< বংশাবলির প্রথম খণ্ড 29 >

1 রাজা দায়ূদ তারপর সমস্ত লোকের সমাবেশ কে বললেন, “আমার ছেলে শলোমনকেই ঈশ্বর বেছে নিয়েছেন; তার বয়সও বেশী নয় এবং অভিজ্ঞতাও কম। এই কাজ খুব মহৎ, কারণ এই বড় প্রাসাদটি ঈশ্বর সদাপ্রভুর জন্য, কোনো মানুষের জন্য নয়।
Kenaka, mfumu Davide inati kwa gulu lonse: “Mwana wanga Solomoni amene Mulungu wamusankha ndi wamngʼono ndipo sadziwa zambiri. Ntchitoyi ndi yayikulu chifukwa nyumba yaufumuyi si ya munthu, koma ndi ya Yehova Mulungu.
2 আমার ক্ষমতা অনুসারে আমি আমার ঈশ্বরের ঘরের জন্য এই সব জোগাড় করে রেখেছি সোনার জিনিসের জন্য সোনা, রূপার জিনিসের জন্য রূপা, পিতলের জিনিসের জন্য পিতল, লোহার জিনিসের জন্য লোহা এবং কাঠের জিনিসের জন্য কাঠ। এছাড়া বৈদুর্যমণি, বসাবার জন্য বিভিন্ন মণি, চক্‌চকে পাথর, নানা রঙয়ের পাথর ও সমস্ত রকমের দামী পাথর রেখেছি আর অনেক মার্বেল পাথরও রেখেছি।
Ine ndapereka ku ntchito ya Nyumba ya Mulungu zinthu zanga zonse, golide wopangira zinthu zagolide, siliva wopangira zinthu zasiliva ndi zitsulo zopangira zinthu zazitsulo, mkuwa wopangira zinthu zamkuwa ndi matabwa opangira zinthu zamatabwa komanso miyala yokongola ya onikisi yokongoletsera, miyala ya maonekedwe osiyanasiyana, ndi miyala yonse yosalala ndi miyala ya marabulo, zonsezi ndapereka zochuluka.
3 এই পবিত্র উপাসনা ঘরের জন্য আমি যা যা জোগাড় করেছি তা ছাড়াও আমার ঈশ্বরের ঘরের প্রতি আমার ভালবাসার জন্য এখন আমি আমার নিজের সোনা ও রূপা দিচ্ছি।
Kupatulapo izi, ine modzipereka ku Nyumba ya Mulungu wanga, tsopano ndikupereka chuma changachanga cha golide ndi siliva ku Nyumba ya Mulungu wanga, kuwonjezera pa zimene ndapereka ku ntchito ya Nyumba ya Mulungu woyerayu:
4 সেই ঘরের দেয়াল ঢাকবার জন্য এবং কারিগরদের সমস্ত কাজের জন্য আমি মোট একশো সতেরো টন ওফীরের সোনা ও দুইশো তিয়াত্তর টন খাঁটি রূপা দিলাম।
Matani 100 agolide (golide wa ku Ofiri) ndi matani 240 a siliva woyengeka bwino wokutira makoma a nyumba,
5 আজ আপনারা কে কে স্ব-ইচ্ছায় হয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করে দান দিতে চান?”
zinthu zagolide ndi zinthu zasiliva, ndiponso zinthu zonse zimene anthu aluso adzagwiritse ntchito. Tsopano ndani amene akufuna kudzipatulira yekha kwa Yehova lero?”
6 তখন বংশের নেতারা, ইস্রায়েলীয়দের বিভিন্ন গোষ্ঠীর নেতারা, হাজার সৈন্যের ও শত সৈন্যের সেনাপতিরা ও রাজার কাজের তদারককারীরা স্ব-ইচ্ছায় হয়ে দান করলেন।
Tsono atsogoleri a mabanja, akuluakulu a mafuko a Israeli, olamulira asilikali 1,000, ndi olamulira asilikali 100, ndiponso akuluakulu onse amene amayangʼanira ntchito ya mfumu anapereka mwaufulu.
7 ঈশ্বরের ঘরের কাজের জন্য তাঁরা একশো পঁচানব্বই টন সোনা, দশ হাজার সোনার অদর্কোন, তিনশো নব্বই টন রূপা, সাতশো দুই টন পিতল ও তিন হ্যাঁজার নয়শো টন লোহা দিলেন।
Iwo anapereka ku ntchito ya Nyumba ya Mulungu matani 170 a golide, matani 340 a siliva, matani 620 a mkuwa ndi matani 3,400 a chitsulo.
8 যাঁদের কাছে দামী পাথর ছিল তাঁরা সেগুলো সদাপ্রভুর ঘরের ভান্ডারে রাখবার জন্য গের্শোনীয় যিহীয়েলের হাতে দিলেন।
Aliyense amene anali ndi miyala yokongola anayipereka ku nyumba yosungiramo chuma cha Nyumba ya Yehova ndipo amene ankayangʼanira anali Yehieli Mgeresoni.
9 তাঁরা খুশী মনে এবং খোলা হাতে সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুকে দিতে পেরে আনন্দিত হলেন। রাজা দায়ূদও খুব আনন্দিত হলেন।
Anthu anakondwa chifukwa cha kupereka mwaufulu kwa atsogoleri awo, pakuti anapereka kwa Yehova mwaufulu ndiponso ndi mtima wonse. Nayenso mfumu Davide anakondwera kwambiri.
10 ১০ দায়ূদ সমস্ত লোকের সামনে এই বলে সদাপ্রভুর গৌরব করলেন, হে সদাপ্রভু, আমাদের পূর্বপুরুষ ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তোমার গৌরব হোক।
Davide anatamanda Yehova pamaso pa gulu lonse, ponena kuti, “Mutamandidwe Inu Yehova Mulungu wa kholo lathu Israeli kuchokera muyaya mpaka muyaya.
11 ১১ হে সদাপ্রভু, মহিমা, শক্তি, জাঁকজমক, জয় আর গৌরব তোমার, কারণ স্বর্গের ও পৃথিবীর সব কিছু তোমারই। হে সদাপ্রভু, তুমিই সব কিছুর উপরে রাজত্ব করছ; তোমার জায়গা সবার উপরে।
Wanu, Inu Yehova ndi ukulu ndi mphamvu, ulemerero ndiponso ufumu ndi kukongola. Pakuti zinthu zonse zakumwamba ndi pa dziko lapansi ndi zanu. Wanu, Inu Yehova ndi ufumu; Inu ndinu wokwezeka ndipo ndinu mtsogoleri wa zonse.
12 ১২ ধন ও সম্মান আসে তোমারই কাছ থেকে; তুমিই সব কিছু শাসন করে থাক। তোমার হাতেই রয়েছে শক্তি আর ক্ষমতা; মানুষকে উন্নত করবার ও শক্তি দেবার অধিকার তোমারই।
Chuma ndi ulemu zimachokera kwa Inu; Inu ndinu wolamulira zinthu zonse. Mʼdzanja lanu muli nyonga ndi mphamvu, kukweza ndi kupereka nyonga kwa onse.
13 ১৩ এখন, হে আমাদের ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরবময় নামের প্রশংসা করি।
Tsopano Mulungu wathu, ife tikukuthokozani ndi kutamanda dzina lanu laulemerero.
14 ১৪ কিন্তু হে সদাপ্রভু, আমি কে আর আমার লোকেরাই বা কারা যে, আমরা এই ভাবে খুশী হয়ে নিজের ইচ্ছায় দিতে পারি? সব কিছুই তো তোমার কাছ থেকে আসে। তোমার হাত থেকে যা পেয়েছি আমরা কেবল তোমাকে তাই দিয়েছি।
“Koma ine ndine yani, ndipo anthu anga ndani, kuti tikupatsani mowolowamanja motere? Zinthu zonse zimachokera kwa Inu, ndipo ife takupatsani zomwe zimachokera mʼdzanja lanu.
15 ১৫ আমরা তোমার চোখে আমাদের সমস্ত পূর্বপুরুষদের মতই পরদেশী বাসিন্দা। পৃথিবীতে আমাদের দিন গুলো ছায়ার মত, আমাদের কোনো আশা নেই।
Ife ndife anthu osadziwika ndiponso alendo pamaso panu, monga analili makolo athu. Masiku anthu pa dziko lapansi ali ngati chithunzithunzi, wopanda chiyembekezo.
16 ১৬ হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তোমার পবিত্র নামের উদ্দেশ্যে একটা ঘর তৈরীর জন্য এই যে প্রচুর জিনিসের আয়োজন আমরা করেছি তা তোমার কাছ থেকেই এসেছে এবং এর সব কিছুই তোমার।
Inu Yehova Mulungu wathu, zinthu zonse zimene tapereka kumangira Nyumba yanu zachokera mʼdzanja lanu ndipo zonsezi ndi zanu.
17 ১৭ হে আমার ঈশ্বর, আমি জানি যে, তুমি অন্তরের পরীক্ষা করে থাক এবং সততায় খুশী হও। এই সব জিনিস আমি খুশী হয়ে এবং অন্তরের সততায় দিয়েছি। আর এখন আমি দেখে আনন্দিত হলাম যে, তোমার লোকেরা যারা এখানে আছে তারাও কেমন খুশী হয়ে তোমাকে দিয়েছে।
Mulungu wanga, ine ndikudziwa kuti mumayesa mtima ndipo mumakondwera ndi anthu angwiro. Zinthu zonsezi ndapereka mwaufulu ndi cholinga chabwino. Ndipo tsopano ndaona ndi chimwemwe momwe anthu anu amene ali pano akuperekera mwaufulu kwa Inu.
18 ১৮ হে সদাপ্রভু, আমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইসহাক ও ইস্রায়েলের ঈশ্বর, তোমার লোকদের অন্তরে এই রকম ইচ্ছা তুমি চিরকাল রাখ এবং তোমার প্রতি তাদের হৃদয় বিশ্বস্ত রাখ।
Inu Yehova Mulungu wa makolo athu Abrahamu, Isake ndi Israeli, mukhazikitse chofuna ichi mʼmitima ya anthu anu kwamuyaya, ndipo mukhazikitse mtima wokhulupirika kwa Inu.
19 ১৯ আমার ছেলে শলোমনকে এমন স্থির অন্তর দান কর যাতে সে তোমার আদেশ, তোমার বাক্য ও তোমার নিয়ম পালন করতে পারে এবং আমি যে প্রাসাদ তৈরীর আয়োজন করেছি তা তৈরী করতে পারে।
Ndipo mumupatse mwana wanga Solomoni mtima wodzipereka kwathunthu kwa Inu kuti asunge malamulo anu, zofuna ndi malangizo anu. Achite chilichonse pomanga nyumba yaufumu imene ine ndayipezera zofunika zonse.”
20 ২০ পরে দায়ূদ সমস্ত লোকদের বললেন, “আপনারা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করুন।” তখন তারা সবাই তাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করল এবং সদাপ্রভু ও রাজার উদ্দেশ্যে উপুড় হয়ে প্রণাম জানাল।
Kenaka mfumu Davide inati kwa gulu lonse, “Tamandani Yehova Mulungu wanu.” Kotero onse anatamanda Yehova, Mulungu wa makolo awo ndipo anawerama pansi ndi kugona chafufumimba pamaso pa Yehova ndi mfumu.
21 ২১ পরের দিন তারা সদাপ্রভুর উদ্দেশ্যে পশু উৎসর্গ এবং হোমবলির অনুষ্ঠান করল। সমস্ত ইস্রায়েলীয়দের জন্য তারা এক হাজার ষাঁড়, এক হাজার ভেড়া ও এক হাজার ভেড়ার বাচ্চা উৎসর্গ করল এবং প্রত্যেকটির সঙ্গে নিয়মিত পানীয় উৎসর্গ করল এবং প্রচুর পশু দিয়ে অন্যান্য উৎসর্গের অনুষ্ঠান করল।
Mmawa mwake anthu anapereka nsembe zosiyanasiyana ndi nsembe zopsereza kwa Yehova; ngʼombe zamphongo 1,000, nkhosa zamphongo 1,000 ndi ana ankhosa 1,000, pamodzi ndi nsembe yachakumwa ndi nsembe zina zambiri zoperekera Aisraeli onse.
22 ২২ সেই দিন তারা সদাপ্রভুর সামনে খুব আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করল। তারা দায়ূদের ছেলে শলোমনকে এই দ্বিতীয় বার রাজা করল এবং তাঁকে রাজা ও সাদোককে যাজককে হিসাবে সদাপ্রভুর উদ্দেশ্যে অভিষেক করল।
Tsiku limeneli, iwo anadya ndi kumwa mosangalala pamaso pa Yehova ndipo anavomereza Solomoni mwana wa Davide kukhala mfumu yawo kachiwiri. Anamudzoza pamaso pa Yehova kukhala wolamulira wawo ndipo Zadoki anadzozedwa kukhala wansembe.
23 ২৩ তখন শলোমন তাঁর বাবা দায়ূদের জায়গায় রাজা হিসাবে সদাপ্রভুর সিংহাসনে বসলেন। তিনি সব বিষয়ে সফলতা লাভ করলেন এবং সমস্ত ইস্রায়েল তাঁর কথামত চলত।
Ndipo Solomoni ankakhala pa mpando waufumu wa Yehova monga mfumu mʼmalo mwa Davide abambo ake. Iye analemera ndipo Aisraeli onse ankamumvera.
24 ২৪ সমস্ত নেতারা ও সৈন্যেরা এবং রাজা দায়ূদের অন্য সব ছেলেরা রাজা শলোমনের অধীনতা স্বীকার করলেন।
Akuluakulu onse a ankhondo ndi anthu amphamvu, pamodzinso ndi ana onse aamuna a mfumu Davide, analonjeza kumvera mfumu Solomoni.
25 ২৫ সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের চোখে শলোমনকে খুব মহান করলেন এবং তাঁকে এমন রাজকীয় গৌরব দান করলেন যা এর আগে ইস্রায়েলের কোনো রাজাই পাননি।
Yehova anamukweza kwambiri Solomoni pamaso pa Aisraeli onse ndi kumupatsa ulemerero waufumu umene sunapatsidwepo kwa mfumu ina iliyonse ya Israeli.
26 ২৬ যিশয়ের ছেলে দায়ূদ সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করেছিলেন
Davide mwana wa Yese anali mfumu ya Aisraeli onse.
27 ২৭ তিনি চল্লিশ বছর রাজত্ব করেছিলেন সাত বছর হিব্রোণে এবং তেত্রিশ বছর যিরূশালেমে।
Iye analamulira Israeli kwa zaka makumi anayi; zaka zisanu ndi ziwiri ali ku Hebroni ndi zaka 33 ali ku Yerusalemu.
28 ২৮ তিনি অনেক বছর বেঁচে থেকে ধন ও সম্মান লাভ করে খুব বুড়ো বয়সে মারা গেলেন। তাঁর ছেলে শলোমন তাঁর জায়গায় রাজা হলেন।
Iye anamwalira atakalamba kwambiri, atakhala ndi moyo wautali, chuma ndi ulemu. Solomoni mwana wake analowa ufumu mʼmalo mwake.
29 ২৯ ভাববাদী শমূয়েলের, ভাববাদী নাথনের ও ভাববাদী গাদের ইতিহাস বইয়ে রাজা দায়ূদের রাজত্বের সমস্ত কথা শুরু থেকে শেষ পর্যন্ত লেখা রয়েছে।
Tsono zonse zimene mfumu Davide anachita, kuyambira pachiyambi mpaka pa mapeto, zalembedwa mʼbuku la mneneri Samueli, mʼbuku la mneneri Natani ndi mʼbuku la mneneri Gadi,
30 ৩০ তাঁর রাজত্বের খুঁটিনাটি ও ক্ষমতার কথা এবং তাঁকে নিয়ে, ইস্রায়েলকে নিয়ে আর অন্যান্য দেশের সব রাজ্যগুলোকে নিয়ে যে সব ঘটনা ঘটেছিল সেই সব কথাও সেখানে লেখা রয়েছে।
pamodzi ndi tsatanetsatane wa mbiri ya ulamuliro wake ndi mphamvu zake, ndi zonse zomwe zinamuzungulira iye ndi Israeli ndiponso mafumu a mayiko ena onse.

< বংশাবলির প্রথম খণ্ড 29 >