< ১ম করিন্থীয় 1 >

1 পৌল, ঈশ্বরের ইচ্ছায় খ্রীষ্ট যীশুর প্রেরিত হওয়ার জন্য যাকে ডাকা হয়েছে এবং ভাই সোস্থিনি
Bulus, wanda aka kira domin yă zama manzon Kiristi Yesu, bisa ga nufin Allah, da kuma ɗan’uwanmu Sostenes,
2 করিন্থ শহরে অবস্থিত ঈশ্বরের মণ্ডলীকে, খ্রীষ্ট যীশু যাদের পবিত্র করেছেন ও যাদের পবিত্র হওয়ার জন্য ডেকেছেন তাঁদের এবং যারা সমস্ত জায়গায় আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে ডাকে, তাঁদের সবাইকে এই চিঠি লিখছি; তিনি তাঁদের এবং আমাদের প্রভু।
Zuwa ga ikkilisiyar Allah da take a Korint, da waɗanda aka tsarkake cikin Kiristi Yesu, aka kuma kira domin su zama masu tsarki, tare da dukan waɗanda suke ko’ina da suke kiran sunan Ubangijinmu Yesu Kiristi, Ubangijinsu da kuma namu.
3 আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট তোমাদের অনুগ্রহ ও শান্তি দান করুন।
Alheri da salama daga Allah Ubanmu, da Ubangiji Yesu Kiristi, su kasance tare da ku.
4 ঈশ্বরের যে অনুগ্রহ খ্রীষ্ট যীশুতে তোমাদেরকে দেওয়া হয়েছে, তার জন্য আমি তোমাদের বিষয়ে সবদিন ঈশ্বরের ধন্যবাদ করছি;
Ina gode wa Allah kullum dominku, saboda alherinsa da aka ba ku a cikin Kiristi Yesu.
5 কারণ তাঁর দ্বারা তোমরা সব বিষয়ে, সমস্ত কথাবার্তায় ও সমস্ত জ্ঞানে ধনবান (সমৃদ্ধ) হয়েছ।
Gama a cikinsa kuka sami wadata ta kowace hanya, a cikin dukan maganarku, da kuma cikin dukan saninku
6 তিনি তোমাদের সমস্ত জ্ঞানে ধনবান করেছে, এই ভাবে খ্রীষ্টের সাক্ষ্য তোমাদের মধ্যে সুনিশ্চিত (দৃঢ়) করা হয়েছে।
gama shaidarmu game da Kiristi ta tabbata a cikinku.
7 এই জন্য তোমরা কোন আত্মিক দানে পিছিয়ে পড়নি; আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রকাশের অপেক্ষা করছ;
Saboda haka, ba ku rasa kowace baiwa ta ruhaniya ba, yayinda kuke jira da marmari, saboda bayyanuwar Ubangijinmu Yesu Kiristi.
8 আর তিনি তোমাদেরকে শেষ পর্যন্ত স্থির রাখবেন এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দিনের যেন নির্দোষ থাক।
Zai ƙarfafa ku har zuwa ƙarshe, domin ku zama marasa aibi a ranar Ubangijinmu Yesu Kiristi.
9 ঈশ্বর বিশ্বস্ত, যাঁর মাধ্যমে তোমরা তাঁর পুত্র, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সহভাগীতার জন্য ডাকা হয়েছে।
Allah, wanda ya kira ku zuwa ga zumunci tare da Ɗansa Yesu Kiristi Ubangijinmu, shi mai aminci ne.
10 ১০ কিন্তু হে ভাই এবং বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে আমি তোমাদেরকে অনুরোধ করে বলি, তোমরা সবাই একই কথা বল, তোমাদের মধ্যে দলাদলি না হোক, কিন্তু যেন তোমাদের এক মন হয় ও বিচারে একমত হও।
Ina roƙonku’yan’uwa, a cikin sunan Ubangijinmu Yesu Kiristi, dukanku ku yarda da juna, domin kada a sami tsattsaguwa a cikinku, domin kuma ku zama ɗaya, cikakku a cikin halinku da tunaninku.
11 ১১ কারণ, হে আমার ভাইয়েরা, আমি ক্লোয়ীর পরিবারের লোকেদের কাছ থেকে তোমাদের বিষয়ে খবর পেয়েছি যে, তোমাদের মধ্যে বিবাদ (দলাদলি) আছে।
’Yan’uwana, waɗansu daga iyalin gidan Kulos sun gaya mini cewa, akwai faɗa a cikinku.
12 ১২ আমি এই কথা বলছি যে, তোমরা সবাই বলে থাক, “আমি পৌলের,” আর আমি “আপল্লোর,” আর আমি “কৈফার,” আর আমি “খ্রীষ্টের।”
Abin da nake nufi shi ne, ɗaya daga cikinku na cewa, “Ni ina bin Bulus,” wani na cewa, “Ni ina bin Afollos,” wani kuma, “Ni ina bin Kefas,” har wa yau wani kuma, “Ni ina bin Kiristi.”
13 ১৩ খ্রীষ্ট কি ভাগ হয়েছেন? পৌল কি তোমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছে? অথবা তোমরা কি পৌলের নামে বাপ্তিষ্ম নিয়েছ?
Kiristi a rabe ne? Bulus ne aka gicciye dominku? An yi muku baftisma a cikin sunan Bulus ne?
14 ১৪ ঈশ্বরের ধন্যবাদ করি যে, আমি তোমাদের মধ্যে ক্রীষ্প ও গায়কে (গায়ুশ) ছাড়া আর কাউকেই বাপ্তিষ্ম দিই নি,
Ina godiya domin ban yi wa wani baftisma a cikinku ba, sai dai Kirisbus da Gayus kaɗai.
15 ১৫ যেন কেউ না বলে যে, তোমরা আমার নামে বাপ্তিষ্ম নিয়েছ।
Don haka, ba wanda na iya cewa an yi muku baftisma a cikin sunana.
16 ১৬ আর স্তিফানের পরিবারের লোকদের বাপ্তিষ্ম দিয়েছি, আর কাউকে যে বাপ্তিষ্ম দিয়েছি, তা জানি না।
(I, na kuma yi wa iyalin gidan Istifanas baftisma, ban da wannan, ban tuna da wani da na yi masa baftisma ba.)
17 ১৭ কারণ খ্রীষ্ট আমাকে বাপ্তিষ্ম দেওয়ার জন্য পাঠান নি, কিন্তু সুসমাচার প্রচার করার জন্য; তা জ্ঞানের বাক্য নয়, যেন খ্রীষ্টের ক্রুশীয় মৃত্যু বিফলে না যায়।
Gama Kiristi bai aike ni yin baftisma ba, sai dai wa’azin bishara ba da kalmomin hikimar mutum ba, domin kada gicciyen Kiristi ya rasa ikonsa.
18 ১৮ কারণ সেই খ্রীষ্টের ক্রুশের কথা, যারা ধ্বংস হচ্ছে, তাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রান পাচ্ছি যে আমরা আমাদের কাছে তা ঈশ্বরের মহা শক্তি।
Gama saƙon gicciye wauta ne ga waɗanda suke hallaka, amma a gare mu, mu da ake ceto, ikon Allah ne.
19 ১৯ কারণ লেখা আছে, “আমি জ্ঞানীদের জ্ঞান নষ্ট করব, বুদ্ধিমানদের বুদ্ধি ব্যর্থ করব।”
Gama a rubuce yake cewa, “Zan rushe hikimar mai hikima, basirar mai azanci kuma zan rikita shi.”
20 ২০ জ্ঞানীলোক কোথায়? ব্যবস্থার শিক্ষকরা কোথায়? এই যুগের যুক্তিবাদীরা (যারা তর্ক করে) কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেননি? (aiōn g165)
Ina mai hikima? Ina mai zurfin bincike? Ina masana na wannan zamani? Ashe, Allah bai wofinta hikimar duniya ba? (aiōn g165)
21 ২১ কারণ, ঈশ্বরের জ্ঞানে যখন জগত তার নিজের জ্ঞান দিয়ে ঈশ্বরকে জানতে পারে নি, তখন প্রচারের মূর্খতার মাধ্যমে বিশ্বাসকারীদের পাপ থেকে উদ্ধার করতে ঈশ্বরের সুবাসনা হল।
Gama tun da a cikin hikimar Allah, duniya a cikin hikimarta ba tă san shi ba, Allah ya ji daɗin ceton waɗanda suka ba da gaskiya ta wurin wautar wa’azin bishara.
22 ২২ কারণ ইহূদিরা আশ্চর্য্য চিহ্ন চায় এবং গ্রীকেরা জ্ঞানের খোঁজ করে;
Yahudawa suna so su ga alama, Hellenawa kuma suna neman hikima,
23 ২৩ কিন্তু আমারা ক্রুশে হত খ্রীষ্টকে প্রচার করি; তিনি ইহূদিদের কাছে বাধার মতো ও অইহূদিদের (গ্রীকদের) কাছে মূর্খতার মতো,
amma mu, muna wa’azin Kiristi wanda aka gicciye ne, wanda ya zama dutsen tuntuɓe ga Yahudawa, wauta kuma ga Al’ummai,
24 ২৪ কিন্তু যিহূদী ও গ্রীক, যাদের ডাকা হয়েছে তাদের সবার কাছে খ্রীষ্ট ঈশ্বরেরই মহাশক্তি ও ঈশ্বরেরই জ্ঞান।
amma ga su waɗanda Allah ya kira, Yahudawa da Hellenawa, Kiristi ikon Allah ne, da kuma hikimar Allah.
25 ২৫ কারণ ঈশ্বরের যে মূর্খতা, তা মানুষের জ্ঞানের থেকে বেশি জ্ঞানী এবং ঈশ্বরের যে দুর্বলতা, তা মানুষের শক্তির থেকে বেশি শক্তিশালী।
Gama wautar Allah ta fi hikimar mutum, kuma rashin ƙarfin Allah ya fi ƙarfin mutum.
26 ২৬ কারণ, হে ভাই এবং বোনেরা, তোমাদের আহ্বান দেখ, যেহেতু মাংসের অনুসারে জ্ঞানী অনেক নেই, ক্ষমতাশালী অনেক নেই, উচ্চপদস্থও অনেক নেই;
’Yan’uwa, ku tuna yadda kuke sa’ad da aka kira ku. Babu masu hikima da yawa a cikinku, bisa ga ganin mutum; babu masu iko da yawa, babu masu martaba da yawa bisa ga haihuwa.
27 ২৭ কিন্তু ঈশ্বর জগতের সমস্ত মূর্খ বিষয়কে বেছে নিলেন, যেন জ্ঞানীদের লজ্জা দেন এবং ঈশ্বর জগতের সমস্ত দুর্বল বিষয় মনোনীত করলেন, যেন শক্তিশালী বিষয়গুলিকে লজ্জা দেন।
Amma Allah ya zaɓi abubuwa masu wautata duniya, don yă kunyata masu hikima. Allah ya zaɓi abubuwa marasa ƙarfi na duniya, domin ya ba wa masu ƙarfi kunya.
28 ২৮ এবং জগতের যা যা নীচ ও যা যা তুচ্ছ, যা যা কিছুই নয়, সেই সমস্ত ঈশ্বর মনোনীত করলেন, যেন, যা যা আছে, সে সমস্ত কিছুকে মূল্যহীন করেন;
Ya zaɓi abubuwa marasa martaba na wannan duniya da kuma abubuwan da aka rena da abubuwan da ba a ɗauka a bakin kome ba, domin a wofinta abubuwan da ake ganinsu da daraja,
29 ২৯ তিনি এই জন্যই করেছেন যেন কেউ ঈশ্বরের সামনে অহঙ্কার প্রকাশ করতে না পারে।
domin kada wani ya yi taƙama a gabansa.
30 ৩০ কারণ ঈশ্বরের জন্যই তোমরা সেই খ্রীষ্ট যীশুতে আছ, যিনি ঈশ্বরের থেকে আমাদের জন্য জ্ঞান, ধার্ম্মিকতা ও পবিত্রতা এবং প্রাণের মুক্তিদাতা হয়েছেন,
Saboda Allah ne kuke cikin Kiristi Yesu, shi wanda ya zama hikima a gare mu daga Allah. Kiristi shi ne adalcinmu, da tsarkinmu, da kuma fansarmu.
31 ৩১ যেমন লেখা আছে, “যে ব্যক্তি গর্ব করে, সে প্রভুতেই গর্ব করুক।”
Saboda haka, kamar yadda yake a rubuce cewa, “Duk wanda yake taƙama, ya yi taƙama a cikin Ubangiji.”

< ১ম করিন্থীয় 1 >