< ১ম করিন্থীয় 11 >

1 আমার অনুকারী হও, যেমন আমি খ্রীষ্টের অনুকারী।
Amwiiye ndime, mbuli mbwendi sikwiiya wa Kkilisitu.
2 আমি তোমাদেরকে প্রশংসা করছি যে, তোমরা সব বিষয়ে আমাকে স্মরণ করে থাক এবং তোমাদের কাছে শিক্ষামালা যে রকমের দিয়েছি, সেই ভাবেই তা ধরে আছ।
Lino ndilamulumbayizya nkambo mulajatisisya kutunsiyansiya mbuli mbondakamwambila.
3 কিন্তু আমার ইচ্ছা এই যে, যেন তোমরা জান যে, প্রত্যেক পুরুষের মাথা খ্রীষ্ট এবং স্ত্রীর মাথা পুরুষ, আর খ্রীষ্টের মাথা ঈশ্বর।
Lino ndiyanda kuti mumvwisye kuti Kkilisito nguwe mutwe wamwanakazi akuti Leza mutwe wa Kkilisitu.
4 যে কোনো পুরুষ মাথা ঢেকে প্রার্থনা করে, কিংবা ভাববাণী বলে, সে নিজের মাথার অপমান করে।
Kufumbwa mwalumi ukomba nekuba kusinsima kavumbide kumutwe wakwe wawubula mutwe wakwe.
5 কিন্তু যে কোনো স্ত্রী মাথা না ঢেকে প্রার্থনা করে, কিংবা ভাববাণী বলে, সে নিজের মাথার অপমান করে; কারণ সে ন্যাড়া মাথা মহিলার সমান হয়ে পড়ে।
Pesi kufumbwa mwanakazi ukomba nekuba kusinsima kavumbide mutwe wakwe ulawubula mutwe wakw. Aboobo chilikozyenie akuti mutwe wakwe wakululwa.
6 ভাল, স্ত্রী যদি মাথা ঢেকে না রাখে, সে চুলও কেটে ফেলুক; কিন্তু চুল কেটে ফেলা কি মাথা ন্যাড়া করা যদি স্ত্রীর লজ্জার বিষয় হয়, তবে সে মাথা ঢেকে রাখুক।
Nkabela kuti mwanakazi tavumba mutwe wakwe, uleelede kugela masusu aakwe afwimpe. Na chitawusisya insoni kuti mwanakazi agele masusu naa kukululwa mutwe wakwe, avumbe mutwe wakwe.
7 বাস্তবিক মাথা ঢেকে রাখা পুরুষের উচিত না, কারণ, সে ঈশ্বরের প্রতিমূর্ত্তি ও তেজ; কিন্তু স্ত্রী পুরুষের গৌরব।
Nkabela mwalumi tayelede kuvumba mutwe wakwe, nkambo kakuti nchikozyanisyo chabulemu bwa Leza. Pesi mwanakazi mbulemu bwamwaalumi.
8 কারণ পুরুষ স্ত্রীলোক থেকে না, কিন্তু স্ত্রীলোক পুরুষ থেকে।
Nkambo mwalumi takalengwa kuzwa kumwanakazi. Anukuti mwanakazi wakalengwa kuzwa kumwalumi.
9 আর স্ত্রীর জন্য পুরুষের সৃষ্টি হয়নি, কিন্তু পুরুষের জন্য স্ত্রীর।
Nkabela teensi mwalumi wakalengelwa mwanakazi. Anukuti, mwanakazi wakalengelwa mwalumi.
10 ১০ এই কারণে স্ত্রীর মাথায় কর্তৃত্বের চিহ্ন রাখা কর্তব্য দূতদের জন্য।
Nchenchicho mwanakazi nchayelede kuba chitondezyo chabulemu amutwe wakwe, nkambo kabaangelo.
11 ১১ তা সত্বেও প্রভুতে স্ত্রীও পুরুষ ছাড়া না, আবার পুরুষও স্ত্রী ছাড়া না।
Nekubaboobo, mu Mwami, mwanakazi taponi chakulyiminina katakwe mwalumi, naba mwalumi taponi chakulyiminina katakwe mwanakazi wakwe.
12 ১২ কারণ যেমন পুরুষ থেকে স্ত্রী, তেমনি আবার স্ত্রী দিয়ে পুরুষ হয়েছে, কিন্তু সবই ঈশ্বর থেকে।
Mbuli mwanakazi mbwazwa kumwalumi, alakwe mwalumi uzwa kumwanakazi. Alimwi zintu zyonse zizwa kuli Leza.
13 ১৩ তোমরা নিজেদের মধ্যে বিচার কর, মাথা না ঢেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীর উপযুক্ত?
Amulibeteke nobeni: Saa chililuleme kuti mwanakazi kakomba kuli Leza amutwe wakwe kutavumbidwe?
14 ১৪ প্রকৃতি নিজেও কি তোমাদেরকে শিক্ষা দেয় না যে, পুরুষ যদি লম্বা চুল রাখে, তবে তা তার অপমানের বিষয়;
Saa bulenwe bwanu tabumuyiisyi kuti naa mwalumi waba amasusu malamfu, nkutalemeka kwakwe?
15 ১৫ কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে, তবে তা তার গৌরবের বিষয়; কারণ সেই চুল আবরণের জন্য তাকে দেওয়া হয়ছে।
Bulengwe bwanu tabumuyiisyi naa kuti mwanakazi aaba amasusu malamfu, mbulemu bwakwe? Nkambo masusu akwe akapegwa kulinuwe mbuli chilivumbyo.
16 ১৬ কেউ যদি এই বিষয়ে তর্ক করতে চায়, তবে এই ধরনের ব্যবহার আমাদের নেই এবং ঈশ্বরের মণ্ডলীদের মধ্যেও নেই।
Pesi kuti umwi wayanda atala azeezi, tatukwe nechiba chimwi chaanza, neziba mbungano zya Leza.
17 ১৭ এই নির্দেশ দেবার জন্য আমি তোমাদের প্রশংসা করি না, কারণ তোমরা যে সমবেত হয়ে থাক, তাতে ভাল না হয়ে বরং খারাপই হয়।
Pesi mumalayilile atobela, tandikonzyi kumutembawula. Nikuba nemubungana, tensi nkwakubotya pesi nkwakubisya.
18 ১৮ কারণ প্রথমে, শুনতে পাচ্ছি, যখন তোমরা মণ্ডলীতে একত্র হও, তখন তোমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে থাকে এবং এটা কিছুটা বিশ্বাস করেছি।
Nkabela lutanzi, ndilamvwa kuti nemuswanana mumbungano, kuli mipampo mipampo akati kanu, alimwi mubuche ndilasyoma.
19 ১৯ আর বাস্তবিক তোমাদের মধ্যে দল বিভাগ হওয়া আবশ্যক, যেন তোমাদের সামনে যারা প্রকৃত তাদের চেনা যায়।
Nkenkaako kulelede alimwi tubunga tubuna akati kanu, kuchitila kuti abo bakalomesegwa ngabala libonia akati kenu.
20 ২০ যাইহোক, তোমরা যখন এক জায়গায় একত্র হও, তখন প্রভুর ভোজ খাওয়া হয় না, কারণ খাওয়ার দিন
Nkenkaako nemubungana, tensi nchilyo chamwami nchemulya.
21 ২১ প্রত্যেক জন অন্যের আগে তার নিজের খাবার খায়, তাতে কেউ বা ক্ষুধিত থাকে, আবার কেউ বা বেশি খায় হয়। এ কেমন?
Nemulya, awumwi awumwi ulya kulya kwakwe mwini bamwi kabatana kujana chilyo chabo. Umwi waba anzala, alimwi umwi wakolwa.
22 ২২ খাওয়া-দাওয়ার জন্য কি তোমাদের বাড়ি নেই? অথবা তোমরা কি ঈশ্বরের মণ্ডলীকে অমান্য করছ এবং যাদের কিছুই নেই, তাদেরকে লজ্জা দিচ্ছ? আমি তোমাদেরকে কি বলব? কি তোমাদের প্রশংসা করব? এ বিষয়ে প্রশংসা করি না।
Tamukwe maanda na mukalye akunywida mukati? Mulasampawulana imbungano ya Leza akulangilila aansi abo batakwe nzebalazyo? Ngambe buti kulindinywe? Ndimutembawule na? Nsikomutembawula nkambo kazeezi!
23 ২৩ কারণ আমি প্রভুর থেকে এই শিক্ষা পেয়েছি এবং তোমাদেরকেও দিয়েছি যে, প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি নিলেন এবং ধন্যবাদ দিয়ে ভাঙলেন,
Eelyo ndakatambula kuzwa ku Mwami makani ngendakamusiila, kuti Mwami Jesu, mansiku nakaabwa, wakatola chibune.
24 ২৪ ও বললেন, “এটা আমার শরীর, এটা তোমাদের জন্য; আমাকে স্মরণ করে এটা কর।”
Musule akupa kulumba, wakachikwamuna akwamba kuti, “Oyu mubili wangu, nonguwe wenu. Muchiite obu kukundiyeya ndime.”
25 ২৫ সেইভাবে তিনি খাওয়ার পর পানপাত্রও নিয়ে বললেন, “এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম; তোমরা যত বার পান করবে, আমাকে স্মরণ করে এটা কর।”
Mbubonya obo wakatola nkomeki musule achilalilo, alimwi wakati, “Eyi nkomeki nchizuminano chipya chabulowa bwanu. Amuchite boobo muzyindi nemubunywa, kuti mukandiyeeye.”
26 ২৬ কারণ যত বার তোমরা এই রুটি খাও এবং পানপাত্রে পান কর, তত বার প্রভুর মৃত্যু প্রচার কর, যে পর্যন্ত তিনি না আসেন।
Kuchindi choonse nchemulya echi chibunge akunywa eyi nkomeki, kamuyeeya lufu lwa Mwami mane akaboole.
27 ২৭ অতএব যে কেউ অযোগ্যভাবে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হবে।
Nkabela, oyo, uulya chibune nawanywa inkomeki ya Mwami munzila italuleme uyoba amulandu wamubili abulowa bwa Mwami.
28 ২৮ কিন্তু মানুষ নিজের পরীক্ষা করুক এবং এই ভাবে সেই রুটি খাওয়া ও সেই পানপাত্রে পান করুক।
Muleke muntu alilingule lwakwe chakusanuna, alimwi muleyi inzila amumuleke alye chibune akunywa munkomeki.
29 ২৯ কারণ যে ব্যক্তি খায় ও পান করে, সে যদি তার দেহ না চেনে, তবে সে নিজের বিচার আজ্ঞায় ভোজন ও পান করে।
Alakwe oyo uulya akunywa katalililinguli mubili walya akunywa lubeta kulinguwe mwini.
30 ৩০ এই কারণ তোমাদের মধ্যে প্রচুর লোক দুর্বল ও অসুস্থ আছে এবং অনেকে মারা গেছে।
Nkenkako biingi akati kanu mulamana manguzu akuchiswa, alimwi bamwi benu bafwa.
31 ৩১ আমরা যদি নিজেদেরকে নিজেরা চিনতাম, তবে আমরা বিচারিত হতাম না;
Pesi kuti twalilingula tobeni, tatukoyo betekwa.
32 ৩২ কিন্তু আমরা যখন প্রভুর মাধ্যমে বিচারিত হই, তখন শাসিত হই, যেন জগতের সাথে বিচারিত না হই।
Pesi elyo notubetekwa a Mwami, tulalulamikwa, kuchitila kuti tutakabetekwi anyika.
33 ৩৩ অতএব, হে আমার ভাইয়েরা তোমরা যখন খাওয়া-দাওয়ার জন্য একত্র হও, তখন একজন অন্যের জন্য অপেক্ষা কর।
Nkeenkako, nobakwesu, nemuswanana antomwe kukulya, amulindane.
34 ৩৪ যদি কারও খিদে লাগে, তবে সে বাড়িতে খাওয়া দাওয়া করুক; তোমাদের একত্র হওয়া যেন বিচারের জন্য না হয়। আর সব বিষয়, যখন আমি আসব, তখন আদেশ করব।
Naa umwi wenu wafwanzala, mumuleke akalye kumunzi, kuchitila kuti nemuswanana antomwe kutakabi kwalubeta. Alimwi atala aamwi makani ngemwakalemba, ndiyomupa malayilile elyo ndasika.

< ১ম করিন্থীয় 11 >