< Hesabu 16 >

1 Sasa Kora mwana wa Izihari mwana wa Kohathi mwana wa Lawi, pamoja na Dathani na Abiramu mwana wa Eliabu, na Oni mwana wa Peleti, wa uzao wa Reubeni, waliwakusanya wanaume kadhaa.
লেবির সন্তান কহাৎ, তাঁর সন্তান যিষ্‌হর, সেই যিষ্‌হরের সন্তান যে কোরহ, সে এবং রূবেণ সন্তানদের মধ্যে ইলীয়াবের ছেলে দাথন ও অবীরাম এবং পেলতের ছেলে ওন দল বাঁধলো;
2 Wakamwinukia Musa, pamoja na wanaume fulani kutoka wana wa Israeli, viongozi wa watu wapatao mia mbili na hamsini waliokuwa wakifahamika katika ile jamii.
আর ইস্রায়েল সন্তানদের দুশো পঞ্চাশ জনের সঙ্গে মোশির সামনে উঠল; এরা মণ্ডলীর শাসনকর্ত্তা, সমাজে ভালো ভাবে পরিচিত ও বিখ্যাত লোক ছিল।
3 Walikusanyika pamoja kumpinga Musa na Haruni. Wakawaambia, “Ninyi sasa mnatumia mamlaka zaidi ya uwezo wenu! Watu wote wamejitenga, kila mmoja wao, na BWANA yuko pamoja nao. Kwa nini mnajiinua sana juu ya watu wengine wa BWANA?”
তারা মোশি ও হারোণের বিরুদ্ধে জড়ো হয়ে তাঁদেরকে বলল, “তোমরা বড়ই অভিমানী; কারণ সমস্ত মণ্ডলীর প্রত্যেক জনই পবিত্র এবং সদাপ্রভু তাহাদের মধ্যে আছেন; তবে তোমরা কেন সদাপ্রভুর সমাজের উপরে নিজেদেরকে উন্নত করছ?”
4 Musa alipoyasikia hayo, akalala kifudifudi.
তখন মোশি তা শুনে উপুড় হয়ে পড়লেন।
5 Akamwambia Kora na wote aliokuwa nao, “Asubuhi BWANA atafanya ijulikane ni nani walio wake na nani aliyetengwa kwa ajili yake. Atamleta huyo mtu karibu na yeye. Yule anayemchagua atamleta karibu naye.
তিনি কোরহকে ও তার দলের সবাইকে বললেন, “কে সদাপ্রভুর লোক ও কে পবিত্র, কাকে তিনি নিজের কাছাকাছি রাখেন, তা সদাপ্রভু সকালে জানাবেন; তিনি যাকে মনোনীত করবেন, তাকেই নিজের কাছাকাছি রাখবেন।
6 Fanya hivi, wewe Kora na kundi lako.
হে কোরহ ও কোরহের দলের সকলে, এক কাজ কর; তোমরা ধুনুচি নাও
7 Kesho mchukue vyetezo na muweke moto na ubani ndani yake mbele ya BWANA. Yule ambaye BWANA amemchagua, atamtenga kwa BWANA. Sasa imetosha ninyi watu wa uzao wa Lawi,”
এবং তাতে আগুন দিয়ে কাল সদাপ্রভুর সামনে তার উপরে ধূপ দাও; তাতে সদাপ্রভু যাকে মনোনীত করবেন, সেই ব্যক্তি পবিত্র হবে; হে লেবির সন্তানরা, তোমরা বড়ই অভিমানী।”
8 Tena Musa akamwambia Kora, “Sasa unisililize, ninyi watu wa uzao wa Lawi:
মোশি কোরহকে আবার বললেন, “হে লেবির সন্তানরা, অনুরোধ করি, আমার কথা শোনো।
9 Je ni jambo dogo kwenu kwamba Mngu wa mbinguni amewatenga ninyi kutoka watu wa Israeli, ili awalete ninyi karibu na yeye, ili mfanye kazi katika masikani ya BWANA na kusimama mbele ya watu ili muwatumikie?
এটা কি তোমাদের কাছে খুব ছোট বিষয় যে, ইস্রায়েলের ঈশ্বর তোমাদেরকে ইস্রায়েল মণ্ডলী থেকে আলাদা করে সদাপ্রভুর সমাগম তাঁবুর সেবা কাজ করার জন্য ও মণ্ডলীর সামনে দাঁড়িয়ে তাঁর পরিচর্য্যা করার জন্য নিজের কাছাকাছি এনেছেন?
10 Amewasogeza karibu, na ndugu zako, wa uzao wa Lawi pamoja nanyi, na sasa mnataka na ukuhani pia!
১০তিনি তোমাকে ও তোমার সঙ্গে তোমার সমস্ত ভাইকে অর্থাৎ লেবির সন্তানদের নিজের কাছাকাছি এনেছেন, তোমরা কি যাজক হওয়ারও চেষ্টা করছ?
11 Hiyo ndiyo sababu wewe na kundi lako mmekusanyika pamoja kinyume na BWANA. Kwa nini mnalalamika juu ya Haruni, ambaye anamtii BWANA?”
১১তার জন্য তুমি ও তোমার সমস্ত দল সদাপ্রভুরই বিরুদ্ধে জড়ো হয়েছ; আর হারোণ কে যে, তোমরা তার বিরুদ্ধে অভিযোগ কর?”
12 Kisha Musa akamwita Dathani na Abiramu, wana wa Eliabu, lakini wakasema, “hatutakuja.
১২তখন মোশি ইলীয়াবের ছেলে দাথন ও অবীরামকে ডাকতে লোক পাঠালেন, কিন্তু তারা বলল, “আমরা যাব না।
13 Kwani jambo dogo kwamba umetuleta mpaka kwenye nchi inayotiririka maziwa na asali, ili kutuua katika jangwa hili? Sasa unataka kujifanya kuwa mtawala wetu!
১৩এটা কি খুব ছোট বিষয় যে, তুমি আমাদেরকে মরুপ্রান্তে মারবার জন্য দুধ মধু প্রবাহিত দেশ থেকে এনেছ? তুমি কি আমাদের উপরে কর্তৃত্বও করবে?
14 Na kwa nyongeza, haujatuingiza kwenye nchi ya kutiririka maziwa na asali, au kutupa urithi wa mashamba na mashamba ya mizabibu. Sasa unataka kutupofusha na ahadi hewa? Hatutakuja kwako.”
১৪আর, তুমি তো আমাদেরকে দুধ মধু প্রবাহিত দেশে আন নি, ভূমি ও আঙ্গুর ক্ষেতের অধিকারও দাও নি। তুমি কি মিথ্যা প্রতিজ্ঞা করে আমাদের অন্ধ করতে চাও? আমরা যাব না।”
15 Musa alikasirika sana na akamwambia BWANA, “Usisipokee sadaka zao. Sijachukua punda mmoja kutoka kwao, na sijamdhuru hata mmoja wao.”
১৫মোশি খুব রেগে গিয়ে সদাপ্রভুকে বললেন, “ওদের নৈবেদ্য গ্রহণ কোরো না; আমি ওদের থেকে একটি গাধাও নিই নি এবং আমি তাদের হিংসা করি নি।”
16 Kisha Musa akamwambia Kora, “Kesho wewe na kundi lako mtaenda mbele za BWANA-wewe na wao na Haruni.
১৬তখন মোশি কোরহকে বললেন, “তুমি ও তোমার দলের সবাই, তোমরা কাল হারোণের সঙ্গে সদাপ্রভুর সামনে উপস্থিত হবে।
17 Kila mmoja wenu atatwaa chetezo na kuweka ubani ndani yake. Ndipo kila mtu atamletea BWANA chetezo chake, vyetezo mia mbili na hamsini. Wewe na Haruni, pia, kila mmoja ataleta chetezo chake.
১৭প্রত্যেক জন ধুনুচি নিয়ে তার উপরে ধূপ দিয়ে সদাপ্রভুর সামনে নিজেদের ধুনুচি আনবে; দুশো পঞ্চাশটি ধুনুচি নিয়ে আসবে। তুমি ও হারোণ নিজেদের ধুনুচি আনবে।”
18 Kwa hiyo kila mtu alitwaa chetezo chake, akaweka moto ndani yake, akaweka na ubani ndani yake, na kusimama mbele ya lango la hema ya kukutania pamoja na Musa na Haruni.
১৮সুতরাং তারা প্রত্যেকে নিজেদের ধুনুচি নিয়ে তার মধ্যে আগুন রেখে ধূপ দিয়ে মোশি ও হারোণের সঙ্গে সমাগম তাঁবুর প্রবেশপথে দাঁড়াল।
19 Kora naye akawakusanya watu wote waliokuwa kinyume na Musa na Haruni hapo kwenye lango la hema ya kukutania, na kisha utukufu wa BWANA ukaonekana kwa watu wote.
১৯কোরহ সমাগম তাঁবুর প্রবেশপথে মোশি ও হারোণের বিরুদ্ধে সমস্ত মণ্ডলীকে জড়ো করল। তখন সদাপ্রভুর মহিমা সমস্ত মণ্ডলীতে প্রকাশিত হল।
20 Ndipo BWANA aliposema na Musa na Haruni:
২০তখন সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “তোমরা এই মণ্ডলীর মধ্যে থেকে আলাদা হও;
21 “Tokeni ninyi kutoka hawa watu ili nipate kuwaangamiza haraka.”
২১আমি এক্ষুনি এদেরকে হত্যা করি।”
22 Musa na Haruni wakalala kifudifudi na kusema, “Mungu, Mungu wa wote wenye mwili, kama mtu akitenda dhambi, ni lazima uwe na hasira na watu wote?”
২২মোশি ও হারোণ উপুড় হয়ে পড়লেন ও বললেন, “হে ঈশ্বর, সমস্ত মানুষ জাতির আত্মার ঈশ্বর, একজন পাপ করলে তুমি কি সমস্ত মণ্ডলীর উপরে প্রচণ্ড রাগ দেখাবে?”
23 BWANA akanena na Musa, akamwambia,
২৩সদাপ্রভু মোশিকে বললেন,
24 “Sema na watu wote, uwaaambie, 'Tokeni kwenye hema ya Kora, Dathani, na Abiramu.'”
২৪“তুমি মণ্ডলীকে বল, ‘তোমরা কোরহের, দাথনের ও অবীরামের তাঁবুর চারদিক থেকে উঠে যাও’।”
25 Kisha Musa akaamuka akaenda kwa Dathani na Kwa Abiramu; viongozi wa Israeli wakamfuata.
২৫তখন মোশি উঠে দাথনের ও অবীরামের কাছে গেলেন এবং ইস্রায়েলের প্রাচীনেরা তাঁর পিছু পিছু গেলেন।
26 Akaongea na watu wote akasema, “Sasa jitengeni na hema ya hawa watu waovu na msiguse kitu chochote kilicho chao, vinginevyo mtaangamizwa na dhambi zao.”
২৬তিনি মণ্ডলীকে বললেন, “অনুরোধ করি, তোমরা এই দুষ্টু লোকেদের তাঁবুর কাছ থেকে উঠে যাও, এদের কিছুই স্পর্শ কোরো না, না হলে এদের সমস্ত পাপে বিনষ্ট হও।”
27 Kwa hiyo watu wote toka pande zote za hema ya Kora, Dathani na Abiramu wakaondoka. Dathani na Abiramu wakatoka nje wakasimama kwenye lango la hema zao, wakiwa na wake wao, wana, na watoto wao.
২৭তাতে তারা কোরহের, দাথনের ও অবীরামের তাঁবুর চারদিক থেকে উঠে গেল, আর দাথন ও অবীরাম বের হয়ে নিজের স্ত্রী, ছেলে ও শিশুদের সঙ্গে তাদের তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়ে থাকল।
28 Kisha Musa akasema, “Kwa hili sasa mtatambua kuwa BWANA amenituma kufanya kazi hizi zote, kwa kuwa sijazifanya kwa uwezo wangu.
২৮পরে মোশি বললেন, সদাপ্রভু আমাকে এই সমস্ত কাজ করতে পাঠিয়েছেন, আমি নিজের ইচ্ছায় করি নি, সেটা তোমরা এতেই জানতে পারবে।
29 Kama hawa watu watakufa kifo cha kawaida ambacho humpata kila mmoja, basi BWANA hakunituma.
২৯সাধারণ লোকেদের মারা যাবার মত যদি এই মানুষরা মারা যায়, কিংবা সাধারণ লোকেদের শাস্তির মত যদি এদের শাস্তি হয়, তবে সদাপ্রভু আমাকে পাঠান নি।
30 Lakini kama BWANA aumbaye malango ya ardhi ambayo huwameza kama mdomo mkubwa, pamoja na familia zao, na kama wataingia ndani ya shimo wakiwa hai, ndipo mtakapojua kuwa wamemdharau BWANA,” (Sheol h7585)
৩০কিন্তু সদাপ্রভু যদি খারাপ কিছু ঘটান এবং ভূমিতার মুখ খুলে এদেরকে ও এদের সবকিছু গিলে ফেলে, আর এরা জীবন্ত অবস্থায় পাতালে নামে, তবে এরা যে সদাপ্রভুকে অবজ্ঞা করেছে, তা তোমরা জানতে পারবে। (Sheol h7585)
31 Mara ghafla Musa alipomaliza kusema maneno haya, aridhi ya pale walipokuwa ikafunguka.
৩১খুব তাড়াতাড়ি মোশি তাঁর সমস্ত কথা শেষ করলেন, তাদের নিচের ভূমি খুলে গেল।
32 Dunia ikafungua makanwa yake na kuwameza, familia zao na watu wote wa Kora, pamoja na mali zao zote.
৩২পৃথিবী তার মুখ খুলে তাদেরকে, তাদের আত্মীয়দেরকে ও কোরহের পক্ষের সমস্ত লোককে এবং তাদের সমস্ত সম্পত্তি গিলে ফেলল।
33 Wao na kila mmoja kwenye familia zao wakaingia ndani shimoni wakiwa hai. Dunia ikwafunika, na kwa njia hii wakapotea kutoka miongoni mwa ile jamii. (Sheol h7585)
৩৩তাতে তারা ও তাদের সমস্ত আত্মীয় জীবন্ত অবস্থায় পাতালে নেমে গেল এবং পৃথিবী তাদের উপরে চেপে পড়ল এবং এই ভাবে তারা সমাজের মধ্যে থেকে লুপ্ত হল। (Sheol h7585)
34 Nao Israeli yote waliokuwa karibu nao wakakimbia kwa sababu ya vilio vyao. Walisema kwa mshangao, “Nchi isije kutumeza na sisi!”
৩৪তাদের চিত্কারে চারদিকের সমস্ত ইস্রায়েল পালিয়ে গেল, কারণ তারা বলল, “না হলে পৃথিবী আমাদেরকে গিলে ফেলে।”
35 Kisha moto ukashuka toka kwa BWANA na kuwaangamiza wale wanaume 250 waliokuwa wametoa ubani.
৩৫তখন সদাপ্রভুর থেকে আগুন বেরিয়ে যারা ধূপ নিবেদন করেছিল, সেই দুশো পঞ্চাশ জন লোককে গিলে ফেলল।
36 Tena BWANA akanena na Musa, akasema,
৩৬সদাপ্রভু মোশিকে বললেন,
37 “Mwambie Eliazari mwana wa Haruni yule kuhani achukue vile vyetezo kutoka ule moto, kwa kuwa vile vyetezo vimetengwa ka ajili yangu. Na aumwage ule moto mbali.
৩৭“তুমি হারোণ যাজকের ছেলে ইলীয়াসরকে বল, সেই পোড়ানো স্থান থেকে ঐ সমস্ত ধুনুচি উঠিয়ে নিক এবং তার আগুন দূরে ঝেড়ে ফেলুক, কারণ সেই সব ধুনুচি পবিত্র।
38 Vitwae vile vyetezo vya wale waliopoteza maisha yao kwa sababu ya dhambi zao. Na vifanyike kuwa mbao za kufuliwa ili viwe vifuniko vya madhabahu. Kwa kuwa wale watu walivitoa kwangu, kwa hiyo ni vitakatifu. Vitakuwa ishara ya uwepo wangu kwa wana wa Israeli.”
৩৮ঐ যে পাপীরা নিজেদের প্রাণের বিরুদ্ধে পাপ করেছিল, তাদের ধুনুচিগুলি পিটিয়ে যজ্ঞবেদির ঢাকা দেবার পাত তৈরী করা হোক, কারণ তারা সদাপ্রভুর সামনে সে সমস্ত নিবেদন করেছিল, সুতরাং সেই সমস্ত পবিত্র। আর সেই সব ইস্রায়েল সন্তানদের পক্ষে চিহ্ন হবে।”
39 Naye Eleazari yule kuhani akavichukue vile vyetezo vya shaba ambavyo vilikuwa vimetumiwa na wale watu walioungua, na vikafuliwa kuwa vifuniko vya madhbahu,
৩৯তাতে যারা পুড়ে মারা গেল, তারা পিতলের যে যে ধুনুচি নিবেদন করেছিল, ইলীয়াসর যাজক সে সব গ্রহণ করলেন এবং তা পিটিয়ে যজ্ঞবেদির ঢাকা দেবার জন্য পাত প্রস্তুত করা হল;
40 ili kuwa ukumbusho kwa wana wa Israeli, ili kwamba asije akatokea mtu toka nje ya uzao wa Haruni akaja kutoa ubani kwa BWANA, ili wasije kuwa kama Kora na kundi lake— kama vile BWANA alivyoamuru kupitia kinywa cha Musa.
৪০ওটা ইস্রায়েল সন্তানদের স্মরণের জন্য হল, যেন হারোণ বংশ ছাড়া অন্য গোষ্ঠীর কোন মানুষ সদাপ্রভুর সামনে ধূপ উৎসর্গ করতে কাছে না যায় এবং কোরহের ও তার দলের মত না হয়; সদাপ্রভু মোশির মাধ্যমে তাকে এইরকম আদেশ দিয়েছিলেন।
41 Lakini siku iliyofuata asubuhi watu wa Israeli wakamlalamikia Musa na Haruni. Nao walisema, “Umeua watu wa BWANA.”
৪১কিন্তু তারপরের দিনের ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী মোশির ও হারোণের বিরুদ্ধে অভিযোগ করে বলল, “তোমরাই সদাপ্রভুর প্রজাদেরকে হত্যা করলে।”
42 Kisha ikatokea, wakati watu walipokuwa wamekusanyika kinyume na Musa na Haruni, wakatazama kuielekea hema ya kukutania, na tazama lile wingu lilikuwa likiifunika. Utukufu wa BWANA ukaonekana,
৪২তখন এটা হল, মণ্ডলী মোশির হারোণের বিরুদ্ধে জড়ো হলে তারা সমাগম তাঁবুর দিকে মুখ ফেরাল, আর তারা দেখল, মেঘ সমাগম তাঁবু ঢেকে দিয়েছে এবং সদাপ্রভুর মহিমা প্রকাশিত হয়েছে।
43 Musa na Haruni wakaja mbele ya hema ya kukutania.
৪৩তখন মোশি ও হারোণ সমাগম তাঁবুর সামনে উপস্থিত হলেন।
44 Kisha BWANA akanena na Musa, akamwambia,
৪৪সদাপ্রভু মোশিকে বললেন,
45 “Toka kati ya watu hawa ili niwaangamize haraka.” Musa na Haruni wakalala chini kifudifudi.
৪৫“তোমরা এই মণ্ডলীর মধ্যে থেকে উঠে যাও, আমি এক্ষুনি এদেরকে হত্যা করব।” তখন মোশি ও হারোণ উপুড় হয়ে পড়লেন।
46 Musa akamwambia Haruni, uchukue chetezo, na utie ndani moto kutoka madhabahuni, tia na uvumba ndani yake, upeleke haraka kwa watu, na ukafanye upatanisho kwao, kwa sababu hasira hii inatoka kwa BWANA. Tauni imeanza.”
৪৬মোশি হারোণকে বললেন, “তোমার ধুনুচি নাও ও যজ্ঞবেদির উপর থেকে আগুন নিয়ে তার মধ্যে দাও এবং তাতে ধূপ দিয়ে তাড়াতাড়ি মণ্ডলীর কাছে গিয়ে তাদের জন্য প্রায়শ্চিত্ত কর; কারণ সদাপ্রভুর সামনে থেকে রোষ নির্গত হল, মহামারী আরম্ভ হল।”
47 Kwa hiyo Haruni akafanya kama alivyoelekezwa na Musa. Akakimbia kati ya watu. na Tauni ilikuwa imeanza kuenea kati ya watu, kwa hiyo akaweka ndani yake uvumba na akafanya upatanisho wa watu.
৪৭সুতরাং মোশি যেমন বললেন, তেমনি হারোণ ধুনুচি নিয়ে সমাজের মধ্যে দৌড়ে গেলেন; আর দেখ, লোকেদের মধ্যে মহামারী আরম্ভ হয়েছিল, কিন্তু তিনি ধূপ দিয়ে লোকেদের জন্য প্রায়শ্চিত্ত করলেন।
48 Haruni akasimama kati kati ya zile maiti na watu hai; na kwa njia hii ile tauni ikazuiwa.
৪৮তিনি মৃত ও জীবিত লোকেদের মধ্যে দাঁড়ালেন; তাতে মহামারী থেমে গেল।
49 Idadi ya wale waliokuwa wamekufa kwa tauni walikuwa 14, 000, nje na wale waliokufa kutokana na swala la Kora.
৪৯যারা কোরহের ব্যাপারে মারা গেছে, তারা ছাড়া আর চৌদ্দ হাজার সাতশো লোক ঐ মহামারীতে মারা গেল।
50 Haruni akarudi kwa Musa kwenye lango la hema ya kukutania, na ile tauni ikakoma.
৫০হারোণ সমাগম তাঁবুর প্রবেশপথে মোশির কাছে ফিরে আসলেন। এই ভাবে মহামারী শেষ হল।

< Hesabu 16 >