< শমূয়েলের প্রথম বই 15 >

1 আর শমূয়েল শৌলকে বললেন, “সদাপ্রভু তাঁর লোকদের উপরে, ইস্রায়েলীয়দের উপরে তোমাকে রাজপদে অভিষেক করবার জন্য আমাকে পাঠিয়েছিলেন; তাই এখন তুমি সদাপ্রভুর কথায় কান দাও।
Sama’ila ya ce wa Shawulu, “Ni ne wanda Ubangiji ya aika in shafe ka ka zama sarki bisa mutanensa Isra’ila. Saurara yanzu ka ji saƙo daga wurin Ubangiji.
2 বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, ‘ইস্রায়েলের প্রতি অমালেক যা করেছিল, মিশর থেকে আসবার দিনের সে পথের মধ্য তার বিরুদ্ধে যে ঘাঁটি বসিয়েছিল, আমি তা লক্ষ্য করেছি।
Ga abin da Ubangiji Maɗaukaki ya ce, ‘Zan hori Amalekawa saboda abin da suka yi wa Isra’ila sa’ad da suka ba su wahala yayinda suka fito daga Masar.
3 এখন তুমি গিয়ে অমালেকীয়দের আক্রমণ কর ও তাদের যা কিছু আছে, সব সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে; তাদের প্রতি দয়া করবে না; তাদের স্ত্রী পুরুষ, ছেলে মেয়ে, দুধ খাওয়া শিশু, গরু, ভেড়া, উট, গাধা সব মেরে ফেলবে’।”
Yanzu ka tafi ka yaƙi Amalekawa, ka hallaka kome da yake nasu, kada ka bar su da rai, ka kashe maza, da mata, da yara, da jarirai, da dabbobi, da tumaki, da raƙuma, da kuma jakuna.’”
4 পরে শৌল লোকদের টলায়ীমে ডেকে গুনলেন; তাতে ইস্রায়েলের পদাতিক সৈন্যের সংখ্যা হল দুই লক্ষ এবং যিহূদা-গোষ্ঠীর সৈন্যের সংখ্যা হল দশ হাজার।
Sai Shawulu ya tattara sojoji, ya ƙidaya su a Telayim, ya sami su dubu ɗari biyu da dubu goma daga Yahuda.
5 শৌল অমালেকীয়দের শহরের কাছে গিয়ে সেখানকার উপত্যকার মধ্যে লুকিয়ে থাকলেন।
Shawulu ya tafi birnin Amalek ya yi kwanto a kwari.
6 আর শৌল কেনীয়দের বললেন, যাও, চলে যাও, অমালেকীয়দের মধ্য থেকে অন্য কোথাও চলে যাও, যাতে অমালেকীয়দের সঙ্গে আমি তোমাদেরও ধ্বংস করে না ফেলি; “যখন মিশর থেকে ইস্রায়েলীয়েরা বের হয়ে এসেছিল, তখন তোমরা তাদের প্রতি দয়া দেখিয়েছিলে।” তখন কেনীয়েরা অমালেকীয়দের মধ্য থেকে চলে গেল।
Sai Shawulu ya ce wa Keniyawa, “Ku tashi ku bar Amalekawa don kada in hallaka ku tare da su, saboda kun yi wa dukan Isra’ilawa kirki, lokacin da suka fito daga Masar.” Saboda haka Keniyawa suka tashi suka bar Amalekawa.
7 পরে শৌল হবীলা এলাকা থেকে মিশরের পূর্ব দিকে শূর মরু-এলাকা পর্যন্ত সমস্ত অমালেকীয়দের আঘাত করলেন।
Sa’an nan Shawulu ya ci Amalekawa da yaƙi tun daga Hawila har zuwa Shur, a gabashin iyakar Masar.
8 তিনি অমালেকীয়দের রাজা অগাগকে জীবিত অবস্থায় ধরলেন এবং সমস্ত লোকদের সম্পূর্ণরূপে ধ্বংস করলেন।
Ya kama Agag sarkin Amalekawa da rai. Ya kuma hallaka dukan mutanensa da takobi.
9 কিন্তু শৌল ও তাঁর সৈন্যেরা অগাগকে বাঁচিয়ে রাখলেন এবং অমালেকীয়দের ভাল ভাল গরু, ভেড়া, মোটাসোটা বাছুর এবং ভেড়ার বাচ্চাগুলির প্রতি ও সমস্ত ভালো জিনিসের উপর দয়া করলেন, সেগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চাইলেন না, কিন্তু যেগুলো অকেজো এবং রোগা, সেগুলিকেই একেবারে শেষ করলেন।
Amma Shawulu da sojojinsa suka bar Agag, da tumaki, da shanu, da’yan maruƙa masu ƙiba da kuma duk abin da yake mai kyau da rai. Waɗannan ba su so su hallaka su gaba ɗaya ba, amma duk abin da ba a so da kuma marar amfani suka hallaka.
10 ১০ তখন শমূয়েলের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল,
Sai Ubangiji ya yi magana da Sama’ila ya ce,
11 ১১ “আমি শৌলকে রাজা করেছি বলে আমার দুঃখ হচ্ছে, কারণ সে আমার কাছ থেকে সরে গেছে এবং আমার বাক্য পালন করে নি।” তখন শমূয়েল রেগে গেলেন এবং গোটা রাত তিনি সদাপ্রভুর কাছে কাঁদলেন।
“Na damu da na naɗa Shawulu sarki, domin ya juya mini baya, bai kuma bi umarnina ba.” Sama’ila ya damu ƙwarai, ya yi kuka ga Ubangiji dukan dare.
12 ১২ পরদিন ভোরে উঠে শমূয়েল শৌলের সঙ্গে দেখা করতে গেলেন, সেখানে তাঁকে বলা হল যে, শৌল কর্মিল পাহাড়ে গিয়ে নিজের সম্মানের জন্য সেখানে একটা স্তম্ভ তৈরী করবার পর গিল্‌গলে চলে গেছেন।
Kashegari da sassafe sai Sama’ila ya tashi ya tafi domin yă sadu da Shawulu, amma aka gaya masa cewa Shawulu ya tafi Karmel. A can ya yi wa kansa abin tunawa don yă girmama kansa, daga can kuma ya juya ya gangara zuwa Gilgal.
13 ১৩ আর শমূয়েল শৌলের কাছে এলে, শৌল তাঁকে বললেন, “আপনি সদাপ্রভুর আশীর্বাদের পাত্র; আমি সদাপ্রভুর আদেশ পালন করেছি।”
Da Sama’ila ya kai wurinsa, sai Shawulu ya ce, “Ubangiji yă albarkace ka, na aikata umarnin Ubangiji.”
14 ১৪ শমূয়েল বললেন, “তবে ভেড়ার ডাক আমার কানে আসছে কেন? গরুর ডাকই বা আমি শুনতে পাচ্ছি কেন?”
Amma Sama’ila ya ce, “Ashe, waɗannan ba kukan tumaki ke nan nake ji a kunnena ba? Wane kuka shanu ke nan nake ji?”
15 ১৫ শৌল বললেন, “আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করবার জন্য লোকেরা ভাল ভাল ভেড়া ও গরুর প্রতি দয়া করেছে; কিন্তু আমরা বাকি সব লোকদের একেবারে শেষ করে দিয়েছি।”
Shawulu ya amsa ya ce, “Sojoji ne suka kawo su daga Amalekawa. Sun bar tumaki da shanu masu kyau da rai don su yi wa Ubangiji Allahnka hadaya, amma sauran mun hallaka duka.”
16 ১৬ শমূয়েল তখন শৌলকে বললেন, “চুপ কর, গত রাতে সদাপ্রভু আমাকে যা বলেছেন তা আমি তোমাকে বলি।” শৌল বললেন, “বলুন।”
Sama’ila ya ce, “Dakata, bari in faɗa maka abin da Ubangiji ya ce mini jiya da dare.” Shawulu ya ce, “Gaya mini.”
17 ১৭ শমূয়েল বললেন, “যদিও তুমি নিজের চোখে খুবই সামান্য ছিলে, তবুও তোমাকে কি ইস্রায়েলীয়দের সমস্ত বংশের মাথা করা হয়নি? সদাপ্রভু তোমাকে ইস্রায়েল দেশের উপরে রাজপদে অভিষেক করেছেন।
Sama’ila ya ce, “Ko da yake kana ganin kanka kai ba wani abu ne ba, ashe, ba kai ne yanzu shugaban kabilan Isra’ila ba? Ubangiji ya shafe ka ka zama sarkin Isra’ila.
18 ১৮ পরে সদাপ্রভু তোমাকে তোমার রাস্তায় পাঠিয়েছিলেন, বলেছিলেন, ‘যাও, সেই পাপীদের অর্থাৎ অমালেকীয়দের একেবারে ধ্বংস করবে। এবং যে পর্যন্ত না তারা ধ্বংস হয়, ততক্ষণ তাদের সঙ্গে যুদ্ধ করবে।’
Shi kuma ya aika, ya umarce ka cewa, ‘Tafi ka hallaka Amalekawa mugayen mutanen nan duka, ka yaƙe su sai ka share su ƙaf.’
19 ১৯ তবে তুমি সদাপ্রভুর আদেশ পালন না করে কেন লুটের উপর পড়ে সদাপ্রভুর চোখে যা খারাপ তাই করলে?”
Me ya sa ba ka bi umarnin Ubangiji ba? Me ya sa ka sa hannu a ganima, ka kuma yi mugun abu a gaban Ubangiji?”
20 ২০ শৌল শমূয়েলকে বললেন, “আমি তো সদাপ্রভুর আদেশ পালন করেছি, যে পথে সদাপ্রভু আমাকে পাঠিয়েছিলেন আমি সেই পথে গিয়েছি, আমি অমালেকীয়দের রাজা অগাগকে ধরেছি ও অমালেকীয়দের একেবারে শেষ করে দিয়েছি।
Shawulu ya ce, “Amma na bi umarnin Ubangiji. Na bi saƙon da Ubangiji ya ba ni. Na hallaka Amalekawa, na kuma kamo Agag sarkinsu.
21 ২১ কিন্তু গিল্‌গলে আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বলিদান করার জন্য লোকেরা রাখা জিনিস থেকে কতগুলো ভাল ভাল ভেড়া ও গরু এনেছে।”
Sojoji suka kawo tumaki da shanu mafi kyau daga cikin ganimar domin a miƙa hadaya ga Ubangiji Allahnka a Gilgal.”
22 ২২ শমূয়েল বললেন, “সদাপ্রভুর কথা শুনলে তিনি যত খুশী হন, তেমনকি হোমে ও বলিদানে কি সদাপ্রভু তত খুশী হন? দেখ, বলিদানের থেকে আদেশ পালন করা ভাল এবং ভেড়ার চর্বির থেকে কথা শোনা অনেক ভাল।
Amma Sama’ila ya ce, “Ubangiji yana murna da sadaka da hadaya fiye da biyayya ga maganar Ubangiji? Yin biyayya ta fi hadaya a kula kuma ta fi ƙibabbun raguna.
23 ২৩ কারণ আদেশ অগ্রাহ্য করা আর মন্ত্রপাঠ করা একই পাপ এবং অবাধ্যতা, প্রতিমাপূজা ও অধার্মিকতার সমান। তুমি সদাপ্রভুর আদেশ অগ্রাহ্য করেছ, তাই তিনিও তোমাকে রাজা হিসাবে অগ্রাহ্য করেছেন।”
Gama tawaye yana kama da zunubi na duba, girman kai kuma yana kama da bautar gumaka. Saboda ka ƙi maganar Ubangiji, shi ma ya ƙi ka da zaman sarki.”
24 ২৪ শৌল তখন শমূয়েলকে বললেন, “আমি পাপ করেছি; সদাপ্রভুর আদেশ আর আপনার নির্দেশ আমি সত্যিই অমান্য করেছি, কারণ আমি লোকদের ভয়ে তাদের কথামতই কাজ করেছি।
Sai Shawulu ya ce wa Sama’ila, “Na yi zunubi, na ƙi bin umarnin Ubangiji, na kuma ƙi bin maganarka. Na ji tsoron mutane ne shi ya sa na bi maganarsu.
25 ২৫ এখন অনুরোধ করি আমার পাপ ক্ষমা করে দিন, আর আমার সঙ্গে চলুন, আমি সদাপ্রভুর উপাসনা করব।”
Yanzu fa, ina roƙonka ka yafe mini zunubina, ka koma tare da ni, domin in yi wa Ubangiji sujada.”
26 ২৬ শমূয়েল শৌলকে বললেন, “আমি তোমার সঙ্গে ফিরে যাব না; কারণ তুমি সদাপ্রভুর আদেশ অগ্রাহ্য করেছ, আর তাই সদাপ্রভুও তোমাকে ইস্রায়েলীয়দের রাজা হিসাবে অগ্রাহ্য করেছেন।”
Amma Sama’ila ya ce, “Ba zan koma tare da kai ba. Ka ƙi maganar Ubangiji, Ubangiji kuma ya ƙi ka da zama sarki a bisa Isra’ila.”
27 ২৭ এই বলে শমূয়েল চলে যাবার জন্য ঘুরে দাঁড়াতেই, শৌল তাঁর কাপড়ের একটা অংশ টেনে ধরলেন; তাতে তা ছিঁড়ে গেল।
Da Sama’ila ya juya zai tafi, sai Shawulu ya kama bakin rigarsa, sai rigar ta yage.
28 ২৮ তখন শমূয়েল তাঁকে বললেন, “সদাপ্রভু আজ তোমার কাছ থেকে ইস্রায়েলীয়দের রাজ্য টেনে ছিঁড়লেন এবং তোমার চেয়ে ভাল তোমার এক প্রতিবেশীকে তা দিলেন।
Sama’ila ya ce masa, “Ubangiji ya yage masarautar Isra’ila daga gare ka yau, ya ba wa wani daga cikin maƙwabtanka wanda ya fi ka.
29 ২৯ আবার ইস্রায়েলের বিশ্বাসভূমি মিথ্যা কথা বলেন না ও অনুশোচনা করেন না; কারণ তিনি মানুষ নন যে, অনুশোচনা করবেন।”
Shi wanda yake Ɗaukakar Isra’ila ba ya ƙarya ko yă canja zuciyarsa, gama shi ba mutum ba ne da zai canja zuciyarsa.”
30 ৩০ তখন শৌল বললেন, “আমি পাপ করেছি; তবুও অনুরোধ করি, এখন আমার জাতির প্রাচীন নেতাদের ও ইস্রায়েলীয়দের সামনে আমার সম্মান রাখুন, আমার সঙ্গে চলুন; আমি আপনার ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করব।”
Shawulu ya ce, “Na yi zunubi. Amma ina roƙonka ka ba ni girma a gaban dattawan mutanena da kuma a gaban Isra’ila, ka koma tare da ni domin in yi wa Ubangiji Allahnka sujada.”
31 ৩১ তাতে শমূয়েল শৌলের সঙ্গে গেলেন আর শৌল সদাপ্রভুর উপাসনা করলেন।
Saboda haka sai Sama’ila ya koma tare da Shawulu, Shawulu kuwa ya yi wa Ubangiji sujada.
32 ৩২ পরে শমূয়েল বললেন, “তোমরা অমালেকীয়দের রাজা অগাগকে আমার কাছে নিয়ে এস।” তাতে অগাগ আনন্দ মনে শমূয়েলের কাছে আসলেন, তিনি ভাবলেন মৃত্যুর যন্ত্রণা এখন আর নেই।
Sa’an nan Sama’ila ya ce, “Kawo mini Agag sarkin Amalekawa.” Agag kuwa ya zo wurinsa daure da sarƙa, yana tunani cewa, “Tabbatacce zancen mutuwa dai ya wuce.”
33 ৩৩ কিন্তু শমূয়েল বললেন, “তোমার তলোয়ারে যেমন অনেক স্ত্রীলোক সন্তানহারা হয়েছে, তেমনি সেই সব স্ত্রীলোকদের মধ্যে তোমার মাও সন্তানহারা হবে।” তখন শমূয়েল গিল্‌গলে সদাপ্রভুর সামনে অগাগকে টুকরো টুকরো করে কেটে ফেললেন।
Amma Sama’ila ya ce, “Yadda takobinka ya sa mata suka rasa’ya’ya, haka mahaifiyarka za tă zama marar’ya’ya a cikin mata.” Sama’ila kuwa ya kashe Agag a Gilgal a gaban Ubangiji.
34 ৩৪ তারপর শমূয়েল রামায় চলে গেলেন আর শৌল শৌলের গিবিয়ায় তাঁর নিজের বাড়িতে গেলেন।
Sai Sama’ila ya tafi Rama, amma Shawulu ya haura zuwa gidansa a Gibeya na Shawulu.
35 ৩৫ শমূয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি শৌলের সঙ্গে আর দেখা করলেন না। শমূয়েল শৌলের জন্য দুঃখ করতেন। আর সদাপ্রভু ইস্রায়েলীয়দের উপর শৌলকে রাজা করেছিলেন বলে অনুশোচনা করলেন।
Daga wannan rana Sama’ila bai ƙara saduwa da sarki Shawulu ba, har rasuwar Sama’ila, amma ya yi baƙin ciki sosai a kan Shawulu. Ubangiji kuwa ya damu da ya sa Shawulu ya zama Sarkin Isra’ila ba.

< শমূয়েলের প্রথম বই 15 >