< শমূয়েলের প্রথম বই 26 >

1 পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের কাছে গিয়ে বলল, “দায়ূদ কি মরুপ্রান্তের সামনের হখীলা পাহাড়ে লুকিয়ে নেই?”
Zifawa suka je wurin Shawulu a Gibeya suka ce, “Ashe, ba Dawuda ne ya ɓuya a tudun Hakila da yake fuskantar Yeshimon ba?”
2 তখন শৌল উঠলেন ও সীফ মরুপ্রান্তে দায়ূদের খোঁজে ইস্রায়েলের তিন হাজার মনোনীত লোককে সঙ্গে নিয়ে সীফ মরুপ্রান্তে নেমে গেলেন৷
Sai Shawulu ya tashi ya gangara zuwa Jejin Zif, tare da zaɓaɓɓun mutane dubu uku na Isra’ila. Suka fita neman Dawuda a can.
3 আর শৌল মরুপ্রান্তের সামনের হখীলা পাহাড়ে পথের পাশে শিবির স্থাপন করলেন৷ কিন্তু দায়ূদ মরুপ্রান্তে ছিলেন; আর তিনি দেখতে পেলেন, শৌল তাঁর পরে মরুপ্রান্তে আসছেন৷
Shawulu ya yi sansani a bakin hanyar zuwa tudun Hakila mai fuskantar Yeshimon. Amma Dawuda yana zaune a jeji. Sa’ad da ya ga Shawulu ya biyo shi har zuwa can,
4 তখন দায়ূদ চর পাঠিয়ে শৌল সত্যিই এসেছেন, এটা জানলেন৷
sai ya aiki’yan leƙen asiri su tabbata lalle Shawulu ya iso can.
5 পরে দায়ূদ উঠে শৌলের শিবিরের জায়গায় গেলেন এবং দায়ূদ শৌলের ও তাঁর সেনাপতি, নেরের ছেলে অবনেরের শোয়ার-জায়গা দেখলেন; শৌল শকটমণ্ডলের মধ্যে শুয়েছিলেন এবং লোকেরা তাঁর চারিদিকে ছাউনি করে রেখেছিল৷
Sai Dawuda ya kintsa ya tafi inda Shawulu ya yi sansani. Ya ga inda Shawulu da Abner ɗan Ner shugaban ƙungiyar soja suka kwanta. Shawulu yana kwance a cikin sansani tare da sojoji kewaye da shi.
6 পরে দায়ূদ তখন হিত্তীয় অহীমেলক ও সরূয়ার ছেলে যোয়াবের ভাই অবীশয়কে বললেন, “ঐ শিবিরে শৌলের কাছে তোমরা কে আমার সঙ্গে যাবে?” অবীশয় বলল, “আমি যাব।”
Sai Dawuda ya ce wa Ahimelek mutumin Hitti da Abishai ɗan Zeruhiya ɗan’uwan Yowab, “Wa zai gangara tare da ni zuwa sansanin Shawulu?” Sai Abishai ya ce, “Zan tafi tare da kai.”
7 পরে রাতের বেলা দায়ূদ ও অবীশয় শৌলের সৈন্যদের মধ্যে গেলেন। শৌল ছাউনিতে মালপত্রের মাঝখানে ঘুমিয়ে ছিলেন। তাঁর বর্শাটা তাঁর মাথার কাছে মাটিতে পোঁতা ছিল। অব্‌নের ও সৈন্যেরা তাঁর চারপাশে শুয়ে ছিল।
Saboda haka Dawuda da Abishai suka gangara zuwa wurin rundunar da dare, sai ga Shawulu kwance yana barci a cikin sansani da māshinsa a kafe a ƙasa kusa da kansa. Abner kuwa tare da sojoji suna kwance kewaye da shi.
8 তখন অবীশয় দায়ূদকে বলল, “আজ ঈশ্বর আপনার শত্রুকে আপনার হাতে তুলে দিয়েছেন। তাই অনুরোধ করি অনুমতি দিন, আমার বর্শার এক ঘায়ে ওঁকে মাটিতে গেঁথে ফেলি। আমাকে দুই বার আঘাত করতে হবে না।”
Abishai ya ce wa Dawuda, “Yau Allah ya ba da maƙiyinka a hannunka. Bari in kafe shi da ƙasa da māshina, zan soke shi da māshi sau ɗaya tak, ba na bukata in soke shi sau biyu.”
9 দায়ূদ অবীশয়কে বললেন, “না, ওঁকে মেরে ফেলো না। সদাপ্রভুর অভিষেক করা লোকের উপর হাত তুলে কে নির্দোষ থাকতে পারে?”
Amma Dawuda ya ce wa Abishai, “Kada ka hallaka shi. Wa zai sa hannu a kan shafaffe na Ubangiji, har yă tsira?
10 ১০ দায়ূদ আরো বললেন “জীবন্ত সদাপ্রভুর দিব্যি যে, সদাপ্রভু নিজেই ওকে শাস্তি দেবেন। হয় তিনি এমনিই মারা যাবেন, না হয় যুদ্ধে গিয়ে শেষ হয়ে যাবেন।
Muddin Ubangiji yana a raye, Ubangiji da kansa zai buge shi, ko yă mutu a lokacinsa, ko kuma yă mutu a wurin yaƙi.
11 ১১ আমি যে সদাপ্রভুর অভিষেক করা লোকের উপর হাত তুলি, সদাপ্রভু এমন না করুক। কিন্তু তাঁর মাথার কাছ থেকে বর্শাটা এবং জলের পাত্রটা তুলে নিয়ে এস, পরে আমরা চলে যাব।”
Amma Allah yă sawwaƙa in sa hannu a shafaffen Ubangiji, ka ɗauki māshin da butar ruwan da take kusa da kansa mu tafi.”
12 ১২ দায়ূদ তারপর শৌলের মাথার কাছ থেকে তাঁর বর্শা ও জলের পাত্রটা নিয়ে চলে গেলেন। কেউ তা দেখল না, জানল না, কেউ জেগেও উঠল না। কারণ তারা সবাই ঘুমাচ্ছিল, কারণ সদাপ্রভু তাদের একটা গভীর ঘুমের মধ্যে ফেলে রেখেছিলেন।
Saboda haka Dawuda ya ɗauki māshin da butar ruwan da take kusa da Shawulu suka tafi. Ba wanda ya gan su, ba wanda ya san abin da ya faru, ba kuwa wanda ya farka, dukansu suna barci gama Ubangiji ya sa barci mai nauyi ya ɗauke su.
13 ১৩ পরে দায়ূদ অন্য পারে গিয়ে দূরের একটা পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ালেন। তাঁদের মধ্য অনেকটা দূরত্ব ছিল,
Sa’an nan Dawuda ya haye zuwa wancan gefen kwarin, ya hau kan wani tudu mai ɗan nisa inda Shawulu tare da mutanensa suke. Akwai babban fili tsakaninsu.
14 ১৪ তারপর দায়ূদ সৈন্যদের এবং নেরের ছেলে অব্‌নেরকে ডাক দিয়ে বললেন, “অব্‌নের, তুমি কি কিছু বলবে না?” উত্তরে অব্‌নের বলল, “কে তুমি, রাজাকে ডাকাডাকি করছ?”
Sai Dawuda ya kira sojojin Shawulu da kuma Abner ɗan Ner ya ce, “Abner ba za ka amsa mini ba?” Abner ya ce, “Wane ne yake kira yana damun sarki haka?”
15 ১৫ দায়ূদ অব্‌নেরকে বললেন, “তুমি কি একজন পুরুষ না? ইস্রায়েলীয়দের মধ্যে তোমার সমান আর কে আছে? তবে তুমি কেন শত্রুর বিপক্ষে তোমার প্রভু মহারাজকে পাহারা দিয়ে কেন রাখনি? তোমার প্রভু মহারাজকে মেরে ফেলবার জন্য একজন লোক গিয়েছিল।
Dawuda ya ce wa Abner, “Wane irin mutum ne kai? Ba kai ne soja mafi iya yaƙi a Isra’ila ba? Don me ba ka yi gadin ranka yă daɗe, sarki da kyau ba? Ɗazu wani ya shiga tsakiyarku don yă kashe ranka yă daɗe, sarki.
16 ১৬ তুমি যা করেছ তা মোটেই ঠিক হয়নি। জীবন্ত সদাপ্রভুর দিব্যি যে, তুমি ও তোমার লোকদের মরা উচিত, কারণ আপনাদের মনিব, যিনি সদাপ্রভুর অভিষেক করা লোক, তাঁকে তোমরা শত্রুদের থেকে পাহারা দিয়ে রাখনি। তুমি একবার দেখ রাজার মাথার কাছে তাঁর যে বর্শা ও জলের পাত্র ছিল সেগুলো কোথায়?”
Abin da ka yi bai yi kyau ba. Muddin Ubangiji yana a raye kai da mutanenka kun cancanci mutuwa, domin ba ku lura da maigidanku shafaffe na Ubangiji ba. Ka duba kewaye da kai, ina māshi da kuma butar ruwan da suke kusa da kansa?”
17 ১৭ শৌল দায়ূদের গলার স্বর চিনে বললেন, “হে আমার ছেলে দায়ূদ, এ কি সত্যিই তোমার গলার স্বর?” দায়ূদ বললেন, “হ্যাঁ প্রভু মহারাজ, এ আমারই গলার স্বর।”
Shawulu ya gane muryar Dawuda, sai ya ce, “Muryarka ke nan ɗana Dawuda?” Dawuda ya ce, “I, muryata ce ya ranka yă daɗe, sarki.”
18 ১৮ তারপর তিনি আরও বললেন, “কেন আমার মনিব তাঁর দাসের পিছনে তাড়া করে বেড়াচ্ছেন? আমি কি করেছি? কি অন্যায় করেছি?
Ya ƙara da cewa, “Don me ranka yă daɗe, yake fafarata? Mene ne na yi? Wane abu ne aka same ni da laifi a kai?
19 ১৯ আমার মহারাজ, আমার প্রভু, এখন দয়া করে আপনার দাসের কথা শুনুন। যদি সদাপ্রভুই আপনাকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে থাকেন তবে আমার করা উৎসর্গ তাঁর কাছে গ্রহণযোগ্য হোক। কিন্তু যদি মানুষ তা করে থাকে তবে তাদের উপর যেন সদাপ্রভুর অভিশাপ নেমে আসে, কারণ তারা আজ সদাপ্রভুর দেওয়া সম্পত্তিতে আমার যে ভাগ আছে তা থেকে আমাকে তাড়িয়ে দেবার চেষ্টা করছে। তারা বলছে, ‘চলে যাও, দেব-দেবতার পূজা কর গিয়ে।’
To, bari ranka yă daɗe, sarkina yă kasa kunne yă ji abin da zan faɗa. Idan Ubangiji ne ya sa ka yi fushi da ni, bari yă karɓi hadaya ta hatsi. Amma idan mutane ne suka sa ka, bari a la’anta su, Ubangiji ne shaidata. Gama sun kore ni don kada in sami rabo cikin gādon Ubangiji, suna cewa, ‘Ka je ka bauta wa waɗansu alloli.’
20 ২০ কিন্তু আপনার কাছে আমার এই মিনতি যে, সদাপ্রভু নেই এমন দূরের কোন জায়গায় যেন আমার রক্তপাত না হয়। লোকে পাহাড়ে যেমন করে তিতির পাখী ধরতে যায় ইস্রায়েলীয়দের রাজা তেমনি করে একটা পোকার খোঁজে বের হয়ে এসেছেন।”
Kada ka yarda jinina yă zuba a ƙasa nesa da gaban Ubangiji. Sarkin Isra’ila ya fito yă nemi kuɗin cizo kamar mai farautar kazan duwatsu.”
21 ২১ তখন শৌল বললেন, “আমি পাপ করেছি। বত্স দায়ূদ, তুমি ফিরে এস। কারণ আজ প্রাণ তোমার দৃষ্টিতে মূল্যবান ছিল; দেখ আমি বোকার মত কাজ করেছি।”
Sai Shawulu ya ce, “Na yi zunubi ka dawo Dawuda ɗana. Ba zan yi maka kome ba, domin ka darajarta raina yau. Lalle na yi wawanci! Na yi babban kuskure.”
22 ২২ উত্তরে দায়ূদ বললেন, “মহারাজ, এই যে সেই বর্শা, আপনার কোন লোক এসে ওটা নিয়ে যাক।
Dawuda ya ce, “Ga māshin sarki, ka aiko wani saurayi yă zo yă karɓa.
23 ২৩ সদাপ্রভু প্রত্যেক লোককে তার বিশ্বস্ততা ও সততার পুরষ্কার দেন। সদাপ্রভু আজ আপনাকে আমার হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু আমি সদাপ্রভুর অভিষেক করা লোকের উপর হাত তুলতে চাই নি।
Ubangiji yakan sāka wa kowa bisa ga adalcinsa da amincinsa. Ubangiji ya bashe ka a hannuna yau, amma ba zan sa hannuna a kan shafaffe na Ubangiji ba.
24 ২৪ আজ আমার কাছে আপনার জীবন যেমন মহামূল্যবান হল তেমনি সদাপ্রভুর কাছেও যেন আমার জীবন মহামূল্যবান হয়। তিনি যেন সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করেন।”
Kamar yadda na ga darajar ranka yau. Haka ma bari Ubangiji yă ga darajar raina, yă cece ni daga dukan wahala.”
25 ২৫ তখন শৌল দায়ূদকে বললেন, “বত্স দায়ূদ, তুমি ধন্য! তুমি অবশ্যই অনেক বড় বড় কাজ করবে আর জয়ী হবে।” এর পর দায়ূদ তাঁর পথে চলে গেলেন আর শৌলও তাঁর নিজের জায়গায় ফিরে গেলেন।
Sai Shawulu ya ce wa Dawuda, “Allah yă albarkace ka ɗana, Dawuda, za ka yi manyan abubuwa, tabbatacce kuma ka yi nasara.” Sai Dawuda ya yi tafiyarsa, Shawulu kuwa ya koma gida.

< শমূয়েলের প্রথম বই 26 >