< Mithali 22 >

1 Jina jema huchaguliwa dhidi ya utajiri mwingi na fadhila ni bora kuliko fedha na dhahabu.
প্রচুর ধনসম্পদের চেয়ে সুনাম বেশি কাম্য; রুপো ও সোনার চেয়ে সম্মান পাওয়া ভালো।
2 Watu matajiri na masikini wanafanana katika hili - Yehova ni muumba wao wote.
ধনবান ও দরিদ্রের মধ্যে একটিই মিল আছে; সদাপ্রভু তাদের উভয়েরই নির্মাতা।
3 Mtu mwenye hekima huiona taabu na kujificha mwenyewe, bali mjinga huendelea mbele na huumia kwa ajili yake.
বিচক্ষণ মানুষেরা বিপদ দেখে কোথাও আশ্রয় নেয়, কিন্তু অনভিজ্ঞ লোকেরা এগিয়ে যায় ও শাস্তি পায়।
4 Thawabu ya unyenyekevu na kumcha Yehova ni utajiri, heshima na uzima.
নম্রতাই সদাপ্রভুর ভয়; এর বেতন হল ধনসম্পদ ও সম্মান ও জীবন।
5 Miiba na mitego hulala katika njia ya wakaidi; yeye anayelinda maisha yake atakuwa mbali navyo.
দুষ্টদের চলার পথে ফাঁদ ও চোরা খাদ থাকে, কিন্তু যারা নিজেদের জীবন রক্ষা করে তারা সেগুলি থেকে দূরে সরে থাকে।
6 Mfundishe mtoto njia inayompasa na wakati akiwa mzee hatayaacha mafundisho hayo.
সন্তানদের এমন এক পথে চলার শিক্ষা দাও যে পথে তাদের চলা উচিত, ও তারা বৃদ্ধ হয়ে গেলেও সেখান থেকে ফিরে আসবে না।
7 Watu matajiri huwatawala watu masikini na mwenye kukopa ni mtumwa wa yule anayekopesha.
ধনবানেরা দরিদ্রদের উপর কর্তৃত্ব করে, ও যারা ধার করে তারা মহাজনের দাস হয়।
8 Yule anayepanda udhalimu atavuna taabu na fimbo ya hasira yake itanyauka.
যারা অধর্মের বীজ বোনে তাদের চরম দুর্দশারূপী ফসল কাটতে হয়, ও তারা রাগের বশে যে লাঠি চালায় তা ভেঙে যাবে।
9 Mwenye jicho la ukarimu atabarikiwa, maana anashiriki mkate wake pamoja na masikini.
উদার প্রকৃতির মানুষেরা স্বয়ং আশীর্বাদধন্য হবে, কারণ তারা তাদের খাদ্য দরিদ্রদের সঙ্গে ভাগ করে নেয়।
10 Mfukuze mbali mwenye dhihaka, na ugomvi utaondoka, mashindano na matukano yatakoma.
বিদ্রুপকারীদের তাড়িয়ে দাও, আর বিবাদও দূর হয়ে যাবে; বিবাদ ও অপমানও মিটে যাবে।
11 Anayependa moyo safi na mwenye maneno ya neema, atakuwa rafiki yake mfalme.
যে বিশুদ্ধ হৃদয় ভালোবাসে ও যে অনুগ্রহকারী কথাবার্তা বলে সে রাজাকে বন্ধু রূপে পায়।
12 Macho ya Yehova huyaangalia maarifa, bali huyapindua maneno ya wadanganyifu.
সদাপ্রভুর চোখ জ্ঞান পাহারা দেয়, কিন্তু বিশ্বাসঘাতকদের কথা তিনি বিফল করে দেন।
13 Mtu mvivu husema, “Kuna simba mtaani! Nitauwawa sehemu za njia.”
অলস বলে, “বাইরে সিংহ আছে! নগরের চকে গেলেই আমি নিহত হব!”
14 Kinywa cha malaya ni shimo lenye kina kirefu; hasira ya Yehova huchochewa dhidi ya yule anayetumbukia ndani yake.
ব্যভিচারী মহিলার মুখ এক গভীর খাত; যে সদাপ্রভুর ক্রোধের অধীন সে সেই খাদে গিয়ে পড়ে।
15 Upumbavu umefungwa katika moyo wa mtoto, lakini marudi ya fimbo huutoa.
শিশুর অন্তরে মূর্খতা বাঁধা থাকে, কিন্তু শৃঙ্খলাপরায়ণতার লাঠি তা বহুদূরে সরিয়ে দেয়।
16 Anayewanyanyasa watu masikini ili kuongeza mali yake, au kuwapa matajiri, atakuwa masikini.
যে নিজের ধনসম্পত্তি বাড়িয়ে তোলার জন্য দরিদ্রদের উপরে অত্যাচার করে ও যে ধনবানদের উপহার দেয়—উভয়েই দারিদ্রের সম্মুখীন হবে।
17 Tega sikio lako na usikilize maneno ya wenye busara na utumia moyo wako katika maarifa yangu,
মনোযোগ দাও ও জ্ঞানবানদের নীতিবচনে কর্ণপাত করো; আমার শিক্ষায় মনোনিবেশ করো,
18 maana itakuwa furaha kwako kama utayaweka ndani yako, kama yote yatakuwa katika midomo yako.
কারণ তুমি যখন এগুলি অন্তরে রাখবে তখন তা আনন্দদায়ক হবে ও সবকটি তোমার ঠোঁটে প্রস্তুত হয়ে থাকবে।
19 Basi tumaini lako liwe kwa Yehova, ninayafundisha kwako leo- hata kwako.
যেন সদাপ্রভুতে তোমার নির্ভরতা স্থির হয়, তাই আজ আমি তোমাকে, তোমাকেই শিক্ষা দিচ্ছি।
20 Sijakuandikia wewe misemo thelathini ya mafundisho na maarifa,
তোমার জন্য আমি কি সেই ত্রিশটি নীতিবচন লিখিনি, যেগুলি পরামর্শ ও জ্ঞানমূলক নীতিবচন,
21 kwa kukufundisha kweli katika maneno haya yenye uaminifu, ili uwe na majibu yenye kutegemewa kwa waliokutuma?
যা তোমাকে সৎ হতে ও সত্যিকথা বলতে শিক্ষা দেবে, যেন তুমি যাদের সেবা করছ তাদের কাছে তুমি সত্যনিষ্ঠ খবর নিয়ে আসতে পারো?
22 Usimwibie masikini kwa sababu ni masikini, au kumponda kwenye lango,
দরিদ্রদের এজন্যই শোষণ কোরো না যেহেতু তারা দরিদ্র ও অভাবগ্রস্তদের দরবারে পিষে মেরো না,
23 maana Yehova ataitetea kesi yao, na atawaibia uzima wale waliowaibia masikini.
কারণ সদাপ্রভু তাদের হয়ে মামলা লড়বেন ও প্রাণের পরিবর্তে প্রাণ দাবি করবেন।
24 Usifanye urafiki na mtu mwenye kutawaliwa na hasira na wala usiambatane pamoja na mwenye hasira kali,
উগ্রস্বভাব বিশিষ্ট লোকের সঙ্গে বন্ধুত্ব কোরো না, এমন কোনও লোকের সহযোগী হোয়ো না যে সহজেই ক্রুদ্ধ হয়,
25 au utajifunza njia zake na utakuwa chambo kwa nafsi yako.
পাছে তুমিও তাদের জীবনযাত্রার ধরন শিখে ফেলো ও নিজেই ফাঁদে জড়িয়ে পড়ো।
26 Usiwe miongoni mwao wapigao mikono, mwenye kuahidi madeni.
এমন কোনও মানুষের মতো হোয়ো না যে বন্ধক রেখেছে বা যে ঋণগ্রহীতার হয়ে জামিনদার হয়েছে;
27 Kama umekosa njia za kulipa, nini kitaweza kuzuia mtu kuchukua kitanda chako chini yako?
যদি তুমি ঋণ শোধ করতে না পারো, তবে তোমার গায়ের তলা থেকে তোমার বিছানাটিও কেড়ে নেওয়া হবে।
28 Usiondoe jiwe la mpaka la wahenga ambalo baba zako wameweka.
সীমানার যে প্রাচীন পাথরটি তোমার পূর্বপুরুষেরা প্রতিষ্ঠিত করেছিলেন সেটি স্থানান্তরিত কোরো না।
29 Je umemwona mtu aliyeuwawa kwenye kazi yake? Atasimama mbele ya wafalme; hatasimama mbele ya watu wa kawaida.
কাউকে কি তাদের কাজে সুদক্ষ দেখছ? তারা রাজাদের সামনে দাঁড়িয়ে সেবাকাজ করবে; তারা কোনও নিম্নস্তরীয় কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে সেবাকাজ করবে না।

< Mithali 22 >