< বংশাবলির প্রথম খণ্ড 2 >

1 ইস্রায়েলের ছেলেরা হল রূবেণ, শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর, সবূলূন,
Hawa ndio waliokuwa wana wa Israeli: Reubeni, Simeoni, Lawi, Yuda, Isakari, Zabuloni,
2 দান, যোষেফ, বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।
Dani, Yosefu, Benyamini, Naftali, Gadi na Asheri.
3 যিহূদার ছেলেরা হল এর, ওনন ও শেলা। তাঁর এই তিনজন ছেলে কনানীয় বৎ শূয়ার গর্ভে জন্ম গ্রহণ করেছিলেন৷ যিহূদার বড় ছেলে সদাপ্রভুর দৃষ্টিতে খারাপ হওয়াতে তিনি তাকে মেরে ফেললেন।
Wana wa Yuda walikuwa: Eri, Onani na Shela. Hawa watatu walizaliwa kwake na mkewe Mkanaani, binti wa Shua. Eri, mzaliwa wa kwanza wa Yuda, alikuwa mwovu machoni pa Bwana, kwa hiyo Bwana alimuua.
4 যিহূদার ছেলের স্ত্রী তামরের গর্ভে যিহূদার ঔরসে পেরস ও সেরহ দুই ছেলের জন্ম হয়েছিল। যিহূদার মোট পাঁচটি ছেলে ছিল।
Tamari, mkwewe Yuda, alimzalia wana wawili: Peresi na Zera. Yuda alikuwa na jumla ya wana watano.
5 পেরসের ছেলেরা হল হিষ্রোণ ও হামূল।
Wana wa Peresi walikuwa: Hesroni na Hamuli.
6 সেরহের ছেলেরা হল সিম্রি, এথন, হেমন, কল্‌কোল ও দারা। এরা ছিল মোট পাঁচজন।
Wana wa Zera walikuwa: Zimri, Ethani, Hemani, Kalkoli na Dara. Jumla ya wana wa Zera walikuwa watano.
7 কর্মির ছেলে আখর বাদ দেওয়া জিনিসের বিষয়ে অবাধ্য হয়ে ইস্রায়েলের কাঁটাস্বরূপ হয়েছিল।
Mwana wa Karmi alikuwa: Akari, ambaye alileta taabu kwa Waisraeli kwa kukiuka onyo la kutokuchukua vitu vilivyokuwa vimewekwa wakfu.
8 এথনের ছেলে অসরিয়।
Mwana wa Ethani alikuwa: Azariya.
9 হিষ্রোণের ছেলেরা হল যিরহমেল, রাম ও কালুবায়।
Wana wa Hesroni walikuwa: Yerameeli, Ramu na Kalebu.
10 ১০ রামের ছেলে হল অম্মীনাদব ও অম্মীনাদবের ছেলে হল নহশোন; তিনি যিহূদা বংশের নেতা ছিলেন।
Ramu alimzaa Aminadabu, na Aminadabu akamzaa Nashoni, kiongozi wa kabila la Yuda.
11 ১১ নহশোনের ছেলে সল্‌মোন ও সল্‌মোনের ছেলে বোয়স।
Nashoni akamzaa Salmoni, Salmoni akamzaa Boazi,
12 ১২ বোয়সের ছেলে ওবেদ আর ওবেদের ছেলে যিশয়।
Boazi akamzaa Obedi, Obedi akamzaa Yese.
13 ১৩ যিশয়ের বড় ছেলে হল ইলীয়াব, দ্বিতীয় অবীনাদব, তৃতীয় শম্ম,
Yese akawazaa Eliabu mwanawe wa kwanza; wa pili Abinadabu, wa tatu Shimea,
14 ১৪ চতুর্থ নথনেল, পঞ্চম রদ্দয়,
wa nne Nethaneli, wa tano Radai,
15 ১৫ ষষ্ঠ ওৎসম ও সপ্তম দায়ূদ।
wa sita Osemu, na wa saba Daudi.
16 ১৬ আর তাদের বোনেরা হল সরূয়া ও অবীগল। অবীশয়, যোয়াব ও অসাহেল ছিলেন সরূয়ার তিনজন ছেলে।
Dada zao walikuwa Seruya na Abigaili. Wana wa Seruya walikuwa watatu: Abishai, Yoabu na Asaheli.
17 ১৭ অবীগলের ছেলে অমাসা আর ইশ্মায়েলীয় যেথর ছিলেন অমাসার বাবা।
Abigaili alikuwa mama yake Amasa, ambaye baba yake alikuwa Yetheri, Mwishmaeli.
18 ১৮ হিষ্রোণের ছেলে কালেবের সঙ্গে অসূবার বিবাহ হয়েছিল এবং অসূবা ও যিরিয়োতের গর্ভে ছেলেমেয়ে হয়েছিল। যিরিয়োতের ছেলেরা হল যেশর, শোবব ও অর্দোন।
Kalebu mwana wa Hesroni akazaa wana na mkewe Azuba (na pia na Yeriothi). Hawa ndio wana Azuba aliomzalia Kalebu: Yesheri, Shobabu na Ardoni.
19 ১৯ পরে অসূবা মারা গেলে কালেব ইফ্রাথাকে বিয়ে করলেন। ইফ্রাথার গর্ভে হূরের জন্ম হয়েছিল।
Azuba alipofariki, Kalebu akamwoa Efrathi, ambaye alimzalia Huri.
20 ২০ হূরের ছেলে ঊরি ও ঊরির ছেলে বৎসলেল।
Huri akamzaa Uri, Uri akamzaa Bezaleli.
21 ২১ পরে হিষ্রোণ ষাট বছর বয়সে মাখীরের মেয়ের কাছে গেল; সে তাকে বিয়ে করল, তাতে সেই স্ত্রী তার ঔরসে সগূবের জন্ম দিল।
Hatimaye, Hesroni akakutana kimwili na binti wa Makiri babaye Gileadi (ambaye alimwoa alipokuwa na umri wa miaka sitini), naye akamzaa Segubu.
22 ২২ সগূবের ছেলের যায়ীর, গিলিয়দ দেশে তাঁর তেইশটা গ্রাম ছিল।
Segubu akamzaa Yairi, ambaye alitawala miji ishirini na mitatu katika Gileadi.
23 ২৩ আর গশূর ও অরাম তাদের থেকে যায়ীরের গ্রাম সব নিয়ে নিল এবং তার সঙ্গে কনাৎ ও তার উপনগর সব, অর্থাৎ ষাটটা গ্রাম অধিকার করে নিল। এরা সবাই গিলিয়দের বাবা মাখীরের বংশের লোক।
(Lakini Geshuri na Aramu wakateka miji ya Hawoth-Yairi, pamoja na Kenathi na viunga vyake; jumla ilikuwa miji sitini.) Wote hawa walikuwa wazao wa Makiri babaye Gileadi.
24 ২৪ কালেব ইফ্রাথায় হিষ্রোণের মৃত্যুর পর হিষ্রোণের স্ত্রী অবিয়া তাঁর জন্য তকোয়ের বাবা অসহূরকে জন্ম দিল।
Baada ya Hesroni kufa huko Efrathi, Abiya mjane wa Hesroni akamzalia Ashuru, aliye baba wa Tekoa.
25 ২৫ হিষ্রোণের বড় ছেলে যিরহমেলের ছেলেরা হল; বড় ছেলে রাম, তারপর বূনা, ওরণ, ওৎসম ও অহিয়।
Wana wa Yerameeli mzaliwa wa kwanza wa Hesroni walikuwa: Ramu mzaliwa wake wa kwanza, Buna, Oreni, Osemu na Ahiya.
26 ২৬ অটারা নামে যিরহমেলের আর একজন স্ত্রী ছিল। সে ওনমের মা ছিল।
Yerameeli alikuwa na mke mwingine, aliyeitwa Atara, aliyekuwa mama yake Onamu.
27 ২৭ যিরহমেলের বড় ছেলে রামের ছেলেরা হল মাষ, যামীন ও একর।
Wana wa Ramu mzaliwa wa kwanza wa Yerameeli walikuwa: Maasi, Yamini na Ekeri.
28 ২৮ ওনমের ছেলেরা হল শম্ময় ও যাদা। শম্ময়ের ছেলেরা হল নাদব ও অবীশূর।
Wana wa Onamu walikuwa: Shamai na Yada. Wana wa Shamai walikuwa: Nadabu na Abishuri.
29 ২৯ অবীশূরের স্ত্রীর নাম ছিল অবীহয়িল। তার গর্ভে অহবান ও মোলীদের জন্ম হয়েছিল।
Mke wa Abishuri aliitwa Abihaili, ambaye alimzalia Abani na Molidi.
30 ৩০ নাদবের ছেলেরা হল সেলদ ও অপ্পয়িম, কিন্তু সেলদ ছেলে ছাড়াই মারা গেল।
Wana wa Nadabu walikuwa Seledi na Apaimu, lakini Seledi alikufa bila kuzaa watoto.
31 ৩১ অপ্পয়িমের ছেলে যিশী, যিশীর ছেলে শেশন ও শেশনের ছেলে অহলয়।
Apaimu akamzaa: Ishi ambaye alikuwa baba wa Sheshani. Sheshani akamzaa Alai.
32 ৩২ শম্ময়ের ভাই যাদার ছেলেরা হল যেথর ও যোনাথন; যেথর ছেলে ছাড়াই মারা গেলেন।
Wana wa Yada, nduguye Shamai walikuwa: Yetheri na Yonathani. Yetheri alikufa bila kuzaa watoto.
33 ৩৩ যোনাথনের ছেলেরা হল পেলৎ ও সাসা। এরা ছিল যিরহমেলের বংশধর।
Wana wa Yonathani walikuwa: Pelethi na Zaza. Hawa ndio waliokuwa wazao wa Yerameeli.
34 ৩৪ শেশনের শুধু মেয়ে ছিল, কোনো ছেলে ছিল না। যার্হা নামে শেশনের একজন মিশরীয় দাস ছিল।
Sheshani hakuwa na watoto wa kiume, ila wasichana tu. Alikuwa na mtumishi Mmisri aliyeitwa Yarha.
35 ৩৫ শেশন তার দাস যার্হার সঙ্গে তার একজন মেয়ের বিয়ে দিল এবং সেই মেয়ের গর্ভে অত্তয়ের জন্ম হয়েছিল।
Sheshani akamwoza huyu mtumishi wake Yarha binti yake, akamzalia mwana jina lake Atai.
36 ৩৬ অত্তয়ের ছেলে নাথন, নাথনের ছেলে সাবদ,
Atai akamzaa Nathani, Nathani akamzaa Zabadi,
37 ৩৭ সাবদের ছেলে ইফ্‌লল, ইফ্‌ললের ছেলে ওবেদ,
Zabadi akamzaa Eflali, Eflali akamzaa Obedi,
38 ৩৮ ওবেদের ছেলে যেহূ, যেহূর ছেলে অসরিয়,
Obedi akamzaa Yehu, Yehu akamzaa Azaria,
39 ৩৯ অসরিয়ের ছেলে হেলস, হেলসের ছেলে ইলীয়াসা,
Azaria akamzaa Helesi, Helesi akamzaa Eleasa,
40 ৪০ ইলীয়াসার ছেলে সিস্‌ময়, সিস্‌ময়ের ছেলে শল্লুম,
Eleasa akamzaa Sismai, Sismai akamzaa Shalumu,
41 ৪১ শল্লুমের ছেলে যিকমিয় আর যিকমিয়ের ছেলে ইলীশামা।
Shalumu akamzaa Yekamia, naye Yekamia akamzaa Elishama.
42 ৪২ যিরহমেলের ভাই কালেবের ছেলেদের মধ্যে মেশা ছিল বড়। মেশার ছেলে সীফ, সীফের ছেলে মারেশা আর মারেশার ছেলে হিব্রোণ।
Wana wa Kalebu nduguye Yerameeli walikuwa: Mesha mzaliwa wake wa kwanza alimzaa Zifu, naye mwanawe Maresha akamzaa Hebroni.
43 ৪৩ হিব্রোণের ছেলেরা হল কোরহ, তপূহ, রেকম ও শেমা।
Hebroni alikuwa na wana wanne: Kora, Tapua, Rekemu na Shema.
44 ৪৪ শেমার ছেলে রহম, রহমের ছেলে যর্কিয়ম। রেকমের ছেলে শম্ময়,
Shema alikuwa baba yake Rahamu na Rahamu alikuwa baba wa Yorkeamu na Rekemu alikuwa baba wa Shamai.
45 ৪৫ শম্ময়ের ছেলে মায়োন আর মায়োনের ছেলে বৈৎ-সূর।
Shamai akamzaa Maoni na Maoni akamzaa Beth-Suri.
46 ৪৬ কালেবের উপপত্নী ঐফার গর্ভে হারণ, মোৎসা ও গাসেসের জন্ম হয়েছিল এবং হারণের ছেলে গাসেস।
Efa, suria wa Kalebu alikuwa mamaye Harani, Mosa na Gazezi. Harani alikuwa baba wa Gazezi.
47 ৪৭ যেহদয়ের ছেলেরা হল রেগম, যোথম, গেসন, পেলট, ঐফা ও শাফ।
Wana wa Yadai walikuwa: Regemu, Yothamu, Geshani, Peleti, Efa na Shaafu.
48 ৪৮ কালেবের উপপত্নী মাখার গর্ভে শেবর, তির্হনঃ, শাফ ও শিবার জন্ম হয়েছিল।
Maaka suria wa Kalebu alikuwa mamaye Sheberi na Tirhana.
49 ৪৯ আরও সে মদ্‌মন্নার বাবা শাফকে এবং মক্‌বেনার ও গিবিয়ার বাবা শিবার জন্ম দিল; আর কালেবের মেয়ের নাম ছিল অক্‌ষা। এরা ছিল কালেবের বংশধর।
Pia Maaka akamzaa Shaafu babaye Madmana, na Sheva babaye Makbena na Gibea. Kalebu alikuwa na binti jina lake Aksa.
50 ৫০ ইফ্রাথার বড় ছেলে বিনহূর; শোবল কিরিয়ৎ যিয়ারীমের বাবা;
Hawa ndio waliokuwa wazao wa Kalebu. Wana wa Huri, mzaliwa mkuu wao wa Efrathi, walikuwa: Shobali akamzaa Kiriath-Yearimu,
51 ৫১ বৈৎলেহমের বাবা শল্‌ম, বৈৎ-গাদের বাবা হারেফ।
Salma akamzaa Bethlehemu, naye Harefu akamzaa Beth-Gaderi.
52 ৫২ কিরিয়ৎ যিয়ারীমের বাবা শোবলের ছেলে হরোয়া, মনূহোতীয়দের অর্ধেক লোক।
Wazao wa Shobali, baba yake Kiriath-Yearimu, walikuwa: Haroe, nusu ya wakazi wa mji wa Menuhothi,
53 ৫৩ আর কিরিয়ৎ যিয়ারীমের গোষ্ঠী; যিত্রীয়, পূথীয়, শূমাথীয় ও মিশ্রায়ীয়েরা, এদের থেকে সরাথীয় ও ইষ্টায়োলীয় বংশের সৃষ্টি হয়েছিল।
pamoja na koo za Kiriath-Yearimu ambazo ni: Waithiri, Waputhi, Washumathi na Wamishrai. Kutokana na watu hawa walizaliwa Wasorathi na Waeshtaoli.
54 ৫৪ শল্‌মের বংশের লোকেরা হল বৈৎলেহম ও নটোফাতীয়েরা, অট্রোৎ বৈৎ-যোয়াব, মনহতীয়দের অর্ধেক লোক, সরায়ীয়।
Wazao wa Salma walikuwa: Bethlehemu, Wanetofathi, Atroth-Beth-Yoabu, nusu ya Wamanahathi, Wasori,
55 ৫৫ আর যাবেষে বাসকারী লেখকেরা, তিরিয়াথীয়েরা, শিমিয়থীয়েরা ও সূখাথীয়েরা। এরা ছিল কীনীয় গোষ্ঠী, রেখবীয়দের বাবা হম্মতের বংশের লোক।
pamoja na koo za waandishi zilizoishi katika mji wa Yabesi: yaani Watirathi, Washimeathi na Wasukathi. Hawa ndio Wakeni waliotokana na Hamathi, baba wa nyumba ya Rekabu.

< বংশাবলির প্রথম খণ্ড 2 >