< ১ম করিন্থীয় 13 >

1 যদি আমি মানুষদের এবং দূতদের ভাষাও বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দ সৃষ্টিকারী পিতল ও ঝমঝমকারী করতাল হয়ে পড়েছি।
Nkali meleketaga ibheleketo yowe ya bhandunji na ya ashimalaika, monaga nepelaga kupingana na bhandu, nne njibha mbuti lidebhe lyangali shindu eu kengele.
2 আর যদি ভাববাণী পাই, ও সব গুপ্ত সত্যে ও জ্ঞানে পারদর্শী হই এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাতে আমি পর্বতকে স্থানান্তর করতে পারি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তবে আমি কিছুই না।
Kabhili, ngolaga kalama ja londola na lunguya ntenga gwa a Nnungu, na kwiimanya indu ya nng'iyo na ya lunda na kola ngulupai ja malila, nkali kombola kuamiya itumbi, ikabheje nepelaga pingana na bhandunji, nne nngabha shindu.
3 এবং যদি আমার সব কিছু দরিদ্রদের ভোজন করাই এবং যদি আমি সুসমাচার প্রচারের জন্য নিজেকে উত্সর্গ করি, কিন্তু যদি আমার ভালবাসা না থাকে, তবে আমার কিছুই লাভ নেই।
Ndolaga indu yangu yowe nikwaapanganga bhaalaga, nkali niishoyaga shiilu shangu shijokwe moto, nepelaga pingana na bhandu, shakwa sha mbwaila.
4 ভালবাসা চিরসহিষ্ণু, ভালবাসা দয়ালু, ঈর্ষা করে না, ভালবাসা আত্মশ্লাঘা করে না,
Apingana na bhandu, anakwiipililila, na anakola uguja, na jwangali lupimililo, na akakwiipuna na wala jwangali miinjili.
5 গর্ব করে না, খারাপ ব্যবহার করে না, স্বার্থপরতা করে না, রেগে যায় না, কারোর ভুল ধরে না,
Apingana na bhandu, anakwiitimalika na akaloleya pwaida jakwe nnyene, wala akatumbala na akakwiibhika muntima yangali ya mmbone,
6 ভালবাসা অধার্মিকতায় আনন্দ করে না, কিন্তু সত্যে আনন্দ করে;
akaangalila yangali ya mmbone, ikabhe anaangalila ili ya kweli.
7 সবই বহন করে, সবই বিশ্বাস করে, সবই আশা করে, সবই ধৈর্য্য ধরে সহ্য করে।
Apingana na bhandu akaatotoshela, akaaleka kulupalila na anakwiipililila yowe.
8 ভালবাসা কখনও শেষ হয় না। কিন্তু যদি ভাববাণী থাকে, তার লোপ হবে; যদি বিশেষ বিশেষ ভাষা থাকে, সে সব শেষ হবে; যদি জ্ঞান থাকে, তার লোপ হবে।
Kupingana na bhandu, kwangali mpelo. Monaga kupagwaga kulunguya ntenga gwa a Nnnugu, shikupele, kupagwaga kubheleketa shibheleketo sha ambi, shikupele, nkali lupagwaga lumanyio, shikupite.
9 কারণ আমরা কিছু অংশে জানি এবং কিছু অংশে ভাববাণী বলি;
Pabha indu itukwiimanya na londola ishokope.
10 ১০ কিন্তু যা পূর্ণ তা আসলে, যা আংশিক তার লোপ হবে।
Ikabheje malanga gushigaishe gatimilile gala, gowe gangatimilila shigapele.
11 ১১ আমি যখন শিশু ছিলাম, তখন শিশুর মত কথা বলতাম, শিশুর মত চিন্তা করতাম, শিশুর মত বিচার করতাম; এখন মানুষ হয়েছি বলে শিশু মনভাবগুলি ত্যাগ করেছি।
Punaliji mwana jwanshoko nashinkubheleketa malinga mwana, nashinkumanya malinga mwana, natendaga ganishiya malinga mwana. Ikabheje ngakuleje, indu yowe ya shigwana njileka.
12 ১২ কারণ এখন আমরা আয়নায় অস্পষ্ট দেখছি, কিন্তু সেই দিনের যিশু জীয়খন আবার আসবেন, তখন সামনা সামনি দেখব; এখন আমি কিছু অংশে জানি, কিন্তু সেই দিনের আমি নিজে যেমন পরিচিত হয়েছি, তেমনি পরিচয় পাব।
Pabha itukwiibhona nnaino, ni mbuti shiwili nshioo tukawiibhona ukoto, ikabheje gene malangago shitwiibhone ukoto. Nnaino ingwiimanya ishokope, ikabheje kungai shiniimanye yowe ukoto, malinga a Nnungu shibhaamanya nne.
13 ১৩ আর এখন বিশ্বাস, প্রত্যাশা এবং ভালবাসা; এই তিনটি আছে, কিন্তু এদের মধ্যে ভালবাসাই শ্রেষ্ঠ।
Bhai nnaino ilonjeya itatu, ngulupai na kukulupalila na pingana, ikabheje shikulungwa kaje ni kupingana.

< ১ম করিন্থীয় 13 >