanja wa vita.
3 পরে লোকেরা শিবিরে প্রবেশ করলে ইস্রায়েলের প্রাচীনেরা বললেন, “সদাপ্রভু আজ পলেষ্টীয়দের সামনে কেন আমাদেরকে আঘাত করলেন? এস, আমরা শীলো থেকে আমাদের কাছে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি নিয়ে আসি, যেন তা (নিয়ম সিন্দুক টি) আমাদের মধ্য এসে শত্রুদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে।”
Watu walipokuja kambini, wazee wa Israeli walisema, “Kwa nini BWANA ametushinda leo mbele ya Wafilisti? Hebu tulilete hapa sanduku la ushuhuda wa BWANA kutoka Shilo, ili kwamba liwe hapa pamoja nasi, ili litufanye tuwe salama kutokana na nguvu za maadui zetu.”
4 সেইজন্য লোকেরা শীলোতে দূত পাঠিয়ে বাহিনীগণের সদাপ্রভু, যিনি দুই করূবের মাঝখানে থাকেন, তাঁর নিয়ম সিন্দুক সেখান থেকে নিয়ে এল। তখন এলির দুই ছেলে, হফ্‌নি ও পীনহস, সেই জায়গায় ঈশ্বরের নিয়ম সিন্দুকের সঙ্গে ছিল।
Hivyo waliwatuma watu huko Shilo; kutokea huko walilibeba sanduku la ushuhuda wa BWANA wa majeshi, akaaye juu ya makerubi. Hofni na Finehasi, watoto wawili wa Eli, walikuwapo pamoja na lile sanduku la ushuhuda wa Mungu.
5 পরে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি শিবিরে উপস্থিত হলে সমস্ত ইস্রায়েল এমন জোরে চিৎকার করে উঠল যে, পৃথিবী কাঁপতে লাগল।
Sanduku la ushuhuda wa BWANA lilipofika kambini, watu wote wa Israeli walipiga yowe, na nchi ikavuma.
6 তখন পলেষ্টীয়েরা ঐ চিৎকার শুনে জিজ্ঞাসা করল, “ইব্রীয়দের শিবিরে এত আওয়াজ হচ্ছে কেন?” পরে তারা বুঝলো, সদাপ্রভুর নিয়ম সিন্দুক শিবিরে এসেছে।
Wafilisti waliposikia kelele za mayowe, wakasema, “sauti hii ya mayowe katika kambi ya Waebrania inamaanisha nini?” Baadaye walitambua kwamba sanduku la BWANA limefika kambini.
7 তখন পলেষ্টীয়েরা ভয় পেয়ে বলল, “শিবিরে ঈশ্বর এসেছেন।” আরও বলল, “হায়, হায়! এর আগে তো কখনও এমন হয়নি।
Wafilisti waliogopa sana, “Mungu ameingia kambini.” Wakasema, “Ole wetu! Jambo kama hili halijawahi kutokea huko nyuma!
8 হায়, হায়, এই শক্তিশালী দেবতাদের হাত থেকে আমাদের কে রক্ষা করবে? এরা সেই দেবতা, যাঁরা মরু এলাকায় নানা রকমের আঘাতে মিশরীয়দের হত্যা করেছিলেন।
Ole wetu! Ni nani atatulinda dhidi ya nguvu za Mungu mwenye uwezo? Huyu ndiye Mungu aliyewashambulia Wamisri kwa aina tofauti za mapigo mengi jangwani.
9 হে পলেষ্টীয়েরা, বলবান হও, পুরুষত্ব দেখাও; ঐ ইব্রীয়েরা যেমন তোমাদের দাস হল, তেমনি তোমরা যেন তাদের দাস না হও; পুরুষত্ব দেখাও, যুদ্ধ কর।”
Enyi Wafilisti, iweni hodari, na fanyeni kiume, vinginevyo mtakuwa watumwa wa Waebrabia, kama walivyokuwa watumwa wenu. Fanyeni kiume, na piganeni nao.”
10 ১০ তখন পলেষ্টীয়েরা যুদ্ধ করলেন এবং ইস্রায়েল আহত হয়ে প্রত্যেকজন নিজের নিজের তাঁবুতে পালিয়ে গেল। আর অনেককে হত্যা করা হল, কারণ ইস্রায়েলের মধ্য ত্রিশ হাজার পদাতিক সৈন্য মারা পড়ল।
Wafilisti walipigana, na Waisraeli wakashindwa. Kila mtu alikimbilia nyumbani kwake, na mauaji yalikuwa makubwa sana; maana askari wa Israeli elfu thelathini waendao kwa miguu vitani, walianguka.
11 ১১ আর ঈশ্বরের সিন্দুক শত্রুরা নিয়ে গেল এবং এলির দুই ছেলে, হফ্‌নি ও পীনহস, মারা পড়ল।
Lile sanduku la Mungu lilichukuliwa, na watoto wa Eli, Hofni na Finehasi waliuawa.
12 ১২ তখন বিন্যামীনের একজন লোক সৈন্যদলের মধ্য থেকে দৌড়ে গিয়ে সেই দিন শীলোতে উপস্থিত হল; তার পোশাক ছেঁড়া এবং মাথায় মাটি ছিল।
Mtu mmoja wa Benjamini alikimbia kutoka uwanja wa vita akaja Shilo siku iyo hiyo, aliwasili na mavazi yake yamechanika na matope kichwani pake.
13 ১৩ যখন সে আসছিল, দেখ, পথের পাশে এলি তাঁর আসনে বসে অপেক্ষা করছিলেন; কারণ তাঁর হৃদয় ঈশ্বরের সিন্দুকের জন্য থরথর করে কাঁপছিল। পরে সেই লোকটি শহরে উপস্থিত হয়ে ঐ সংবাদ দিলে শহরের সব লোক কাঁদতে লাগলো।
Alipofika, Eli alikuwa amekaa kitini pake karibu na barabara akitazama kwa sababu moyo wake ulitetemeka kwa ajili ya sanduku la Mungu. Mtu yule alipoingia mjini na kutoa taarifa, mji wote ulilia.
14 ১৪ আর এলি সেই কান্নার আওয়াজ শুনে জিজ্ঞাসা করলেন, “এই কোলাহলের কারণ কি?” তখন সেই লোকটি তাড়াতাড়ি গিয়ে এলিকে খবর দিল।
Eli aliposikia kelele ya kilio kile, alisema, “Kilio hicho kina maana gani?” Kwa haraka mtu yule alikuja na kumweleza Eli.
15 ১৫ ঐ দিনের এলির আটানব্বই বছর বয়স ছিল এবং দৃষ্টিশক্তি কম হওয়াতে দেখতে পেতেন না।
Basi Eli alikuwa na umri wa miaka tisini na nane; macho yake yamepofuka, na hakuweza kuona.
16 ১৬ সেই ব্যক্তি এলিকে বলল, “আমি সৈন্যদল থেকে এসেছি, আজই সৈন্যদল থেকে পালিয়ে এসেছি।” এলি জিজ্ঞাসা করলেন, “বাছা, খবর কি?”
Yule mtu akamwambia Eli, “Mimi ndiye nimechomoka kutoka vitani. Nimetoroka kutoka kwenye mapigano leo.” Eli akasema, “Mambo yalienda namna gani, mwanangu?”
17 ১৭ যে সংবাদ এনেছিল, সে উত্তর দিল, “ইস্রায়েল পলেষ্টীয়দের সামনে থেকে পালিয়ে গেছে, আর অনেক লোক মারা পড়েছে, আপনার দুই ছেলে হফ্‌নি ও পীনহসও মারা গেছে এবং ঈশ্বরের সিন্দুক শত্রুরা নিয়ে গেছে।”
Yule mtu aliyeleta hizo habari alijibu na kusema, “Israeli wamewakimbia Wafilisti. Pia watu wengi wameuwawa. Watoto wako, Hofni na Finehasi, wamekufa, na sanduku la Mungu limechukuliwa.”.
18 ১৮ তখন সে ঈশ্বরের সিন্দুকের নাম করার সঙ্গে সঙ্গেই এলি ফটকের পাশে তাঁর আসন থেকে পিছন দিকে পড়ে গেলেন এবং তাঁর ঘাড় ভেঙে গেল, তিনি মারা গেলেন, কারণ তিনি বুড়ো হয়ে গিয়েছিলেন এবং তাঁর শরীর ভারী ছিল। তিনি চল্লিশ বছর ইস্রায়েলীয়দের বিচার করেছিলেন।
Alipotamka sanduku la Mungu, Eli alianguka chali kutoka kwenye kiti chake karibu na mlango. akavunjika shingo lake, na kufariki, kwa sababu alikuwa mzee tena mzito. Naye alikuwa mwamuzi wa Israeli kwa miaka arobaini.
19 ১৯ তখন তাঁর ছেলের বৌ, পীনহসের স্ত্রী, গর্ভবতী ছিল, প্রসবের দিন ও ঘনিয়ে এসেছিল; ঈশ্বরের সিন্দুক শত্রুদের হাতে চলে গেছে এবং তার শ্বশুর ও স্বামী মারা গেছেন, এই খবর শুনে সে নত হয়ে প্রসব করল; কারণ প্রসব-বেদনা হঠাৎ উপস্থিত হল।
Basi mkwewe, mke wa Finihasi, alikuwa mjamzito akikaribia kujifungua. aliposikia habari kwamba sanduku la Mungu limetekwa nyara na kwamba baba mkwe na mme wake wamefariki, alichuchumaa chini akajifungua, lakini utungu wake ulimzidi na ulimtaabisha sana.
20 ২০ তখন তার মৃত্যুর দিনের যে স্ত্রীলোকেরা কাছে দাঁড়িয়েছিল, তারা বলল, “ভয় নেই, তোমার ছেলে হয়েছে।” কিন্তু সে কোন উত্তরই দিল না, কোন কথায় মনোযোগও দিল না।
Alipokaribia kufariki, wanawake waliokuwa wakimhudumia walisema, “Usiogope, maana umejifungua mtoto wa kiume.” Lakini hakuwajibu lolote au kuzingatia alichoambiwa.
21 ২১ পরে সে ছেলেটির নাম ঈখাবোদ [হীনপ্রতাপ] রেখে বলল, “ইস্রায়েলের থেকে গৌরব চলে গেল,” কারণ ঈশ্বরের সিন্দুক শত্রুদের হাতে চলে গেছে এবং তার শ্বশুর ও স্বামীর মৃত্যু হয়েছিল।
Akamwita mtoto Ikabodi, akisema, “Utukufu umetoweka Israeli!” Kwa sababu sanduku la Mungu limetekwa nyara, na kwa sababu ya kifo cha baba mkwe na mme wake.
22 ২২ সে বলল, “ইস্রায়েল থেকে গৌরব চলে গেল, কারণ ঈশ্বরের সিন্দুক শত্রুদের হাতে চলে গেছে।”
Na alisema, “Utukufu umetoweka kutoka Israeli, kwa sababu sanduku la Mungu limetekwa nyala.”

< শমূয়েলের প্রথম বই 4 >