< বংশাবলির প্রথম খণ্ড 16 >

1 ঈশ্বরের সিন্দুকের জন্য দায়ূদ যে তাঁবু খাটিয়েছিলেন লোকেরা সিন্দুকটি এনে তার ভিতরে রাখল। এর পর ঈশ্বরের সামনে হোমবলি ও মঙ্গলার্থক বলি উত্সর্গ করা হল।
Wakaleta ndani Sanduku la Mungu na kuweka katika ya hema ambalo Daudi aliandaa. Kisha wakatoa sadaka ya kuteketeza na sadaka ya ushirika mbele ya Mungu.
2 সেই সব উৎসর্গের অনুষ্ঠান করা শেষ হয়ে গেলে পর দায়ূদ সদাপ্রভুর নামে লোকদের আশীর্বাদ করলেন।
Daudi alipo maliza kutoa dhabiu ya kuteketeza na sadaka za ushirika, aliwabariki watu kwa jina la Yahweh.
3 তারপর তিনি ইস্রায়েলীয় প্রত্যেক স্ত্রীলোক ও পুরুষকে একটা করে রুটি, এক খণ্ড মাংস ও এক কিশমিশের পিঠে দিলেন।
Alisambaza kwa kila Misraeli, mwanaume na mwanamke, kipande cha mkate, na kipande cha nyama, na keki ya mzabibu.
4 সদাপ্রভুর সিন্দুকের সামনে সেবা কাজের জন্য দায়ূদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন যাতে তারা প্রার্থনা করতে, ধন্যবাদ দিতে এবং ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব করতে পারে।
Daudi aliewapangia baadhi ya Walawi kutumika mbele ya sanduku la Yahweh, na kusheherekea, kushukuru na kumsifu Yahweh, Mungu wa Israeli.
5 এই লোকদের নেতা ছিলেন আসফ, দ্বিতীয় ছিলেন সখরিয়, তারপরে ছিলেন যিয়ীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ ইদোম ও যিয়ীয়েল। এঁরা বাজাতেন বীণা ও সুরবাহার আর আসফ বাজাতেন করতাল;
Hawa Walawi walikuwa Asafu kiongozi, wa pili kutoka kwake Zekaria, Yeieli, Shemiramothi, Yehieli, Matithia, Eliabu, Benaia, Obedi Edomu, na Yeieli. Hawa walikuwa wacheze na vyombo vya uzi na vinubi. Asafu alikuwa apige upatu, kwa kelele.
6 যাজক বনায় আর যহসীয়েল ঈশ্বরের সেই ব্যবস্থা সিন্দুকের সামনে নিয়মিত ভাবে তূরী বাজাতেন।
Benaia na Yahazieli walikuwa wakupiga tarumbeta kila mara, mbele sanduku la agano la Mungu.
7 সেই দিন দায়ূদ প্রথমে সদাপ্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের এই গান গাইবার ভার আসফ ও তাঁর ভাইদের উপর দিলেন:
Kisha katika hiyo siku Daudi akawachagua Asafu na kaka zake kuimba hii nyimbo ya shukurani kwa Yahweh.
8 “সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তাঁর গুণের কথা ঘোষণা কর; তাঁর কাজের কথা অন্যান্য জাতিদের জানাও।
Mpeni shukurani Yahweh, liitieni jina lake; fahamisheni mataifa matendo yake.
9 তাঁর উদ্দেশ্যে গান গাও, তাঁর প্রশংসা গান কর; তাঁর সব আশ্চর্য্য কাজের কথা বল।”
Mwiimbieni, imbeni sifa kwake; semeni matendo yake ya ajabu.
10 ১০ তাঁর পবিত্রতার গৌরব কর; যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক।
Jisifuni katika jina lake takatifu; mioyo ya wanao mtafuta Yahweh ishangilie.
11 ১১ সদাপ্রভু ও তাঁর শক্তিকে বুঝতে চেষ্টা কর; সব দিন তাঁর উপস্থিতিতে থাকতে আগ্রহী হও।
Mtafute Yahweh na nguvu zake; tafuteni uwepo wake siku zote.
12 ১২ তাঁর আশ্চর্য্য কাজগুলোর কথা মনে রেখো; তাঁর আশ্চর্য্য কাজ ও মুখনির্গত আদেশ সব।
Kumbukeni matendo aliyo ya fanya kwenu, miujiza yake na amri za kinywa chake,
13 ১৩ হে তাঁর দাস ইস্রায়েললের বংশধরেরা, তাঁর মনোনীত যাকোবের লোকেরা।
enyi uzao wa Israeli mtumishi wake, enyi watu wa Yakobo, wateule wake.
14 ১৪ তিনিই আমাদের ঈশ্বর সদাপ্রভু; গোটা দুনিয়া তাঁরই শাসনে চলছে।
Yeye ni Yahweh, Mungu wetu. Amri zake zipo duniani kote.
15 ১৫ যে বাক্যের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য, তাঁর সেই ব্যবস্থার কথা চিরকাল মনে রেখো।
Tunzeni agano lake akilini mwenu milele, neno alilo liamuru kwa vizazi elfu moja.
16 ১৬ সেই নিয়ম তিনি অব্রাহামের জন্য স্থাপন করেছিলেন আর ইস্‌হাকের কাছে শপথ করেছিলেন।
Anakumbuka agano alilo lifanya na Ibrahimu, na nadhiri yake kwake Isaka.
17 ১৭ তিনি তা যাকোবের জন্য বিধি হিসাবে আর ইস্রায়েলের কাছে অনন্তকালীন নিয়ম হিসাবে ঘোষণা করেছিলেন।
Hili ndilo alilo lithibitisha kwa Yakobo kama amri maalumu, na kwa Israeli kama agano la milele.
18 ১৮ তিনি বলেছিলেন, “আমি তোমাকে কনান দেশ দেব, সেটাই হবে তোমার পাওনা সম্পত্তি।”
Alisema, “Nitakupa nchi ya Kanani kama sehemu ya urithi wako.”
19 ১৯ সেখানে তোমরা সংখ্যায় বেশি ছিলে না, অল্প ছিলে এবং সেখানে বিদেশী ছিলে।
Nilisema hili mlipo kuwa wachache kwa idadi, wachache sana, mlipo kuwa wageni katika nchi.
20 ২০ তারা এক জাতি থেকে অন্য জাতির কাছে, এক রাজ্য থেকে অন্য লোকদের কাছে বেড়াত।
Walienda taifa hadi taifa, kutoka ufalme mmoja hadi mwingine.
21 ২১ তখন তিনি কাউকে তাদের অত্যাচার করতে দিতেন না। তাদের জন্য তিনি রাজাদের শাস্তি দিতেন,
Hakuwaruhusu yeyote awatese; aliwahadhibu wafalme kwa ajili yao.
22 ২২ বলতেন, “আমার অভিষিক্ত লোকদের ছোঁবে না; আমার ভাববাদীদের কোনো ক্ষতি করবে না।”
Alisema, “Msiwaguse wapakwa mafuta wangu, na msiwadhuru manabii wangu.”
23 ২৩ পৃথিবীর সব লোক, সদাপ্রভুর উদ্দেশ্যে গান গাও; তাঁর দেওয়া উদ্ধারের কথা দিনের পর দিন ঘোষণা কর।
Imbeni kwa Yahweh, dunia yote; tangazeni wokovu wake siku hadi siku.
24 ২৪ বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমা ঘোষণা কর; সমস্ত লোকের মধ্যে তাঁর সব আশ্চর্য্য কাজের কথা ঘোষণা কর।
Kirini utukufu wake kwa mataifa, matendo yake makuu kwa mataifa yote.
25 ২৫ সদাপ্রভুই মহান এবং সবার উপরে প্রশংসার যোগ্য; সব দেব দেবতার চেয়ে তিনি বেশী ভয়ার্হ।
Kwa kuwa Yahweh ni mkuu na ni wakusifiwa sana, na ni wakuogopewa kuliko miungu yote.
26 ২৬ বিভিন্ন জাতির দেব দেবতারা অসার মাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমন্ডলের সৃষ্টিকর্ত্তা।
Kwa kuwa miungu ya mataifa ni sanamu, lakini ni Yahweh aliye umba mbingu.
27 ২৭ তাঁকেই ঘিরে রয়েছে গৌরব ও মহিমা; তাঁর বাসস্থানে রয়েছে শক্তি ও আনন্দ।
Uzuri wa ajabu na utukufu upo uweponi mwake. Uwezo na furaha upo kwake.
28 ২৮ হে বিভিন্ন জাতির সমস্ত গোষ্ঠী, স্বীকার কর সমস্ত গৌরব ও শক্তি সদাপ্রভুরই।
Mpeni sifa Yahweh, enyi koo za watu, mpeni sifa Yahweh utukufu na uwezo;
29 ২৯ তাঁর নামের গৌরব বর্ননা কর; নৈবেদ্য নিয়ে তাঁর সামনে এস। পবিত্রতার ঐশ্বর্য্যে সদাপ্রভুর আরাধনা কর।
Mpeni Yahweh utukufu upasao jina lake. Leta sadaka na mje kwake. Muinamieni Yahweh katika utakatifu wa uzuri wake.
30 ৩০ পৃথিবীর সমস্ত লোক, তোমরা তাঁর সামনে কেঁপে ওঠো। পৃথিবী অটলভাবে স্থাপিত হল, তা কখনও নড়বে না।
Mtetemeke mbele zake, dunia yote. Dunia imeimarishwa; haiwezi kutikisika.
31 ৩১ আকাশমন্ডল আনন্দ করুক, পৃথিবী খুশী হোক; বিভিন্ন জাতির মধ্যে তারা ঘোষণা করুক, “সদাপ্রভুই রাজত্ব করেন।”
Mbingu nazo ziwe nafuraha, na dunia ifurahi; na wasema kwa mataifa yote, “Yahweh anatawala.”
32 ৩২ সাগর ও তার মধ্যেকার সব কিছু গর্জন করুক; মাঠ ও তার মধ্যেকার সব কিছু আনন্দিত হোক।
Bahari na ingurume, na inayo ijaza ipige kelele kwa furaha. Mashamba yawe na furaha tele, na vyote vilivyomo ndani yake.
33 ৩৩ তাহলে বনের গাছপালাও সদাপ্রভুর সামনে আনন্দে গান করবে, কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।
Na miti iliyopo misituni ipige kelele kwa Yahweh, kwa kuwa anakuja kuhukumu dunia.
34 ৩৪ তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মঙ্গলময়; তাঁর অটল ভালবাসা অনন্তকাল স্থায়ী।
Toeni shukurani kwa Yahweh, kwa kuwa ni mwema, uaminifu wa agano lake la dumu ata milele.
35 ৩৫ তোমরা বল, “হে আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার কর; অন্যান্য জাতিদের মধ্য থেকে তুমি আমাদের এক জায়গায় নিয়ে এসে আমাদের রক্ষা কর, যাতে আমরা তোমার পবিত্রতা নামের স্তব করি, জয়ধ্বনি সহকারে তোমার প্রশংসা করি।”
Kisha sema, “Tuokoe, Mungu wa wokovu wetu. Tukusanye pamoja na utuokoe kutoka kwa mataifa mengine, ilikwamba tutoe shukurani kwa jina lako takatifu na tufurahi katika sifa zako.”
36 ৩৬ আদি থেকে অনন্তকাল পর্যন্ত ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। এর পর সব লোকেরা বলল, “আমেন” এবং সদাপ্রভুর প্রসংসা করলো।
Na Yahweh, Mungu wa Israeli, asifiwe kutoka milele na milele. Watu wote wakasema, “Amina” na wakamsifu Yahweh.
37 ৩৭ প্রতিদিনের প্রয়োজন অনুসারে নিয়মিত সেবা কাজের জন্য দায়ূদ সদাপ্রভুর নিয়ম সিন্দুকের কাছে আসফ ও তাঁর ভাইদের রাখলেন।
Hivyo Daudi akamwacha Asafu na kaka zake pale mbele ya sanduku la Yahweh, kutumika daima mbele ya sanduku, kama kazi za kila siku zilivyo itaji. Obedi Edomu pamoja na ndugu sitini na nane walijumuishwa.
38 ৩৮ তাদের সাহায্য করবার জন্য তিনি ওবেদ ইদোম ও তাঁর আটষট্টি জন লোককেও রাখলেন। যিদূথূনের ছেলে ওবেদ ইদোম ও হোষা ছিলেন দরজার পাহারাদার।
Obedi Edomu mwana wa Yeduthuni, pamoja na Hosa, walikuwa wawe walinzi wa lango.
39 ৩৯ দায়ূদ গিবিয়োনের উপাসনার উঁচু স্থানে সদাপ্রভুর আবাস তাঁবুর সামনে যাজক সাদোক ও তাঁর সঙ্গী যাজকদের রাখলেন।
Zadoki kuhani na makuhani wenzake walikuwa watumike mbele ya hema la Yahweh katika mahali pa juu huko Gibeoni.
40 ৪০ এর উদ্দেশ্য ছিল সদাপ্রভু ইস্রায়েলীয়দের যে ব্যবস্থার আদেশ দিয়েছিলেন তাতে যা যা লেখা ছিল সেই অনুসারে যেন তাঁরা সদাপ্রভুর উদ্দেশ্যে বেদির উপর প্রতিদিন সকালে ও বিকালে নিয়মিতভাবে হোমবলির অনুষ্ঠান করতে পারেন।
Walikuwa watoe sadaka za kuteketeza kwa Yahweh kwenye madhabahu ya sadaka za kuteketeza daima asubui na jioni, kwa mujibu wa yote yalio andikwa katika amri za Yahweh, aliyo wapa Waisraeli kama sheria.
41 ৪১ তাঁদের সঙ্গে ছিলেন হেমন ও যিদূথূন আর বাদবাকী লোক, যাদের নাম উল্লেখ করে বেছে নেওয়া হয়েছিল যাতে তারা সদাপ্রভুর অনন্তকাল স্থায়ী অটল ভালবাসার জন্য তাঁকে ধন্যবাদ দিতে পারে।
Hemani na Yeduthuni walikuwa nao, pamoja na walio chaguliwa kwa jina, kumpa shukurani Yahweh, kwasababu uaminifu wa agano lake la dumu ata milele
42 ৪২ ঈশ্বরের উদ্দেশ্যে গান করবার দিনের তূরী, করতাল ও অন্যান্য বাজনা বাজাবার জন্য হেমন ও যিদূথূনের উপর ভার দেওয়া হল। যিদূথূনের ছেলেরা লোকদের দরজার পাহারাদার হল।
Hemani na Yeduthuni walikuwa viongozi wa wao waliopiga tarumbeta, upatu, na vyombo vingine kwa muziki wa kumuabudu Mungu. Wana wa Yeduthuni walilinda lango.
43 ৪৩ এর পর সব লোক যে যার বাড়ীর দিকে রওনা হল এবং দায়ূদ তাঁর পরিবারের লোকদের আশীর্বাদ করবার জন্য বাড়িতে ফিরে গেলেন।
Kisha watu wote walirudi nyumbani, na Daudi akarudi kubariki nyumba yake.

< বংশাবলির প্রথম খণ্ড 16 >