< ১ম যোহন 1 >

1 প্রথম থেকে যা ছিল আমরা যা শুনেছি যা নিজের চোখে দেখেছি যা আমরা ভালোভাবে লক্ষ্য করেছি এবং আমাদের হাতে ছুঁয়ে দেখেছি, জীবনের সেই বাক্যের বিষয় লিখছি।
Abin nan da yake tun daga farko, wanda muka ji, wanda muka gani da idanunmu, wanda muka gani hannuwanmu suka kama, a wajen maganar rai.
2 সেই জীবন প্রকাশিত হয়েছিল এবং আমরা দেখেছি ও সাক্ষ্য দিচ্ছি; এবং যিনি পিতার কাছে ছিলেন ও আমাদের কাছে প্রকাশিত হলেন সেই অনন্ত জীবনের কথাই তোমাদের দিচ্ছি, (aiōnios g166)
Ran kuwa aka baiyyana shi, muka gani, muka bada shaida, muka gaya maku labarin rai na har abada, wanda da yake a wurin Uba, aka kuma sanar da mu. (aiōnios g166)
3 আমরা যাকে দেখেছি ও শুনেছি, তার খবর তোমাদেরকেও দিচ্ছি, যেন আমাদের সঙ্গে তোমাদেরও সহভাগীতা হয়। আর আমাদের সহভাগীতা হল পিতার এবং তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সহভাগীতা।
Wannan da muka gani muka ji muka baku labari, domin kuyi zumunci da mu, zumuncinmu kuwa tare da Uba yake da Dansa Yesu Almasihu.
4 এবং এইগুলি তোমাদের কাছে লিখছি যেন আমাদের আনন্দ সম্পূর্ণ হয়।
Haka nan, muna rubuta maku wadannan abubuwa domin farin cikinmu ya cika.
5 যে কথা আমরা তাঁর কাছ থেকে শুনে তোমাদের জানাচ্ছি সেটা হলো, ঈশ্বর হল আলো এবং তাঁর মধ্যে একটুও অন্ধকার নেই।
Wannan shi ne sakon da muka ji daga wurinsa mu kuwa muka sanar da ku: Allah haske ne a wurinsa kuwa babu duhu ko kadan.
6 যদি আমরা বলি আমাদের সঙ্গে যীশু খ্রীষ্টের সহভাগীতা আছে এবং যদি অন্ধকারে চলি, তবে সত্য পথে চলি না কিন্তু মিথ্যা কথা বলি।
Idan mun ce muna zumunci da shi kuma muna tafiya cikin duhu, muna yin karya kuma bama aikata gaskiya.
7 কিন্তু তিনি যেমন আলোতে আছেন আমরাও যদি তেমনি আলোতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগীতা আছে এবং তাঁর পুত্র যীশুর রক্ত আমাদের সব পাপ থেকে শুচি করেন।
Amma idan muna tafiya cikin haske kamar yadda yake cikin haske, muna zumunci da juna, jinin Yesu Dansa ya wankemu daga dukka zunubi.
8 যদি আমরা বলি আমাদের পাপ নেই তবে আমরা নিজেদেরকে ভুলাই এবং সত্য আমাদের মধ্যে নেই।
Idan mun ce bamu da zunubi, muna rudin kanmu kenan, ba kuma gaskiya a cikinmu.
9 কিন্তু যদি আমরা নিজের নিজের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের সব পাপ ক্ষমা করেন এবং আমাদের সব অধার্মিকতা থেকে শুচি করেন।
Amma idan mun fadi zunubanmu, shi mai aminci ne, mai adalci da zai gafarta mana zunubanmu, ya kuma wankemu daga dukkan rashin adalci.
10 ১০ যদি আমরা বলি যে, আমরা পাপ করিনি, তবে তাঁকে মিথ্যাবাদী করি এবং তাঁর বাক্য আমাদের মধ্যে নেই।
Idan mun ce bamu yi zunubi ba, mun mai da shi makaryaci kenan, maganarsa kuma bata cikinmu.

< ১ম যোহন 1 >