< বংশাবলির প্রথম খণ্ড 22 >

1 এর পর দায়ূদ বললেন, “ঈশ্বর সদাপ্রভুর ঘর এবং ইস্রায়েলের হোমবলির বেদির স্থান এখানেই হবে।”
Kisha Daudi akasema, “Hapo ndipo nyumba ya Yahweh Mungu itakuwepo, na madhabahu ya sadaka za kuteketezwa za Israeli.”
2 বিভিন্ন জাতির যে সব লোকেরা ইস্রায়েল দেশে বাস করত দায়ূদ আদেশ দিলেন যেন তাদের জড়ো করা হয়। তাদের মধ্য থেকে তিনি পাথর কাটবার লোকদের বেছে নিলেন যাতে ঈশ্বরের ঘর তৈরীর জন্য তারা পাথর কেটে ছেঁটে প্রস্তুত করতে পারে।
Hivyo Daudi akaagiza watumishi wake wawakusanye pamoja wageni wote wanao ishi katika nchi ya Israeli. Aliwapangia kuwa wachonga mawe, kuchonga matofali ya mawe, ilikuweza kujenga nyumba ya Mungu.
3 ফটকগুলোর দরজার পেরেক ও কব্‌জার জন্য তিনি প্রচুর পরিমাণে লোহা দিলেন, আর এত পিতল দিলেন যে, তা ওজন করা যায় না।
Daudi alisambaza idadi kubwa ya chuma kwa ajili ya misumari na vitasa vya kuweka kwenye malango. Pia alitoa shaba zaidi kushinda kipimo,
4 এছাড়া তিনি অসংখ্য এরস কাঠও দিলেন, কারণ সীদোনীয় ও সোরীয়েরা দায়ূদকে প্রচুর এরস কাঠ এনে দিয়েছিল।
na miti ya mierezi zaidi ya kipimo. (Wasidoni na Watiria walileta mboa nyingi za mierezi kwa Daudi azihesabu.)
5 দায়ূদ বললেন, “আমার ছেলে শলোমনের বয়স কম এবং তার অভিজ্ঞতাও কম, কিন্তু সদাপ্রভুর জন্য যে ঘর তৈরী করতে হবে তা যেন সমস্ত জাতির চোখে খুব বিখ্যাত এবং জাঁকজমকে ও গৌরবে পূর্ণ হয়। কাজেই তার জন্য আমি সব কিছু প্রস্তুত করে রাখব।” এই বলে দায়ূদ তাঁর মৃত্যুর আগে অনেক কিছুর আয়োজন করে রাখলেন।
Daudi akasema, “Mwanangu Sulemani ni mdogo na hana uzoefu, na nyumba itayo jengwa kwa Yahweh lazima iwe maridadi, ilikwamba iwe maarufu na ya utukufu kwa nchi zingine. Hivyo nitaanda ujenzi wake.” Hivyo Daudi akafanya maandalizi ya kina kabla ya mauti yake.
6 তারপর তিনি তাঁর ছেলে শলোমনকে ডেকে তাঁর উপর ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর জন্য একটা ঘর তৈরীর ভার দিলেন।
Akaagiza Sulemani mwanae kuitwa na kumuamuru ajenge nyumba ya Yahweh, Mungu wa Israeli.
7 দায়ূদ শলোমনকে বললেন, “হে আমার পুত্র, আমার ঈশ্বর সদাপ্রভুর জন্য একটা ঘর তৈরীর ইচ্ছা আমার অন্তরে ছিল।
Daudi akasema kwa Sulemani, “Mwanangu, ilikuwa dhamira yangu kujenga nyumba mwenyewe, kwa ajili ya jina la Yahweh Mungu wangu.
8 কিন্তু সদাপ্রভুর এই কথা আমাকে জানানো হল, ‘তুমি অনেক রক্তপাত করেছ এবং অনেক যুদ্ধও করেছ। তুমি আমার নামে ঘর তৈরী করবে না, কারণ আমার চোখের সামনে তুমি পৃথিবীতে অনেক রক্তপাত করেছ।
Lakini Yahweh alikuja kwangu na kusema, 'Wewe umemwaga damu nyingi na umepigana mapambono mengi. Hauta jenga nyumba kwa jina langu, kwasababu umemwaga damu nyingi kwenye ardhi machoni pangu.
9 কিন্তু তোমার একটি ছেলে হবে যে শান্তি ভালবাসবে। তার চারপাশের শত্রুদের হাত থেকে আমি তাকে শান্তিতে রাখব। তার নাম হবে শলোমন (যার মানে শান্তি), কারণ আমি তার রাজত্বের দিনের ইস্রায়েলকে শান্তিতে ও নিরাপদে রাখব।
Walakini, utapata mwana ambaye atakuwa mtu wa amani. Nitampa kupumzika na maadui zake kwa kila upande. Kwa kuwa jina lake litaitwa Sulemani, na nitatoa amani na utulivu kwa Israeli katika siku zake.
10 ১০ সেই আমার জন্য একটা ঘর তৈরী করবে। সে হবে আমার ছেলে আর আমি হব তার বাবা। ইস্রায়েলের উপরে তার রাজত্ব আমি চিরকাল স্থায়ী করব’।”
Ata jenga nyumba kwa jina langu. Ata kuwa mwana wangu, na nitakuwa baba yake. Nitaimarisha kiti cha enzi cha ufalme wake juu ya Israeli.
11 ১১ এখন হে আমার পুত্র, সদাপ্রভু তোমার সঙ্গে থাকুন; তুমি সফলতা লাভ কর আর সদাপ্রভুর কথামত তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘর তৈরী কর।
Sasa, mwanangu, Yahweh awe nawe na kukuwezesha kufanikiwa. Uweze kujenga nyumba ya Yahweh Mungu wako, kama alivyo sema utajenga.
12 ১২ সদাপ্রভু তোমার উপরে যখন ইস্রায়েলের শাসনভার দেবেন তখন যেন তিনি তোমাকে বুদ্ধি বিবেচনা ও বুঝবার শক্তি দেন যাতে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর আইন কানুন মেনে চলতে পার।
Yahweh tu akupe uwelewa na ufahamu, ili utii sheria ya Yahweh Mungu wako, ata kapokuweka kiongozi juu ya Israeli.
13 ১৩ মোশির মধ্য দিয়ে সদাপ্রভু ইস্রায়েলকে যে নিয়ম ও নির্দেশ দিয়েছেন তা যদি তুমি যত্নের সঙ্গে পালন কর তাহলেই তুমি সফলতা লাভ করতে পারবে। তুমি শক্তিশালী হও আর মনে সাহস রাখ। ভয় কোরো না কিম্বা নিরাশ হোয়ো না।
Kisha utafanikiwa, kama tu ukitii maagizo na amri Yahweh alizo mpa Musa kuhusu Israeli. Kuwa hodari na mshujaa. Usiogope wala kufadhaika.
14 ১৪ এখন, দেখো, আমি অনেক কষ্ট করে সদাপ্রভুর ঘরের জন্য তিন হাজার নয়শো টন সোনা ও ঊনচল্লিশ হাজার টন রূপা রেখেছি। এছাড়া এত বেশী পিতল ও লোহা রেখেছি যা ওজন করা অসাদ্ধ আর কাঠ এবং পাথরও ঠিক করে রেখেছি। অবশ্য এর সঙ্গে তুমিও কিছু দিতে পারবে।
Sasa, ona, kwa bidii kubwa nimeandaa kwa ajili ya nyumba ya Yahweh talanta 100, 000 za dhahabu, talanta milioni moja za fedha, na shaba na chuma katika idadi kubwa. Pia nimetoa mbao na mawe. Lazima uongeze zaidi katika haya.
15 ১৫ তোমার অনেক কাজের লোক আছে; তারা হল পাথর কাটবার মিস্ত্রি, রাজমিস্ত্রি ও ছুতার মিস্ত্রি।
Una wafanya kazi wengi: wachonga mawe, maseremala, wanaume wenye ujuzi mbali mbali,
16 ১৬ এছাড়া রয়েছে অন্য সব রকম কাজ করবার ওস্তাদ লোক যারা সোনা, রূপা, পিতল ও লোহার কাজ করতে পারে। এই সব কারিগরদের সংখ্যা অনেক। এখন তুমি কাজ শুরু করে দাও আর সদাপ্রভু তোমার সঙ্গে থাকুন।
wenye uwezo wa kufanya kazi na dhahabu, fedha, shaba, na nishati. Hivyo anza kufanya kazi, na Yahweh awe nawe.
17 ১৭ দায়ূদ তারপর তাঁর ছেলে শলোমনকে সাহায্য করবার জন্য ইস্রায়েলের সমস্ত নেতাদের হুকুম দিয়ে বললেন,
Daudi akawaagiza viongozi wote Waisraeli wamsaidie Sulemani mwanae, akisema,
18 ১৮ “তোমাদের ঈশ্বর সদাপ্রভু কি তোমাদের সঙ্গে নেই? তিনি কি সব দিকেই তোমাদের শান্তি দেন নি? তিনি তো এই দেশের লোকদের আমার হাতে তুলে দিয়েছেন আর দেশটা সদাপ্রভু ও তাঁর লোকদের অধীন হয়েছে।
“Yahweh Mungu wenu yupo nanyi na amewapa amani kila pande. Amewakabidhi mikononi mwangu wenyeji wote mkoa. Mkoa umetiishwa mbele za Yahweh na watu wake.
19 ১৯ এখন তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছা জানবার জন্য তোমাদের সমস্ত মন প্রাণ স্থির করুন এবং উঠ, সদাপ্রভুর উদ্দেশ্যে তাঁর পবিত্র ঘরটি তৈরী কর, যাতে তার মধ্যে সদাপ্রভুর ব্যবস্থা সিন্দুক ও ঈশ্বরের পবিত্র জিনিসগুলো এনে রাখা যায়।”
Sasa mtafuteni Yahweh Mungu wenu kwa moyo wenu wote na nafsi. Simameni na mjenge sehemu takatifu ya Yahweh Mungu. Kisha mwaweza kuleta sanduku la agano la Yahweh na vitu vya Mungu ndani ya nyumba iliyo jengwa kwa ajili ya jina la Yahweh.

< বংশাবলির প্রথম খণ্ড 22 >