< শমূয়েলের প্রথম বই 11 >

1 পরে অম্মোনীয় নাহশ এসে যাবেশ-গিলিয়দের সামনে শিবির স্থাপন করলেন; আর যাবেশের সব লোক নাহশকে বলল, “আপনি আমাদের সঙ্গে নিয়ম তৈরী করুন; আমরা আপনার দাস হব৷”
Nahash mutumin Ammon ya haura ya kewaye Yabesh Gileyad da yaƙi. Dukan mutanen Yabesh suka ce masa, “Ka ƙulla amana da mu, mu kuwa za mu bauta maka.”
2 অম্মোনীয় নাহশ তাদেরকে এই উত্তর দিলেন, “আমি এই শর্তে তোমাদের সঙ্গে নিয়ম তৈরী করব যে, তোমাদের সবার ডান চোখ তুলে ফেলতে হবে এবং তার মাধ্যমে আমি সমস্ত ইস্রায়েলের বদনাম করব৷”
Amma Nahash ya ce, “Zan ƙulla amana da ku kawai a kan sharaɗin cewa zan ƙwaƙulo idon dama na kowannenku, ta haka za a kunyata Isra’ila.”
3 তখন যাবেশের প্রাচীনেরা বললেন, “আপনি সাত দিন আমাদের প্রতি ধৈর্য ধরুন; আমরা ইস্রায়েলের সব জায়গায় দূত পাঠাই; তাতে কেউ যদি আমাদেরকে উদ্ধার না করে, তবে আমরা বেরিয়ে আপনার কাছে যাব৷”
Dattawan Yabesh suka ce masa, “Ka ba mu kwana bakwai don mu aika manzanni a dukan ƙasar Isra’ila idan ba mu sami wanda zai cece mu ba, za mu ba da kanmu gare ka.”
4 পরে দূতেরা শৌলের [বাড়ি] গিবিয়ায় এসে লোকেদের কানের কাছে এই কথা বলল, “তাতে সব লোক খুব জোরে কাঁদতে লাগলো৷”
Da manzannin suka zo Gibeya garin Shawulu, suka gaya wa mutane wannan sharaɗin, suka yi kuka mai zafi.
5 পরে দেখ, শৌল ক্ষেত থেকে বলদের পিছন পিছন যাচ্ছিলেন৷ শৌল জিজ্ঞাসা করলেন, “লোকেদের কি হয়েছে? ওরা কাঁদছে কেন?” লোকেরা যাবেশের লোকেদের কথা তাঁকে বলল৷
A daidai wannan lokacin kuwa Shawulu yana dawowa daga gona tare da shanunsa na noma, sai ya ce, “Me ya faru, mutane suna kuka haka?” Sai suka faɗa masa abin da mutanen Yabesh suka faɗa musu.
6 ঐ কথা শোনার পর ঈশ্বরের আত্মা শৌলের ওপর সবলে আসলেন এবং তিনি প্রচন্ড রেগে গেলেন৷
Da Shawulu ya ji, sa Ruhun Allah ya sauko a kansa da iko, ya husata ƙwarai.
7 আর তিনি দুটি বলদ নিয়ে খন্ড খন্ড করে ঐ দূতেদের দিয়ে ইস্রায়েল দেশের সব জায়গায় পাঠিয়ে দিয়ে বললেন, “যে কেউ শৌলের ও শমূয়েলের সঙ্গে বাইরে না আসবে তার বলদের সঙ্গে এই রকম করা হবে,” তাতে সদাপ্রভুর প্রতি লোকদের ভয় উপস্থিত হওয়াতে তারা এক মানুষের মত বার হল৷
Ya ɗauki shanu biyu, ya yayyanka su gunduwa-gunduwa, ya aika da su ko’ina a ƙasar Isra’ila ta wurin manzanni cewa, “Duk wanda bai fita ya bi Shawulu da Sama’ila ba, haka za a yi da shanunsa.” Mutanen suka ji tsoron Ubangiji suka fita gaba ɗaya kamar mutum guda.
8 পরে তিনি বেষকে তাদের গণনা করলেন; তাতে ইস্রায়েল সন্তানদের তিন লক্ষ ও যিহূদার ত্রিশ হাজার লোক হল৷
Mutanen Isra’ila sun kai dubu ɗari uku. Mutanen Yahuda kuma dubu talatin, sa’ad da Shawulu ya tara su a Bezek.
9 পরে তারা সেই আগত দূতেদের বলল, “তোমরা যাবেশ-গিলিয়দের লোকদের কে বলবে, কাল কড়া রোদের দিন তোমরা উদ্ধার পাবে৷” তখন দূতেরা এসে যাবেশের লোকেদের ঐ খবর দিল ও তারা আনন্দ পেল৷
Suka ce wa’yan aikan da suka zo, “Ku faɗa wa mutanen Yabesh Gileyad, ‘Gobe, kafin rana tă yi zafi, za ku sami ceto.’” Sa’ad da’yan aikan suka tafi, suka ba da saƙon nan ga mutanen Yabesh, sai suka farin ciki.
10 ১০ পরে যাবেশের লোকেরা [নাহশকে] বলল, “কাল আমরা আপনাদের কাছে যাব; আপনাদের চোখে যা ভালো মনে হয়, আমাদের প্রতি তাই করবেন৷”
Suka ce wa Ammonawa, “Gobe za mu miƙa wuya gare ku, ku kuma yi duk abin da kuka ga dama.”
11 ১১ পরের দিন শৌল নিজের লোকদেরকে তিন দল করে খুব ভোরে [শত্রুদের] শিবিরের মধ্যে এসে কড়া রোদ পর্যন্ত অম্মোনীয়দেরকে হত্যা করলেন; আর তাদের অবশিষ্ট লোকেরা এমন ছিন্ন-ভিন্ন হল যে, তাদের দুজন এক জায়গায় থাকল৷
Gari yana wayewa, sai Shawulu ya raba mutane kashi uku, a sa’a ta ƙarshe na daren sai suka fāɗa wa sansanin Ammonawa, suka kuma karkashe su har lokacin da rana ta yi zafi. Waɗanda suka kuɓuce kuwa suka warwatsu, har babu biyunsu da aka bari tare.
12 ১২ পরে লোকেরা শমূয়েলকে বলল, “কে বলেছে, শৌল কি আমাদের ওপর রাজা হবে? সেই লোকেদের আন, আমরা তাদেরকে হত্যা করি৷”
Sai mutane suka ce wa Sama’ila, “Su wa suka ce, ‘Shawulu zai yi mulkinmu?’ A kawo mana su mu kashe.”
13 ১৩ কিন্তু শৌল বললেন, “আজ কারো প্রাণদন্ড হবে না, কারণ আজ সদাপ্রভু ইস্রায়েলের মধ্যে উদ্ধার কাজ করলেন৷”
Shawulu ya ce, “Ba wanda zai mutu yau, gama Ubangiji ya kuɓutar da Isra’ila a wannan rana.”
14 ১৪ পরে শমূয়েল লোকদেরকে বললেন, “চল, আমরা গিলগলে গিয়ে সেখানে পুনরায় রাজত্ব তৈরী করি৷”
Sai Sama’ila ya ce wa mutane, “Ku zo mu tafi Gilgal, a can za a yi wankan sarauta.”
15 ১৫ তাতে সমস্ত লোক গিলগলে গিয়ে সেই গিলগলে সদাপ্রভুর সামনে শৌলকে রাজা করল এবং সে স্থানে সদাপ্রভুর সামনে মঙ্গলার্থক বলি উত্সর্গ করল, আর সেই জায়গায় শৌল ও ইস্রায়েলের সমস্ত লোক খুব আনন্দ করল৷
Don haka dukan mutane suka tafi Gilgal, suka tabbatar da Shawulu sarki a gaban Ubangiji. A can suka miƙa hadaya ta salama a gaban Ubangiji, Shawulu kuwa da dukan Isra’ila suka yi babban liyafa.

< শমূয়েলের প্রথম বই 11 >