< ১ম করিন্থীয় 14 >

1 তোমরা ভালবাসার অন্বেষণ কর এবং আত্মিক উপহারের জন্য প্রবল উত্সাহী হও, বিশেষভাবে যেন ভাববাণী বলতে পার।
Kamucinkani manungo mukuba ne lusuno, kayi mubike moyo pa bipo bya Mushimu Uswepa makamaka pa cipo ca kushinshima.
2 কারণ যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে, সে মানুষের কাছে না, কিন্তু ঈশ্বরের কাছে বলে; কারণ কেউ তা বোঝে না, কারণ সে পবিত্র আত্মায় গুপ্ত সত্য কথা বলে।
Abo beshikwamba mu milaka itanyumfwiki nkabakute kwamba kubantu, nsombi balo bakute kwamba ne Lesa pakwinga paliya muntu ukute kunyumfwa nambi kwinshiba ncobalambanga. Ngofu ya Mushimu Uswepa eikute kuyubulula byasolekwa.
3 কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে, সে মানুষের কাছে গেঁথে তুলবার এবং উত্সাহ ও সান্ত্বনার কথা বলে।
Nsombi neye lambanga mulumbe wa Lesa ukute kwambila bantu eti bantu bayuminishishiwe ne kubakondwelesha.
4 যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে, সে নিজেকে গেঁথে তোলে, কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে, সে মণ্ডলীকে গেঁথে তোলে।
Abo bakute kwamba mu milaka yabula kwishibikwa bakute kulinyamfwa bene, nomba balo bakute kwamba mulumbe wa Lesa bakute kunyamfwa mubungano wa bantu ba Lesa.
5 আমি চাই, যেন তোমরা সবাই বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে পার, কিন্তু আরো চাই, যেন ভাববাণী বলতে পার; কারণ যে বিশেষ বিশেষ ভাষায় কথা বলে, মণ্ডলীকে গেঁথে তুলবার জন্য সে যদি অর্থ বুঝিয়ে না দেয়, তবে ভাববাণী প্রচারক তার থেকে মহান।
Ingankondwa kwambeti mwense ngamuba necipo cakwamba milaka yabula kwishibikwa, nomba ncondayandishishinga nicakwambeti mwense mube necipo cakwamba mulumbe wa Lesa. Pakwinga muntu lambanga mulumbe wa Lesa wapita muntu lambanga mumilaka yabula kwishibikwa pabula muntu naumbi lasansululunga ncalambanga kwambeti mubungano wa bantu ba Lesa unyamfwiwe.
6 এখন, হে ভাইয়েরা এবং বোনেরা, আমি তোমাদের কাছে এসে যদি বিশেষ বিশেষ ভাষায় কথা বলি, কিন্তু তোমাদের কাছে সত্য প্রকাশ কিংবা জ্ঞান কিংবা ভাববাণী কিংবা শিক্ষার বিষয়ে কথা না বলি, তবে আমার থেকে তোমাদের কি উপকার হবে?
Nomba lino mobanse bame, nilunyamfo cini ndwenga mucana na ame ndesa uko ntatika kwamba mumilaka njomuteshi? Paliya lunyamfo ndomwela kucanapo sobwe, nsombi nandamuletele bintu ibyo Lesa mbyalayubululu nambi bishi kupa lwinshibo, Lesa mbyalampeti ndibyambe nambi ciyisho cimbi.
7 বাঁশী হোক, কি বীণা হোক, সুরযুক্ত নিষ্প্রাণ বস্তুও যদি স্পষ্ট না বাজে, তবে বাঁশীতে বা বীণাতে কি বাজছে, তা কিভাবে জানা যাবে?
Nicimo cimo bintu byabula buyumi mbuli kankobele nambi kalumbu muntu nkalalilishinga na ubula kupusanya ndilishilo, inga lanyumfunga ngawishibeconi lwimbo lulembilwanga?
8 আর তুরীর ধ্বনি যদি অস্পষ্ট হয়, তবে কিভাবে কে জানতে পারবে যে, কখন যুদ্ধের জন্য সেনাবাহিনী তৈরী হবে?
Na lalilishinga tolompita ubula kulilisha maswi eshikunyumfwika cena, niyani wela kulibambila kulwana nkondo?
9 তেমনি তোমরা যদি ভাষার মাধ্যমে, যা সহজে বোঝা যায়, এমন কথা না বল, তবে কি বলছে, তবে তা কিভাবে জানা যাবে? তুমি কথা বললে এবং কেউই বুঝতে পারলো না।
Ni cimo cimo ne njamwe, ni muntu cini wela kunyumfwa ncomulambanga na nkamulambanga maswi alanyumfwikinga cena, maswi enu nakengangowa mulukupwe.
10 ১০ হয়তো জগতে এত প্রকার ভাষা আছে, আর অর্থবিহীন কিছুই নেই।
Mwakubula kutonshanya sobwe, pali milaka ingi pacishi capanshi, nikukabeco mulaka uliwonse ukute ncolapandululunga.
11 ১১ কিন্তু আমি যদি ভাষার অর্থ না জানি, তবে আমি তার কাছে একজন বর্ব্বরের মত হব এবং সেও আমার কাছে একজন বর্ব্বরের মত হবে।
Na kantawishi mulaka ngwalambanga uyo lawambanga, kwakame nimwensu kuli njame, nenjame ndemwensu kulyendiye lambanga.
12 ১২ অতএব তোমরা যখন আত্মিক বরদান পাওয়ার জন্য সম্পূর্ণভাবে উদ্যোগী, তখন প্রবল উত্সাহের সাথে যেন মণ্ডলীকে গেঁথে তুলতে পারো।
Nomba pakwinga mulayandishishinga bipo bya Mushimu Uswepa elekeshani kubisebensesha, makamaka bipo bishi kuyuminisha mubungano.
13 ১৩ এই জন্য যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে, সে প্রার্থনা করুক, যেন সে অনুবাদ করে দিতে পারে।
Ecebo cakendi muntu lambanga mu mulaka wabula kwishibikwa apaile kwambeti, apewe cipo ca kusansulula mulaka ngwalambanga.
14 ১৪ কারণ যদি আমি বিশেষ ভাষায় প্রার্থনা করি, তবে আমার আত্মা প্রার্থনা করে, কিন্তু আমার মন ফলহীন থাকে।
Na ndapailinga mu mulaka wabula kwishibikwa, Ee mushimu wakame ulapailinga, nomba mano akame paliya ncalenshinga.
15 ১৫ তবে আমি কি করব? আমি আত্মাতে প্রার্থনা করিব, কিন্তু আমি সেই সাথে মন দিয়ে প্রার্থনা করব; আমি আত্মাতে গান করব এবং আমি সেই সাথে বুদ্ধিতেও গান করব।
Na ncecibeleco, inga ninyinseconi? Lino nimpaile ne kwimbila ne mano akame.
16 ১৬ তাছাড়া যদি তুমি আত্মাতে ঈশ্বরের প্রশংসা কর, তবে কিভাবে বাইরের লোক “আমেন” বলবে যখন তুমি ধন্যবাদ দাও, যদিও সে জানে না তুমি কি বলছ?
Na kamulumba Lesa ne mushimu wenu wonka, inga muntu ngomuli nendi utacishi cili mu mushimu wenu ngawambeconi eti, “Amen” Ku mupailo wenu wa kulumbaisha Lesa kakuli nkacishi ncomwambanga.
17 ১৭ কারণ তুমি সুন্দরভাবে ধন্যবাদ দিচ্ছ ঠিকই, কিন্তু সেই ব্যক্তিকে গেঁথে তোলা হয় না।
Nambi mupailo wenu kuli Lesa kauli waina nomba bantu nabambi nkacela kubanyamfwa sobwe.
18 ১৮ আমি ঈশ্বরের ধন্যবাদ করছি, তোমাদের সকলের থেকে আমি বেশি ভাষায় কথা বলি;
Ndalumbunga Lesa pa kumpa kwinshiba kwamba milaka ingi kupita amwe.
19 ১৯ কিন্তু মণ্ডলীর মধ্যে, বিশেষ ভাষায় দশ সহস্র কথার থেকে, বরং বুদ্ধির মাধ্যমে পাঁচটি কথা বলতে চাই, যেন অন্য লোকদেরকেও শিক্ষা দিতে পারি।
Neco, ningasalapo kwamba maswi asanu alanyumfwikinga cena kwambeti njiyishe bantu mu mubungano wa bantu ba Lesa kupita kwamba maswi angi mumulaka wabula kwishibikwa, ici ngaciba cena.
20 ২০ ভাইয়েরা এবং বোনেরা, তোমরা চিন্তা-ভাবনায় শিশুর মত হয়ো না, বরঞ্চ হিংসাতে শিশুদের মত হও, কিন্তু বুদ্ধিতে পরিপক্ক হও।
Mobanse bame, kamutayeyangeti batwanike. Ee pa bintu byaipa kamubani eti batwanike batacishi caipa, nomba mukuyeya kamubani bamakulene.
21 ২১ পবিত্র শাস্ত্রে লেখা আছে, “আমি পরভাষীদের মাধ্যমে এবং পরদেশীদের ঠোঁটের মাধ্যমে এই লোকদের কাছে কথা বলব এবং তারা তখন আমার কথা শুনবে না, একথা প্রভু বলেন।”
Mu Mabala a Lesa mwalembwa maswi alambangeti “Ninkambe ku mushobo uwu kupitila mu bantu beshikwamba milaka yabula kwishibikwa, Kayi ne pa milomo ya bantu bensu. Nikukabeco, nteti bakanyumfwile ncalambanga Lesa wa Ngofu shonse.”
22 ২২ অতএব সেই বিশেষ বিশেষ ভাষা বিশ্বাসীদের জন্য নয়, কিন্তু অবিশ্বাসীদেরই জন্য চিহ্নস্বরূপ; কিন্তু ভাববাণী অবিশ্বাসীদের জন্য নয়, কিন্তু বিশ্বাসীদেরই জন্য।
Neco kwamba mu milaka yabula kwishibikwa bakute kukushoma ni bantu babula lushomo, ntebo bakute lushomo sobwe. Kukambauka Maswi a Lesa bakute kukushoma ni bantu bakute lushomo, ntebo babula lushomo sobwe.
23 ২৩ যদি, সব মণ্ডলী এক জায়গায় একত্র হলে এবং সবাই বিশেষ বিশেষ ভাষায় কথা বলে এবং সাধারণ লোক এবং অবিশ্বাসী লোক প্রবেশ করে, তবে তারা কি বলবে না যে, তোমরা পাগল?
Na bantu bonse babungana pamo mu mubungano batatika kwamba mu milaka yabula kwishibikwa, nomba bantu bensu kayi nambi bantu abo babula lushomo, sena nkabela kwambeti mulakonyo?
24 ২৪ কিন্তু সবাই যদি ভাববাণী বলে এবং কোন অবিশ্বাসী অথবা সাধারণ লোক প্রবেশ করে, তবে সে সবার মাধ্যমে দোষী হয়, সে সবার মাধ্যমে বিচারিত হয়,
Nomba na mwense kamushinshima muntu wabula lushomo nambi utacishi wingilamo nakanyumfwishishe maswi kayi nakamwikate nekwinshiba bwipishi bwakendi, kayi nakamubeteke maswi opelawo ngalanyumfu.
25 ২৫ তার হৃদয়ে গোপনভাব সব প্রকাশ পায়; এবং এই ভাবে সে অধোমুখে পড়ে ঈশ্বরের উপাসনা করবে, বলবে, বাস্তবিকই ঈশ্বর তোমাদের মধ্যে আছেন।
Mulumbe wa Lesa nukalete patuba byonse byasolekwa mu moyo wakendi, nakasuntame ne kulumbaisha Lesa ne kusuminisheti Lesa mpwali pakati penu.
26 ২৬ ভাইয়েরা এবং বোনেরা, তারপর কি? তোমরা যখন একত্র হও, তখন কারো গীত থাকে, কারো শিক্ষার বিষয়ে থাকে, কারো সত্য প্রকাশের বিষয়ে থাকে, কারো বিশেষ ভাষা থাকে, কারো অর্থ বিশ্লেষণ থাকে, সবই গেঁথে তোলবার জন্য হোক।
Mobanse bame, ncendapandululunga nici, mwabungananga pamo pa kupaila, muntu naumbi inga kakute lwimbo, naumbi ciyisho cakwambeti ayishe, naumbi inga kakute kantu nkalamuyubulwili Lesa. Naumbi inga kakute maswi akwamba mu mulaka wabula kwishibikwa, naumbi inga kacikonsha kupandulula maswi awo alambwanga.
27 ২৭ যদি কেউ বিশেষ ভাষায় কথা বলে, তবে দুই জন, কিংবা বেশি হলে তিনজন বলুক, এক এক করে বলুক এবং কেউ একজন অর্থ বুঝিয়ে দিক।
Kapataba bantu beshikwamba milaka yabula kwishibikwa mwabungananga pamo bapitilila pababili nambi batatu pacindi cimo sobwe. Kamupananga cindi cakwamba kayi pabe muntu lapandululunga cilambwanga.
28 ২৮ কিন্তু যদি সেখানে কোনো অনুবাদক না থাকে, তবে সেই ব্যক্তি মণ্ডলীতে নীরব হয়ে থাকুক, কেবল নিজের ও ঈশ্বরের উদ্দেশ্যে কথা বলুক।
Na paliya lapandululunga, uyo lambanga amwene tonto ambenga mwine mu moyo wakendi Lesa nanyumfwenga.
29 ২৯ আর ভাববাদীরা দুই কিংবা তিনজন কথা বলুক, অন্য সবাই সে কি বলল তা উপলব্ধি করুক।
Kakuba bantu babili nambi batatu abo Lesa mbwalapa mulumbe wakwamba nabambi babetekenga bintu mbyobalambanga.
30 ৩০ কিন্তু এমন আর কারও কাছে যদি কিছু প্রকাশিত হয়, যে বসে রয়েছে, তবে সেই ব্যক্তি নীরব থাকুক।
Nomba na uyo wekala mu mubungano latambulu mulumbe kufuma kuli Lesa uyo wambanga acileke.
31 ৩১ কারণ তোমরা সবাই এক এক করে ভাববাণী বলতে পার, যেন সবাই শিক্ষা পায়, ও সবাই উত্সাহিত হয়।
Mwense ninga mwamba mulumbe wa Lesa na kamwambapo umo ne umo, kwambeti mwense mwiye kayi muyuminishiwe.
32 ৩২ আর ভাববাদীদের আত্মা ভাববাদীদের নিয়ন্ত্রণে থাকে;
Kayi bipo bya kwamba mulumbe wa Lesa byelela kwendeleshewa ne bashinshimi.
33 ৩৩ কারণ ঈশ্বর বিশৃঙ্খলার ঈশ্বর না, কিন্তু শান্তির, যেমন পবিত্র লোকদের সকল মণ্ডলীতে হয়ে থাকে।
Pakwinga Lesa nte Lesa wa minyungwe sobwe, nsombi niwa lumuno. Kwelana mbuli cilenshikinga mu mibungano ya bantu ba Lesa yonse ya bantu baswepa,
34 ৩৪ স্ত্রীলোকেরা মণ্ডলীতে নীরব থাকুক, কারণ কথা বলবার অনুমতি তাদেরকে দেওয়া যায় না, বরং যেমন নিয়মও বলে, তারা বশীভূতা হয়ে থাকুক।
batukashi babenga bamwena mumibungano yabantu ba Lesa, pakwinga nkabelela kupewa cipuna ca ncito mu mibungano ya bantu ba Lesa, neco babenga balibombelesha cabulemu, mbuli milawo ya Mose ncoilambanga.
35 ৩৫ আর যদি তারা কিছু শিখতে চায়, তবে নিজের নিজের স্বামীকে ঘরে জিজ্ঞাসা করুক, কারণ মণ্ডলীতে স্ত্রীলোকের কথা বলা অপমানের বিষয়।
Na kabayanda kunyumfwishisha cena, caina kwambeti benga kwipusha balume babo kung'anda, pakwinga cikute kupa nsoni mutukashi kwambapo mumubungano.
36 ৩৬ বল দেখি, ঈশ্বরের বাক্য কি তোমাদের থেকে বের হয়েছিল? কিংবা কেবল তোমাদেরই কাছে এসেছিল?
Sena Maswi a Lesa alafumina kuli njamwe, nambi alashika kulinjamwe mwenka?
37 ৩৭ কেউ যদি নিজেকে ভাববাদী কিংবা আত্মিক বলে মনে করে, তবে সে বুঝুক, আমি তোমাদের কাছে যা যা লিখলাম, সে সব প্রভুর আজ্ঞা।
Na pali muntu layeyengeti ni mushinshimi, nambi kwambeti ukute cipo ca Mushimu Uswepa, asumine bintu ibi mbyondamulembele, pakwinga endibyo Mulawo wa Mwami.
38 ৩৮ কিন্তু যদি না জানে, সে না জানুক।
Nomba na pali muntu utasuni kushako mano, Lesa nendi nakamusule.
39 ৩৯ অতএব, হে আমার ভাইয়েরা এবং বোনেরা, তোমরা ভাববাণী বলবার জন্য আগ্রহী হও; এবং বিশেষ বিশেষ ভাষা বলতে বারণ কোরো না।
Neco mobanse bame, kamulangaulani mulumbe ulafumunga kuli Lesa mwabuya, kamutakanishanga abo bashoma kwambeti kabatambanga mu milaka yabula kwinshibika.
40 ৪০ কিন্তু সবই সুন্দর ও সুনিয়মিতভাবে করা হোক।
Cilayandikinga nicakwambeti bintu binshikenga munshila yelela kayi yalumbuluka.

< ১ম করিন্থীয় 14 >