< বংশাবলির প্রথম খণ্ড 19 >

1 পরে অম্মোনীয় রাজা নাহশ মারা গেলে পর তাঁর ছেলে হানূন তাঁর জায়গায় রাজা হলেন।
Ikajakuwa baadae kwamba Nahashi, mfalme wa watu wa Amoni, akafa, na mwanae akawa mfalme baada yake.
2 দায়ূদ বললেন, “হানূনের বাবা নাহশ আমার প্রতি বিশ্বস্ত ছিলেন বলে আমিও হানূনের প্রতি বিশ্বস্ত থাকব।” সেইজন্য তাঁর বাবার মৃত্যুতে তাঁকে সান্ত্বনা দেবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন। দায়ূদের লোকেরা হানূনকে সান্ত্বনা দেবার জন্য অম্মোনীয়দের দেশে গেল।
Daudi akasema, “Nitaonyesha ukarimu kwa mwana wa Hanuni wa Nahashi, kwasababu baba yake alionyesha ukarimu kwangu.” Hivyo Daudi akatuma wajumbe kumfariji kuhusu baba yake. Watumishi wa Daudi wakaingia nchi ya Waamoni na kumfuata Hanuni, ilikumfariji.
3 কিন্তু অম্মোনীয় নেতারা হানূনকে বললেন, “আপনি কি মনে করেন যে, দায়ূদ আপনার বাবার প্রতি সম্মান দেখাবার জন্য আপনাকে সান্ত্বনা দিতে লোক পাঠিয়েছে? সে তাদের আপনার কাছে পাঠিয়েছে যাতে তারা গুপ্তচর হিসাবে দেশের খোঁজখবর নিয়ে পরে সেটা ধ্বংস করে দিতে পারে।”
Lakini viongozi wakamwambia Hanuni, “Unadhani Daudi anamheshimu baba yako sababu ametuma watu kukufaraji? Je watumishi wake hawajaja kutadhimini nchi iliwaipindue?
4 হানূন তখন দায়ূদের লোকদের ধরে তাদের দাড়ি কামিয়ে দিলেন এবং লম্বা জামার অর্ধেকটা, অর্থাৎ কোমর পর্যন্ত কেটে দিয়ে তাদের বিদায় করে দিলেন।
Hanuni akawakamata watumishi wa Daudi, akawanyoa, akakata mavazi ya nusu kwenye kiuno kushuka, na kuwarudisha.
5 কেউ এসে দায়ূদকে সেই লোকদের প্রতি কি করা হয়েছে তা জানালে পর তাঁর পাঠানো সেই লোকদের সঙ্গে দেখা করবার জন্য তিনি কয়েকজন লোক পাঠিয়ে দিলেন, কারণ সেই লোকেরা খুব লজ্জিত ছিল। রাজা তাদের বলে পাঠালেন, “তোমাদের দাড়ি বেড়ে না ওঠা পর্যন্ত তোমরা যিরীহোতেই থাক; তারপর তোমরা ফিরে এসো।”
Walipo eleza haya kwa Daudi, alienda kukutana nao, kwa kuwa walifedheeka sana. Mfalme akasema, “Bakini Yeriko hadi ndevu zenu ziote tena, kisha mrudi.”
6 অম্মোনীয়েরা যখন বুঝতে পারল যে, তারা দায়ূদের কাছে নিজেদের ঘৃণার পাত্র করে তুলেছে, তখন হানূন ও অম্মোনীয়েরা অরাম নহরয়িম, অরাম মাখা ও সোবা থেকে রথ ও অশ্বারোহীদের ভাড়া করে আনবার জন্য ঊনচল্লিশ হাজার কেজি রূপা পাঠিয়ে দিল।
Waamoni walipoona wamekuwa kikwazo kwa Daudi, Hanuni na Waamoni walituma talanta elfu moja za fedha kukodisha magari ya farasi kwa Waaremei na wanaume wa farasi kutoka Naharaimu, Maka, na Zoba.
7 তারা বত্রিশ হাজার রথ এবং সৈন্যদল সমেত মাখার রাজাকে ভাড়া করল। তিনি ও তাঁর সৈন্যেরা এসে মেদবার কাছে ছাউনি ফেললেন আর ওদিকে অম্মোনীয়েরা নিজের নিজের শহর থেকে একত্র হয়ে যুদ্ধের জন্য বের হল।
Waliwakodishia magari ya farasi elfu thelathini na mbili pamoja na mfalme wa Maka na watu wake, walio kuja na kueka kambi mbele ya Medeba. Waamoni walijikusanya pamoja kutoka miji yao, na wakaja kwa vita.
8 এই সব শুনে দায়ূদ যোয়াবকে এবং তাঁর সমস্ত শক্তিশালী সৈন্যদলকে পাঠিয়ে দিলেন।
Daudi alipo sikia, alimtuma Yoabu na wanajeshi wake wote.
9 তখন অম্মোনীয়েরা বের হয়ে তাদের শহরের ফটকে ঢুকবার পথে যুদ্ধের জন্য সৈন্য সাজাল। এদিকে যে রাজারা এসেছিলেন তাঁরা খোলা মাঠে থাকলেন।
Watu wa Amoni walikuja na kupanga mstari kwa ajili ya pambano katika lango la mji, wafalme waliokuja walikuwa peke yao katika shamba.
10 ১০ যোয়াব দেখলেন তাঁর সামনে এবং পিছনে অরামীয় সৈন্যদের সাজানো হয়েছে। সেইজন্য তিনি তাঁর সৈন্যদের মধ্য থেকে কতগুলো বাছাই করা সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে সাজালেন।
Yoabu alipoona mistari ya pambano imemzunguka mbele na nyuma, alichagua wapambanaji shupavu wa Israeli na kuwa panga dhidi ya Waaremi.
11 ১১ বাকি সৈন্যদের তিনি তাঁর ভাই অবীশয়ের অধীনে রাখলেন; তাতে তারা অম্মোনীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য নিজেদের সাজাল।
Wanajeshi wengine wote, aliwaeka chini ya Abishai kaka yake, akawapanga kwa mstari dhidi ya Amoni.
12 ১২ যোয়াব তাঁর ভাইকে বললেন, “যদি অরামীয়েরা আমার চেয়ে শক্তিশালী হয় তবে তুমি আমাকে সাহায্য করতে আসবে, আর যদি অম্মোনীয়েরা তোমার চেয়ে শক্তিশালী হয় তবে আমি তোমাকে সাহায্য করতে যাব।
Yoabu akasema, “Kama Waaremi wananguvu kunizidi, kisha wewe, Abishai, lazima uniokoe. Lakini kama jeshi la Waamoni lina nguvu kukuzidi, nitakuja kukuokoa.
13 ১৩ সাহস কর; আমাদের লোকদের জন্য এবং আমাদের ঈশ্বরের শহরগুলোর জন্য এস, আমরা সাহসের সঙ্গে যুদ্ধ করি। সদাপ্রভুর চোখে যা ভাল তিনি তাই করবেন।”
Kuwa thabiti, natujionyeshe kwa watu wetu kuwa ni wenye nguvu na kwa miji ya Mungu wetu, kwa kuwa Yahweh ata fanya lililo jema kwa kusudi lake.”
14 ১৪ এই বলে যোয়াব তাঁর সৈন্যদল নিয়ে অরামীয়দের সঙ্গে যুদ্ধ করবার জন্য এগিয়ে গেলে পর অরামীয়েরা তাঁর সামনে থেকে পালিয়ে গেল।
Hivyo Yoabu na wanajeshi wasogea kwenye pambano dhidi ya Waaremi, walio lazimika kukimbia mbele ya jeshi la Waisraeli.
15 ১৫ অরামীয়দের পালিয়ে যেতে দেখে অম্মোনীয়েরাও যোয়াবের ভাই অবীশয়ের সামনে থেকে পালিয়ে গিয়ে শহরের ভিতরে ঢুকল। কাজেই যোয়াব যিরূশালেমে ফিরে গেলেন।
Jeshi la Waamoni walipoona kuwa Waaremi wamekimbia, wao pia wakamkimbia kaka yake Yoabu Abishai na kurudi mjini. Kisha Yoabu akarudi kutoka kwa watu wa Amoni na kurudi Yerusalemu.
16 ১৬ অরামীয়েরা যখন দেখল যে, তারা ইস্রায়েলীয়দের কাছে সম্পূর্ণভাবে হেরে গেছে তখন তারা লোক পাঠিয়ে ইউফ্রেটিস নদীর ওপারে বাস করা অরামীয়দের নিয়ে আসল। হদরেষরের সৈন্যদলের সেনাপতি শোবক তাদের পরিচালনা করে নিয়ে আসলেন।
Waaremi walipoona kuwa wanashindwa na Waisraeli, wakatuma msaada nyuma ya Mto Frati, na Shofaki mkuu wajeshi la Hadadezeri.
17 ১৭ দায়ূদকে সেই কথা জানালে পর তিনি সমস্ত ইস্রায়েলীয় সৈন্যদের জড়ো করলেন এবং যর্দ্দন নদী পার হয়ে তাদের বিরুদ্ধে এগিয়ে গেলেন এবং তাদের সামনের দিকে যুদ্ধের জন্য সৈন্য সাজালেন। তখন অরামীয়েরা দায়ূদের সঙ্গে যুদ্ধ করল।
Daudi alipo ambiwa haya, akakusanya Israeli yote, akuvuka Yordani, na kuja juu yao. Alipanga jeshi kwa ajili ya pambano dhidi ya Waaremi, na wakapigana nao.
18 ১৮ কিন্তু ইস্রায়েলীয়দের সামনে থেকে তারা পালিয়ে গেল। তখন দায়ূদ অরামীয়দের সাত হাজার রথচালক ও চল্লিশ হাজার পদাতিক সৈন্য মেরে ফেললেন। তিনি তাদের সেনাপতি শোবককেও মেরে ফেললেন।
Waaremi waliwakimbia Waisraeli, na Daudi akaua waendesha magari ya farasi ya Waaremi elfu saba na wanajeshi wa miguu elfu arobaini. Pia alimuua Shopaki, mkuu wa jeshi.
19 ১৯ হদরেষরের অধীন রাজারা যখন দেখলেন যে, তাঁরা ইস্রায়েলীয়দের কাছে হেরে গেছেন তখন দায়ূদের সঙ্গে শান্তি চুক্তি করে তাঁরা তাঁর অধীন হলেন। কাজেই অম্মোনীয়দের সাহায্য করতে অরামীয়েরা আর রাজি হল না।
Wafalme wote walio kuwa watumishi wa Hadadezeri walipoona kuwa wameshindwa na Israeli, walifanya amani na Daudi na kumtumikia. Hivyo watu wa Aramu hawakuwa tayari kuwasaidia Waamoni.

< বংশাবলির প্রথম খণ্ড 19 >