< শমূয়েলের প্রথম বই 19 >

1 পরে শৌল তাঁর ছেলে যোনাথনকে ও সমস্ত কর্মচারীদের বললেন যেন তারা দায়ূদকে মেরে ফেলে। কিন্তু দায়ূদের প্রতি শৌলের ছেলে যোনাথনের খুব টান ছিল।
Sauli akamwambia Yonathani mwanawe na watumishi wake wote kwamba wanapaswa kumuua Daudi. Lakini Yonathani, mwana wa Sauli, alitamani sana akae na Daudi.
2 যোনাথন দায়ূদকে বললেন, “আমার বাবা শৌল তোমাকে মেরে ফেলবার চেষ্টা করছেন। শোন, তুমি কাল সকালে সাবধানে থেকো। একটা গোপন জায়গায় গিয়ে লুকিয়ে থেকো।
Hivyo Yonathani akamwambia Daudi, “Baba yangu Sauli anatafuta kukuua. Kwa hiyo uwe macho wakati wa asubuhi na jifiche mahali pa siri.
3 তুমি যে মাঠে থাকবে, আমি আমার বাবাকে নিয়ে সেখানে গিয়ে দাঁড়াব। আর যদি তেমন কিছু জানতে পারি তা তোমাকে জানাব।”
Nami nitatoka nje na kusimama kando ya baba yangu huko shambani uliko wewe, na nitazungumza na baba yangu kuhusu wewe. Kama nikijua jambo lolote nitakuambia.”
4 যোনাথন তাঁর বাবা শৌলের কাছে দায়ূদের সুনাম করে বললেন, “মহারাজ, আপনার দাস দায়ূদের বিরুদ্ধে আপনি কোন পাপ করবেন না। সে তো আপনার বিরুদ্ধে কোন পাপ করে নি, বরং সে যা করেছে তাতে আপনার অনেক উপকার হয়েছে।
Yonathani alimsifia Daudi mbele ya Sauli baba yake akisema, “Mfalme asije akafanya dhambi dhidi ya mtumishi wake Daudi. Maana yeye hajakutenda dhambi, mambo aliyofanya yamekusaidia sana.
5 সে তার প্রাণের ঝুঁকি নিয়ে সেই পলেষ্টীয়কে মেরে ফেলেছে, আর সদাপ্রভু সমস্ত ইস্রায়েলকে মহাজয় দান করেছেন; আপনি তো তা দেখে খুশী হয়েছিলেন। তবে এখন আপনি অকারণে দায়ূদকে মেরে ফেলে কেন একজন নির্দোষ লোকের রক্তপাত করে তার বিরুদ্ধে পাপ করবেন?”
Maana alijitoa maisha yake na kumuua yule Mfilisti, naye BWANA akawaletea Waisraeli wote wokovu mkuu. Tena uliuona na kufurahi. Kwa nini utende dhambi juu damu isiyo na hatia kwa kumuua Daudi bila sababu?”
6 তখন শৌল যোনাথনের কথা শুনে শপথ করে বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্য তাকে মেরে ফেলা হবে না।”
Sauli alimsikiliza Yonathani. Sauli akaapa, “Kama BWANA aishivyo, Yonathani hatauawa.”
7 পরে যোনাথন দায়ূদকে ডেকে তাঁকে সমস্ত কথা জানালেন। তিনি তাঁকে শৌলের কাছে নিয়ে গেলেন এবং দায়ূদ আগের মতই শৌলের কাছে থাকলেন।
Ndipo Yonathani akamwita Daudi na kumwambia mambo hayo yote. Na Yonathani akamleta Daudi kwa Sauli, naye Daudi akawa mbele zake kama zamani.
8 তারপর আবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল তখন দায়ূদ বের হয়ে পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। তিনি তাদের অনেক লোককে মেরে ফেললেন এবং তারা তাঁর সামনে থেকে পালিয়ে গেল।
Baadaye kukawa na vita tena. Daudi akatoka na kupigana na Wafilisti na kuwashinda kwa mauaji makubwa mno. Nao wakakimbia mbele yake.
9 পরে সদাপ্রভুর কাছ থেকে একটা মন্দ আত্মা শৌলের উপর আসল। শৌল তখন তাঁর ঘরে বসে ছিলেন এবং তাঁর হাতে একটা বর্শা ছিল, আর দায়ূদ বীণা বাজাচ্ছিলেন।
Yule roho wa ubaya kutoka kwa BWANA ikamjia Sauli alipokuwa ameketi nyumbani mwake na mkuki mkononi mwake, na Daudi akiwa anapiga chombo chake.
10 ১০ এমন দিন শৌল বর্শা দিয়ে দায়ূদকে দেয়ালে গেঁথে ফেলবার চেষ্টা করলেন, কিন্তু তিনি শৌলের সামনে থেকে সরে গেলেন বলে বর্শাটা দেয়ালে ঢুকে গেল এবং সেই রাতে দায়ূদ পালিয়ে রক্ষা পেলেন।
Sauli alijaribu kumpigilia Daudi ukutani kwa mkuki wake, lakini akaponyoka kutoka machoni pake, na kwamba Sauli akashindilia mkuki ndani ya ukuta. Daudi alikimbia na kutoroka usiku huo.
11 ১১ দায়ূদের উপর নজর রাখবার জন্য শৌল তাঁর বাড়িতে লোক পাঠিয়ে দিলেন যাতে পরের দিন সকালে তাঁকে মেরে ফেলা যায়। কিন্তু দায়ূদের স্ত্রী মীখল তাঁকে সব কিছু জানিয়ে বললেন, “আজ রাতে তুমি যদি প্রাণ নিয়ে না পালাও তবে কালই তুমি মারা পড়বে।”
Bado Sauli aliwatuma wajumbe nyumbani kwa Daudi wamvizie kusudi aweze kumuua asubuhi. Mkewe Daudi, Mikali, akamwambia, “Usipoyaokoa maisha yako usiku huu, kesho utauwawa.”
12 ১২ আর মীখল দায়ূদকে জানলা দিয়ে নীচে নামিয়ে দিলেন আর তিনি পালিয়ে গিয়ে রক্ষা পেলেন।
Hivyo Mikali akamteremsha Daudi kupita dirishani. Naye akaenda, akakimbia na kutoroka.
13 ১৩ মীখল তখন পারিবারিক দেবমূর্তিগুলো নিয়ে বিছানায় রাখলেন এবং বিছানার মাথার দিকে দিলেন ছাগলের লোমের একটা বালিশ; তারপর সেগুলো কাপড় দিয়ে ঢেকে দিলেন।
Mikali alichukua kinyago na kukilaza juu ya kitanda. Kisha akaweka mto wa singa za mbuzi kichwani pake, na akakifunika na nguo.
14 ১৪ দায়ূদকে ধরবার জন্য শৌল লোক পাঠালে মীখল বললেন, “উনি অসুস্থ।”
Sauli alipowatuma wajumbe kumchukua Daudi, mkewe akasema, “Daudi ni mgonjwa.”
15 ১৫ এই খবর শুনে শৌল দায়ূদকে দেখবার জন্য সেই লোকদেরই আবার পাঠালেন এবং বলে দিলেন, “দায়ূদকে খাট শুদ্ধই নিয়ে এস; আমি তাকে মেরে ফেলব।”
Kisha Sauli akawatuma wajumbe kumtazama; akisema, “Mleteni kwangu akiwa kitandani, ili nimuue.”
16 ১৬ লোকগুলো ঘরে ঢুকে বিছানার উপর সেই দেবমূর্তিগুলো এবং বিছানার মাথার দিকে ছাগলের লোমের বালিশটা দেখতে পেল।
Wale wajumbe walipoingia ndani, tazama, kile kinyago kilikuwa kitandani pamoja na mto wa singa za mbuzi kichwani.
17 ১৭ পরে শৌল মীখলকে বললেন, “তুমি কেন এই ভাবে আমাকে ঠকালে? তুমি আমার শত্রুকে ছেড়ে দেওয়াতে সে পালিয়ে গেছে।” মীখল তাঁকে বললেন, “তিনি বলেছিলেন, ‘আমাকে যেতে দাও৷ আমি কেন শুধু শুধু তোমাকে খুন করব’?”
Sauli akamuuliza Mikali, “Kwa nini umenidanganya na kumwachilia adui yangu aende, na tena ametoroka?” Mikali akamjibu Sauli, “Aliniambia, 'Acha niende. Kwa nini nikuuwe?”'
18 ১৮ এদিকে দায়ূদ পালিয়ে গিয়ে প্রাণ বাঁচালেন। তিনি রামায় শমূয়েলের কাছে গেলেন এবং শৌল তাঁর উপর যা যা করেছেন তা সবই তাঁকে জানালেন। এর পর তিনি ও শমূয়েল গিয়ে নায়োতে বাস করতে লাগলেন।
Basi Daudi akakimbia na kutoroka, na akaenda kwa Samweli huko Rama na kumweleza yote ambayo Sauli amemtendea. Ndipo yeye na Samweli wakaenda na kukaa Nayothi.
19 ১৯ পরে কেউ শৌলকে বলল, “দেখুন দায়ূদ রামার নায়োতে আছেন।”
Naye Sauli akaambiwa kwamba, “Tazama, Daudi yuko huko Nayothi iliyoko Rama.”
20 ২০ তখন দায়ূদকে ধরে আনবার জন্য তিনি লোক পাঠিয়ে দিলেন। সেই লোকেরা গিয়ে দেখল শমূয়েলের অধীনে একদল ভাববাদী যারা ভাববানী বলেন। ঈশ্বরের আত্মা যখন শৌলের লোকদের উপরেও আসলেন তখন তারাও ভাববানী বলতে লাগল।
Kisha Sauli akawatuma wajumbe kumkamata Daudi. Nao walipowaona kundi la manabii wakitabiri, na Samweli akisimama kama kiongozi wao, Roho wa Mungu akawaingia wale wajumbe wa Sauli, nao pia wakatabiri.
21 ২১ শৌলকে সেই খবর জানানো হলে তিনি আরও লোক পাঠালেন কিন্তু তারাও গিয়ে ভাববানী প্রচার করতে লাগল। পরে শৌল তৃতীয় বার লোক পাঠালেন আর তারাও গিয়ে ভাববানী প্রচার করতে লাগল।
Sauli alipoambiwa hivyo, akawatuma wajumbe wengine, nao pia wakatabiri. Basi Sauli aliwatuma tena wajumbe kwa mara ya tatu, na hao pia wakatabiri.
22 ২২ শেষে শৌল নিজেই রামায় গেলেন এবং সেখূতে জল জমা করে রাখবার যে বড় জায়গা ছিল সেখানে গিয়ে জিজ্ঞাসা করলেন, “শমূয়েল আর দায়ূদ কোথায়?” একজন বলল, “তাঁরা রামার নায়োতে আছেন।” তখন শৌল রামার নায়োতে গেলেন৷
Kisha naye akaenda Rama na kufika katika kisima kirefu kilichoko huko Seku. Akauliza, “Samweli na Daudi wako wapi?” Mtu mmoja akasema, “Angalia, Wako Nayothi huko Rama.”
23 ২৩ আর ঈশ্বরের আত্মা তাঁর উপরেও এলে তিনি রামার নায়োত উপস্থিত না হওয়া পর্যন্ত ভাববাণী বললেন।
Hivyo Sauli akaenda Nayothi huko Rama. Ndipo Roho wa Mungu pia akaja juu yake, naye alipokuwa akienda alitabiri, hadi alipofika Nayothi huko Rama.
24 ২৪ আর তিনিও তাঁর পোশাক খুলে ফেলে শমূয়েলের সামনে ভাববাণী বলতে লাগলেন। তিনি সারা দিন ও সারা রাত কাপড়-চোপড় ছাড়াই পড়ে রইলেন। সেইজন্যই লোকে বলে, “শৌলও কি তবে ভাববাদীদের মধ্যে একজন?”
Na yeye pia, alirarua mavazi yake, naye pia akatabiri mbele ya Samweli siku hiyo akilala uchi mchana kutwa na usiku kucha. Kwa sababu ya jambo hili, watu husema, “Je, Sauli pia ni miongoni mwa manabii?”

< শমূয়েলের প্রথম বই 19 >