< প্রথম রাজাবলি 10 >

1 শলোমনের সুনাম ও তাঁর মধ্য দিয়ে প্রকাশিত সদাপ্রভুর গৌরবের কথা শুনে শিবার দেশের রাণী কঠিন কঠিন প্রশ্ন করে তাঁকে পরীক্ষা করবার জন্য আসলেন।
Malkia wa Sheba aliposikia uvumi wa Sulemani kuhusu jina la BWANA, alikuja kumjaribu kwa maswali magumu.
2 তিনি অনেক লোক ও উট নিয়ে যিরূশালেমে এসে পৌঁছালেন। উটের পিঠে ছিল সুগন্ধি মশলা, প্রচুর পরিমাণে মূল্যবান সোনা ও মণি মুক্তা। তিনি শলোমনের কাছে এসে তাঁর মনে যা যা ছিল তা সবই তাঁকে বললেন।
Alikuja Yerusalemu na msafara mrefu, pamoja na ngamia waliokuwa wamebeba mizigo ya manukato, dhahabu nyingi, na mawe mengi ya thamani, akamwambia Sulemani yote yaliyokuwa moyoni mwake.
3 শলোমন তাঁর সব প্রশ্নের উত্তর দিলেন। রাজার কাছে কোনো কিছুই অজানা ছিল না, যা তিনি উত্তর দিতে পারবেন না।
Sulemani akajibu maswali yake yote. Hapakuwepo na swali ambalo aliuliza na mfalme akashindwa kujibu.
4 যখন শিবার রাণী শলোমনের সমস্ত জ্ঞান ও তাঁর তৈরী রাজবাড়ী দেখলেন।
Malkia wa Sheba alipoona hekima yote ya Sulemani, na ikulu aliyokuwa amejenga,
5 তিনি আরও দেখলেন তাঁর টেবিলের খাবার, তাঁর কর্মচারীদের থাকবার জায়গা, সুন্দর পোশাক পরা তাঁর সেবাকারীদের, তাঁর পানীয় পরিবেশকদের এবং সদাপ্রভুর ঘরে তাঁর হোমবলির পশুর সংখ্যা। এই সব দেখে তিনি অবাক হয়ে গেলেন।
chakula cha mezani kwake, kuketi kwa watumishi wake, kazi ya watumishi wake na kuvaa kwao, pia wanyweshaji wake, na jinsi alivyotoa sadaka za kuteketezwa katika nyumba ya BWANA, roho yake ilizimia.
6 তিনি রাজাকে বললেন, “আমার নিজের দেশে থাকতে আপনার কাজ ও জ্ঞানের বিষয় যে খবর শুনেছি তা সত্যি।
Akamwambia mfalme, “Ni kweli, ile taarifa ambayo nimeisikia nchini kwangu juu ya maneno yako na hekima yako.
7 কিন্তু এখানে এসে নিজের চোখে না দেখা পর্যন্ত আমি সেই সব কথা বিশ্বাস করিনি। সত্যি, এর অর্ধেকও আমাকে বলা হয়নি। যে খবর আমি পেয়েছি আপনার জ্ঞান ও ধন তার চেয়ে অনেক বেশী।
Sikuamini kile nilichosikia hadi nilipofika hapa, na sasa macho yangu yamejionea. Hata nusu ya hekima na utajiri wako! Umezidi uvumi ambao nilikuwa nimesikia.
8 আপনার লোকেরা কত সুখী! যারা সব দিন আপনার সামনে থাকে ও আপনার জ্ঞানের কথা শোনে আপনার সেই কর্মচারীরা কত ধন্য!
Tazama jinsi walivyobarikiwa wake zako, na jinsi walivyobarikwa watumishi wako ambao daima husimama mbele yako, kwa sababu wanasikia hekima zako.
9 আপনার ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক, যিনি আপনার উপর খুশী হয়ে আপনাকে ইস্রায়েলের সিংহাসনে বসিয়েছেন। ইস্রায়েলীয়দের তিনি চিরকাল ভালবাসেন বলে তিনি সুবিচার ও ন্যায় রক্ষার জন্য আপনাকে রাজা করেছেন।”
BWANA, Mungu wako asifiwe, ambaye amependezwa na wewe, ambaye alikuweka kwenye kiti cha enzi cha Israeli. Kwa sababu BWANA aliipenda Israeli milele, na sasa amekufanya wewe kuwa mfalme, ili kwamba utoe hukumu ya kweli na ya haki.
10 ১০ তিনি রাজাকে সাড়ে চার টনেরও বেশী সোনা, অনেক সুগন্ধি মশলা ও মণি মুক্তা দিলেন। শিবার রাণী রাজা শলোমনকে যত মশলা দিয়েছিলেন তত মশলা আর কখনও দেশে আনা হয়নি।
Basi Malikia alimpatia mfalme zaidi ya kilo 4500 za dhahabu na kiasi kikubwa cha mawe ya thamani. Hapakuwahi kutokea kiasi kikubwa cha viungo kama hiki ambacho Malkia wa Sheba alitoa kwa mfalme Sulemani kuwahi kutolewa tena.
11 ১১ এছাড়া হীরমের যে জাহাজগুলো ওফীর থেকে সোনা নিয়ে আসত সেগুলো প্রচুর নীরস কাঠ আর মণি মুক্তাও নিয়ে আসত।
Ile merikebu ya Hiramu, ambayo ilileta dhahabu kutoka Ofri, pia ilileta Kutoka Ofri kiasi kikubwa cha miti ya msandali na vito vya thamani.
12 ১২ রাজা সেই সব নীরস কাঠ দিয়ে সদাপ্রভুর ঘরের ও রাজবাড়ীর রেলিং এবং গায়কদের জন্য বীণা ও সুরবাহার তৈরী করালেন। আজ পর্যন্ত এত নীরস কাঠ কখনও দেশে আনা হয়নি আর দেখাও যায় নি।
Mfalme alitengeneza nguzo za hekalu kwa ajili ya hekalu la BWANA na kwa nyumba ya mfalme, na vinubi na vinanda kwa hao waimbaji. haijatokea kiasi cha miti ya misandali kama hicho ambacho kimewahi kutokea hadi leo.
13 ১৩ রাজা শলোমন দান হিসাবে শিবার রাণীকে অনেক কিছু দিয়েছিলেন। তা ছাড়াও রাণী যা কিছু চেয়েছিলেন তা সবই দিয়েছিলেন। এর পর রাণী তাঁর লোকজন নিয়ে নিজের দেশে ফিরে গেলেন।
Mfame Sulemani alimpatia Malkia wa Sheba kila kitu ambacho alihitaji, na kila kitu alichoomba, na zaidi ya yote Sulemani alimpatia kwa ukarimu wake vitu vya kifalme. Kisha akarudi kwake na watumishi wake.
14 ১৪ প্রতি বছর শলোমনের কাছে যে সোনা আসত তার ওজন ছিল প্রায় ছাব্বিশ টন।
Kiasi cha dhahabu ambazo zililetwa kwa Sulemani kwa mwaka mmoja kilikuwa takribani kilo elfu ishirini na tatu za dhahabu,
15 ১৫ এছাড়া বণিক ও ব্যবসায়ীদের কাছ থেকে, আরবীয় রাজাদের কাছ থেকে ও দেশের শাসনকর্ত্তাদের কাছ থেকেও সোনা আসত।
zaidi ya dhahabu ambazo wafanya biashara na wachuuzi walileta. Wafame wote wa Uarabuni na maliwali wa nchi pia walileta dhahabu na fedha kwa Sulemani.
16 ১৬ রাজা শলোমন পিটানো সোনা দিয়ে দুশো বড় ঢাল তৈরী করালেন। প্রত্যেকটি ঢালে সাত কেজি আটশো গ্রাম সোনা লেগেছিল।
Mfalme Sulemani alitengeneza ngao mia mbili za dhahabu iliyofuliwa, shekeli mia sita za dhahabu zilichukuliwa pamoja na ngao.
17 ১৭ পিটানো সোনা দিয়ে তিনি তিনশো ছোট ঢালও তৈরী করিয়েছিলেন। তার প্রত্যেকটাতে সোনা লেগেছিল প্রায় দুই কেজি করে। তিনি সেগুলো লেবানন বন কুটিরে রাখলেন।
Pia alitengeneza ngao mia tatu za dhahabu iliyofuliwa. Mane tatu za dhahabu ziliambatana pamoja na ngao moja moja; mfalme aliviweka katika ikulu ya mwitu ya Lebanoni.
18 ১৮ এর পরে রাজা হাতির দাঁতের একটা বড় সিংহাসন তৈরী করিয়ে খাঁটি সোনা দিয়ে তা মুড়িয়ে নিলেন।
Kisha mfalme akafanya kiti kikubwa cha enzi kwa pembe na akakisakafia kwa dhahabu laini.
19 ১৯ সেই সিংহাসনের সিঁড়ির ছয়টা ধাপ ছিল এবং সিংহাসনের পিছন দিকের উপর দিকটা ছিল গোল। বসবার জায়গার দুই দিকে ছিল হাতল এবং হাতলের পাশে ছিল দাঁড়ানো সিংহমূর্তি।
Hicho kiti kilikuwa na ngazi sita, na kitako chake kilikuwa cha mviringo. Na kilikuwa kimezungushiwa kwa mikono pande zake zote. Na simba wawili walisimama pembeni mwa ile mikono.
20 ২০ সেই ছয়টা ধাপের প্রত্যেকটার দুইপাশে একটা করে মোট বারোটা সিংহমূর্তি ছিল। অন্য কোনো রাজ্যে এই রকম সিংহাসন কখনও তৈরী হয়নি।
Kulikuwa na simba kumi na wawili waliokuwa wamesimama kwenye ile ngazi. Moja katika kila upande wa ngazi hizo. Hapakuwepo na kiti kama hicho katika ufalme mwingine.
21 ২১ শলোমনের সমস্ত পানীয় পাত্রগুলো ছিল সোনার আর লেবানন বন কুটিরের সমস্ত পাত্রগুলোও ছিল খাঁটি সোনার তৈরী। রূপার তৈরী কিছুই ছিল না, কারণ শলোমনের দিনের রূপার তেমন কোনো দাম ছিল না।
Vikombe vyote vya kunywea vya mfalme Sulemani vilikuwa vya dhahabu. Na vikombe vyote vya kunywea vya ikulu ya mwitu wa Lebanoni vilikuwa vya dhahabu safi. Hapakuwepo na kikombe cha fedha, kwa sababu fedha haikuwa na thamani katika siku za Sulemani.
22 ২২ সাগরে হীরমের জাহাজের সঙ্গে রাজারও বড় বড় তর্শীশ জাহাজ ছিল। প্রতি তিন বছর পর পর সেই জাহাজগুলো সোনা, রূপা, হাতির দাঁত, বানর ও বেবুন নিয়ে ফিরে আসত।
Mfalme alikuwa na merikebu za kusafiri pamoja na merikebu za Hiramu. Mara moja kila mwaka merikebu zilileta dhahabu, fedha, na pembe za ndovu, pamoja na nyani na tumbili.
23 ২৩ রাজা শলোমন পৃথিবীর অন্য সব রাজাদের চেয়ে ধনী ও জ্ঞানী হয়ে উঠেছিলেন।
Kwa hiyo mfalme Sulemani aliwazidi wafalme wote ulimwenguni katika utajiri n a hekiima.
24 ২৪ ঈশ্বর শলোমনের অন্তরে যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানের কথা শুনবার জন্য পৃথিবীর সব দেশের লোক তাঁর সঙ্গে দেখা করতে চেষ্টা করত।
Dunia yote ilitafuta uwepo wa Sulemani ili kusikia hekima yake, ambayo Mungu alikuwa ameweka katika moyo wake.
25 ২৫ যারা আসত তারা প্রত্যেকে কিছু না কিছু উপহার আনত। সেগুলোর মধ্যে ছিল সোনা রূপার পাত্র, পোশাক, অস্ত্রশস্ত্র, সুগন্ধি মশলা, ঘোড়া আর খচ্চর। বছরের পর বছর এই রকম চলত।
Na wote waliomtembelea walilipa Kodi, vyombo vya fedha na vya dhahabu, na nguo na manukato na silaha na farasi na nyumbu, mwaka baada ya mwaka.
26 ২৬ শলোমন অনেক রথ ও ঘোড়া জোগাড় করলেন। তাঁর রথের সংখ্যা ছিল এক হাজার চারশো আর ঘোড়ার সংখ্যা ছিল বারো হাজার। তিনি সেগুলো রথ রাখবার শহরে এবং যিরূশালেমে নিজের কাছে রাখতেন।
Sulemani alikusanya pamoja magari n a wapanda farasi. Alikuwa na magari 1, 400 na wapanda farasi elfu kumi na mbili ambao alikuwa amewaweka kwenye miji ya magari pamoja naye Yerusalemu.
27 ২৭ রাজা যিরূশালেমে রূপোকে পাথরের মত, আর এরস কাঠকে নীচু পাহাড়ী এলাকায় জন্মানো ডুমুর গাছের মত প্রচুর করলেন।
Mfalme alikuwa na fedha kule Yerusalemu, pamoja na mawe ardhini. Alitengeneza miti ya mierezi kuwa mingi kama mikuyu iliyo katika nyanda za chini.
28 ২৮ মিশর ও কিলিকিয়া থেকে শলোমনের ঘোড়াগুলো কিনে আনা হত। রাজার বণিকেরা কিলিকিয়া থেকে সেগুলো কিনে আনত।
Sulemani alimiliiki farasi waliokuwa wamenunuliwa kutoka Misri na Kilikia. Wachuuzi wa mfalme waliwanunua kwa makundi, kila kundi kwa bei yake.
29 ২৯ মিশর থেকে আনা প্রত্যেকটি রথের দাম পড়ত সাত কেজি আটশো গ্রাম রূপা এবং প্রত্যেকটি ঘোড়ার দাম পড়ত সাত কেজি আটশো গ্রাম রূপা। সেই বণিকেরা হিত্তীয় ও অরামীয় সব রাজাদের কাছে সেগুলো বিক্রি করত।
Magari yalinunuliwa kutoka Misri kwa shekeli mia sita za fedha kila moja, na farasi kwa shekeli 150 kila moja. Vitu vingi katika hivi baadaye viliuzwa kwa wafalme wote wa Wahiti na Aramu.

< প্রথম রাজাবলি 10 >