< প্রথম রাজাবলি 1 >

1 দায়ূদ রাজা বৃদ্ধ ও তাঁর অনেক বয়স হয়েছিল। লোকেরা তাঁর শরীরে অনেক কাপড় দিয়ে ঢেকে দিলেও তা আর গরম হত না।
Sa’ad da Sarki Dawuda ya tsufa ya kuma ƙara shekaru, ba ya iya jin ɗumi ko an rufe shi da abin rufuwa.
2 সেইজন্য তাঁর কর্মচারীরা তাঁকে বলল, “আমাদের প্রভু মহারাজের জন্য আমরা একজন যুবতী কুমারী মেয়ের খোঁজ করি। সে রাজার কাছে থেকে তাঁর সেবা যত্ন করুক। আমাদের প্রভু মহারাজের শরীর যাতে গরম হয়, সেইজন্য সে তাঁর বুকের ওপরে শুয়ে থাকুক।”
Saboda haka bayinsa suka ce masa, “Bari mu nemi wata budurwa wadda za tă yi wa ranka yă daɗe, sarki hidima, tă kuma kula da shi. Za tă dinga kwanta kusa da ranka yă daɗe, yă ji ɗumi.”
3 তাতে তারা গোটা ইস্রায়েল দেশে একটা সুন্দরী মেয়ের খোঁজ করতে লাগল। পরে তারা শূনেমীয়া অবীশগকে পেল এবং তাকে রাজার কাছে নিয়ে গেল।
Suka nemi kyakkyawar yarinya cikin fāɗin Isra’ila, sai suka sami Abishag, mutuniyar Shunam, suka kawo ta wa sarki.
4 সেই মেয়েটি খুব সুন্দরী ছিল। সে রাজার কাছে থেকে তাঁর সেবা যত্ন করতে লাগল, কিন্তু রাজা তার সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হলেন না।
Yarinyar kuwa kyakkyawa ce ƙwarai; ta kuwa lura da sarki, ta kuma yi masa hidima, amma sarki bai yi jima’i da ita ba.
5 দায়ূদের স্ত্রী হগীতের ছেলে আদোনিয় গর্ব করে বলতে লাগল, “আমিই রাজা হব।” এই বলে সে কতগুলো রথ ও ঘোড়সওয়ার ও তার আগে আগে যাবার জন্য পঞ্চাশজন লোকও নিযুক্ত করল।
Adoniya, wanda mahaifiyarsa ce Haggit, ya fito ya ce, “Zan zama sarki.” Saboda haka ya nemi kekunan yaƙi, ya kuma shirya dawakai, tare da mutane hamsin da za su sha gabansa.
6 তার বাবা কোনো কাজে তাকে কখনও বাধা দেন নি, বলেন নি, “কেন তুমি এই কাজ করেছ?” আদোনিয় দেখতে সুন্দর ছিল; তার জন্ম হয়েছিল অবশালোমের পরে।
(A duk rayuwarsa mahaifinsa bai taɓa tsawata masa yă ce, “Me ya sa kake yin haka ba?” Shi kuwa mai kyan gani ne ƙwarai, shi ne aka haifa bayan Absalom.)
7 সরূয়ার ছেলে যোয়াব ও যাজক অবিয়াথরের সঙ্গে আদোনিয় পরামর্শ করল, আর তারাও তার পক্ষ হয়ে তাকে সাহায্য করল।
Adoniya ya haɗa baƙi da Yowab ɗan Zeruhiya da kuma Abiyatar firist, suka kuma ba shi goyon baya.
8 কিন্তু যাজক সাদোক যিহোয়াদার ছেলে বনায়, ভাববাদী নাথন, শিমিয়ি, রেয়ি এবং দায়ূদের বীর যোদ্ধারা আদোনিয়ের পক্ষে যোগ দিল না।
Amma Zadok firist, Benahiya ɗan Yehohiyada, annabi Natan, Shimeyi, Reyi da kuma matsara na musamman na Dawuda ba su bi Adoniya ba.
9 ঐন্‌ রোগেলের পাশে সোহেলৎ পাথরের কাছে আদোনিয় কতগুলো ভেড়া, ষাঁড় এবং মোটাসোটা বাছুর বলিদান করে তার সব ভাইদের, রাজার ছেলেদের ও যিহূদার সমস্ত রাজকর্মচারীদের নিমন্ত্রণ করল।
Wata rana Adoniya ya tafi Dutsen Zohelet kusa da En Rogel, inda ya yi hadayar tumaki, da shanun noma, da shanun da ake kiwo a gida. Ya kuma gayyaci’yan’uwansa, wato, sauran’ya’yan Sarki Dawuda, tare da dukan dattawan sarki da suka fito daga Yahuda,
10 ১০ কিন্তু সে ভাববাদী নাথন, বনায়, দায়ূদের বীর যোদ্ধাদের আর তার ভাই শলোমনকে নিমন্ত্রণ করল না।
amma bai gayyaci annabi Natan, ko Benahiya, ko wani daga matsara na musamman, ko kuwa ɗan’uwansa Solomon ba.
11 ১১ তখন নাথন শলোমনের মা বৎশেবাকে বলল, “আমাদের মনিব দায়ূদের অজান্তে হগীতের ছেলে আদোনিয় যে রাজা হয়েছে তা কি আপনি শোনেন নি?
Sai Natan ya ce wa Batsheba, mahaifiyar Solomon, “Ki san cewa Adoniya, ɗan Haggit, ya zama sarki ba tare da sanin ranka yă daɗe, sarkinmu Dawuda ba?
12 ১২ আপনি কেমন করে আপনার নিজের ও আপনার ছেলে শলোমনের প্রাণ রক্ষা করতে পারবেন, আমি এখন আপনাকে সেই পরামর্শ দিচ্ছি।
Yanzu bari in ba ki shawara yadda za ki cece ranki da kuma ran ɗanki Solomon.
13 ১৩ আপনি এখনই রাজা দায়ূদের কাছে গিয়ে বলুন, ‘আমার প্রভু মহারাজ, আপনার দাসীর কাছে কি আপনি এই বলে প্রতিজ্ঞা করেন নি যে, আপনার পরে নিশ্চয়ই আপনার ছেলে শলোমনই রাজা হবে এবং সেই আপনার সিংহাসনে বসবে? তাহলে কেন আদোনিয় রাজা হয়েছে?’
Ki shiga wurin Sarki Dawuda ki ce masa, ‘Ranka yă daɗe sarki, ba ka rantse mini ni baiwarka cewa, “Tabbatacce Solomon ɗanka ne zai zama sarki bayana, yă kuma zauna a kujerar sarautar ba”? To, me ya sa Adoniya ya zama sarki?’
14 ১৪ আপনি যখন রাজার সঙ্গে কথা বলতে থাকবেন তখন আমিও সেখানে গিয়ে আপনার কথায় সায় দেব।”
Yayinda kike can kina magana da sarki, zan shiga in kuma tabbatar da abin da kika faɗa.”
15 ১৫ পরে বৎশেবা রাজার ঘরে গেলেন। সেই দিন রাজা খুব বুড়ো হয়ে গিয়েছিলেন এবং শূনেমীয়া অবীশগ তাঁর দেখাশোনা করছিল।
Saboda haka Batsheba ta je don tă ga sarki. A yanzu dai sarki ya tsufa, yana nan kuma a cikin ɗakinsa, inda Abishag mutuniya Shunam take masa hidima.
16 ১৬ বৎশেবা রাজার সামনে উপুড় হয়ে প্রণাম করলেন। রাজা জিজ্ঞাসা করলেন, “তুমি কি চাও?”
Batsheba ta rusuna ta kuma durƙusa a gaban sarki. Sai sarki ya tambaye ta ya ce, “Me kike so?”
17 ১৭ বৎশেবা তাঁকে বললেন, “হে আমার প্রভু, আপনি নিজেই আপনার ঈশ্বর সদাপ্রভুর নামে শপথ করে আপনার এই দাসীকে বলেছিলেন যে, আমার পরে তোমার ছেলে শলোমন রাজত্ব করবে, সেই আমার সিংহাসনে বসবে।
Ta ce masa, “Ranka yă daɗe, kai kanka ka rantse mini ni baiwarka da sunan Ubangiji Allahnka cewa, ‘Solomon ɗanka zai zama sarki bayana, zai kuma zauna a kujerar sarautata.’
18 ১৮ এখন, দেখুন, আদোনিয় রাজা হয়েছে আর আপনি, আমার প্রভু মহারাজ, এই বিষয়ে কিছুই জানেন না।
Amma yanzu Adoniya ya zama sarki, kai kuwa ranka yă daɗe sarki, ba ka san wani abu game da shi ba.
19 ১৯ সে অনেক গরু, মোটাসোটা বাছুর ও ভেড়া উৎসর্গ করেছে এবং রাজার সব ছেলেদের, যাজক অবিয়াথরকে ও সেনাপতি যোয়াবকে নিমন্ত্রণ করেছে, কিন্তু আপনার দাস শলোমনকে সে নিমন্ত্রণ করে নি।
Ya miƙa hadayun shanu, da shanun da ake kiwo a gida, da tumaki masu yawa, ya kuma gayyaci dukan’ya’yan sarki maza, da Abiyatar firist, da Yowab shugaban mayaƙa, amma bai gayyaci Solomon bawanka ba.
20 ২০ হে আমার প্রভু মহারাজ, সমস্ত ইস্রায়েলের চোখ আপনার উপর রয়েছে। তারা আপনার কাছ থেকে জানতে চায় আপনার পরে কে আমার প্রভু মহারাজের সিংহাসনে বসবে।
Ranka yă daɗe sarki, idanun dukan Isra’ila suna a kanka, domin su san wa zai zauna a kujerar ranka yă daɗe sarkina, a bayanka.
21 ২১ তা না হলে যখনই আমার মালিক মহারাজ তাঁর পূর্বপুরুষদের ন্যায় চলে যাবেন তখনই আমাকে ও আমার ছেলে শলোমনকে দোষী বলে ধরা হবে।”
In ba haka, bayan an binne ranka yă daɗe sarki, tare da kakanninsa, za a wulaƙance ni da Solomon ɗana, kamar masu laifi.”
22 ২২ রাজার সঙ্গে বৎশেবার কথা শেষ হতে না হতেই ভাববাদী নাথন সেখানে উপস্থিত হলেন।
Yayinda take cikin magana tare da sarki, sai annabi Natan ya iso.
23 ২৩ তখন কেউ একজন রাজাকে বলল, “ভাববাদী নাথন এখানে এসেছেন।” তখন সে রাজার সামনে গিয়ে মাটিতে উপুড় হয়ে তাঁকে প্রণাম জানালেন।
Sai aka faɗa wa sarki, “Ga annabi Natan.” Da Natan ya je gaban sarki, sai ya rusuna da fuskarsa har ƙasa.
24 ২৪ তারপর নাথান রাজাকে বললেন, “হে আমার প্রভু মহারাজ, আপনি কি ঘোষণা করেছেন যে, আপনার পরে আদোনিয় রাজা হবে, আর সেই আপনার সিংহাসনে বসবে?
Natan ya ce, “Ranka yă daɗe, sarki, ko ka furta cewa Adoniya ne zai zama sarki a bayanka, yă kuma zauna a kujerar sarautarka?
25 ২৫ সে তো আজ গিয়ে অনেক ষাঁড়, মোটাসোটা বাছুর এবং ভেড়া বলিদান করে রাজার সব ছেলেদের, সেনাপতিদের এবং পুরোহিত অবিয়াথরকে নিমন্ত্রণ করেছে। এখন তারা তার সঙ্গে খাওয়া দাওয়া করছে আর বলছে, ‘রাজা আদোনিয় চিরজীবী হোন।’
Yau ya gangara, ya kuma miƙa hadayun shanu, da shanun da ake kiwo a gida, da tumaki masu yawa. Ya gayyaci dukan’ya’yan sarki maza, da shugaban mayaƙa, da kuma Abiyatar firist. A yanzu haka suna ci, suna sha, tare da shi, suna cewa, ‘Ran Sarki Adoniya yă daɗe!’
26 ২৬ আপনার দাস আমাকে, যাজক সাদোককে, যিহোয়াদার ছেলে বনায়কে এবং আপনার দাস শলোমনকে সে নিমন্ত্রণ করে নি।
Amma bai gayyace ni bawanka, da Zadok firist, da Benahiya ɗan Yehohiyada, da kuma bawanka Solomon ba.
27 ২৭ আমার প্রভু মহারাজের পরে কে সিংহাসনে বসবে তা কি আমার প্রভু মহারাজ তাঁর দাসদের না জানিয়েই ঠিক করেছেন?” শলোমন রাজা হলেন
Ranka yă daɗe, sarki, ko ka tabbatar da haka, amma ba ka ko faɗa wa fadawanka, cewa ga wanda zai gāje Ranka yă daɗe, sarki ba?”
28 ২৮ তখন রাজা দায়ূদ বললেন, “বৎশেবাকে আমার কাছে ডাক।” তাতে বৎশেবা রাজার সামনে গিয়ে দাঁড়ালেন।
Sai Dawuda ya ce, “Kira Batsheba tă shiga.” Sai ta zo gaban sarki ta kuma tsaya a gabansa.
29 ২৯ রাজা তখন শপথ করে বললেন, “যিনি আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছেন, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি যে,
Sai sarki ya yi rantsuwa, “Muddin Ubangiji yana a raye, wanda ya cece ni daga kowace damuwa,
30 ৩০ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামে যে শপথ আমি তোমার কাছে করেছিলাম আজ আমি নিশ্চয়ই তা পালন করব। তোমার ছেলে শলোমন আমার পরে রাজা হবে আর সেই আমার জায়গায় সিংহাসনে বসবে।”
tabbatacce a yau zan aikata abin da na yi miki rantsuwa da sunan Ubangiji, Allah na Isra’ila; Solomon ɗanki zai zama sarki bayana, kuma shi zai zauna a kan kujerar sarautata a maimakona.”
31 ৩১ তখন বৎশেবা মাটিতে উপুড় হয়ে প্রণাম করে রাজাকে বললেন, “আমার প্রভু মহারাজ দায়ূদ চিরজীবী হোন।”
Sai Batsheba ta rusuna da fuskarta har ƙasa, ta kuma durƙusa a gaban sarki ta ce, “Bari ran Sarkina Dawuda yă daɗe, har abada!”
32 ৩২ রাজা দায়ূদ বললেন, “যাজক সাদোক, ভাববাদী নাথন এবং যিহোয়াদার ছেলে বনায়কে আমার কাছে ডেকে আন।” তাঁরা রাজার কাছে আসলেন।
Sarki Dawuda ya ce, “Ku kira mini Zadok firist, annabi Natan, da Benahiya ɗan Yehohiyada.” Da suka zo gaban sarki,
33 ৩৩ রাজা তাঁদের বললেন, “আপনারা আমার দাসদেরকে সঙ্গে নিন এবং আমার ছেলে শলোমনকে আমার নিজের খচ্চরে বসিয়ে তাকে নিয়ে গীহোন উপত্যকায় নেমে যান।
sai ya ce musu, “Ku ɗauki bayin sarki tare da ku, ku kuma sa ɗana Solomon a kan dokina, ku gangara da shi zuwa Gihon.
34 ৩৪ যাজক সাদোক ও ভাববাদী নাথন সেখানে তাকে ইস্রায়েলের রাজা হিসাবে অভিষেক করুন। তারপর আপনারা তূরী বাজিয়ে চিৎকার করে বলুন, ‘রাজা শলোমন চিরজীবী হোন।’
A can ku sa Zadok firist, da annabi Natan su shafe shi sarki a bisa Isra’ila. Ku busa ƙaho, ku kuma yi ihu, kuna cewa, ‘Ran Sarki Solomon yă daɗe!’
35 ৩৫ এর পর আপনারা তার পিছনে পিছনে ফিরে আসবেন। সে এসে আমার সিংহাসনে বসবে এবং আমার জায়গায় রাজত্ব করবে। আমি তাকে ইস্রায়েল ও যিহূদার শাসনকর্ত্তা নিযুক্ত করলাম।”
Sa’an nan ku haura tare da shi, zai kuwa zo yă zauna a kujera sarautata, yă yi mulki a maimakona. Na naɗa shi mai mulki a bisa Isra’ila da Yahuda.”
36 ৩৬ তখন যিহোয়াদার ছেলে বনায় রাজাকে বললেন, “আমেন। আমাদের প্রভু মহারাজের ঈশ্বর সদাপ্রভু তাই করুন।
Benahiya ɗan Yehohiyada ya amsa wa sarki, ya ce, “Amin! Bari Ubangiji Allah na ranka yă daɗe sarkina, yă tabbatar da haka.
37 ৩৭ সদাপ্রভু যেমন আমার প্রভু মহারাজের সঙ্গে থেকেছেন তেমনি শলোমনের সঙ্গেও থাকুন এবং আমার প্রভু রাজা দায়ূদের রাজ্যের চেয়েও তাঁর রাজ্য আরও বড় করুন!”
Kamar yadda Ubangiji ya kasance da ranka yă daɗe, sarki, haka ma bari yă kasance da Solomon, yă kuma mai da kujerar sarautarsa tă fi kujerar sarautar ranka yă daɗe, Sarki Dawuda, girma!”
38 ৩৮ তখন যাজক সাদোক, ভাববাদী নাথন, যিহোয়াদার ছেলে বনায়, করেথীয় ও পলেথীয়েরা গিয়ে শলোমনকে রাজা দায়ূদের খচ্চরে বসিয়ে গীহোনে নিয়ে গেলেন।
Sai Zadok firist, annabi Natan, Benahiya ɗan Yehohiyada, Keretawa, da Feletiyawa suka gangara, suka sa Solomon a kan dokin Sarki Dawuda, suka raka shi zuwa Gihon.
39 ৩৯ যাজক সাদোক পবিত্র তাঁবু থেকে তেলের শিঙ্গাটা নিয়ে এসে শলোমনকে অভিষেক করলেন। তারপর তাঁরা তূরী বাজালেন এবং সমস্ত লোকেরা চিৎকার করে বলল, “রাজা শলোমন চিরজীবী হোন।”
Zadok firist ya ɗauki ƙahon mai daga tenti mai tsarki, ya shafe Solomon. Sa’an nan suka busa ƙaho, sai dukan mutane suka yi ihu, suna cewa “Ran Sarki Solomon yă daɗe!”
40 ৪০ তারপর সমস্ত লোক বাঁশী বাজাতে বাজাতে এবং খুব আনন্দ করতে করতে শলোমনের পিছনে পিছনে ফিরে আসল। তারা এমনভাবে আনন্দ করল যে, তার শব্দে পৃথিবী কেঁপে উঠল।
Dukan mutane kuwa suka haura suka bi shi, suna busan sarewa, suna farin ciki sosai, har ƙasa ta girgiza saboda sowa.
41 ৪১ সেই দিন আদোনিয় ও সমস্ত নিমন্ত্রিত লোকেরা খাওয়ার শেষের দিকে সেই শব্দ শুনল। তূরীর আওয়াজ শুনে যোয়াব জিজ্ঞাসা করল, “শহরে এই সব গোলমাল হচ্ছে কেন?”
Adoniya tare da dukan baƙin da suke tare da shi kuwa suka ji wannan sa’ad da suke gama bikinsu. Da jin busan ƙaho, sai Yowab ya yi tambaya, ya ce, “Me ya jawo surutu haka a birni?”
42 ৪২ তাঁর কথা শেষ হতে না হতেই যাজক অবিয়াথরের ছেলে যোনাথন সেখানে উপস্থিত হল। আদোনিয় তাকে বলল, “আসুন, আসুন। আপনি তো ভাল লোক, নিশ্চয়ই ভাল সংবাদ এনেছেন।”
Tun yana cikin magana, sai Yonatan ɗan Abiyatar ya iso. Adoniya ya ce, “Shigo! Ai, mutumin kirki irinka, lalle ka kawo labari mai daɗi ne.”
43 ৪৩ যোনাথন উত্তর দিল এবং আদোনিয়কে বলল, “আমাদের প্রভু মহারাজ দায়ূদ শলোমনকে রাজা করেছেন।
Yonatan ya ce wa Adoniya, “A ina! Ranka yă daɗe, Sarkinmu Dawuda ya naɗa Solomon sarki.
44 ৪৪ রাজা তাঁর সঙ্গে যাজক সাদোক, ভাববাদী নাথন, যিহোয়াদার ছেলে বনায়, করেথীয় ও পলেথীয়দের পাঠিয়েছেন। তাঁরা তাঁকে রাজার খচ্চরের উপর বসিয়েছেন,
Sarki ya aika shi tare da Zadok firist, annabi Natan, Benahiya ɗan Yehohiyada, Keretawa, da Feletiyawa, suka sa shi a kan dokin sarki,
45 ৪৫ আর যাজক সাদোক ও ভাববাদী নাথন গীহোনে তাঁকে রাজপদে অভিষেক করেছেন। সেখান থেকে লোকেরা আনন্দ করতে করতে ফিরে গিয়েছে আর শহরে সেই গোলমালই হচ্ছে। সেই আওয়াজই আপনারা শুনতে পাচ্ছেন।
Zadok firist kuwa da annabi Natan sun shafe shi sarki a Gihon. Daga can suka haura suna kirari, birni kuwa ta ɓarke da sowa. Surutun da kake ji ke nan.
46 ৪৬ এছাড়া শলোমন রাজ সিংহাসনেও বসেছেন,
Ban da haka ma, Solomon ne sarki yanzu.
47 ৪৭ আর রাজার কর্মচারীরা আমাদের মনিব রাজা দায়ূদকে তাদের শুভেচ্ছা জানিয়ে বলেছে, ‘আপনার ঈশ্বর আপনার নামের চেয়েও শলোমনের নাম মহান করুন এবং আপনার রাজ্যের চেয়েও তাঁর রাজ্য আরও বড় করুন।’ তখন রাজা বিছানার ওপরেই নত হলেন।
Yanzu haka, fadawa sun zo suna wa ranka yă daɗe, Sarki Dawuda, sam barka, suna cewa, ‘Bari Allahnka yă sa sunan Solomon yă zama sananne fiye da naka, bari kuma sarautarsa tă fi taka girma!’ Sarki kuwa ya rusuna, ya yi sujada a kan gadonsa
48 ৪৮ রাজা আরো বললেন, ‘ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। আমার সিংহাসনের অধিকারীকে আজ তিনি আমাকে দেখতে দিলেন।’”
ya ce, ‘Yabo ga Ubangiji, Allah na Isra’ila, wanda ya bar idanuna suka ga magāji a kan kujerar sarautata a yau.’”
49 ৪৯ এই কথা শুনে আদোনিয়ের নিমন্ত্রিত সব লোকেরা খুব ভয় পেল এবং উঠে যে যার পথে চলে গেল।
A nan fa, dukan baƙin Adoniya suka taso da rawar jiki suka watse.
50 ৫০ আদোনিয় শলোমনের ভয়ে উঠে গিয়ে বেদির শিং ধরে থাকল।
Amma Adoniya, don tsoron Solomon, ya je ya kama ƙahon bagade ya riƙe.
51 ৫১ তখন শলোমনকে কেউ একজন বলল যে, আদোনিয় তাঁর ভয়ে বেদির শিং আঁকড়ে ধরেছে। সে বলেছে, “রাজা শলোমন আজ আমার কাছে শপথ করুন যে, তিনি তাঁর দাসকে মেরে ফেলবেন না।”
Sa’ad da aka faɗa wa Solomon cewa, “Adoniya yana tsoron Sarki Solomon, kuma ya manne wa ƙahonin bagade. Yana cewa, ‘Bari Sarki Solomon yă rantse mini a yau cewa ba zai kashe bawansa da takobi ba.’”
52 ৫২ উত্তরে শলোমন বললেন, “সে যদি নিজেকে ভাল লোক হিসাবে দেখাতে পারে তবে তার মাথার একটা চুলও মাটিতে পড়বে না; কিন্তু যদি তার মধ্যে মন্দ কিছু পাওয়া যায় তবে সে মরবে।”
Solomon ya amsa ya ce, “In ya nuna kansa mai biyayya, ba gashin kansa da zai fāɗi ƙasa; amma in aka same mugunta a cikinsa, zai mutu.”
53 ৫৩ এই বলে রাজা শলোমন লোক পাঠিয়ে দিলেন আর তারা গিয়ে আদোনিয়কে বেদী থেকে নিয়ে আসল। আদোনিয় এসে রাজা শলোমনের সামনে মাটিতে উপুড় হয়ে প্রণাম করলো। শলোমন বললেন, “তোমার ঘরে চলে যাও।”
Sai Sarki Solomon ya aiki mutane, suka kuma sauko da shi daga bagade. Adoniya kuwa ya zo, ya rusuna wa Sarki Solomon, sai Solomon ya ce, “Tafi gidanka.”

< প্রথম রাজাবলি 1 >