< বংশাবলির প্রথম খণ্ড 28 >

1 দায়ূদ ইস্রায়েলের সমস্ত কর্মকর্তাদের যিরূশালেমে এসে জড়ো হবার জন্য আদেশ দিলেন। এতে সমস্ত বীর যোদ্ধারা এসেছিলেন। তাঁরা ছিলেন বিভিন্ন গোষ্ঠীর নেতারা, রাজার বারোটি সৈন্যদলের প্রধান সেনাপতিরা, হাজার ও একশো সৈন্যের সেনাপতিরা, রাজা ও রাজার ছেলেদের সমস্ত সম্পত্তি তদারককারীরা, রাজবাড়ীর কর্মকর্তারা ও বীর যোদ্ধারা।
Daudi akakusanya waamuzi wote wa Israeli Yerusalemu: waamuzi wa makabila, maafisa wa vitengo walio mtumikia mfalme katika kazi walizo pangiwa, wakuu wa maelfu na mamia, wasimamizi wa mali zote za mfalme na mwanae, na maafisa na wanaume wa mapambano, ukijumuisha wale wenye ujuzi sana.
2 পরে রাজা দায়ূদ উঠে দাঁড়িয়ে তাঁদের বললেন, “আমার ভাইয়েরা ও আমার লোকেরা, আমার কথায় মনোযোগ দিন। সদাপ্রভুর নিয়ম সিন্দুকের জন্য, অর্থাৎ আমাদের ঈশ্বরের পা রাখবার জায়গার জন্য একটা স্থায়ী ঘর তৈরী করবার ইচ্ছা আমার মনে ছিল, আর আমি তা তৈরী করবার আয়োজনও করেছিলাম।
Daudi mfalme akainuka kwa miguu yake na kusema, “Sikilizeni mimi, kaka zangu na watu wangu. Ilikuwa dhumuni langu kujenga hekalu kwa ajili ya sanduku la agano la Yahweh; stuli ya miguu kwa ajili ya Mungu wetu, na nimefanya maandalizi kuijenga.
3 কিন্তু ঈশ্বর আমাকে বললেন, ‘আমার নামে তুমি ঘর তৈরী করবে না, কারণ তুমি একজন যোদ্ধা এবং তুমি রক্তপাত করেছ।’
Lakini Mungu akaniambia, 'Hautajenga hekalu kwa ajili ya jina la langu, kwasababu wewe ni mwanaume wa vita na umemwaga damu.'
4 “তবুও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু চিরকাল ইস্রায়েলের উপর রাজা হওয়ার জন্য আমার গোটা পরিবারের মধ্য থেকে আমাকেই বেছে নিয়েছিলেন। তিনি নেতা হিসাবে যিহূদাকে বেছে নিয়েছিলেন, তারপর যিহূদা-গোষ্ঠী থেকে আমার বাবার বংশকে বেছে নিয়েছিলেন এবং ইস্রায়েলের উপরে রাজা হওয়ার জন্য তিনি খুশী হয়ে আমার ভাইদের মধ্য থেকে আমাকেই বেছে নিয়েছিলেন।
Bado Yahweh, Mungu wa Israeli, alinichagua kutoka katika familia ya baba yangu kuwa mfalme wa Israeli milele. Amechagua kabila la Yuda kama kiongozi. Katika kabila la Yuda, na nyumba ya baba yangu, kutoka kwa wana wa baba yangu, amenichagua kuwa mfalme wa Israeli.
5 সদাপ্রভু আমাকে অনেক ছেলে দিয়েছেন, আর সেই সব ছেলেদের মধ্যে সদাপ্রভুর রাজ্য ইস্রায়েলের সিংহাসনে বসবার জন্য তিনি আমার ছেলে শলোমনকে বেছে নিয়েছেন।
Kutoka kwa wana wengi ambao Yahweh amenipa, amemchagua Sulemani, mwanangu, kuketi katika kiti cha enzi cha ufalme wa Yahweh, juu ya Israeli.
6 তিনি আমাকে বলেছেন, ‘তোমার ছেলে শলোমনই সেই লোক, যে আমার ঘর ও উঠান তৈরী করবে, কারণ আমি তাকেই আমার ছেলে হবার জন্য বেছে নিয়েছি আর আমি তার বাবা হব।
Aliniambia, 'Sulemani mwanae atanijengea nyumba yangu na nyuani mwangu, kwa kuwa nimemchagua kuwa mwana wangu, nami nitakuwa baba yake.
7 যেমন এখন করা হচ্ছে সেইভাবে যদি সে আমার আদেশ ও নির্দেশ পালন করবার ব্যাপারে স্থির থাকে তবে আমি তার রাজ্য চিরকাল স্থায়ী করব।’
Nitaimarisha ufalme wake, akidumu kutii sheria na amri zangu, kama ulivyo siku ya leo.'
8 “কাজেই সমস্ত ইস্রায়েলীয়দের, অর্থাৎ সদাপ্রভুর সমাজের লোকদের এবং আমাদের ঈশ্বরের সামনে আমি আপনাদের এখন এই আদেশ দিচ্ছি যে, আপনারা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সমস্ত আদেশ পালন করতে মনোযোগী হন যাতে আপনারা এই চমৎকার দেশে থাকতে পারেন এবং চিরকালের সম্পত্তি হিসাবে আপনাদের বংশধরদের হাতে তা দিয়ে যেতে পারেন।”
Kisha sasa, katika macho ya Waisraeli wote, ili kusanyiko la yahweh, na katika uwepo wa Mungu wetu, nyinyi nyote lazima mshike na kufanya amri zote za Yahweh Mungu wenu. Fanyeni hivi ili mmiliki nchi nzuri na kuacha urithi wa watoto wenu baada yenu milele.
9 “আর তুমি, আমার ছেলে শলোমন, তুমি তোমার বাবার ঈশ্বরকে সামনে রেখে চলবে এবং তোমার অন্তর স্থির রেখে ও মনের ইচ্ছা দিয়ে তাঁর সেবা করবে, কারণ সদাপ্রভু প্রত্যেকটি অন্তর খুঁজে দেখেন এবং চিন্তার প্রত্যেকটি উদ্দেশ্য বোঝেন। তাঁর ইচ্ছা জানতে চাইলে তুমি তা জানতে পারবে, কিন্তু যদি তুমি তাঁকে ত্যাগ কর তবে তিনিও তোমাকে চিরকালের জন্য অগ্রাহ্য করবেন।
Kwako wewe, Sulemani mwanangu, mtii Mungu wa baba yako, mtumikie kwa moyo wako wote na roho ya utayari. Fanya hivi kwasababu yahweh anachunguza mioyo yote na kufahamu amasa ya kila wazo la mtu. Ukimtafuta, ataonekana kwako, lakini ukimtelekeza, atakukataa milele.
10 ১০ এখন মনোযোগী হও, কারণ উপাসনা করবার জন্য একটা ঘর তৈরী করতে সদাপ্রভু তোমাকেই বেছে নিয়েছেন। তুমি শক্তিশালী হও এবং কাজ কর।”
Elewa kuwa Yahweh amekuchagua kujenga hekalu ili kama sehemu yake takatifu. Kuwa imara na ufanye.”
11 ১১ তারপর দায়ূদ তাঁর ছেলে শলোমনকে উপাসনা ঘরের বারান্দা, তাঁর দালানগুলো, ভান্ডার ঘরগুলো, উপরের ও ভিতরের কামরাগুলো এবং পাপ ঢাকা দেবার জায়গার নক্‌শা দিলেন।
Kisha Daudi akamkabidhi Sulemani mwanae mipango ya baraza la hekalu, jengo la hekalu, vyumba vya hifadhi, vyumba vya juu, vyumba vya ndani, na chumba chenye mfuniko wa maombezi.
12 ১২ সদাপ্রভুর ঘরের উঠান, তার চারপাশের কামরা, ঈশ্বরের ঘরের ধনভান্ডার এবং উৎসর্গের জিনিস রাখবার ভান্ডারের যে পরিকল্পনা ঈশ্বরের আত্মা দায়ূদের কাছে প্রকাশ করেছিলেন তা সবই তিনি শলোমনকে জানালেন।
Alimpatia mipango aliyo chora ya nyuani kwa ajili ya nyumba ya Yahweh, vyumba vyote vilivyo zunguka, vyumba vya hifadhi katika nyumba ya Mungu, na hazina za vitu vya Yahweh.
13 ১৩ যাজক ও লেবীয়দের বিভিন্ন দলের কাজ, সদাপ্রভুর ঘরের সমস্ত সেবা কাজ এবং সেই কাজে ব্যবহারের সমস্ত জিনিসপত্র সম্বন্ধে তিনি তাঁকে নির্দেশ দিলেন।
Alimpatia masharti kwa vitengo vya makuhani na Walawi, kwa majukumu walio pangiwa katika nyumba ya Yahweh, na kwa vyombo vyote vinavyo tumika katika nyumba ya Yahweh.
14 ১৪ বিভিন্ন সেবা কাজের জন্য যে সব সোনা ও রূপার জিনিস ব্যবহার করা হবে তিনি তার জন্য কতটা সোনা ও রূপা লাগবে তার নির্দেশ দিলেন।
Alimpa uzito wote wa vifaa vya dhahabu kwa kila huduma na vifaa vyote vya fedha, na vitu vyote kwa kila namna ya huduma.
15 ১৫ প্রত্যেকটি সোনার বাতিদান ও বাতির জন্য কতটা সোনা এবং ব্যবহার অনুসারে প্রত্যেকটি রূপার বাতিদান ও বাতির জন্য কতটা রূপা লাগবে তার নির্দেশ দিলেন।
Haya maelekezo yalitolewa kwa uzito, ukijumuisha maelekezo yote ya vinara vya taa vya dhahabu na taa za dhahabu, maelekezo kwa uzito kwa kila vinara vya taa, kwa vinara vya taa vya fedha, na maelekezo kwa matumizi sahihi ya vinara vya taa vyote.
16 ১৬ দর্শন রুটি রাখবার সোনার টেবিলের জন্য কতটা সোনা এবং রূপার টেবিলগুলোর জন্য কতটা রূপা লাগবে তার নির্দেশ দিলেন।
Alitoa uzito wa dhahabu kwa meza za mkate wa uwepo, kwa kila meza, na uzito wa fedha kwa meza za fedha.
17 ১৭ মাংস তুলবার কাঁটা, উৎসর্গের রক্ত রাখবার বাটি ও কলসী আর ধূপ বেদির জন্য কতটা খাঁটি সোনা লাগবে এবং প্রত্যেকটি সোনা ও রূপার পাত্রের জন্য কতটা সোনা ও রূপা লাগবে তার নির্দেশ দিলেন।
Alitoa uzito wa dhahabu safi kwa uma za nyama, bakuli, na vikombe. Alitoa uzito kwa kila bakuli ya dhahabu, na uzito kwa kila bakuli ya fedha.
18 ১৮ এছাড়া ধূপ বেদির জন্য, অর্থাৎ সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি ঢেকে রাখবার জন্য যে সোনার করূবেরা পাখা মেলা অবস্থায় থাকবে তাদের জন্য কতটা খাঁটি সোনা লাগবে তিনি তারও নির্দেশ দিলেন।
Alitoa uzito wa dhahabu ya kutakasika kwa madhabahu ya uvumba, na kwa dhahabu kwa ajili ya mchoro wa makerubi waliye tanda mabawa yao na kufunika sanduku la agano la Yahweh.
19 ১৯ দায়ূদ বললেন, “সদাপ্রভু তাঁর পরিচালনার যে নমুনা আমার কাছে প্রকাশ করেছিলেন তাঁর পরিচালনায় আমি তা এঁকেছিলাম, আর সেই নমুনার খুঁটিনাটি বুঝবার জ্ঞান তিনি আমাকে দিয়েছিলেন।”
Daudi akasema, “Nimeeka haya katika maandishi kama Yahweh alivyo ni elekeza na kunipa kuelewa kuhusu mchoro.”
20 ২০ দায়ূদ তাঁর ছেলে শলোমনকে এই কথাও বললেন, “তুমি শক্তিশালী হও, ও সাহস কর এবং কাজ কর। তুমি ভয় কোরো না, নিরাশ হোয়ো না, কারণ সদাপ্রভু ঈশ্বর, আমার ঈশ্বর তোমার সঙ্গে আছেন। সদাপ্রভুর সেবা কাজের জন্য উপাসনা ঘর তৈরীর সব কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না।
Daudi akasema kwa Sulemani mwanae, “Kuwa hodari na mjasiri. Fanya kazi. Usiogope au kuwa na wasiwasi, kwa kuwa Yahweh Mungu, Mungu wangu, yupo nawe. Hatakuacha wala kukutelekeza mpaka kazi ya huduma ya hekalu la Yahweh imekamilika.
21 ২১ ঈশ্বরের ঘরের সমস্ত সেবা কাজের জন্য বিভিন্ন দলের যাজক ও লেবীয়েরা প্রস্তুত আছে। সমস্ত কাজে তোমাকে সাহায্য করবার জন্য দক্ষ ও ইচ্ছুক লোকেরাও আছে। নেতারা ও সমস্ত লোকেরা তোমার আদেশ মানতে রাজি।”
Ona, hivi ni vitengo vya makuhani na Walawi kwa huduma katika hekalu la Mungu. Watakuwa nawe, pamoja na wanaume walio tayari na wenye ujuzi, kukusaidia katika kazi na kutenda huduma. Waamuzi na watu wote wako tayari kufuata amri zako.”

< বংশাবলির প্রথম খণ্ড 28 >