< প্রথম রাজাবলি 8 >

1 তখন রাজা শলোমন দায়ূদ শহর, অর্থাৎ সিয়োন থেকে সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি নিয়ে আসবার জন্য ইস্রায়েলের প্রাচীনেরা, গোষ্ঠী সর্দারদের ও ইস্রায়েলীয় বংশের প্রধান লোকদের যিরূশালেমে তাঁর কাছে উপস্থিত করলেন।
Kisha Sulemani akawakusanya wazee wa Israeli, wakuu wote wa makabila, na viongozi wa familia za wana wa Israeli, mbele yake kuleYerusalemu, ili waliingize ndani lile sanduku la agano la BWANA kutoka mji wa Daudi, ambao ni Sayuni.
2 তাতে এথানীম মাসে, অর্থাৎ সপ্তম মাসে পর্বের দিনের ইস্রায়েলের ঐ সমস্ত লোক রাজা শলোমনের কাছে জড়ো হলেন।
Wanaume wote wa Israeli walikusanyika mbele ya mfalme Sulemani kwenye sherehe, katika mwezi wa Ethanim, ambao ndio mwezi wa saba.
3 ইস্রায়েলের সমস্ত প্রাচীনেরা উপস্থিত হলে পর যাজকরা সিন্দুকটি তুলে নিলেন।
Wazee wote wa Israeli walikuja, na makuhani wakalibeba lile sanduku.
4 তাঁরা এবং লেবীয়েরা সদাপ্রভুর সিন্দুক, মিলন তাঁবু এবং সমস্ত পবিত্র পাত্র বয়ে নিয়ে আসলেন।
Wakalileta lile sanduku la BWANA, lIle hema la kukutania na mapambo yote matakatifu ambayo yalikuwa kwenye hema. Makuhani na Walawi wakavileta vitu hivi.
5 রাজা শলোমন ও তাঁর কাছে জড়ো হওয়া সমস্ত ইস্রায়েলীয়েরা সিন্দুকটির সামনে এত ভেড়া ও গরু উৎসর্গ করলেন যে, সেগুলোর সংখ্যা গোনা গেল না।
Mfame Sulemani na mkutano wote wa Israeli wakaja pamoja mbele ya sanduku, wakatoa sadaka za kondoo na makisai ambazo hazikuweza kuhasabika.
6 তারপর যাজকেরা সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি নির্দিষ্ট জায়গায়, উপাসনা ঘরের ভিতরের কামরায়, অর্থাৎ মহাপবিত্র স্থানে করূবদের ডানার নীচে নিয়ে রাখলেন।
Makuhani wakalingiza ndani lile sanduku la agano la BWANA na wakaliweka mahali pake, ndani ya chumba cha ndani, patakatifu sana, chini ya yale mabawa ya makerubi.
7 তাতে করূবদের মেলে দেওয়া ডানায় সিন্দুক ও তা বহন করবার ডাণ্ডাগুলো ঢাকা পড়ল।
Kwa kuwa makerubi walitandaza mabawa yao hadi mahali pa sanduku la agano, na walifunika sanduku na miti yake kwani ilitumika kulibeba.
8 এই ডাণ্ডাগুলো এত লম্বা ছিল যে, সেগুলোর মাথা ভিতরের কামরার সামনের প্রধান কামরা, অর্থাৎ পবিত্র স্থান থেকে দেখা যেত, কিন্তু পবিত্র স্থানের বাইরে থেকে দেখা যেত না। সেগুলো আজও সেখানে রয়েছে।
Ile miti ilikuwa mirefu sana kiasi kwamba miishio yake ilionekana tokea kwenye eneo takatifu mbele ya chumba cha ndani, lakini haikuweza kuonekana kutokea nje. Miti hiyo iko mpaka leo.
9 ইস্রায়েলীয়েরা মিশর দেশ থেকে বের হয়ে আসবার পর সদাপ্রভু হোরেব পাহাড়ে তাদের জন্য যখন ব্যবস্থা স্থাপন করেছিলেন তখন মোশি সিন্দুকের মধ্যে যে পাথরের ফলক দুটি রেখেছিলেন সেই দুটি ছাড়া আর কিছুই তার মধ্যে ছিল না।
Ndani ya sanduku hapakuwemo na kitu chochote isipokuwa vile vidonge vya mawe ambavyo Musa aliviweka alipokuwa mlima Horebu, wakati BWANA alipofanya agano na watu wa Israeli walipotoka kwenye nchi ya Misri.
10 ১০ পবিত্র স্থান থেকে যাজকেরা বের হয়ে আসবার পরেই সদাপ্রভুর ঘরের ভিতরটা মেঘে ভরে গেল।
Ilitokea kwamba wakati makuhani walipotoka mahali patakatifu, lile wingu lilifunika hekalu la BWANA.
11 ১১ সেই মেঘের জন্য যাজকেরা সেবা কাজ করতে পারলেন না, কারণ সদাপ্রভুর মহিমায় তাঁর ঘরটা পরিপূর্ণ হয়ে গিয়েছিল।
Makuhani hawakuweza kusimama kwa ajili ya kutumika kwa sababu utukufu wa BWANA ulifunika hekalu.
12 ১২ তখন শলোমন বললেন, “সদাপ্রভু, তুমি বলেছিলে তুমি ঘন অন্ধকারে বাস করবে।
Kisha Sulemani akasema, “BWANA amsema kuwa anaweza kuishi hata kwenye giza nene,
13 ১৩ কিন্তু আমি এখন তোমার জন্য একটা উঁচু বাসস্থান তৈরী করেছি; এটা হবে তোমার চিরকালের বাসস্থান।”
Lakinni nimekujengea makao ya kujivunia, mahali pako pa kuishi milele.”
14 ১৪ এই বলে রাজা জড়ো হওয়া সমস্ত ইস্রায়েলীয়দের দিকে ঘুরে তাদের আশীর্বাদ করলেন। তখন লোকেরা দাঁড়িয়ে ছিল।
Kisha mfalme akageuka na kuwabariki mkusanyiko wa watu wa Israeli, wakati huo mkusanyiko wa Waisraeli walikuwa wamesimama.
15 ১৫ তারপর তিনি বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। তিনি আমার বাবা দায়ূদের কাছে নিজের মুখে যা প্রতিজ্ঞা করেছিলেন তা নিজেই পূর্ণ করলেন। তিনি বলেছিলেন,
Akasema, “BWANA, Mungu wa Israeli, asifiwe, ambaye alisema na baba yangu Daudi, na ametimiza kwa mikono yake, akisema,
16 ১৬ ‘আমার লোক ইস্রায়েলীয়দের মিশর থেকে বের করে আনবার পর আমি ইস্রায়েলীয়দের কোনো গোষ্ঠীর শহর বেছে নিই নি যেখানে নিজেকে প্রকাশ করবার জন্য বাসস্থান হিসাবে একটা ঘর তৈরী করা যায়। কিন্তু আমার লোক ইস্রায়েলীয়দের শাসন করবার জন্য আমি দায়ূদকে বেছে নিয়েছি।’
'Tangu siku ile niliyowatoa watu wangu Israeli kutoka Misri, sikuchagua mji wowote toka kwa makabila yote ya Israeli ambako ningeijenga nyumba, kwa ajili ya jina langu kuwemo humo. Hata hivyo, nilimchagua Daudi kuwatawala watu wangu Israeli.
17 ১৭ ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নাম একটা ঘর তৈরী করবার ইচ্ছা আমার বাবা দায়ূদের অন্তরে ছিল।
Sasa ilikuwa kwenye moyo wa Daudi baba yangu kujenga nyumba kwa jina la BWANA, Mungu wa Israeli.
18 ১৮ কিন্তু সদাপ্রভু আমার বাবা দায়ূদকে বলেছিলেন, ‘আমার নামের একটা ঘর তৈরী করবার ইচ্ছা যে তোমার অন্তরে আছে তা ভাল।
Lakini BWANA alimwambia baba yangu Daudi, 'Ilikuwa ndani ya moyo wako kunijengea nyumba kwa jina langu, ulifanya vyema kwa hilo kuwa ndani ya moyo wako.
19 ১৯ তবে ঘরটি তুমি তৈরী করবে না, করবে তোমার ছেলে, যে তোমার নিজের সন্তান। সেই আমার জন্য সেই ঘর তৈরী করবে।’
Ingawa hutanijengea nyumba; badala yake mwanao, mmoja wa wanao atakayezaliwa toka viunoni mwako, atanijengea nyumba kwa jina langu,'
20 ২০ সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞা রক্ষা করেছেন। আমার বাবা যে পদে ছিলেন আমি সেই পদ পেয়েছি। সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে আমি ইস্রায়েলের সিংহাসনে বসেছি এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামের জন্য আমি এই ঘরটি তৈরী করেছি।
BWANA amelibeba lile neno slilokuwa amesema, kwa kuwa nimeinuka mahali pa baba yangu Daudi, na nimeketi kwenye kiti cha enzi cha Israeli, kama BWANA alivyoahidi. Nimeijenga nyumba kwa jina la BWANA, Mungu wa Israeli.
21 ২১ আমি সেখানে সেই নিয়ম সিন্দুকটি রাখবার জায়গা ঠিক করেছি যার মধ্যে রয়েছে সদাপ্রভুর দেওয়া ব্যবস্থা, যা তিনি মিশর থেকে আমাদের পূর্বপুরুষদের বের করে আনবার পর তাঁদের জন্য স্থাপন করেছিলেন।”
Nimetengeneza mahali kwa ajili ya sanduku ndani yake, ambamo ndani yake kuna agano la BWANA, ambalo alifanya na baba zetu alipowatoa toka nchi ya Misri,”
22 ২২ তারপর শলোমন সেখানে জড়ো হওয়া ইস্রায়েলীয়দের সামনে সদাপ্রভুর বেদির কাছে দাঁড়িয়ে স্বর্গের দিকে হাত তুললেন।
Sulemani alisimama mbele ya madhabahu ya BWANA, mbela ya mkusanyiko wote wa Waisraeli, naye akanyosha mikono yake kuelekea mbinguni.
23 ২৩ তিনি বললেন, “হে সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর, উপরে স্বর্গে কিম্বা নীচে পৃথিবীতে তোমার মত ঈশ্বর আর কেউ নেই। তোমার যে দাসেরা মনে প্রাণে তোমার পথে চলে তুমি তাদের পক্ষে তোমার অটল ভালবাসার ব্যবস্থা রক্ষা করে থাক।
Akasema, “BWANA, Mungu wa Israeli, hakuna Mungu kama wewe juu mbinguni au chini duniani, ambaye hutunza agano lake kwa uaminifu kwa watumishi wako ambao hutembea mbele yako kwa mioyo yao yote;
24 ২৪ তোমার দাস আমার বাবা দায়ূদের কাছে তুমি যে প্রতিজ্ঞা করেছিলে তা তুমি রক্ষা করেছ। তুমি মুখে যা বলেছ কাজেও তা করেছ, আর আজকে আমরা তা দেখতে পাচ্ছি।
wewe ambaye umetunza ahadi yako na mtumishi wako Daudi baba yangu ile uliyomwahidi. Naam, ulisema kwa kinywa chako na sasa umeitimiza kwa mkono wako, kama ilivyo leo.
25 ২৫ এখন হে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু, তোমার দাস আমার বাবা দায়ূদের কাছে তুমি যে প্রতিজ্ঞা করেছিলে তা রক্ষা কর। তুমি বলেছিলে যদি কেবলমাত্র আমার সামনে তুমি যেমন চলেছ তেমনি তোমার বংশধরেরা আমার সামনে চলবার জন্য নিজের নিজের পথে সচেতন থাকে;
Sasa basi, BWANA, Mungu wa Israeli, timiza kile ulichomwahidi mtumishi wako Daudi baba yangu, pale uliposema, 'Hautashindwa kunipa mtu mbele ya macho yangu ambaye ataketi katika kiti cha enzi cha Israeli, kama tu uzao wako watakuwa waangalifu kutembea mbele yangu, kama vile wewe ulivyotembea mbele yangu.'
26 ২৬ তবে এখন, হে ইস্রায়েলের ঈশ্বর, যে প্রতিজ্ঞা তুমি তোমার দাস আমার বাবা দায়ূদের কাছে করেছিলে তা সফল হোক।
Sasa basi, Mungu wa Israeli, Ninaomba kwamba ile ahadi uliyofanya kwa mtumishi wako Daudi baba yangu, itimie.
27 ২৭ কিন্তু সত্যিই কি ঈশ্বর পৃথিবীতে বাস করবেন? মহাকাশে, এমন কি, মহাকাশের সমস্ত জায়গা জুড়েও যখন তোমার জায়গা কম হয় তখন আমার তৈরী এই ঘরে কি তোমার জায়গা হবে?
Je, ni kweli kwamba Mungu ataishi duniani? Tazama, Ulimwengu wote na mbingu hazikutoshi - sembuse nyumba hii niliyoijenga!
28 ২৮ তবুও হে আমার ঈশ্বর সদাপ্রভু, তোমার দাসের প্রার্থনা ও অনুরোধে তুমি কান দাও। তোমার দাস আজ তোমার কাছে কাকুতি মিনতি ও প্রার্থনা করছে তা তুমি শোন।
Kwa hiyo Mungu naomba uyajali maombi haya ya mtumishi wako na maombi yake, BWANA, Mungu wangu; sikiliza kilio na maombi ambayo mtumishi wako anakuomba leo.
29 ২৯ যে জায়গার বিষয় তুমি বলেছ, ‘এই জায়গায় আমার বাসস্থান হবে,’ সেই জায়গার দিকে, অর্থাৎ এই উপাসনা ঘরের দিকে তোমার চোখ দিন রাত খোলা থাকুক; আর এই জায়গার দিকে ফিরে তোমার দাস যখন প্রার্থনা করবে তখন তুমি তা শুনো।
Naomba ulitazame hekalu hili mchana na usiku, mahali ambapo ulisema, 'Jina langu na uwepo wangu utakuwa' - ili niweze kuwa nasikiliza maombi ambayo mtumishi wako ataomba mahali hapa.
30 ৩০ এই জায়গার দিকে ফিরে তোমার দাস ও তোমার লোক ইস্রায়েলীয়েরা যখন অনুরোধ করবে তখন তাতে তুমি কান দিয়ো। তোমার বাসস্থান স্বর্গ থেকে তা তুমি শুনো এবং তাদের ক্ষমা কোরো।
Kwa hiyo sikia maombi ya mtumishi wako na ya watu wako Israeli tunapokuwa tunaomba mahali hapa. Ndiyo, sikia kutokea mahali ambapo unaishi, kutoka katika mbingu za mbingu; na unaposikia tafadhali samehe.
31 ৩১ কোনো লোককে প্রতিবেশীর বিরুদ্ধে পাপ করলে তার নিজের উপর অভিশাপ ডেকে আনবার জন্য যদি তাকে শপথ করতে বাধ্য করা হয় এবং সে গিয়ে তোমার এই ঘরের বেদির সামনে সেই শপথ করে,
Kama mtu atamtendea uovu jirani yake na anapewa sharti la kiapo, na kama atakuja na kuapa mbele ya madhabahu yako katika nyumba hii,
32 ৩২ তবে তুমি স্বর্গ থেকে সেই কথা শুনো এবং সাড়া দাও। তখন তোমার দাসদের তুমি বিচার করে দোষীর কাজের ফল তার মাথায় চাপিয়ে দিয়ে তাকে দোষী বলে প্রমাণ কোরো আর ধার্ম্মিককে তার কাজ অনুসারে ফল দিয়ে তাকে ধার্মিক বলে প্রমাণ কোরো।
basi usikie kutoka mbinguni ukatende na kuwahukumu watumishi wako, ukamhukumu mwovu, ili kuwaletea tabia zake kichwani mwake, na kumtunza mwenye haki kuwa hana hatia, na kumpa thawabu yake ya haki.
33 ৩৩ তোমার বিরুদ্ধে পাপ করবার দরুন যখন তোমার লোক ইস্রায়েলীয়েরা শত্রুর কাছে হেরে গিয়ে যদি আবার তোমার কাছে ফিরে আসে এবং এই উপাসনা ঘরে তোমার নাম স্বীকার করে তোমার কাছে প্রার্থনা ও অনুরোধ করবে,
Watu wako Israeli watakapopigwa na adui kwa sabau ya kutenda dhambi dhidi yako, na kama watakurudia, na kulikiri jina lako, na kukusihi, na kuomba msamaha kwako katika hekalu hili-
34 ৩৪ তখন স্বর্গ থেকে তুমি তা শুনো এবং নিজের লোক ইস্রায়েলীয়দের পাপ ক্ষমা করে যে দেশ তুমি তাদের পূর্বপুরুষদের দিয়েছ সেখানে আবার তাদের ফিরিয়ে নিয়ে এসো।
tafadhali nakuomba usikie kutoka mbinguni na usamehe dhambi za watu wako Israeli; uwarudishe katika nchi ambayo uliwapa mababu zao.
35 ৩৫ তোমার বিরুদ্ধে তোমার লোকদের পাপ করবার দরুন যখন আকাশ বন্ধ হয়ে বৃষ্টি পড়বে না, তখন তারা যদি এই জায়গার দিকে ফিরে তোমার গৌরব করে ও তোমার কাছে প্রার্থনা করে এবং তোমার কাছ থেকে কষ্ট পেয়ে পাপ থেকে ফেরে,
Kama mbingu zitafungwa na mvua hazinyeshi kwa sababu watu wamekutenda dhambi wewe - na kama wataomba mahali hapa, na kulikiri jina lako, na kugeuka toka dhambi zao na kama umewapiga -
36 ৩৬ তবে তুমি স্বর্গ থেকে তা শুনো এবং তোমার দাসদের, অর্থাৎ তোমার লোক ইস্রায়েলীয়দের পাপ ক্ষমা করে দিয়ো। জীবনে ঠিক ভাবে সৎ পথে চলতে তাদের শিক্ষা দিয়ো এবং সম্পত্তি হিসাবে যে দেশ তুমি তাদের দিয়েছ সেই দেশের উপর বৃষ্টি দিয়ো।
basi sikia tokea mbinguni na usamehe dhambi za watumishi wako na za watu wako Israeli, utakapowafundisha njia njema inayowapasa; basi uinyeshee mvua nchi yako, ambayo uliwapa watu wako kuwa urithi.
37 ৩৭ যদি দেশে দূর্ভিক্ষ কিম্বা মহামারী দেখা দেয়, যদি ফসল শুকিয়ে যাওয়া রোগ কিম্বা ছাতাপড়া রোগ হয়, যদি ফসলে শুঁয়াপোকা বা পঙ্গপাল লাগে, যদি শত্রু তাদের কোনো শহর ঘেরাও করে, যে কোনো রকম মহামারী কিম্বা রোগ দেখা দিক না কেন,
Na kama kuna njaa katika nchi, au kama kuna magonjwa, au ukungu, nzige au funza; au kama adui atavamia malango ya mji katika nchi yao, kama kuna tauni au magonjwa yeyote -
38 ৩৮ তখন যদি তোমার লোক ইস্রায়েলীয়দের কেউ অনুতপ্ত হয়ে মনের কষ্টে এই উপাসনা ঘরের দিকে হাত বাড়িয়ে কোনো প্রার্থনা বা অনুরোধ করে,
na kama kuna mtu au wata wa Israeli wataomba - kila mmoja akaijua hiyo tauni katika moyo wake wakati akinyosha mikono yake katika hekalu hili.
39 ৩৯ তবে তোমার বাসস্থান স্বর্গ থেকে তুমি তা শুনো। তুমি তাকে ক্ষমা কোরো ও সাড়া দিও; তার সব কাজ অনুসারে বিচার কোরো, কারণ তুমি তো তার হৃদয়ের অবস্থা জান, কেবল তুমিই সমস্ত মানুষের হৃদয় জান।
Basi usikie kutoka mbinguni, mahali unapoishi, utende na kusamehe, na umpe kila mtu thawabu anayostahili kwa kile anachofanya; wewe unajua moyo wake, kwa sababu ni wewe pekee yako ujuaye mioyo ya watu.
40 ৪০ তুমি এটাই কোরো যাতে আমাদের পূর্বপুরুষদের তুমি যে দেশ দিয়েছ সেখানে সারা জীবন তোমার লোকেরা তোমাকে ভয় করে চলে।
Fanya hivi ili kwamba wawe na hofu kwako katika siku zote za maisha yao wanayoishi katika nchi uliyowapa mababu zetu.
41 ৪১ এছাড়া তোমার লোক ইস্রায়েলীয় নয় এমন কোনো বিদেশী তোমার মহান নাম এবং তোমার শক্তিশালী হাত
Na nyongeza yake, kuhusiana na mgeni ambaye si mtu wako wa Israeli: atakapokuja kutokea nchi ya mbali kwa sababu ya jina lako -
42 ৪২ ও বাড়িয়ে দেওয়া হাতের কথা শুনে তোমার উপাসনার জন্য যখন দূর দেশ থেকে এসে এই উপাসনা ঘরের দিকে ফিরে প্রার্থনা করবে,
kwa sababu watasikia jina lako lilivyo kuu, mkono wako wenye nguvu, na mkono wako ulioinuliwa - atakapokuja na kuomba mahali hapa pa hekalu,
43 ৪৩ তখন তোমার বাসস্থান স্বর্গ থেকে তুমি তা শুনো। সে যা চায় তার জন্য তা কোরো যেন পৃথিবীর সমস্ত লোক তোমাকে জানতে পারে এবং তোমার নিজের লোক ইস্রায়েলীয়দের মত তারাও তোমাকে ভয় করতে পারে আর জানতে পারে যে, আমার তৈরী এই ঘর তোমারই ঘর।
tafadhali usikie kutokea katika mbingu, mahali unapoishi, na umfanyie huyo mgeni akuombacho. Fanya hivi ili makundi ya wtu wote duniani wakujue jina lako na kukuhofia, kama wanavyofanya watu Israeli. Fanya hivyo ili wajue kwamba nyumba hii niliyoijenga inaitwa kwa jina lako.
44 ৪৪ তুমি যখন তোমার লোকদের তাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠাবে তখন তারা যেখানেই থাকুক না কেন সেখান থেকে যদি তোমার বেছে নেওয়া এই শহরের দিকে ও তোমার জন্য আমার তৈরী এই ঘরের দিকে ফিরে প্রার্থনা করে,
Na kama watu wko wataenda vitani dhidi ya adui, kwa njia yeyote unayoweza kuwatuma, na kama watakuomba wewe, BWANA, kuelekea mji huu uliuchagua, na kuekea nyumba ambayo nimeijenga kwa jina lako.
45 ৪৫ তবে স্বর্গ থেকে তুমি তাদের প্রার্থনা ও অনুরোধ শুনো এবং তাদের বিষয়ে সাহায্য কর।
Basi sikia tokea mbinguni maombi yao, dua zao, na uwasaidie wanachohitaji.
46 ৪৬ তারা যখন তোমার বিরুদ্ধে পাপ করবে অবশ্য পাপ করে না এমন লোক নেই আর তুমি তাদের উপর অসন্তুষ্ট হয়ে শত্রুর হাতে তাদের তুলে দেবে ও শত্রুরা তাদের বন্দী করে কাছে বা দূরে তাদের নিজেদের দেশে নিয়ে যাবে,
Na kama watafanya dhambi dhidi yako, kwa kuwa hakuna hata mtu mmoja asiyefanya dhambi, na kama una hasira dhidi yao na kuwapeleka kwa maadui, ili kwamba maadui wawachukue mateka katika nchi yao, mbali au karibu.
47 ৪৭ তখন বন্দী হয়ে থাকা সেই দেশে যদি তারা মন ফেরায় এবং অনুতপ্ত হয়ে তোমাকে অনুরোধ করে বলে, ‘আমরা পাপ করেছি, অন্যায় করেছি এবং মন্দভাবে চলেছি,’ তবে তুমি তাদের প্রার্থনা শুনো।
Na kama watatambua kuwa wako katika nchi ya utumwa, na kama watatubu na kuomba neema kwako kutokea katika nchi ya watekaji. Na kama watasema, 'tumetenda kwa ukaidi na tumefanya dhambi. Tumetenda kwa uovu.'
48 ৪৮ ঐ দেশে যদি তারা মনে প্রাণে তোমার দিকে ফেরে এবং তাদের পূর্বপুরুষদের যে দেশ তুমি দিয়েছ সেই দেশের দিকে, তোমার বেছে নেওয়া শহরের দিকে, তোমার জন্য আমার তৈরী এই ঘরের দিকে ফিরে তোমার কাছে প্রার্থনা করে,
Na kama watarudi kwako kwa mioyo yao yote na kwa roho zao zote katika chi ya maadui ambao wanawakamata, na kama watakuomba wewe kuelekea nchi yao, ambayo uliwapa mababu zao, na kuelekea katika mji uliouchagua, nakuelekea kaika nyumba ambayo nimeijenga kwa jina lako.
49 ৪৯ তবে তুমি তোমার বাসস্থান স্বর্গ থেকে তাদের প্রার্থনা ও অনুরোধ শুনো এবং তাদের বিষয়ে সাহায্য কর।
Basi usikie maombi yao, na dua zao tokea mbinguni, mahali unapoishi, na ukaitetee haki yao.
50 ৫০ আর তোমার যে লোকেরা তোমার বিরুদ্ধে পাপ করেছে সেই লোকদের তুমি ক্ষমা কোরো এবং তোমার বিরুদ্ধে করা তাদের সমস্ত দোষও ক্ষমা করো। তাদের যারা বন্দী করে নিয়ে গেছে সেই লোকদের মন এমন করো যাতে তারা তাদের প্রতি দয়া করে;
Wasamehe watu wako waliotenda dhambi dhidi yako, na dhambi zao zote ambazo kwazo wamekukosea wewe dhidi ya amri zako. Uwahurumie mbele ya maadui zao ambao waliwachukua mateka, ili kwamba maadui zao pia wawahurumie watu wako.
51 ৫১ কারণ ইস্রায়েলীয়েরা তো তোমারই লোক, তোমারই সম্পত্তি যাদের তুমি মিশর থেকে উদ্ধার করে এনেছ, লোহা গলানো চুল্লীর ভিতর থেকে বের করে এনেছ।
Hawa ni watu wako uliowachagau, ambao uliwaokoa toka nchi ya Misri kama kwamba walikuwa katikati ya tanuru amabamo vyuma huyeyushwa.
52 ৫২ তোমার দাসের ও তোমার লোক ইস্রায়েলীয়দের অনুরোধের প্রতি তুমি মনোযোগ দিয়ো, আর যখন তারা তোমাকে ডাকবে তখন তুমি তাদের কথা শুনো।
Naomba kwamba macho yako yatazame dua za mtumishi wako na kwa dua za watu wako Issraeli, ili uwasike kila wanapokulilia.
53 ৫৩ হে প্রভু সদাপ্রভু, আমাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে আনবার দিন তোমার দাস মোশির মধ্য দিয়ে তোমার ঘোষণা অনুসারে তোমার নিজের সম্পত্তি হবার জন্য জগতের সমস্ত জাতির মধ্য থেকে তুমি ইস্রায়েলীয়দের আলাদা করে নিয়েছ।”
Kwa kuwa uliwatenga toka kwa watu wengine wa duniani ili wawe wako nakupokea ahadi zako, kama vile ulivyomwambia Musa mtumishi wako, wakati ulipowatoa babazetu toka Misri, BWANA.”
54 ৫৪ সদাপ্রভুর কাছে এই সব প্রার্থনা ও মিনতি শেষ করবার পর শলোমন সদাপ্রভুর যজ্ঞবেদীর সামনে থেকে উঠলেন; এতক্ষণ তিনি হাঁটু পেতে স্বর্গের দিকে হাত বাড়িয়ে ছিলেন।
Kwa hiyo ilitokea wakati Sulemaeni alipomaliza kuomba maombi haya na dua zake kwa BWANA, aliamka toka madhabahu ya BWANA, pale alipokuwa amepiga magoti na mikono yake ikiwa imenyoshwa kuelekea mbinguni.
55 ৫৫ তিনি উঠে দাঁড়িয়ে জড়ো হওয়া সমস্ত ইস্রায়েলীয়দের জোর গলায় এই বলে আশীর্বাদ করলেন,
Alisimama na kuubariki mkutano wote wa Israeli kwa sauti kuu, alisema,
56 ৫৬ “ধন্য সদাপ্রভু, যিনি তাঁর নিজের প্রতিজ্ঞা অনুসারে তাঁর লোক ইস্রায়েলীয়দের বিশ্রাম দিয়েছেন। তাঁর দাস মোশির মধ্য দিয়ে তিনি যে সব মঙ্গল করবার প্রতিজ্ঞা করেছিলেন তার একটা কথাও পতিত হয়নি।
“Asifiwe BWANA, aliywapatia pumziko watu hawa Israeli, akitunza ahadi zake zote. Hakuna hata moja ambayo haijatekelezwa katika ahadi njema za BWANA ambazo aliahidi akiwa na Musa mtumishi wake.
57 ৫৭ আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পূর্বপুরুষদের সঙ্গে ছিলেন তেমনি তিনি আমাদের সঙ্গেও থাকুন। তিনি যেন কখনও আমাদের ছেড়ে না যান কিম্বা ছেড়ে না দেন।
BWANA, mungu wetu awe pamoja nasi, kama alivyokuwa pamoja na mababu zetu. Asituache wala kututelekeza,
58 ৫৮ আমরা তাঁর সব পথে চলবার জন্য এবং আমাদের পূর্বপুরুষদের কাছে তিনি যে সব আদেশ, নিয়ম ও নির্দেশ দিয়েছিলেন তা মেনে চলবার জন্য তিনি আমাদের হৃদয় তাঁর প্রতি বিশ্বস্ত রাখুন।
kwamba aunganishe mioyo yetu na yeye, ili tuishi katika njia zake na kuzishika amri zake na taratibu zake na maagizo yake, ambayo aliwaagiza baba zetu.
59 ৫৯ আমি যে সব কথা বলে সদাপ্রভুর কাছে প্রার্থনা করেছি তা দিন রাত আমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে থাকুক যাতে তিনি তাঁর নিজের দাসের ও তাঁর লোক ইস্রায়েলীয়দের প্রতিদিনের র প্রয়োজন অনুসারে ব্যবস্থা করেন।
Na maeneo haya ambayo nimesema, ambayo nimesihi mbele ya BWANA, yawe karibu n a BWANA, Mungu wetu usiku na mchana, ili kwamba awasadie katika haki za mtumishi wake na haki za watu wake Israeli, kama watakavyoomba kila siku;
60 ৬০ এতে পৃথিবীর সমস্ত জাতিই জানতে পারবে যে, সদাপ্রভুই ঈশ্বর এবং তিনি ছাড়া ঈশ্বর আর কেউ নেই।
kwamba watu wote duniani wajue kwamba BWANA, ndiye Mungu, na hakuna Mungu mwingine!
61 ৬১ অতএব আজকে যেমন সদাপ্রভুর নিয়ম ও আদেশ মেনে চলবার জন্য তোমাদের হৃদয় সম্পূর্ণভাবে আমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে আছে তেমনি সব দিন থাকুক।”
Kwa hiyo ifanyeni mioyo yenu iwe ya haki mbele ya BWANA. Mungu wetu, ili tutembee katika maagizo na kuzishika amri zake, kama ilivyo leo.
62 ৬২ তারপর রাজা ও তাঁর সঙ্গে সমস্ত ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর প্রতি বলিদান উৎসর্গ করলেন।
Kwa hiyo mfalme na watu wote pamoja naye wakatoa sadaka kwa BWANA.
63 ৬৩ সদাপ্রভুর জন্য শলোমন বাইশ হাজার গরু ও এক লক্ষ কুড়ি হাজার ভেড়া দিয়ে মঙ্গলার্থক বলিদান করলেন। এই ভাবে রাজা ও সমস্ত ইস্রায়েলীয় সদাপ্রভুর ঘর প্রতিষ্ঠা করলেন।
Sulemani akatoa sadaka ya amani, ambayo aliifanya kwa BWANA: Nayo ilikuwa makisai elfu ishirini na mbili, na kondoo 120, 000. Kwa hiyo mfalme na watu wa Israeli wakaiweka wakfu nyumba ya BWANA.
64 ৬৪ সেই একই দিনের রাজা সদাপ্রভুর ঘরের সামনের উঠানের মাঝখানের অংশ সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করলেন। সেখানে তিনি হোমবলি ও শস্য উৎসর্গের বলিদান দিলেন এবং মঙ্গলার্থক বলির চর্বি উৎসর্গ করলেন, কারণ সদাপ্রভুর সামনে থাকা পিতলের বেদীটা এই সব উৎসর্গের অনুষ্ঠান করবার জন্য ছোট ছিল।
Siku hiyo mfalme aliweka wakfu behewa ya katikati mbele ya hekalu la BWANA, kwa kuwa pale ndipo alipotoa sadaka za kuteketezwa, sadaka za unga, na sadaka za mafuta ya amani, kwa sababu ile madhabahu ya shaba iliyokuwa mbele ya BWANA ilikuwa ndogo sana kwa sadaka za kuteketezwa, sadaka za unga, na mafuta ya sadaka za amani.
65 ৬৫ এই ভাবে শলোমন ও তাঁর সঙ্গে সমস্ত ইস্রায়েলীয়েরা সেই দিন আমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে সাত দিন ও আরও সাত দিন, মোট চৌদ্দ দিন ধরে একটা উৎসব করলেন। তারা ছিল এক বিরাট জনসংখ্যা; তারা হমাতের শহরে ঢোকার জায়গা থেকে মিশরের ছোট নদী পর্যন্ত সমস্ত এলাকা থেকে এসে যোগ দিয়েছিল।
Kwa hiyo Sulemani akafanya sherehe wakati huo, Nayo Israeli yote pamoja naye, mkutano mkubwa, kutoka Lebo Hamathi hadi kijito cha Misri, wakaja mbele ya BWANA, Mungu wetu kwa muda wa siku saba na pia kwa siku saba zingine, ambayo jumla yake ni siku kumi na nne.
66 ৬৬ অষ্টম দিনের তিনি লোকদের বিদায় দিলেন। সদাপ্রভু তাঁর দাস দায়ূদ ও তাঁর লোক ইস্রায়েলীয়দের প্রতি যে সব মঙ্গল করেছেন তার জন্য আনন্দিত ও খুশী হয়ে লোকেরা রাজাকে ধন্যবাদ দিয়ে নিজের নিজের বাড়ি চলে গেল।
Na ilipofika siku ya nane aliwatawanya watu, nao wakambariki mfalme kisha wakaenda nyumbani kwao kwa furaha na mioyo ya shangwe kwa wema wote ambao BWANA alimwonyesha Daudi, mtumishi wake, na kwa watu wake, Israeli.

< প্রথম রাজাবলি 8 >