< বংশাবলির প্রথম খণ্ড 27 >

1 এই হল ইস্রায়েলীয় বংশের নেতা, হাজার ও শত সৈন্যের সেনাপতি ও তাঁদের অধীন কর্মচারীদের তালিকা। এঁরা বিভিন্ন সৈন্যদলের সমস্ত বিষয়ে রাজাকে সাহায্য করতেন। বারোটি দলের প্রত্যেকটিতে চব্বিশ হাজার সৈন্য ছিল। সারা বছর ধরে এক একটি দল এক এক মাস করে কাজ করত।
Hii ndiyo orodha ya Waisraeli: viongozi wa jamaa, majemadari wa maelfu, majemadari wa mamia na maafisa wao, waliomtumikia mfalme kwa lolote lililohusu vikosi vya jeshi vilivyokuwa zamu mwezi baada ya mwezi katika mwaka mzima. Kila kikosi kimoja kilikuwa na watu 24,000.
2 প্রথম মাসের জন্য প্রথম সৈন্যদলের ভার ছিল সব্দীয়েলের ছেলে যাশবিয়ামের উপর। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।
Msimamizi wa kikosi cha kwanza kwa mwezi wa kwanza alikuwa Yashobeamu mwana wa Zabdieli. Kulikuwa na watu 24,000 katika kikosi chake.
3 তিনি ছিলেন পেরসের বংশধর। তিনি প্রথম মাসের জন্য সমস্ত সেনাপতিদের নেতা ছিলেন।
Yeye alikuwa mzao wa Peresi, na mkuu wa maafisa wote wa jeshi kwa mwezi wa kwanza.
4 দ্বিতীয় মাসের জন্য সৈন্যদলের ভার ছিল অহোহীয় দোদাইয়ের উপর। তাঁর অধীনে দলনেতা ছিলেন মিক্লোৎ। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।
Msimamizi wa kikosi kwa mwezi wa pili alikuwa Dodai Mwahohi. Miklothi ndiye alikuwa kiongozi wa kikosi chake. Kikosi chake kilikuwa na watu 24,000.
5 তৃতীয় মাসের জন্য সেনাপতি ছিলেন যাজক যিহোয়াদার ছেলে বনায়। তিনি ছিলেন তৃতীয় দলের নেতা। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।
Jemadari wa kikosi cha tatu kwa mwezi wa tatu alikuwa Benaya mwana wa kuhani Yehoyada. Ndiye alikuwa mkuu wa kikosi chake kilichokuwa na watu 24,000.
6 ইনি সেই বনায় যিনি ত্রিশজন বীর যোদ্ধাদের দলের একজন ছিলেন এবং সেই দলের নেতা ছিলেন। তাঁর ছেলে অম্মীষাবাদ তাঁর দলে ছিলেন।
Huyu ndiye yule Benaya aliyekuwa shujaa miongoni mwa wale Thelathini na ndiye alikuwa juu yao hao Thelathini. Mwanawe Amizabadi ndiye alikuwa mkuu katika kikosi chake.
7 চতুর্থ মাসের জন্য চতুর্থ দলের সেনাপতি ছিলেন যোয়াবের ভাই অসাহেল। তাঁর মৃত্যুর পরে সেনাপতি হয়েছিলেন তাঁর ছেলে সবদিয়। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।
Jemadari wa nne kwa mwezi wa nne alikuwa Asaheli nduguye Yoabu, mwanawe Zebadia ndiye aliingia mahali pake kwenye uongozi. Kikosi chake kilikuwa na watu 24,000.
8 পঞ্চম মাসের জন্য পঞ্চম দলের সেনাপতি ছিলেন যিষ্রাহীয় শমহূৎ। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।
Jemadari wa kikosi cha tano kwa mwezi wa tano alikuwa Shamhuthi Mwizrahi. Kikosi chake kilikuwa na watu 24,000.
9 ষষ্ঠ মাসের জন্য ষষ্ঠ দলের সেনাপতি ছিলেন তকোয়ীয় ইক্কেশের ছেলে ঈরা। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।
Jemadari wa kikosi cha sita kwa mwezi wa sita alikuwa Ira, mwana wa Ikeshi Mtekoa. Kikosi chake kilikuwa na watu 24,000.
10 ১০ সপ্তম মাসের জন্য সপ্তম দলের সেনাপতি ছিলেন পলোনীয় হেলস; তিনি ছিলেন ইফ্রয়িম গোষ্ঠীর একজন লোক। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।
Jemadari wa kikosi cha saba kwa mwezi wa saba alikuwa Helesi Mpeloni wa Waefraimu. Kikosi chake kilikuwa na watu 24,000.
11 ১১ অষ্টম মাসের জন্য অষ্টম দলের সেনাপতি ছিলেন হূশাতীয় সিব্বখয়; তিনি ছিলেন সেরহের বংশের একজন লোক। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।
Jemadari wa nane kwa mwezi wa nane, alikuwa Sibekai Mhushathi wa Wazera. Kikosi chake kilikuwa na watu 24,000.
12 ১২ নবম মাসের জন্য নবম দলের সেনাপতি ছিলেন অনাথোতীয় অবীয়েষর; তিনি ছিলেন বিন্যামীন গোষ্ঠীর একজন লোক। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।
Jemadari wa tisa kwa mwezi wa tisa alikuwa Abiezeri Mwanathothi wa Wabenyamini. Kikosi chake kilikuwa na watu 24,000.
13 ১৩ দশম মাসের জন্য দশম দলের সেনাপতি ছিলেন নটোফাতীয় মহরয়। তিনি ছিলেন সেরহের বংশের একজন লোক। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।
Jemadari wa kumi kwa mwezi wa kumi alikuwa Maharai Mnetofathi wa Wazera. Kikosi chake kilikuwa na watu 24,000.
14 ১৪ একাদশ মাসের জন্য একাদশ দলের সেনাপতি ছিলেন পিরিয়াথোনীয় বনায়। তিনি ছিলেন ইফ্রয়িম গোষ্ঠীর একজন লোক। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।
Jemadari wa kumi na moja kwa mwezi wa kumi na moja alikuwa Benaya Mpirathoni wa Waefraimu. Kikosi chake kilikuwa na watu 24,000.
15 ১৫ দ্বাদশ মাসের জন্য দ্বাদশ দলের সেনাপতি ছিলেন নটোফাতীয় হিল্‌দয়। তিনি ছিলেন অৎনীয়েলের বংশের একজন লোক। তাঁর দলে চব্বিশ হাজার সৈন্য ছিল।
Jemadari wa kumi na mbili kwa mwezi wa kumi na mbili alikuwa Heldai Mnetofathi kutoka jamaa ya Othnieli. Kikosi chake kilikuwa na watu 24,000.
16 ১৬ ইস্রায়েলের গোষ্ঠীগুলোর প্রধান নেতাদের তালিকা এই: রূবেণীয়দের নেতা সিখ্রির ছেলে ইলীয়েষর, শিমিয়োনীয়দের নেতা মাখার ছেলে শফটিয়,
Maafisa waliokuwa wanaoongoza makabila ya Israeli walikuwa: Kwa Wareubeni: Eliezeri mwana wa Zikri; kwa Wasimeoni: Shefatia mwana wa Maaka;
17 ১৭ লেবি গোষ্ঠীর নেতা কমূয়েলের ছেলে হশবিয়, হারোণের বংশের নেতা সাদোক,
kwa Walawi: Hashabia mwana wa Kemueli; kwa Aroni: Sadoki;
18 ১৮ যিহূদা গোষ্ঠীর নেতা দায়ূদের ভাই ইলীহূ, ইষাখর গোষ্ঠীর নেতা মীখায়েলের ছেলে অম্রি,
kwa Yuda: Elihu, nduguye Daudi; kwa Waisakari: Omri mwana wa Mikaeli;
19 ১৯ সবূলূন গোষ্ঠীর নেতা ওবদিয়ের ছেলে যিশ্মায়য়, নপ্তালি গোষ্ঠীর নেতা অস্রীয়েলের ছেলে যিরেমোৎ,
kwa Wazabuloni: Ishmaya mwana wa Obadia; kwa Wanaftali: Yeremothi mwana wa Azrieli;
20 ২০ ইফ্রয়িমের বংশের নেতা অসসিয়ের ছেলে হোশেয়, মনঃশি গোষ্ঠীর অর্ধেক লোকদের নেতা পদায়ের ছেলে যোয়েল,
kwa Waefraimu: Hoshea mwana wa Azazia; kwa nusu ya kabila la Manase: Yoeli mwana wa Pedaya;
21 ২১ গিলিয়দে বাসকারী মনঃশি গোষ্ঠীর বাকি অর্ধেক লোকদের নেতা সখরিয়ের ছেলে যিদ্দো, বিন্যামীন গোষ্ঠীর নেতা অব্‌নেরের ছেলে যাসীয়েল,
kwa nusu nyingine ya kabila la Manase huko Gileadi: Ido mwana wa Zekaria; kwa Wabenyamini: Yaasieli mwana wa Abneri;
22 ২২ দান গোষ্ঠীর নেতা যিরোহমের ছেলে অসরেল। এঁরাই ছিলেন ইস্রায়েলের গোষ্ঠীগুলোর প্রধান নেতা।
kwa Wadani: Azareli mwana wa Yerohamu. Hao ndio waliokuwa maafisa wa makabila ya Israeli.
23 ২৩ দায়ূদ কুড়ি কিম্বা তার চেয়ে কম বয়সী লোকদের সংখ্যা গণনা করলেন না, কারণ সদাপ্রভু ইস্রায়েলীয়দের সংখ্যা আকাশের তারার মত অসংখ্য করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন।
Daudi hakuwahesabu watu waliokuwa chini ya miaka ishirini, kwa sababu Bwana alikuwa ameahidi kuwafanya Israeli kuwa wengi kama nyota za angani.
24 ২৪ সরূয়ার ছেলে যোয়াব লোকগণনা করতে শুরু করেছিলেন, কিন্তু তা শেষ করেননি। লোকগণনার জন্য ইস্রায়েলের উপর সদাপ্রভুর ক্রোধ নেমে এসেছিল। সেইজন্য রাজা দায়ূদের ইতিহাস বইতে লোকদের কোনো সংখ্যা লেখা হয়নি।
Yoabu mwana wa Seruya alianza kuwahesabu watu lakini hakumaliza. Kwa sababu ya kuwahesabu watu, hasira ya Mungu iliwaka juu ya Israeli, nayo hiyo hesabu yao haikuingizwa katika kitabu cha kumbukumbu za Mfalme Daudi.
25 ২৫ রাজার ভান্ডারের দেখাশোনার ভার ছিল অদীয়েলের ছেলে অস্‌মাবতের উপর। ক্ষেত খামারে, শহরে, গ্রামে ও পাহারা দেওয়ার উঁচু ঘরগুলোতে যে সব গুদাম ছিল তার দেখাশোনা করবার ভার ছিল উষিয়ের ছেলে যোনাথনের উপর।
Azmawethi mwana wa Adieli ndiye alikuwa msimamizi wa hazina za mfalme. Msimamizi wa hazina katika mashamba, miji, vijiji na kwenye ngome alikuwa Yonathani mwana wa Uzia.
26 ২৬ চাষীদের দেখাশোনার ভার ছিল কলূবের ছেলে ইষ্রির উপর।
Ezri mwana wa Kelubu alikuwa msimamizi wa wafanyakazi waliolima katika mashamba.
27 ২৭ আঙ্গুর ক্ষেতের ভার ছিল রামাথীয় শিমিয়ির উপর। আঙ্গুর ক্ষেত থেকে যে আঙ্গুর রস পাওয়া যেত তার ভান্ডারের ভার ছিল শিফমীয় সব্দির উপর।
Shimei Mramathi alikuwa msimamizi wa mashamba ya mizabibu. Zabdi Mshifmi alikuwa msimamizi wa zabibu, utengenezaji na uhifadhi wa divai katika mapipa makubwa.
28 ২৮ নীচু পাহাড়ী এলাকার জিতবৃক্ষ ও ডুমুর গাছের ভার ছিল গদেরীয় বাল হাননের উপর। জলপাইয়ের তেলের ভান্ডারের ভার ছিল যোয়াশের উপর।
Baal-Hanani Mgederi ndiye alikuwa mwangalizi wa mashamba ya mfalme ya mizeituni na mikuyu katika tambarare za vilima vya magharibi. Yoashi alikuwa msimamizi wa ghala za mafuta ya zeituni.
29 ২৯ শারোণে যে সব গরুর পাল চরত তাদের ভার ছিল শারোণীয় সিট্রয়ের উপর। উপত্যকার গরুর পালের ভার ছিল অদ্‌লয়ের ছেলে শাফটের উপর।
Shitrai Msharoni alikuwa msimamizi wa makundi ya ngʼombe waliojilisha huko Sharoni. Shafati mwana wa Adlai alikuwa msimamizi wa yale makundi ya ngʼombe yaliyokuwa makondeni.
30 ৩০ ইশ্মায়েলীয় ওবীলের উপর ভার ছিল উটের পালের। মেরোণোথীয় যেহদিয়ের উপর ছিল গর্দ্দভীদের ভার।
Obili Mwishmaeli alikuwa msimamizi wa ngamia. Yedeya Mmeronothi alikuwa msimamizi wa punda.
31 ৩১ ছাগল ও ভেড়ার পালের ভার ছিল হাগরীয় যাসীষের উপর। রাজা দায়ূদের সম্পত্তির দেখাশোনার ভার ছিল এই সব তদারককারীদের উপর।
Yazizi Mhagri alikuwa msimamizi wa makundi ya kondoo na mbuzi. Hawa wote ndio waliokuwa maafisa wasimamizi wa mali alizokuwa nazo Mfalme Daudi.
32 ৩২ দায়ূদের কাকা যোনাথন ছিলেন পরামর্শদাতা, বুদ্ধিমান লোক ও রাজার লেখক। রাজার ছেলেদের শিক্ষার ব্যবস্থার ভার ছিল হক্‌মোনির ছেলে যিহীয়েলের উপর।
Yonathani mjomba wa Daudi alikuwa mshauri, mtu mwenye ufahamu mkubwa na mwandishi. Yehieli mwana wa Hakmoni alikuwa akiwahudumia wana wa mfalme.
33 ৩৩ অহীথোফল ছিলেন রাজার পরামর্শদাতা, অর্কীয় হূশয় ছিলেন রাজার বন্ধু।
Ahithofeli alikuwa mshauri wa mfalme. Hushai Mwariki alikuwa rafiki wa mfalme.
34 ৩৪ অহীথোফলের মৃত্যুর পরে অবীয়াথর ও বনায়ের ছেলে যিহোয়াদা রাজার পরামর্শদাতা হয়েছিলেন। রাজার সৈন্যদলের সেনাপতি ছিলেন যোয়াব।
Baada ya Ahithofeli, Yehoyada mwana wa Benaya aliingia mahali pake kama mshauri wa mfalme pamoja na Abiathari. Yoabu alikuwa ndiye jemadari wa majeshi ya mfalme.

< বংশাবলির প্রথম খণ্ড 27 >