< শমূয়েলের প্রথম বই 31 >

1 এর মধ্যে পলেষ্টীয়রা ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করলে ইস্রায়েল লোকেরা পলেষ্টীয়দের সামনে থেকে পালিয়ে গেল এবং গিলবোয় পর্বতে মারা পড়তে লাগল৷
Basi Wafilisti wakapigana dhidi ya Waisraeli. Waisraeli wakakimbia mbele ya Wafilisti na wakaanguka chini wakafa katika mlima wa Gilboa.
2 আর পলেষ্টীয়রা শৌলের ও তার ছেলেদের পিছনে পিছনে দৌড়াল এবং পলেষ্টীয়রা যোনাথন, অবীনাদব ও মলকি-শূয় শৌলের এই ছেলেদের হত্যা করল৷
Wafilisti wakamwandama Sauli na wanawe kwa karibu. Wakawaua wanawe Yonathani, Abinadabu, and Malkishua.
3 পরে শৌলের বিরুদ্ধে ভীষণভাবে সংগ্রাম হল, আর ধনুর্দ্ধরেরা তার নাগাল পেল; সেই ধনুর্দ্ধারীদের থেকে শৌল খুব ভয় পেলেন৷
Vita vikamwelemea Sauli, na wapiga upinde wakampata. Akapata maumivu makali kwa sababu yao.
4 আর শৌল নিজের অস্ত্রবাহককে বললেন, “তোমার তলোয়ার বার কর, ওটা দিয়ে আমাকে বিদ্ধ কর; না হলে কি জানি, ঐ অচ্ছিন্নত্বকেরা এসে আমাকে বিদ্ধ করে আমার অপমান করবে৷” কিন্তু তাঁর অস্ত্রবাহক তা করতে চাইল না, কারণ সে খুব ভয় পেয়েছিল; অতএব শৌল তলোয়ার নিয়ে নিজে তার উপরে পড়লেন৷
Kisha Sauli akamwambia mbeba silaha wake, “Chomoa upanga wako unichome nao. Vinginevyo, hawa wasiotahiriwa watakuja na kuninyanyasa.” Lakini mbeba silaha wake hakukubali, kwa kuwa aliogopa sana. Hivyo Sauli alichukua upanga wake mwenyewe na kuuangukia.
5 আর শৌল মারা গিয়েছেন দেখে তার অস্ত্রবাহকও নিজের তলোয়ারের ওপরে পড়ে তার সঙ্গে মারা গেল৷
Yule mbeba silaha akaona kwamba Sauli amekufa, yeye naye vivyo hivyo akauangukia upanga wake akafa pamoja naye.
6 এই ভাবে সেই দিন শৌল, তাঁর তিন ছেলে, তাঁর অস্ত্রবাহক ও তাঁর সমস্ত লোক একসঙ্গে মারা যান৷
Kwa hiyo Sauli alikufa, wanawe watatu, na mbeba silaha wake - watu hawa wote walikufa pamoja siku iyo hiyo.
7 পরে ইস্রায়েলের যে লোকেরা উপত্যকার ওপরে ও যর্দ্দনের ওপরে ছিল, তারা যখন দেখতে পেল যে, ইস্রায়েলের লোকেরা পালিয়ে গেছে এবং শৌল ও তার ছেলেরা মারা গিয়েছে, তখন তারা সবাই নগর ছেড়ে পালাল, আর পলেষ্টীয়রা এসে সেই সব নগরের মধ্যে বাস করতে লাগল৷
Watu wa Israeli waliokuwa upande mwingine wa bonde, na hao waliokuwa ng'ambo ya Yordani, walipoona kwamba Waisraeli wamekimbia, na kwamba Sauli na wanawe wamekufa, waliiacha miji yao na kukimbia, nao Wafilisti wakaja na kukaa humo.
8 পরের দিন পলেষ্টীয়রা নিহত লোকদের পোশাক খুলে নিয়ে এসে গিলবোয় পর্বতে পড়ে থাকা শৌল ও তাঁর তিন ছেলেকে দেখতে পেল;
IKawa katika siku iliyofuata, Wafilisti wakafika kuchukua nyara za waliokufa, ndipo wakamuona Sauli na wanawe watatu wameanguka juu ya mlima wa Gilboa.
9 তখন তারা তাঁর মাথা কেটে পোশাক খুলে নিল এবং নিজেদের দেবালয়ে ও লোকেদের মধ্যে সেই বার্তা জানানোর জন্য পলেষ্টীয়দের দেশে সব জায়গায় পাঠাল৷
Nao wakakata kichwa chake na kuondoa silaha zake, na wakawatuma wajumbe kwenda pande zote katika nchi ya Wafilisti kutangaza habari hizo katika mahekalu yao ya sanamu na kwa watu.
10 ১০ পরে তারা পোশাক অষ্টারোৎ (মূর্তির মন্দিরে) রাখল এবং তাঁর মৃতদেহ বৈৎ-শানের দেওয়ালে টাঙ্গিয়ে দিল৷
Wakaziweka silaha zake katika hekalu la Ashtorethi, nao wakakitundika kiwiliwili chake kwenye ukuta wa mji wa Bethi Shani.
11 ১১ পরে যখন যাবেশ গিলিয়দ নিবাসীরা শৌলের প্রতি পলেষ্টীয়দের করা সেই কাজের সংবাদ পেল,
Na wenyeji wa Yabeshi Gileadi waliposikia kile Wafilisti walichomfanyia Sauli,
12 ১২ তখন সমস্ত শক্তিশালী লোক উঠল এবং সমস্ত রাত হেঁটে গিয়ে শৌলের ও তাঁর ছেলেদের শরীর বৈৎ-শানের দেওয়াল থেকে নামাল, আর যাবেশে এসে সেখানে তাঁদের মৃতদেহ পুড়িয়ে দিল৷
wapiganaji wote wakainuka na kwenda usiku wote na wakauondoa mwili wa Sauli na miili ya wanawe kutoka ukuta wa Bethi Shani. Nao wakaenda Yabeshi na wakaichoma moto hiyo miili huko.
13 ১৩ আর তারা তাঁদের হাড় নিয়ে যাবেশে অবস্থিত ঝাউ (এষেল) গাছের তলায় পুঁতে রাখল, পরে সাত দিন উপোশ করল৷
Kisha wakachukua mifupa yao na kuizika chini ya mti wa mkwaju huko Yabeshi, na wakafunga siku saba.

< শমূয়েলের প্রথম বই 31 >