< প্রথম রাজাবলি 9 >

1 এই ভাবে শলোমন সদাপ্রভুর ঘর, রাজবাড়ী আর নিজের ইচ্ছামত যে সব কাজ করতে চেয়েছিলেন তা শেষ করলেন।
Sa’ad da Solomon ya gama ginin haikalin Ubangiji da kuma fadan sarki, ya kuma yi dukan abin da yake so yă yi,
2 তখন এইরূপ হলো যে, সদাপ্রভু দ্বিতীয়বার তাঁকে দেখা দিলেন যেমন গিবিয়োনে একবার তাঁকে দেখা দিয়েছিলেন।
sai Ubangiji ya bayyana gare shi sau na biyu, kamar yadda ya bayyana masa a Gibeyon.
3 সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি যে প্রার্থনা ও অনুরোধ আমার কাছে করেছ তা আমি শুনেছি। এই যে ঘর তুমি তৈরী করেছ; এর মধ্যে চিরকালের জন্য আমার নাম স্থাপনের জন্য আমি এটা পবিত্র করলাম এবং এই জায়গায় সব দিন আমার চোখ ও মন থাকবে।
Ubangiji ya ce masa, “Na ji addu’arka da kuma roƙon da ka yi a gabana; na tsarkake wannan haikali wanda ka gina, ta wurinsa Sunana zai kasance a can har abada. Idanuna da zuciyata kullum za su kasance a can.
4 আর তুমি, তুমি যদি তোমার বাবা দায়ূদের মত হৃদয়ের বিশুদ্ধতা, সৎভাবে আমার সামনে চল এবং আমার সব আদেশ, নিয়ম ও নির্দেশ পালন কর,
“Kai kuwa, in ka yi tafiya a gabana da mutunci a zuci da kuma gaskiya, kamar yadda Dawuda mahaifinka ya yi, ka yi dukan abin da na umarta, ka kuma yi biyayya da ƙa’idodina da kuma dokokina,
5 তবে আমি চিরকালের জন্য ইস্রায়েলের উপর তোমার রাজসিংহাসন স্থায়ী করব। এই কথা আমি তোমার বাবা দায়ূদকে প্রতিজ্ঞা করে বলেছিলাম, ‘ইস্রায়েলের সিংহাসনে বসবার জন্য তোমার বংশে লোকের অভাব হবে না।’
zan kafa kujerar sarautarka a bisa Isra’ila har abada, kamar yadda na alkawarta wa Dawuda mahaifinka sa’ad da na ce, ‘Ba za ka taɓa rasa wani a kan kujerar sarautar Isra’ila ba.’
6 কিন্তু যদি তোমরা কিম্বা তোমাদের সন্তানেরা আমার কাছ থেকে ফিরে যাও এবং তোমাদের কাছে দেওয়া আমার আদেশ ও নিয়ম পালন না করে অন্য দেব দেবতার সেবা ও পূজা কর,
“Amma in kai, ko’ya’yanka maza, suka juye daga gare ni, ba ku kuma kiyaye umarnai da ƙa’idodin da na ba ku ba, kuka yi gaba, kuka bauta wa waɗansu alloli, kuka kuma yi musu sujada,
7 তবে ইস্রায়েলীয়দের যে দেশ আমি দিয়েছি তা থেকে আমি তাদের দূর করে দেব। এই যে উপাসনা ঘরটি আমি আমার বাসস্থান হিসাবে আলাদা করেছি সেটাও আমার চোখের সামনে থেকে দূর করে দেব। তখন ইস্রায়েল অন্যান্য সব জাতির কাছে টিট্‌কারির ও তামাশার পাত্র হবে।
sai in yanke mutanen Isra’ila daga ƙasar da na ba su, in kuma ƙi wannan haikalin da na tsarkake domin Sunana. Isra’ila kuwa za tă zama abin gori da abin dariya a cikin dukan mutane.
8 এই উপাসনা ঘরটি এখন মহান হলেও তখন যারা তার মন্দিরের পাশ দিয়ে যাবে তারা চমকে উঠবে এবং ঠাট্টা করে বলবে, ‘কেন সদাপ্রভু এই দেশ ও এই উপাসনা ঘরটির প্রতি এই রকম করলেন?’
Wannan haikali zai zama tarin juji. Duk wanda ya wuce ta hanyan nan kuwa zai ji tausayi, yă kuma yi tsaki yana cewa, ‘Me ya sa Ubangiji ya yi haka ga wannan ƙasa da kuma wannan haikali?’
9 এর উত্তরে লোকে বলবে, ‘এর কারণ হল, যিনি তাদের পূর্বপুরুষদের মিশর দেশ থেকে বের করে এনেছিলেন সেই পূর্বপূরুষদের ঈশ্বর সদাপ্রভুকে তারা ত্যাগ করেছে। তারা অন্য দেব দেবতার পিছনে গিয়ে তাদের পূজা ও সেবা করেছে। সেইজন্যই সদাপ্রভু এই সব অমঙ্গল তাদের উপর এনেছেন’।”
Mutane za su amsa su ce, ‘Saboda sun yashe Ubangiji Allahnsu, wanda ya fitar da su daga Masar, suka rungumi waɗansu alloli, suna yin musu sujada, suna bauta musu ne, ya sa Ubangiji ya kawo dukan masifan nan a kansu.’”
10 ১০ সদাপ্রভুর ঘর ও রাজবাড়ী তৈরী করতে শলোমনের কুড়ি বছর লেগেছিল।
A ƙarshen shekaru ashirin da Solomon ya ɗauka yana gina haikalin Ubangiji da fadan sarki,
11 ১১ সোরের রাজা হীরম শলোমনের ইচ্ছামত এরস ও দেবদারু কাঠ ও সোনা জুগিয়েছিলেন বলে রাজা শলোমন গালীল দেশের কুড়িটা গ্রাম তাঁকে দান করলেন।
sai Sarki Solomon ya ba wa Hiram sarkin Taya garuruwa ashirin a yankin Galili, gama Hiram ya tanada masa da dukan katakai al’ul da na fir, da kuma zinariyar da ya bukaci domin aiki.
12 ১২ হীরম শলোমনের দেওয়া সেই শহরগুলো দেখবার জন্য সোর থেকে আসলেন, কিন্তু সেগুলো দেখে তিনি সন্তুষ্ট হলেন না।
Amma sa’ad da Hiram ya zo daga Taya don yă ga garuruwan da Solomon ya ba shi, sai bai ji daɗi ba.
13 ১৩ তিনি শলোমনকে বললেন, “ভাই, এগুলো কি রকম শহর আপনি আমাকে দিলেন?” তিনি সেগুলোর নাম দিলেন কাবূল দেশ যার মানে “কোনো কাজের নয়”। আজও সেগুলোর সেই নামই রয়ে গেছে।
Sai ya ce, “Wanda irin garuruwa ke nan ka ba ni, ɗan’uwana?” Saboda haka ya kira su Ƙasar Kabul, sunan da suke da shi har wa yau.
14 ১৪ হীরম মোট সাড়ে চার টনেরও বেশী সোনা রাজাকে পাঠিয়ে দিয়েছিলেন।
Hiram kuwa ya aika wa sarki talenti 120 na zinariya.
15 ১৫ রাজা শলোমন সদাপ্রভুর ঘর, নিজের রাজবাড়ী, মিল্লো, যিরূশালেমের দেয়াল, হাৎসোর, মগিদ্দো ও গেষর তৈরী করবার জন্য অনেক লোকদের কাজ করতে বাধ্য করেছিলেন।
Ga lissafin ma’aikatan gandun da Sarki Solomon ya ɗauka don ginin haikalin Ubangiji, da fadarsa, da madogaran gini, da katangar Urushalima, da kuma Hazor Megiddo da Gezer.
16 ১৬ এর আগে মিশরের রাজা ফরৌণ গেষর অধিকার করে সেটা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন আর সেখানকার বাসিন্দা কনানীয়দের মেরে ফেলেছিলেন। পরে ফরৌণ জায়গাটা তাঁর মেয়েকে, অর্থাৎ শলোমনের স্ত্রীকে বিয়ের যৌতুক হিসাবে দিয়েছিলেন।
(Fir’auna sarkin Masar ya kai wa Gezer hari, ya kuma ci ta da yaƙi. Ya sa mata wuta, ya kashe Kan’aniyawanta mazaunan wurin, ya kuma ba da ita a matsayin kyautar aure ga’yarsa, matar Solomon.
17 ১৭ সেইজন্য শলোমন গেষর আবার তৈরী করে নিয়েছিলেন। এছাড়া তিনি নীচের বৈৎ-হোরোণ,
Solomon kuwa ya sāke gina Gezer.) Ya gina Bet-Horon ta Kwari,
18 ১৮ বালৎ, যিহূদার মরু এলাকার তামর,
da Ba’alat, da Tadmor a hamada, na cikin ƙasarsa.
19 ১৯ তাঁর সমস্ত ভান্ডার শহর এবং রথ ও ঘোড়সওয়ারদের জন্য শহর তৈরী করলেন, অর্থাৎ যিরূশালেম, লেবানন ও তাঁর শাসনের অধীনে যে সব রাজ্য ছিল সেগুলোর মধ্যে যা যা নিজের খুশির জন্য তিনি তৈরী করতে চেয়েছিলেন তা সবই করলেন।
Haka kuma ya gina dukan biranen ajiyarsa, da garuruwa domin kekunan yaƙinsa, da garuruwa domin dawakansa. Ya gina duk abin da ya so yă ginawa a Urushalima, da Lebanon, da kuma ko’ina a dukan yankin da ya yi mulki.
20 ২০ যারা ইস্রায়েলীয় ছিল না, অর্থাৎ যে সব ইমোরীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়দের বংশধরেরা তখনও দেশে বেঁচে ছিল,
Dukan Amoriyawa, da Hittiyawa, da Ferizziyawa, da Hiwiyawa da Yebusiyawan da suka ragu a ƙasar (waɗanda ba Isra’ilawa ba ne),
21 ২১ যাদের ইস্রায়েলীয়েরা সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে নি, তাদেরকেই শলোমন দাস হিসাবে কাজ করতে বাধ্য করেছিলেন, আর তারা আজও সেই কাজ করছে।
wato, waɗanda suka ragu a ƙasar, waɗanda Isra’ilawa ba su iya hallakawa ba, su ne Solomon ya ɗauka su zama bayinsa don aikin gandu, kamar yadda yake har wa yau.
22 ২২ কিন্তু তিনি কোনো ইস্রায়েলীয়কে দাস করেন নি; তারা ছিল তাঁর যোদ্ধা, তাঁর কর্মচারী, তাঁর অধীন শাসনকর্ত্তা, তাঁর সেনাপতি এবং তাঁর রথচালক ও ঘোড়সওয়ারদের সেনাপতি।
Amma Solomon bai mai da Isra’ilawa bayi ba; su ne mayaƙansa, shugabannin gwamnatinsa, dogarawansa, shugabannin sojojinsa, da shugabanninsa na kekunan yaƙi da mahayan kekunan yaƙinsa.
23 ২৩ এছাড়া শলোমনের সব কাজের দেখাশোনার ভার পাওয়া পাঁচশো পঞ্চাশ জন প্রধান কর্মচারী ছিল। যে লোকেরা কাজ করত এরা তাদের কাজ তদারক করত।
Su ne kuma manyan shugabanni masu lura da ayyukan Solomon, su ne shugabanni 550 masu lura da mutanen da suke aiki.
24 ২৪ ফরৌণের মেয়ে দায়ূদ শহর ছেড়ে তাঁর জন্য শলোমনের তৈরী করা রাজবাড়ীতে চলে আসলে পর শলোমন মিল্লো শহর তৈরী করলেন।
Bayan’yar Fir’auna ta haura daga Birnin Dawuda zuwa fadan da Solomon ya gina mata, sai ya gina madogaran gini.
25 ২৫ সদাপ্রভুর উদ্দেশ্যে শলোমন যে বেদীটা তৈরী করেছিলেন সেখানে বছরে তিনবার তিনি হোমবলি ও মঙ্গলার্থক বলি উত্সর্গ করতেন। সেই সঙ্গে তিনি সদাপ্রভুর সামনে ধূপও জ্বালাতেন। এই ভাবে, শলোমন উপাসনা ঘরের সব কাজ শেষ করেছিলেন।
Sau uku a shekara Solomon kan miƙa hadayun ƙonawa da hadayun salama a kan bagaden da ya gina wa Ubangiji, yana ƙone turare a gaban Ubangiji haɗe da su, ta haka ya cika abin da ake bukata na haikali.
26 ২৬ রাজা শলোমন সুফসাগরের তীরে ইদোমের এলৎ শহরের কাছে ইৎসিয়োন গেবরে কিছু জাহাজ তৈরী করলেন।
Sarki Solomon ya kuma gina jiragen ruwa a Eziyon Geber, wadda take kusa da Elot a Edom, a bakin Jan Teku.
27 ২৭ শলোমনের লোকদের সঙ্গে নৌবহরে কাজ করবার জন্য হীরম তাঁর কয়েকজন দক্ষ নাবিক সেই সব জাহাজে পাঠিয়ে দিলেন।
Hiram kuwa ya aiki mutanensa, masu tuƙan jirgin ruwa waɗanda suka san teku, don su yi hidima a jerin jiragen ruwa tare da mutanen Solomon.
28 ২৮ তারা ওফীরে গিয়ে প্রায় সাড়ে ষোল টন সোনা নিয়ে এসে রাজা শলোমনকে দিল।
Suka tafi Ofir suka kuma dawo da talenti 420 na zinariya, wanda suka ba wa Sarki Solomon.

< প্রথম রাজাবলি 9 >