< ১ম করিন্থীয় 16 >

1 আর পবিত্রদের জন্য চাঁদার বিষয়ে, আমি গালাতিয়া দেশস্থ সব মণ্ডলীকে যে আদেশ দিয়েছি, সেইভাবে তোমরাও কর।
Nambeambe kuhusu michango kwa ajili ya baumini, kati yanieleza makanisa ga Galilaya, nyonyonyo mupalikwa panga.
2 সপ্তাহের প্রথম দিনের তোমরা প্রত্যেকে নিজেদের কাছে কিছু কিছু রেখে নিজের নিজের সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় কর; যেন আমি যখন আসব, তখনই চাঁদা না হয়।
Katika lisoba lya kwanza lya wiki, kila yumo winu abeke kilebe fulani kando ni kukihifadhi, kati mwamuweza. Mupange nyoo ili panga kana kube na michango wakati paniisile.
3 পরে আমি উপস্থিত হলে, তোমরা যাদেরকে যোগ্য মনে করবে, আমি তাদেরকে চিঠি দিয়ে তাদের মাধ্যমে তোমাদের সেই অনুগ্রহ যিরূশালেমে পাঠিয়ে দেব।
Na paniikite, yeyote ywamunchawile, nalowa kuntuma pamope ni barua kutoa sadaka yinu kono Yerusalem.
4 আর আমারও যদি যাওয়া উপযুক্ত হয়, তবে তারা আমার সঙ্গে যাবে।
Ni kati ni sahihi kwa nenga kuyenda pia, balowa yendya pamope ni nenga.
5 মাকিদনিয়া প্রদেশ দিয়ে যাত্রা সমাপ্ত হলেই আমি তোমাদের ওখানে যাব, কারণ আমি মাকিদনিয়া প্রদেশ দিয়ে যেতে প্রস্তুত আছি।
Lakini naisa kwinu, wakati napetya Makedonia. Kwa mana nalowa pitya Makedonia.
6 আর হয়তো তোমাদের কাছে কিছুদিন থাকব, কি জানি, শীতকালও কাটাব; তাহলে আমি যেখানেই যাই, তোমরা আমাকে এগিয়ে দিয়ে আসতে পারবে।
Labda naweza tama ni mwenga au hata kumaliza majira ya mbepo, ili panga muweze nisaidia katika safari yango. popote paniyenda.
7 কারণ তোমাদের সাথে এবার অল্প দিনের র সাক্ষাৎ করতে চাই না; কারণ আমার প্রত্যাশা এই যে, যদি প্রভুর অনুমতি হয়, আমি তোমাদের কাছে কিছু দিন থাকব।
Kwa mana nitarajia kwaa kuabona nambeambe kwa muda mwipi, mana natumainiya tama ni mwenga kwa muda pulani, kati Ngwana alowa kunruhusu.
8 কিন্তু পঞ্চাশত্তমী পর্যন্ত আমি ইফিষে আছি;
Lakini nalowa tama Efeso mpaka Pentekoste,
9 কারণ আমার জন্য এক চওড়া দরজা খোলা রয়েছে এবং কার্য্যসাধক অনেক।
kwa mana nnango mpana utiyongoliwa kwa ajili yango, na kwabile ni maadui banyansima banipingabo nenga.
10 ১০ তীমথীয় যদি আসেন, তবে দেখো, যেন তিনি তোমাদের কাছে নির্ভয়ে থাকেন, কারণ যেমন আমি করি, তেমনি তিনি প্রভুর কাজ করছেন; অতএব কেউ তাঁকে হেয় জ্ঞান না করুক।
Nambeambe muda Timotheo aisa, munlole panga abile ni mwenga bila yogopa, aipanga kazi ya Ngwana, kati yaniipanga nee.
11 ১১ কিন্তু তাঁকে শান্তিতে এগিয়ে দেবে, যেন তিনি আমার কাছে আসতে পারেন, কারণ আমি অপেক্ষা করছি যে, তিনি ভাইদের সাথে আসবেন।
Mundu yoyote kana amdharau. Mumsaidie katika ndela yake kwa amani ili panga aweze isa kwango. Kwa mana niamtarajia aise pamope ni alongo.
12 ১২ আর ভাই আপল্লোর বিষয়ে বলছি; আমি তাঁকে অনেক বিনতি করেছিলাম, যেন তিনি ভাইদের সাথে তোমাদের কাছে যান; কিন্তু এখন যেতে কোনোভাবে তাঁর ইচ্ছা হল না; সুযোগ পেলেই যাবেন।
Nambeambe husiana na nongo witu Apolo. Natikumtia mwoyo muno kwakuatembelea mwenga pamope ni alongo. Lakini atiamua kuisa kwaa nambeambe. Nga nyoo, alowa isa muda apatike nafasi.
13 ১৩ তোমরা জেগে থাক, বিশ্বাসে দাঁড়িয়ে থাক, বীরত্ব দেখাও, বলবান হও।
Mube minyo, muyemi imara, mpange kati analome, mube ni ngupu.
14 ১৪ তোমাদের সব কাজ প্রেমে হোক।
Bai goti yamugapanga mugapange katika upendo.
15 ১৫ আর হে ভাইয়েরা এবং বোনেরা, তোমাদেরকে নিবেদন করছি; তোমরা স্তিফানের আত্মীয়কে জান, তাঁরা আখায়া প্রদেশের অগ্রিমাংশ এবং পবিত্রদের সেবায় নিজেদেরকে নিযুক্ত করেছেন;
Mwaitangite nyumba ya Stefania. Muitangite panga babile baamini ba kwanza kolyo Akaya, ni panga baibekite bene mu'huduma ya baumini, Nambeambe naasihi, ainja na alombo bango,
16 ১৬ তোমরাও এই ধরনের লোকদের এবং যতজন কাজে সাহায্য করেন, ও পরিশ্রম করেন, সেই সকলে বশবর্ত্তী হন।
mube anyenyekevu kwa bandu kati abo, na kwa kila mundu ywaabasaidia katika kazi ni apanga kazi pamope ni twenga.
17 ১৭ স্তিফানের, ফর্তুনাতের ও আখায়িকের আসার কারণে আমি আনন্দ করছি, কারণ তোমাদের ভুল তাঁরা পূর্ণ করেছেন;
Na nibile na puraha kwa ujio wa Stefania, fotunato na Akiko. Bayemi mahali ambapo mwenga mpalikwa kuwa.
18 ১৮ কারণ তাঁরা আমার এবং তোমাদেরও আত্মাকে আপ্যায়িত করেছেন। অতএব তোমরা এই ধরনের লোকদেরকে চিনে মান্য কর।
Kwa mana waipuraisha roho yango ni yinu. Kwa eyo, nambeambe, mwatambue bandu kati aba.
19 ১৯ এশিয়ার মণ্ডলী সব তোমাদেরকে অভিবাদন জানাচ্ছে। আক্কিলা ও প্রিষ্কা এবং তাঁদের গৃহস্থিত মণ্ডলী তোমাদেরকে প্রভুতে অনেক অভিবাদন জানাচ্ছেন।
Makanisa ga Asia batumite salamu kwinu. Akila na Prisca wanaasalimiya katika Ngwana, pamope ni likanisa lyabile mu'nyumba yabe.
20 ২০ ভাই এবং বোনেরা সবাই তোমাদেরকে অভিবাদন জানাচ্ছেন। তোমরা পবিত্র চুম্বনে একে অপরকে অভিবাদন কর।
Ainja ni alombo bango bote watiasalimya kwa busu litakatifu.
21 ২১ আমি পৌল নিজের হাতে লিখলাম।
Nenga, Paulo, naiandikiya nyoo kwa luboko lwango.
22 ২২ কোনো ব্যক্তি যদি প্রভুকে না ভালবাসে, তবে সে শাপগ্রস্ত হোক; মারাণ আথা [প্রভু আসছেন]
Kati yeyote ywampenda kwaa Ngwana, bai laana ibe nnani yake. Ngwana witu, uise!
23 ২৩ প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সাথে থাকুক।
Neema ya Ngwana Yesu ibe ni mwenga.
24 ২৪ খ্রীষ্ট যীশুতে আমার ভালবাসা তোমাদের সবার সাথে থাকুক। আমেন।
Upendo wango ube pamope ni mwenga katika Kristo Yesu.

< ১ম করিন্থীয় 16 >