< বংশাবলির প্রথম খণ্ড 23 >

1 দায়ূদ যখন বৃদ্ধ হলেন এবং তাঁর জীবনের শেষে এসে উপস্থিত হলেন, তখন তিনি তাঁর ছেলে শলোমনকে ইস্রায়েলের উপরে রাজা করলেন।
Daudi alipo kuwa mzee na kukaribia mwisho wa maisha yake, alimfanya Sulemani mwanae mfalme juu ya Israeli.
2 তিনি ইস্রায়েলের সমস্ত নেতা, যাজক এবং লেবীয়দের জড়ো করলেন।
Aliwakusanya pamoja viongozi wote wa Israeli, na makuhani na Walawi.
3 যে সব লেবীয় পুরুষেরা ত্রিশ কিম্বা তার বেশী বয়সের ছিল তাদের গণনা করলে দেখা গেল তাদের সংখ্যা আটত্রিশ হাজার।
Walawi walio kuwa miaka thelathini na zaidi walihesabiwa. Idadi ya elfu thelathini na nane.
4 এদের মধ্য থেকে চব্বিশ হাজার জন সদাপ্রভুর গৃহের কাজ দেখাশোনা করবার জন্য নিযুক্ত হল আর ছয় হাজার জন হল কর্মকর্তা ও বিচারক এবং চার হাজার জন হল রক্ষী।
Kwa hawa, elfu ishirini na nne walikuwa kusimamia kazi ya nyumba ya Yahweh, na elfu sita walikuwa maaskari na waamuzi.
5 দায়ূদ যে সব বাজনা তৈরী করিয়েছিলেন তা ব্যবহার করে সদাপ্রভুর প্রশংসা করবার জন্য বাকি চার হাজার লেবীয় নিযুক্ত হল।
Elfu nne walikuwa walinzi wa lango, na elfu nne walikuwa wamsifu Yahweh na vyombo nilivyo vitengeneza vya kusifu.” Daudi akasema.
6 লেবির ছেলে গের্শোন, কহাৎ ও মরারির বংশ অনুসারে দায়ূদ লেবীয়দের ভাগ করে দিলেন।
Akawatenganisha kwenye vikundi kulingana na wana wa Levi: Gerishoni, Kohathi, na Merari.
7 গের্শোনের বংশের মধ্যে ছিলেন লাদন ও শিমিয়ি।
Kwa koo za uzao wa Gerishoni, kulilkuwa na Ladani na Shimei.
8 লাদনের তিনজন ছেলের মধ্যে প্রধান ছিলেন যিহীয়েল, তারপর সেথম ও যোয়েল।
Palikuwa na watatu wa wana wa Ladani: Yehieli kiongozi, Zethami, na Yoeli.
9 শিমিয়ির তিনজন ছেলে হল শলোমৎ, হসীয়েল ও হারণ। এঁরা ছিলেন লাদনের বিভিন্ন বংশের নেতা।
Palikuwa na watatu wa wana wa Shimei: Shelomothi, Hazieli, na Harani. Hawa walikuwa viongozi wa koo ya Ladani.
10 ১০ শিমিয়ির চারজন ছেলে হল যহৎ, সীন, যিয়ূশ ও বরীয়।
Palikuwa na wanne wa wana wa Shimei: Yahathi, Ziza, Yeushi, na Beria.
11 ১১ এঁদের মধ্যে প্রথম ছিলেন যহৎ আর দ্বিতীয় ছিলেন সীন; কিন্তু যিয়ূশ ও বরীয়ের ছেলের সংখ্যা কম ছিল বলে তাঁদের সবাইকে একটা বংশের মধ্যে ধরা হল।
Yahathi alikuwa mkubwa, Ziza wapili, lakini Yeushi na Beria hawakuwa na wana wengi, hivyo walihesabiwa kama ukoo mmoja na kupangiwa kazi sawa.
12 ১২ কহাতের চারজন ছেলে হল অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল।
Palikuwa na wanne wa wana wa Kohathi: Amramu, Izhari, Hebroni, na Uzieli.
13 ১৩ অম্রামের ছেলেরা হল হারোণ ও মোশি। হারোণ ও তাঁর বংশধরদের চিরকালের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা করা হল যেন তাঁরা মহাপবিত্র জিনিসগুলোর ভার নিতে পারেন, সদাপ্রভুর সামনে ধূপ জ্বালাতে পারেন, তাঁর সামনে সেবা কাজ করতে পারেন এবং তাঁর নামে আশীর্বাদ উচ্চারণ করতে পারেন।
Hawa walikuwa wana wa Amramu: Aruni na Musa. Aruni alichaguliwa kuandaa vitu vitakatifu, yeye na uzao wake watatoa uvumba kwa Yahweh, kumtumikia na kumpa baraka kwa jina lake.
14 ১৪ কিন্তু যেমন ঈশ্বরের লোক মোশি তাঁর ছেলেদের লেবীয়দের মধ্যে ধরা হত।
Lakini kwa Musa mtu wa Mungu, wana wake walihesabiwa kuwa Walawi.
15 ১৫ মোশির ছেলেরা হল গের্শোম ও ইলীয়েষর।
Wana wa Musa walikuwa Gerishomu na Eliezeri.
16 ১৬ গের্শোমের বংশধরদের মধ্যে শবূয়েল ছিলেন নেতা।
Uzao wa Gerishomu ulikuwa Shebueli mkubwa.
17 ১৭ ইলীয়েষরের বংশধরদের মধ্যে রহবিয় ছিলেন নেতা। ইলীয়েষরের আর কোনো ছেলে ছিল না, কিন্তু রহবিয়ের ছেলের সংখ্যা ছিল অনেক।
Uzao wa Eliezeri alikuwa Rehabia. Eliezeri hakuwa na wana wengine, lakini Rehabia alikuwa na uzao mkubwa.
18 ১৮ যিষ্‌হরের বংশধরদের মধ্যে শলোমীৎ ছিলেন নেতা।
Mwana wa Izihari alikuwa Shelomithi kiongonzi.
19 ১৯ হিব্রোণের ছেলেদের মধ্যে প্রথম ছিলেন যিরিয়, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল ও চতুর্থ যিকমিয়াম।
Uzao wa Hebroni ulikuwa Yeria, mkubwa, Amaria wapili, Yahazieli watatu, na Yekameamu wanne.
20 ২০ উষীয়েলের ছেলেদের মধ্যে মীখা ছিলেন প্রথম ও যিশিয় ছিলেন দ্বিতীয়।
Wana wa Uzieli walikuwa Mika mkubwa, na Ishia wapili.
21 ২১ মরারির ছেলেরা হল মহলি ও মূশি। মহলির ছেলেরা হল ইলীয়াসর ও কীশ।
Wana wa Merari walikuwa Mahili na Mushi. Wana wa Mahili walikuwa Eleazari na Kishi.
22 ২২ ইলীয়াসর কোনো ছেলে না রেখেই মারা গেলেন, তাঁর কেবল মেয়েই ছিল। কীশের ছেলেরা, আর তাদের আত্মীয় কীশের ছেলেরা তাদেরকে বিয়ে করল।
Eleazari alikufa bila mtoto wa kiume. Alikuwa na mabinti tu. Wana wa Kishi waliwaoa.
23 ২৩ মূশির তিনজন ছেলে হল মহলি, এদর ও যিরেমোৎ।
Wana wa Mushi watatu walikuwa Mahili, Ederi, na Yeremothi.
24 ২৪ এঁরাই ছিলেন বংশ অনুসারে লেবি গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা। এঁদের বংশের লোকদের মধ্যে যাদের বয়স ছিল কুড়ি কিম্বা তার চেয়েও বেশী তাদের গণনা করে নাম লেখা হয়েছিল, আর তারাই ছিল সদাপ্রভুর ঘরের সেবাকারী।
Hawa walikuwa uzao wa Lawi kuligana na koo zao. Walikuwa viongozi, wamehesabiwa na kuorodheshwa kwa majina, kuanzia koo zilizo fanya kazi katika nyumba ya Yahweh, kutoka miaka ishirini na zaidi.
25 ২৫ দায়ূদ বলেছিলেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাঁর লোকদের শান্তি দিয়েছেন এবং তিনি চিরকালের জন্য যিরূশালেমে বাস করবেন।
Kwa kuwa Daudi alisema, “Yahweh, Mungu wa Israeli, amewapa pumziko watu wake. Anafanya makao yake Yerusalemu milele.
26 ২৬ কাজেই সেবা কাজে ব্যবহার করবার জন্য আবাস তাঁবু কিম্বা অন্য কোনো জিনিস লেবীয়দের আর বহন করে নিয়ে যেতে হবে না।”
Walawi hawataitaji kubeba hema la kuabuadia na vifaa vyake vinavyo tumika kwenye utumishi wake.”
27 ২৭ দায়ূদের শেষ নির্দেশ অনুসারে কুড়ি বছর থেকে শুরু করে তার বেশী বয়সের লেবীয়দের গণনা করা হয়েছিল।
Kwa maneno ya Daudi ya mwisho Walawi walihesabiwa, miaka ishirini na kuendelea.
28 ২৮ এই লেবীয়দের কাজ ছিল সদাপ্রভুর ঘরের সেবা কাজে হারোণের বংশধরদের সাহায্য করা। এর মধ্যে ছিল উপাসনা ঘরের উঠান ও পাশের কামরাগুলোর দেখাশোনা করা, সমস্ত পবিত্র জিনিসগুলো শুচি করে নেওয়া এবং ঈশ্বরের ঘরের অন্যান্য কাজ করা।
Wajibu wao ulikuwa kuwasaidia wazao wa Aruni katika utumishi wa nyumba ya Yahweh. Walikuwa washughulikie nyuani, vyumbani, utakasaji wa vitu vyote vya Yahweh, na kazi zingine katika utumishi wa nyumba ya Mungu.
29 ২৯ তাদের উপরে এই সব জিনিসের ভার ছিল দর্শন রুটি, শস্য উৎসর্গের ময়দা, খামিহীন রুটি, সেঁকা রুটি এবং তেল মেশানো ময়দা। এছাড়া তাদের উপর ভার ছিল সব কিছুর ওজন ও পরিমাণ দেখা,
Pia walishughulikia mkate wa uwepo, unga safi wa mbegu za sadaka, maandazi ya siotiwa chachu, sadaka za ngano, sadaka ziliochanganywa na mafuta, na vipimo vyote vya idadi n a ukubwa wa vitu.
30 ৩০ প্রত্যেক দিন সকালে এবং বিকালে দাঁড়িয়ে সদাপ্রভুর ধন্যবাদ ও প্রশংসা করা এবং বিশ্রামবারে, অমাবস্যার উৎসবে ও অন্যান্য নির্দিষ্ট পর্বে যখন সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলির অনুষ্ঠান করা হয় সেই দিন ও সদাপ্রভুর ধন্যবাদ ও প্রশংসা করা।
Pia walisimama kila asubui kumshukuru na kumsifu Yahweh. Pia walifanya hivi jioni
31 ৩১ সদাপ্রভুর সামনে নিয়মিত ভাবে, তাঁর নির্দেশ অনুসারে এবং নির্দিষ্ট সংখ্যায় তাদের সেবা কাজ করতে হত।
na kila wakati sadaka ya kuteketezwa ilipo tolewa kwa Yahweh, siku ya Sabato na sherehe za mwezi mpya na siku za maakuli. Idadi iliyo pangwa, iliyo tolewa kwa amri, ilipaswa kuwa mbele ya Yahweh.
32 ৩২ এই ভাবে লেবীয়েরা সমাগম তাঁবুর ও পবিত্র স্থানের দেখাশোনা করত এবং সদাপ্রভুর ঘরের সেবা কাজের জন্য তাদের ভাই হারোণের বংশধরদের সাহায্য করে।
Walikuwa viongozi wa hema la kukutania, patakatifu, na kuwasaidia ndugu zao wa uzao wa Aruni katika utumishi wa nyumba ya Yahweh.

< বংশাবলির প্রথম খণ্ড 23 >