< প্রথম রাজাবলি 14 >

1 সেই দিন যারবিয়ামের ছেলে অবিয় অসুস্থ হয়ে পড়ল।
Ní àkókò náà Abijah ọmọ Jeroboamu sì ṣàìsàn,
2 তখন যারবিয়াম নিজের স্ত্রীকে বললেন, “উঠ, তুমি এমন কাপড় পর যাতে তোমাকে যারবিয়ামের স্ত্রী বলে চেনা না যায়। তারপর তুমি শীলোতে যাও। ভাববাদী অহিয় সেখানে আছেন। তিনিই আমাকে বলেছিলেন যে, আমি এই লোকদের রাজা হব।
Jeroboamu sì wí fún aya rẹ̀ pé, “Lọ, sì pa ara rẹ dà, kí wọn kí ó má ba à mọ̀ ọ́n ní aya Jeroboamu. Nígbà náà ni kí o lọ sí Ṣilo. Ahijah wòlíì wà níbẹ̀; ẹni tí ó sọ fún mi pé, èmi yóò jẹ ọba lórí àwọn ènìyàn yìí.
3 তুমি সঙ্গে করে দশটা রুটি, কিছু পিঠা ও এক ভাঁড় মধু নিয়ে তাঁর কাছে যাও। ছেলেটির কি হবে তা তিনি তোমাকে বলে দেবেন।”
Mú ìṣù àkàrà mẹ́wàá pẹ̀lú rẹ̀, àti àkàrà wẹ́wẹ́ àti ìgò oyin, kí o sì lọ sí ọ̀dọ̀ rẹ̀. Òun yóò sì sọ fún ọ ohun tí yóò ṣẹlẹ̀ sí ọmọkùnrin náà.”
4 যারবিয়ামের স্ত্রী তাঁর কথামতই কাজ করলেন এবং শীলোতে অহিয়ের বাড়িতে গেলেন। তখন অহিয় চোখে দেখতে পেতেন না; কারণ বেশী বয়স হওয়ার জন্য তাঁর দেখবার শক্তি নষ্ট হয়ে গিয়েছিল।
Bẹ́ẹ̀ ni aya Jeroboamu sì ṣe bí ó ti wí, ó sì lọ sí ilé Ahijah ní Ṣilo. Ahijah kò sì ríran; ojú rẹ̀ ti fọ́ nítorí ogbó rẹ̀.
5 কিন্তু সদাপ্রভু অহিয়কে বলেছিলেন, “যারবিয়ামের স্ত্রী তোমার কাছে তার ছেলের বিষয়ে জিজ্ঞাসা করতে আসছে। ছেলেটির অসুখ হয়েছে। তুমি তার কথার এই এই উত্তর দেবে। এখানে এসে সে অন্য আর একজন স্ত্রীলোক বলে অপরিচিতের মত ভান করবে।”
Ṣùgbọ́n Olúwa ti sọ fún Ahijah pé, “Kíyèsi i, aya Jeroboamu ń bọ̀ wá béèrè nípa ọmọ rẹ̀ lọ́wọ́ rẹ, nítorí tí ó ṣàìsàn, báyìí báyìí ni kí ìwọ kí ó wí fún un. Nígbà tí ó bá dé, yóò ṣe ara rẹ̀ bí ẹlòmíràn.”
6 তখন দরজার কাছে তাঁর পায়ের শব্দ শুনে অহিয় বললেন, “ভিতরে এস, যারবিয়ামের স্ত্রী। তুমি কেন অপরিচিতের মত ভান করছ? তোমাকে খারাপ খবর দেবার জন্য আমাকে বলা হয়েছে।
Bẹ́ẹ̀ ni ó sì rí, nígbà tí Ahijah sì gbọ́ ìró ẹsẹ̀ rẹ̀ ní ẹnu-ọ̀nà, ó sì wí pé, “Wọlé wá, aya Jeroboamu. Kí ló dé tí ìwọ fi ṣe ara rẹ bí ẹlòmíràn? A ti fi iṣẹ́ búburú rán mi sí ọ.
7 যাও, তুমি গিয়ে যারবিয়ামকে বল যে, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি লোকদের মধ্য থেকে তোমাকে উঁচুতে তুলেছি এবং আমার লোক ইস্রায়েলীয়দের উপরে নেতা করেছি।
Lọ, sọ fún Jeroboamu pé báyìí ni Olúwa Ọlọ́run Israẹli wí, ‘Èmi sì gbé ọ ga láti inú àwọn ènìyàn, mo sì fi ọ́ jẹ olórí lórí Israẹli ènìyàn mi.
8 আমি দায়ূদের বংশ থেকে রাজ্য ছিঁড়ে নিয়ে তোমাকে দিয়েছি, কিন্তু তুমি আমার দাস দায়ূদের মত হও নি। দায়ূদ আমার আদেশ মেনে চলত এবং মনে প্রাণে আমার বাধ্য ছিল। আমার চোখে যা ঠিক সে কেবল তাই করত।
Mo fa ìjọba náà ya kúrò ní ilé Dafidi, mo sì fi fún ọ ṣùgbọ́n, ìwọ kò dàbí Dafidi ìránṣẹ́ mi, tí ó pa àṣẹ mi mọ́, tí ó sì tọ̀ mí lẹ́yìn tọkàntọkàn rẹ̀, láti ṣe kìkì èyí tí ó tọ́ ní ojú mi.
9 তোমার আগে যারা ছিল তুমি তাদের চেয়েও বেশী খারাপ কাজ করেছ। তুমি নিজের জন্য দেব দেবতা বানিয়ে নিয়েছ আর ছাঁচে ঢেলে মূর্ত্তি তৈরী করেছ। তুমি আমাকে অসন্তুষ্ট করে তুলেছ এবং আমাকে তোমার পিছনে ফেলে রেখেছ।
Ìwọ sì ti ṣe búburú ju gbogbo àwọn tí ó ti wà ṣáájú rẹ lọ. Ìwọ sì ti ṣe àwọn ọlọ́run mìíràn fún ara rẹ, àwọn òrìṣà tí a gbẹ́; o sì ti mú mi bínú, o sì ti gbé mi sọ sí ẹ̀yìn rẹ.
10 ১০ এই জন্য আমি যারবিয়ামের বংশের উপর বিপদ নিয়ে আসব। তার বংশ থেকে প্রত্যেকটি পুরুষকে আমি শেষ করে দেব, সে দাস হোক বা স্বাধীন হোক। লোকে যেমন করে ঘুঁটে পুড়িয়ে ছাই করে ফেলে তেমনি করে আমি যারবিয়ামের বংশকে একেবারে শেষ করে দেব।
“‘Nítorí èyí, Èmi yóò mú ibi wá sí ilé Jeroboamu. Èmi yóò ké gbogbo ọ̀dọ́mọkùnrin kúrò lọ́dọ̀ Jeroboamu, àti ọmọ ọ̀dọ̀ àti òmìnira ní Israẹli. Èmi yóò mú ilé Jeroboamu kúrò bí ènìyàn ti ń kó ìgbẹ́ kúrò, títí gbogbo rẹ̀ yóò fi tán.
11 ১১ তার বংশের যে সব লোক শহরে মরবে তাদের খাবে কুকুরে আর যারা মাঠের মধ্যে মরবে তাদের খাবে পাখীতে। কারণ আমি সদাপ্রভুই এই কথা বলেছি।’
Ajá yóò jẹ ẹni Jeroboamu tí ó bá kú ní ìlú, àti ẹni tí ó bá kú ní igbó ni àwọn ẹyẹ ojú ọ̀run yóò jẹ. Olúwa ti sọ ọ́!’
12 ১২ সুতরাং তুমি উঠ, এখন বাড়ি ফিরে যাও। তুমি শহরে পা দেওয়া মাত্রই ছেলেটি মারা যাবে।
“Ní ti ìwọ, padà lọ ilé, nígbà tí o bá sì fi ẹsẹ̀ rẹ tẹ ìlú, ọmọ náà yóò kú.
13 ১৩ ইস্রায়েলের সবাই তার জন্য শোক করতে করতে তাকে কবর দেবে। যারবিয়ামের নিজের লোকদের মধ্যে কেবল সেই কবর পাবে, কারণ যারবিয়ামের বংশে কেবলমাত্র সেই ছেলেটির মধ্যেই ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাঁর প্রতি ভক্তি দেখতে পেয়েছেন।
Gbogbo Israẹli yóò sì ṣọ̀fọ̀ fún un, wọn yóò sì sin ín. Òun nìkan ni a ó sì sin nínú ẹni tí ń ṣe ti Jeroboamu, nítorí lọ́dọ̀ rẹ̀ nìkan ni a ti rí ohun rere díẹ̀ sípa Olúwa Ọlọ́run Israẹli, ní ilé Jeroboamu.
14 ১৪ সদাপ্রভু নিজের উদ্দেশ্যে ইস্রায়েলের লোকদের উপরে এমন এক জনকে রাজা করবেন যে যারবিয়ামের বংশকে একেবারে ধ্বংস করে দেবে। আজকেই সেই দিন, হ্যাঁ, এখনই।
“Olúwa yóò gbé ọba kan dìde fúnra rẹ̀ lórí Israẹli tí yóò ké ilé Jeroboamu kúrò. Ọjọ́ náà nìyìí! Kí ni? Àní nísinsin yìí.
15 ১৫ সদাপ্রভু ইস্রায়েলকে আঘাত করবেন, আর তাতে তা জলের মধ্যে দুলতে থাকা নল খাগড়ার মত হবে। যে দেশ তিনি তাদের পূর্বপুরুষদের দিয়েছিলেন সেই সুন্দর দেশ থেকে তিনি তাদের উপড়ে তুলে ফরাৎ (ইউফ্রেটিস) নদীর ওপারে ছড়িয়ে দেবেন, কারণ আশেরা মূর্ত্তি স্থাপন করে তারা সদাপ্রভুকে অসন্তুষ্ট করে তুলেছে।
Olúwa yóò kọlu Israẹli, yóò sì dàbí koríko ti ń mì nínú omi. Yóò sì fa Israẹli tu kúrò ní ilẹ̀ rere yìí, tí ó ti fi fún àwọn baba wọn, yóò sì fọ́n wọn ká kọjá odò Eufurate, nítorí wọ́n ti rú ìbínú Olúwa nípa ṣíṣe ère Aṣerah.
16 ১৬ যারবিয়াম নিজে যে সব পাপ করেছে এবং ইস্রায়েলীয়দের লোকদের দিয়ে করিয়েছে তার জন্য সদাপ্রভু তাদের ত্যাগ করবেন।”
Yóò sì kọ Israẹli sílẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ tí Jeroboamu ti ṣẹ̀ àti tí ó mú Israẹli ṣẹ̀.”
17 ১৭ এর পর যারবিয়ামের স্ত্রী উঠলেন এবং তির্সা শহরে গিয়ে উপস্থিত হলেন। তিনি বাড়ীর দরজার চৌকাঠে পা দেওয়া মাত্রই ছেলেটি মারা গেল।
Nígbà náà ni aya Jeroboamu sì dìde, ó sì lọ, ó sì lọ sí Tirsa. Bí ó sì ti fi ẹsẹ̀ tẹ ìloro ilé, ọmọdé náà sì kú.
18 ১৮ সদাপ্রভু নিজের দাস ভাববাদী অহিয়ের মধ্য দিয়ে যেমন যে বাক্য বলেছিলেন তেমনই ইস্রায়েলের সমস্ত লোক ছেলেটির জন্য শোক করতে করতে তাকে কবর দিল।
Wọ́n sì sin ín, gbogbo Israẹli sì ṣọ̀fọ̀ rẹ̀, gẹ́gẹ́ bí Olúwa ti wí láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Ahijah wòlíì.
19 ১৯ যারবিয়ামের অন্যান্য কাজ, তাঁর সব যুদ্ধ এবং রাজত্ব করবার কথা “ইস্রায়েলের রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে।
Ìyókù ìṣe Jeroboamu, bí ó ti jagun, àti bí ó ti jẹ ọba, ni a kọ sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Israẹli.
20 ২০ বাইশ বছর রাজত্ব করবার পর তিনি তাঁর পূর্বপরুষদের সঙ্গে নিদ্রা গেলেন এবং তাঁর জায়গায় তাঁর ছেলে নাদব রাজা হলেন।
Jeroboamu sì jẹ ọba fún ọdún méjìlélógún, ó sì sùn pẹ̀lú àwọn baba rẹ̀. Nadabu ọmọ rẹ̀ sì jẹ ọba ní ipò rẹ̀.
21 ২১ এদিকে যিহূদা দেশে শলোমনের ছেলে রহবিয়াম রাজত্ব করলেন। তিনি যখন রাজত্ব করতে শুরু করেন তখন তাঁর বয়স ছিল একচল্লিশ। ইস্রায়েলের গোষ্ঠীগুলোর সমস্ত জায়গার মধ্য থেকে যে শহরটা সদাপ্রভু নিজের বাসস্থান হিসাবে বেছে নিয়েছিলেন সেই যিরূশালেম শহরে রহবিয়াম সতেরো বছর রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল নয়মা; তিনি জাতিতে ছিলেন একজন অম্মোনীয়।
Rehoboamu ọmọ Solomoni sì jẹ ọba ní Juda. Ó jẹ́ ẹni ọdún mọ́kànlélógún nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní jẹ ọba, ó sì jẹ ọba ní ọdún mọ́kànlélógún ní Jerusalẹmu, ìlú tí Olúwa ti yàn nínú gbogbo ẹ̀yà Israẹli láti fi orúkọ rẹ̀ síbẹ̀. Orúkọ ìyá rẹ̀ sì ni Naama, ará Ammoni.
22 ২২ সদাপ্রভুর চোখে যা মন্দ যিহূদা লোকেরা তাই করতে লাগল। তাদের পূর্বপুরুষরা যা করেছে তার চেয়ে তাদের পাপের মধ্য দিয়ে তারা সদাপ্রভুর অন্তরের জ্বালা আরও বেশী করে জাগিয়ে তুলতো।
Juda sì ṣe búburú níwájú Olúwa nípa ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ti dá, wọ́n sì mú u jowú ju gbogbo èyí tí baba wọn ti ṣe lọ.
23 ২৩ এছাড়া তারা নিজেদের জন্য প্রত্যেকটি উঁচু পাহাড়ের উপরে ও প্রত্যেকটি ডালপালা ছড়ানো সবুজ গাছের নীচে উঁচু জায়গা ঠিক করেছিল এবং পবিত্র পাথর ও আশেরা খুঁটি স্থাপন করেছিল।
Wọ́n sì tún kọ́ ibi gíga fún ara wọn, àti ère òkúta àti òpó Aṣerah lórí gbogbo òkè gíga, àti lábẹ́ gbogbo igi tútù.
24 ২৪ এমন কি, তাদের দেশে পুরুষ বেশ্যাও ছিল। যে জাতিগুলোকে সদাপ্রভু ইস্রায়েলীয়দের সামনে থেকে দূর করে দিয়েছিলেন তাদের সমস্ত ঘৃণার কাজ যিহূদার লোকেরা করতে লাগল।
Àwọn tí wọn jẹ́ ọkùnrin alágbèrè ojúbọ òrìṣà wà ní ilẹ̀ náà, àwọn ènìyàn náà sì ṣe gẹ́gẹ́ bí gbogbo ohun ìríra àwọn orílẹ̀-èdè tí Olúwa ti lé jáde kúrò níwájú àwọn ọmọ Israẹli.
25 ২৫ রাজা রহবিয়ামের রাজত্বের পঞ্চম বছরে মিশরের রাজা শীশক যিরূশালেম আক্রমণ করলেন।
Ó sì ṣe ní ọdún karùn-ún Rehoboamu, Ṣiṣaki ọba Ejibiti kọlu Jerusalẹmu.
26 ২৬ সে সদাপ্রভুর গৃহের সম্পত্তি ও রাজবাড়ির সম্পত্তি নিয়ে গেল; সব কিছুই নিয়ে গেল, এমন কি, শলোমনের তৈরী সোনার সব ঢালগুলোও নিয়ে গেল।
Ó sì kó ìṣúra ilé Olúwa lọ àti ìṣúra ilé ọba. Gbogbo rẹ̀ ni ó kó lọ, pẹ̀lú asà wúrà tí Solomoni ti ṣe.
27 ২৭ কাজেই রাজা রহবিয়াম সেগুলোর বদলে পিতলের ঢাল তৈরী করালেন। রাজবাড়ীর দরজায় যে সব সৈন্যেরা পাহারা দিত তাদের সেনাপতিদের কাছে তিনি সেগুলো রক্ষা করবার ভার দিলেন।
Rehoboamu ọba sì ṣe asà idẹ ní ipò wọn, ó sì fi wọ́n sí ọwọ́ olórí àwọn olùṣọ́ tí ń ṣọ́ ìlẹ̀kùn ilé ọba.
28 ২৮ রাজা যখন সদাপ্রভুর ঘরে যেতেন তখন পাহারাদার সৈন্যেরা সেই ঢালগুলো ধরে নিয়ে তাঁর সঙ্গে যেত এবং পরে সেগুলো তারা পাহারাদার দের ঘরে জমা দিত।
Nígbàkígbà tí ọba bá sì lọ sí ilé Olúwa, wọ́n á rù wọ́n, wọ́n á sì mú wọn padà sínú yàrá olùṣọ́.
29 ২৯ রহবিয়ামের অন্যান্য কাজ, অর্থাৎ তিনি যা কিছু করেছিলেন তা সব “যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে কি লেখা নেই?
Ní ti ìyókù ìṣe Rehoboamu, àti gbogbo ohun tí ó ṣe, ǹjẹ́ a kò ha kọ wọ́n sínú ìwé ọ̀rọ̀ ọjọ́ àwọn ọba Juda bí?
30 ৩০ রহবিয়াম ও যারবিয়ামের মধ্যে অনবরত যুদ্ধ চলত।
Ogun sì wà láàrín Rehoboamu àti Jeroboamu ní ọjọ́ wọn gbogbo.
31 ৩১ পরে রহবিয়াম নিজের পূর্বপুরুষদের সঙ্গে নিদ্রিত হলেন এবং দায়ূদ শহরে কবর প্রাপ্ত হলেন। তাঁর মায়ের নাম ছিল নয়মা; তিনি অম্মোনীয়া। পরে তাঁর ছেলে অবিয়াম তাঁর জায়গায় রাজা হলেন।
Rehoboamu sì sùn pẹ̀lú àwọn baba rẹ̀, a sì sin ín pẹ̀lú wọn ní ìlú Dafidi. Orúkọ ìyá rẹ̀ sì ni Naama; ará Ammoni. Abijah ọmọ rẹ̀ sì jẹ ọba ní ipò rẹ̀.

< প্রথম রাজাবলি 14 >