< বংশাবলির প্রথম খণ্ড 17 >

1 নিজের বাড়িতে বাস করবার দিন একদিন দায়ূদ ভাববাদী নাথনকে বললেন, “আমি এখন এরস কাঠের ঘরে বাস করছি কিন্তু সদাপ্রভুর নিয়ম সিন্দুকটি রয়েছে একটা তাঁবুর মধ্যে।”
Davide atakhazikika mʼnyumba yake yaufumu, anawuza mneneri Natani kuti, “Ine pano ndikukhala mʼnyumba yaufumu yomanga ndi mitengo ya mkungudza, pomwe Bokosi la Chipangano la Yehova lili mu tenti.”
2 উত্তরে নাথন দায়ূদকে বললেন, “আপনার মনে যা আছে আপনি তাই করুন; কারণ ঈশ্বর আপনার সঙ্গে আছেন।”
Natani anayankha Davide kuti, “Chitani chilichonse chimene chili mu mtima mwanu, chifukwa Mulungu ali nanu.”
3 সেই রাতে ঈশ্বরের বাক্য নাথনের কাছে উপস্থিত হলো; তিনি বললেন,
Usiku umenewo mawu a Mulungu anafika kwa Natani, ndipo anati,
4 “তুমি গিয়ে আমার দাস দায়ূদকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘আমার থাকবার ঘর তুমি তৈরী করবে না।
“Pita kamuwuze mtumiki wanga Davide kuti, ‘Yehova akunena kuti, sudzandimangira ndiwe nyumba yokhalamo.’
5 মিশর দেশ থেকে ইস্রায়েলীয়দের বের করে আনবার দিন থেকে আজ পর্যন্ত আমি কোনো ঘরে বাস করিনি। এক তাঁবু থেকে অন্য তাঁবুতে, এক বাসস্থান থেকে অন্য বাসস্থানে গিয়েছি।
Ine sindinakhalepo mʼnyumba kuyambira tsiku limene ndinatulutsa Israeli mʼdziko la Igupto mpaka lero lino. Ndakhala ndikuyenda kuchoka mʼtenti ina kupita mʼtenti ina, kuchoka malo ena kupita malo ena.
6 যে সব নেতাদের উপর আমি আমার লোকদের পালন করবার ভার দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় ইস্রায়েলীয়দের সঙ্গে ঘুরে বেড়াবার দিন আমি সেই নেতাদের কি কোনো দিন বলেছি যে, তারা কেন আমার জন্য এরস কাঠের ঘর তৈরী করে নি?’
Konse ndakhala ndikuyenda ndi Aisraeli onse, kodi ndinanenapo kwa wina aliyense wa atsogoleri awo amene ndinamulamula kuweta anthu anga kuti, ‘Kodi nʼchifukwa chiyani simunandimangire nyumba ya mitengo ya mkungudza?’”
7 “এখন তুমি আমার দাস দায়ূদকে বল যে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলছেন, ‘আমার লোক ইস্রায়েলীয়দের শাসনকর্ত্তা হবার জন্য আমিই তোমাকে পশু চরাবার মাঠ থেকে, ভেড়ার পালের পিছন থেকে নিয়ে এসেছি।
Ndipo tsopano umuwuze mtumiki wanga Davide kuti, “Yehova Wamphamvuzonse akuti, Ine ndinakutenga ku busa ukuweta nkhosa, kuti ukhale mtsogoleri wa anthu anga, Aisraeli.
8 তুমি যে সব জায়গায় গিয়েছ আমিও সেখানে তোমার সঙ্গে গিয়েছি এবং তোমার সামনে থেকে তোমার সমস্ত শত্রুদের শেষ করে দিয়েছি। আমি তোমার নাম পৃথিবীর মহান লোকদের নামের মত বিখ্যাত করব।
Ineyo ndinali nawe kulikonse kumene unkapita, ndipo ndachotsa adani ako onse pamaso pako. Tsopano ndidzakuza dzina lako kuti likhale mʼgulu la mayina a anthu otchuka kwambiri pa dziko lapansi.
9 আমার লোক ইস্রায়েলীয়দের জন্য আমি একটা জায়গা ঠিক করে সেখানেই গাছের মত তাদের লাগিয়ে দেব যাতে তারা নিজেদের জায়গায় শান্তিতে বাস করতে পারে
Ndipo ndidzawapatsa malo anthu anga, Aisraeli ndipo ndidzawadzala pamalo awoawo kuti asadzavutitsidwenso. Anthu oyipa sadzawazunzanso monga ankachitira poyamba paja;
10 ১০ এবং আমার লোক ইস্রায়েলীয়দের উপর শাসনকর্ত্তা নিযুক্ত করবার পর থেকে দুষ্ট লোকেরা তাদের উপর যে অত্যাচার করে আসছে তারা যেন আর তা করতে না পারে। আমি তোমার সব শত্রুদেরও দমন করব। আমি আরও বলছি যে, আমি সদাপ্রভু তোমার বংশকে গড়ে তুলব।
monga akhala akuchitira kuchokera nthawi imene ndinasankha atsogoleri a anthu anga Aisraeli. Ine ndidzagonjetsanso adani anu onse. “‘Ine ndikulengeza kwa iwe kuti Yehova adzakhazikitsa banja lako.
11 ১১ তোমার আয়ু শেষ হলে পর যখন তুমি তোমার পূর্বপুরুষদের কাছে চলে যাবে তখন আমি তোমার জায়গায় তোমার বংশের এক জনকে, তোমার নিজের বংশধরদেরকে বসাব এবং তার রাজ্য স্থির রাখব।
Masiku ako akadzatha ndipo ukadzatsatira makolo ako, Ine ndidzawutsa mphukira yako imene idzalowa mʼmalo mwako, mmodzi mwa ana ako, ndipo ndidzakhazikitsa ufumu wake.
12 ১২ তোমার সেই ছেলেই আমার জন্য একটা ঘর তৈরী করবে, আর তার সিংহাসন আমি চিরকাল স্থায়ী করব।
Iye ndiye amene adzandimangira nyumba, ndipo ndidzakhazikitsa ufumu wake kwamuyaya.
13 ১৩ আমি তার বাবা আর সে হবে আমার ছেলে। আমার ভালবাসা আমি কখনও তার উপর থেকে তুলে নেব না, যেমন করে আমি তুলে নিয়েছিলাম তোমার আগে যে ছিল তার উপর থেকে।
Ine ndidzakhala abambo ake, ndipo iye adzakhala mwana wanga. Ine sindidzasiya kumukonda monga ndinachitira ndi amene unalowa mʼmalo mwawo.
14 ১৪ আমার ঘরের ও আমার রাজ্যের উপরে আমি তাকে চিরকাল স্থির রাখব এবং তার সিংহাসন চিরস্থায়ী হবে’।”
Ndidzamuyika kukhala wolamulira nyumba yanga ndi ufumu wanga kwamuyaya. Mpando wake waufumu udzakhazikika kwamuyaya.’”
15 ১৫ এই দর্শনের সমস্ত কথা নাথন দায়ূদকে বললেন।
Natani anafotokozera Davide mawu onse avumbulutso limene analandira.
16 ১৬ এই সব কথা শুনে রাজা দায়ূদ তাঁবুর ভিতরে গেলেন এবং সদাপ্রভুর সামনে বসে বললেন, হে ঈশ্বর সদাপ্রভু, আমিই বা কি, আর আমার বংশই বা কি যে, তুমি আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছ?
Choncho Mfumu Davide analowa mu tenti nakhala pamaso pa Yehova, ndipo anati, “Ine ndine yani, Inu Yehova Mulungu, ndipo banja langa nʼchiyani kuti mundifikitse pamene ndafikapa?
17 ১৭ আর হে ঈশ্বর, এটাও তোমার চোখে যথেষ্ট হয়নি; এর সঙ্গে তোমার দাসের বংশের ভবিষ্যতের কথাও তুমি বলেছ। হে ঈশ্বর সদাপ্রভু, আমি যেন একজন মহান লোক সেই চোখেই তুমি আমাকে দেখেছ।
Inu Mulungu, kukhala ngati izi ndi zosakwanira pamaso panu, Inuyo mwayankhula zatsogolo la banja la mtumiki wanu. Mwandiyangʼana ndipo mwandiyesa ngati munthu wolemekezeka kwambiri pakati pa anthu, Inu Yehova Mulungu.”
18 ১৮ তোমার দাসের প্রতি যে সম্মান দেখালে তাতে আমি তোমার কাছে আর বেশী কি বলতে পারি? তুমি তো তোমার দাসকে জান।
“Kodi Davide anenenso chiyani kwa Inu, pakuti mwachitira ulemu wotere mtumiki wanu? Pakuti Inu mukumudziwa mtumiki wanu.
19 ১৯ হে সদাপ্রভু, তোমার দাসের জন্য তোমার ইচ্ছা অনুসারে এই মহৎ কাজ তুমি করেছ আর তোমার দাসকে তা জানিয়েছ।
Inu Yehova, chifukwa cha mtumiki wanu komanso mwa chifuniro chanu, mwachita chinthu chachikulu ichi ndipo mwawulula malonjezo anu aakulu onse.
20 ২০ হে সদাপ্রভু, তোমার মত আর কেউ নেই এবং তুমি ছাড়া কোনো ঈশ্বর নেই; আমরা নিজের কানেই এই কথা শুনেছি।
“Palibe wina wofanana nanu, Inu Yehova, ndipo palibe Mulungu wina koma Inu nokha monga tamvera ndi makutu athu.
21 ২১ তোমার ইস্রায়েল জাতির মত পৃথিবীতে আর কোনো জাতি নেই, যাকে তুমি তোমার নিজের লোক করবার জন্য মুক্ত করেছ। তুমি তাদের মিশর দেশ থেকে মুক্ত করে তাদের সামনে থেকে অন্যান্য জাতিদের দূর করে দিয়েছ। তোমার নিজের গৌরব প্রকাশের জন্য মহৎ ও ভয়ঙ্কর কাজের মধ্য দিয়ে তুমি তা করেছ।
Ndipo ndi ndani wofanana ndi anthu anu Aisraeli, mtundu wokhawo pa dziko lapansi umene Mulungu wake anapita kukawuwombola, monga anthu akeake ndi kukadzitchukitsa yekha pochita zinthu zodabwitsa zazikulu, pothamangitsa mitundu ina pamaso pa anthu ake, amene Inu munawawombola ku Igupto?
22 ২২ তোমার লোক ইস্রায়েলীয়দের তুমি নিজের উদ্দেশ্যে চিরকাল তোমার নিজের লোক করেছ, আর তুমি, হে সদাপ্রভু, তুমি তাদের ঈশ্বর হয়েছ।
Inu munawapanga anthu anu Aisraeli kukhala anuanu kwamuyaya, ndipo Inu, Inu Yehova ndinu Mulungu wawo.
23 ২৩ এখন হে সদাপ্রভু, আমার ও আমার বংশের বিষয়ে তুমি যে প্রতিজ্ঞা করেছ তা চিরকাল রক্ষা কর। তোমার প্রতিজ্ঞা অনুসারেই তা কর।
“Ndipo tsopano Yehova, sungani kwamuyaya lonjezo limene mwachita ndi mtumiki wanu ndi banja lake, likhazikitseni kwamuyaya. Chitani monga mwalonjezera,
24 ২৪ এতে আমার বংশ স্থায়ী হবে এবং চিরকাল তোমার গৌরব হবে। তখন লোকে বলবে, সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই ইস্রায়েলীয়দের ঈশ্বর, সত্যিই ইস্রায়েলীয়দের ঈশ্বর! আর তোমার দাস দায়ূদের বংশ তোমার সামনে স্থির থাকবে।
kotero dzina lanu likhazikike ndi kukhala lotchuka mpaka muyaya. Ndipo anthu adzanena kuti, ‘Yehova Wamphamvuzonse, Mulungu wa woyangʼanira Israeli, ndi Mulungu wa Israeli!’ Ndipo banja la mtumiki wanu Davide lidzakhazikika pamaso panu.
25 ২৫ হে আমার ঈশ্বর, তুমিই আমার কাছে এই বিষয় প্রকাশ করে বলেছ যে, তুমি আমার মধ্য দিয়ে একটা বংশ গড়ে তুলবে। তাই তোমার কাছে এই প্রার্থনা করতে আমার মনে সাহস হয়েছে।
“Inu Mulungu wanga, mwaululira mtumiki wanu kuti mudzamumangira nyumba. Nʼchifukwa chake ine mtumiki wanu ndalimba mtima kupemphera motere.
26 ২৬ হে সদাপ্রভু, তুমিই ঈশ্বর। এই মঙ্গলের প্রতিজ্ঞা তুমিই তোমার দাসের কাছে করেছ।
Inu Yehova, ndinu Mulungu! Mwalonjeza zinthu zabwinozi kwa mtumiki wanu.
27 ২৭ আমার বংশকে তুমি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করেছ যাতে এই বংশ চিরকাল তোমার সামনে থাকে; কারণ, হে সদাপ্রভু তুমিই আশীর্বাদ করেছ এবং তাই তা চিরকালের জন্য আশীর্বাদযুক্ত।
Ndipo chakukomerani kudalitsa banja la mtumiki wanu kuti likhale pamaso panu mpaka muyaya. Pakuti Inu Yehova mwalidalitsa, lidzakhala lodalitsika mpaka muyaya.”

< বংশাবলির প্রথম খণ্ড 17 >