< ১ম পিতর 2 >

1 তাই তোমরা সমস্ত মন্দ জিনিস ও সমস্ত ছলনা এবং ভণ্ডামি ও হিংসা ও সমস্ত পরনিন্দা ত্যাগ করে
Kwa hiyo wekeni pembeni uovu wote, udanganyifu, unafiki, wivu na kashifa.
2 নবজাত শিশুদের মত সেই আত্মিক পরিষ্কার খাঁটি দুধের আকাঙ্খা কর, যেন তার গুণে উদ্ধারের জন্য বৃদ্ধি পাও,
Kama watoto wachanga, mtamani maziwa safi ya kiroho, ili kwamba mweze kukua ndani ya wokovu,
3 যদি তোমরা এমন স্বাদ পেয়ে থাক যে, প্রভু মঙ্গলময়।
kama mmeonja kwamba Bwana ni mwema.
4 তোমরা তাঁরই কাছে, মানুষের কাছে অগ্রাহ্য, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত ও মহামূল্য, জীবন্ত পাথরের কাছে এসে,
Njoni kwake aliye jiwe hai linaloishi ambalo limekataliwa na watu, lakini hilo limechaguliwa na Mungu na ni la thamani kwake.
5 জীবন্ত পাথরের মতো আত্মিক বাড়ির মতো তোমাদের গেঁথে তোলা হচ্ছে, যেন পবিত্র যাজকবর্গ হয়ে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করতে পার।
Ninyi pia ni kama mawe yaliyo hai yanayojengwa juu kuwa nyumba ya kiroho, ili kuwa ukuhani mtakatifu ambao hutoa dhabihu za kiroho zinazokubaliwa kwa Mungu kupitia Yesu Kristo.
6 কারণ শাস্ত্রে এই কথা পাওয়া যায়, “দেখ, আমি সিয়োনে কোণের এক মনোনীত মহামূল্য পাথর স্থাপন করি; তাঁর উপর যে বিশ্বাস করে, সে লজ্জিত হবে না।”
Andiko husema hivi, “Tazama, nimeweka katika Sayuni jiwe la pembeni, kuu na lililochaguliwa na la thamani. Yeyote aaminiye katika yeye hataona aibu”.
7 তাই তোমরা যারা বিশ্বাস করছ, ঐ মহামূল্যতা তোমাদেরই জন্য, কিন্তু যারা বিশ্বাস করে না, তাদের জন্য “যে পাথর গাঁথকেরা অগ্রাহ্য করেছে, সেটাই কোণের প্রধান পাথর হয়ে উঠল,”
Hivyo heshima ni yenu kwenu ninyi mnaoamini. Lakini, “jiwe lililokataliwa na wajenzi, hili limekuwa jiwe kuu la pembeni”-
8 আবার তা হয়ে উঠল, “বাধাজনক পাথর ও বাধাজনক পাষাণ।” বাক্যের অবাধ্য হওয়াতে তারা হোঁচট পায় এবং তার জন্যই নিযুক্ত হয়েছিল।
na, “jiwe la kujikwaa na mwamba wa kujikwaa.”Wao hujikwaa, wanaolikataa neno, kwa lile ambalo pia walikuwa wameteuliwa kwalo.
9 কিন্তু তোমরা “মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাঁরই গুণকীর্ত্তন কর,” যিনি তোমাদেরকে অন্ধকার থেকে নিজের আশ্চর্য্য আলোর মধ্যে ডেকেছেন।
Lakini ninyi ni ukoo uliochaguliwa, ukuhani wa kifalme, taifa takatifu, watu wa miliki ya Mungu, ili kwamba mweze kutangaza matendo ya ajabu ya yule aliyewaita kutoka gizani kuja kwenye nuru yake ya ajabu.
10 ১০ পূর্বে তোমরা “প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হয়েছ, দয়ার যোগ্য ছিলে না কিন্তু এখন দয়া পেয়েছ।”
Ninyi kwanza hamkuwa watu, lakini sasa ninyi ni watu wa Mungu. Ninyi hamkupokea rehema, lakini sasa mmepokea rehema.
11 ১১ প্রিয়তমেরা, আমি অনুরোধ করি, তোমরা বিদেশী ও প্রবাসী বলে সমস্ত মাংসিক অভিলাষ থেকে দূরে থাক, সেগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে।
Wapendwa, nimewaita kama wageni na wazurujaji kujinyima kutoka kwenye tamaa mbaya za dhambi, ambazo zinapigana vita na roho zenu.
12 ১২ আর অযিহুদিদের মধ্যে তোমাদের ভালো ব্যবহার বজায় রাখ; কারণ একজন মন্দ কাজ করা ব্যক্তিকে যেমন নিন্দা করা হয়, তারা তেমনই তোমাদের নিন্দা করে, তারা নিজের চোখে তোমাদের ভালো কাজ দেখলে সেই বিষয়ে তাঁর আগমনের দিনের ঈশ্বরের গৌরব করবে।
Mnapaswa kuwa na tabia njema kati ya mataifa, ili kwamba, kama watawasema kama kwamba mmefanya mambo maovu, wataziangalia kazi zenu njema na kumsifu Mungu katika siku ya kuja kwake.
13 ১৩ তোমরা প্রভুর জন্য মানুষের সৃষ্টি সমস্ত শাসনের বশীভূত হও, রাজার বশীভূত হও, তিনি প্রধান;
Tii kila mamlaka ya mwanadamu kwa ajili ya Bwana, ikiwa mfalme kama mkuu,
14 ১৪ অন্য শাসনকর্ত্তাদের বশীভূত হও, তাঁরা মন্দ লোকেদের বিচার করার জন্য ও ভালো কাজের প্রশংসা করার জন্য তাঁদের তিনি পাঠিয়েছেন।
ikiwa watawala waliotumwa kuwaadhibu watenda mabaya na kuwasifu wale wanaotenda mema.
15 ১৫ কারণ ঈশ্বরের ইচ্ছা এই, যেন এই ভাবে তোমরা ভালো কাজ করতে করতে নির্বোধ লোকদের অজ্ঞানতাকে চুপ করাতে পার।
Kwa kuwa ni mapenzi ya Mungu, kwamba kwa kufanya mema mwanyamazisha mazungumzo ya kipuuzi ya watu wapumbavu.
16 ১৬ স্বাধীন লোক হিসাবে, তোমরা তোমাদের স্বাধীনতাকে মন্দ কাজ ঢাকার বস্ত্র করো না, কিন্তু নিজেদেরকে ঈশ্বরের দাস বলে মনে কর।
Kama watu huru, msiutumie uhuru wenu kama kifuniko kwa maovu, bali muwe kama watumishi wa Mungu.
17 ১৭ সবাইকে সম্মান কর, সমস্ত ভাইদের ভালবাসো, ঈশ্বরকে ভয় কর, রাজাকে সম্মান কর।
Waheshimuni watu wote. Wapendeni ndugu. Mwogopeni Mungu. Mweshimuni mfalme.
18 ১৮ দাসেরা, তোমরা সম্পূর্ণ ভয়ের সঙ্গে তোমাদের মনিবের বশীভূত হও, শুধুমাত্র ভালো ও শান্ত মনিবদের নয়, কিন্তু নিষ্ঠুর মনিবদেরও বশীভূত হও।
Watumwa, watiini bwana zenu kwa heshima yote, siyo tu bwana walio wazuri na wapole, lakini pia walio waovu.
19 ১৯ কারণ কেউ যদি ঈশ্বরের কাছে তার বিবেক ঠিক রাখার জন্য অন্যায় সহ্য করে দুঃখ পায়, তবে সেটাই প্রশংসার বিষয়।
Kwa kuwa ni sifa kama yeyote atavumilia maumivu wakati anapoteseka pasipo haki kwa sababu ya dhamiri yake kwa Mungu.
20 ২০ কিন্তু যদি পাপ করার জন্য যদি তোমরা শাস্তি সহ্য কর, তবে তাতে প্রশংসার কি আছে? কিন্তু ভালো কাজ করে যদি দুঃখ সহ্য কর, তবে সেটাই তো ঈশ্বরের কাছে প্রশংসার বিষয়।
Ni faida gani iliyopo kama mwadumu kutenda dhambi kisha mwendelee kuadhibiwa? Lakini kama mmefanya mema na ndipo mteseke kwa kuhukumiwa, hii ni sifa njema kwa Mungu.
21 ২১ কারণ তোমাদের এর জন্যই ডাকা হয়েছে, কারণ খ্রীষ্টও তোমাদের জন্য দুঃখ সহ্য করলেন, এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রেখে গেছেন, যেন তোমরা তাঁর রাস্তাকে অনুসরণ কর;
Kwa hili mliitwa, kwa sababu Kristo pia aliteswa kwa ajili yenu, amewaachia mfano kwa ajili yenu kufuata nyayo zake.
22 ২২ “তিনি পাপ করেননি, তাঁর মুখে কোন ছলনা পাওয়া যায় নি।”
Yeye hakufanya dhambi, wala haukuonekana udanganyifu wowote kinywani mwake.
23 ২৩ তিনি নিন্দিত হলে তিরস্কার করতেন না, যখন তিনি দুঃখ সহ্য করেছেন তখন তিনি কাউকে কোনো উত্তর দেননি, কিন্তু, ঈশ্বর যিনি সঠিক বিচার করেন, তাঁর উপর ভরসা রাখতেন।
Wakati yeye alipotukanwa, hakurudisha matukano, alipoteseka, hakutisha bali alijitoa mwenyewe kwake Yeye ahukumuye kwa haki.
24 ২৪ তিনি আমাদের “পাপের ভার নিয়ে” তাঁর দেহে ক্রুশের উপরে তা বহন করলেন, যেন আমরা পাপের পক্ষে মৃত্যুবরণ করি ও ধার্মিকতার পক্ষে জীবিত হই, “তাঁর ক্ষত দিয়েই তোমরা আরোগ্য লাভ করেছ।”
Yeye mwenyewe alizibeba dhambi zetu katika mwili wake kwenye mti, ili kwamba tusiwe na sehemu tena katika dhambi, na kwamba tuishi kwa ajili ya haki. Kwa kupigwa kwake ninyi mmepona.
25 ২৫ কারণ তোমরা “ভেড়ার মতো ভ্রান্ত হয়েছিলে,” কিন্তু এখন তোমাদের প্রাণের পালক ও রক্ষকের কাছে ফিরে এসেছ।
Wote mliokuwa mkitangatanga kama kondoo aliyepotea, lakini sasa mmerudi kwa mchungaji na mlinzi wa roho zenu.

< ১ম পিতর 2 >