< Hesabu 15 >

1 Kisha BWANA akanena na Musa, akasema,
আর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েল সন্তানদের বল,
2 “Sema na wana wa Israeli uwaambie, 'Mtakapoingia katka nchi ambayo mtaishi, ambayo BWANA atawapa,
তাদেরকে বল, ‘আমি তোমাদেরকে যে দেশ দেব, তোমাদের সেই দেশে প্রবেশ করার পর
3 mtatakiwa kuandaa sadaka kwa moto kwa BWANA, sadaka ya kuteketezwa au sadaka ya kukamilisha kiapo au sadaka ya hiari, au sadaka katika sikukuu zenu, ili kutoa harufu nzuri kwa BWANA ya ng'ombe au ya kondoo.
যখন হয়তো হোমবলী কিংবা মানত পূর্ণ করার জন্য কিংবা ইচ্ছাদত্ত নৈবেদ্যের জন্য কিংবা তোমাদের নির্ধারিত পর্বে গরু ভেড়ার পাল থেকে সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য তোমরা আগুনে কোনো নৈবেদ্য তৈরী কর;
4 Utamtolea BWANA sadaka ya kuteketezwa pamoja na sehemu ya kumi ya efa ya sadaka ya unga mwembamba uliochanganywa na robo ya hini ya mafuta.
তখন উপহার উৎসর্গকারী ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশ্যে এক হিনের চার ভাগের এক অংশ তেলে মেশানো সূজির এক ঐফার দশ ভাগের এক অংশ ভক্ষ্য নৈবেদ্য আনবে এবং তুমি হোমবলির সঙ্গে, প্রত্যেকটি ভেড়ার বাচ্চার জন্য,
5 Na tena mtatoa pamoja na sadaka ya kuteketezwa, au kwa sadaka ya divai robo ya hini ya sadaka ya vinywaji kwa kila mwanakondoo.
পেয় নৈবেদ্য হিসাবে এক হিনের চার ভাগের এক অংশ আঙ্গুর রস প্রস্তুত করবে।
6 Kama unatoa sadaka ya kondoo dume, utaandaa sadaka ya unga ya sehemu za kumi mbili za efa ya unga mwembamba uliochanganywa na sehemu ya tatu ya hini ya divai.
যদি তুমি একটি ভেড়া উত্সর্গ কর, তুমি অবশ্যই ভক্ষ্য নৈবেদ্য হিসাবে এক হিনের তিন ভাগের এক ভাগের সঙ্গে তেল মেশানো সূক্ষ্ম সূজির এক ঐফার দুই দশ ভাগের এক ভাগ প্রস্তুত করবে।
7 Kwa sadaka ya kinywaji, mtatoa sehemu ya tatu ya hini ya divai ambayo itatoa harufu nzuri kwa BWANA.
পেয় নৈবেদ্যের জন্য আঙ্গুর রসের এক হিনের তিন ভাগের এক ভাগ উৎসর্গ করবে। এটা সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধ দেবে।
8 Utakapoandaa fahari kwa ajiliy a sadaka ya kuteketezwa au sadaka ya kutimiza kiapo, au sadaka ya amani kwa BWANA,
যখন তুমি সদাপ্রভুর উদ্দেশ্যে হোমবলির জন্য বা মানত পূরণের বলিদানের জন্য, কিংবা মঙ্গলার্থক বলির জন্য ষাঁড় উৎসর্গ করবে,
9 Ndipo utakapotoa sadaka ya fahari pamoja na sadaka ya unga ya sehemu za kumi tatu za unga mwembamba uliochanganywa na nusu ya hini ya mafuta.
তখন ষাঁড়ের সঙ্গে অর্ধেক হিন তেলে মেশানো [এক ঐফার] তিনটি ভক্ষ্য নৈবেদ্য হিসাবে দশ ভাগের এক ভাগ করে সূজি আনবে।
10 Mtatoa sadaka ya kinywaji nusu ya hini ya divai, sadaka iloyotengenezwa kwa moto ili kufanya harufu nzuri kwa BWANA.
১০পেয় নৈবেদ্যের জন্য সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধের জন্য আগুনে উত্সর্গ করা উপহারের জন্য অর্ধেক হিন পরিমাপের আঙ্গুর রস আনবে।
11 Itafanyika hivi kwa kila fahari, kwa kila kondoo dume, na kila mwanakondoo dume au mbuzi mchanga.
১১এক একটি ষাঁড়, ভেড়া, ভেড়ার বাচ্চা ও ছাগলের বাচ্চার জন্য এইরকম করতে হবে।
12 Kila sdaka utakayoindaa na kuitoa itafanyika kama ilivyoanishwa hapa.
১২তোমরা যত পশু উৎসর্গ করবে, তাদের সংখ্যা অনুসারে প্রত্যেকের জন্য এইরকম করবে।
13 Wazawa wote wa Israeli watafanya mambo haya kwa utaratibu huu, yeyote atakayeleta sadaka iliyotengenezwa kwa moto, ili kufanya harufu nzuri kwa BWANA.
১৩ইস্রায়েলে জন্মানো সমস্ত লোক যখন সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধিযুক্ত আগুনে উত্সর্গ করা উপহার নিবেদন করার দিনের এই নিয়ম অনুসারে এইসব কিছু প্রস্তুত করবে।
14 Na kama kuna mgeni anayeishi kati yenu, au yeyote atakayeishi na watu wa vizazi vyenu vyote, lazima atengeneze sadaka iliytoengenezwa kwa moto, ili kutoa harufu nzuri kwa BWANA. Atafanya kama mnavyofanya.
১৪যদি তোমাদের মধ্যে বসবাসকারী কোন বিদেশী কিংবা তোমাদের মধ্যে তোমাদের বংশপরম্পরা অনুসারে বাসকারী কোন ব্যক্তি যদি সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধযুক্ত আগুনে উত্সর্গ উপহার নিবেদন করতে চায়, তবে তোমরা যেরকম, সেও সে রকম করবে।
15 Kutakuwa na sheria hiyo hiyo kwa watu wote na kwa mgeni anayeishi kati yenu, sheria ya kudumu kwa watu wote wa uzao wako. Ninyi mlivyo, ndivyo atakavyokuwa mgeni aliyeishi kati yenu. Atafanya kama mnavyofanya mbele ya BWANA.
১৫সমস্ত গোষ্ঠী এবং তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশী লোক, উভয়ের জন্য তোমাদের বংশপরম্পরা অনুসারে একই রকম চিরস্থায়ী ব্যবস্থা হবে। সদাপ্রভুর কাছে তোমরা ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশীয়েরা, উভয়েই সমান।
16 Sheria na amri hiyohiyo ndiyo itakayotumika kwa mgeni anayeishi kati yenu.”
১৬তোমাদের ও তোমাদের মধ্যে বসবাসকারী বিদেশীয়দের জন্য একই ব্যবস্থা ও আদেশ হবে’।”
17 Tena BWANA akanena na Musa, akasema,
১৭আবার সদাপ্রভু মোশিকে বললেন,
18 “Nena wana wa Israeli uwaambie, 'mtakapofika katika nchi ninayowapeleka,
১৮তুমি ইস্রায়েল সন্তানদের বল, তাদেরকে বল, আমি তোমাদেরকে যে দেশে নিয়ে যাচ্ছি, সে দেশে প্রবেশ করার পর
19 mtakapokula chakula kinachozalishwa katika nchi hiyo, mtatoa sadaka ya kunipendeza mimi.
১৯তোমরা সেই দেশের খাদ্য খাবার দিন সদাপ্রভুর উদ্দেশ্যে উপহার উত্সর্গ করবে এবং আমার সামনে উপস্থিত করবে।
20 Kutoka kwenye mikate yenu ya kwanza mtatoa mkate wa kuinuliwa kama sadaka iliyoinuliwa kutoka mahali pa kupuria nafaka. Mtaiinua kwa jinsi hii.
২০তোমরা উত্তোলনীয় উপহারের জন্য তোমাদের ছানা ময়দার প্রথম অংশ হিসাবে একটি পিঠে নিবেদন করবে; যেমন খামারের উত্তোলনীয় উপহার উত্তোলন করে থাক, এটাও সেই রকম করবে।
21 Watu wa uzao wako wote wtanitolea sadaka ya kuinuliwa kutoka kwenye unga wenu wa kwanza.
২১তোমরা বংশপরম্পরা অনুসারে তোমাদের ছানা ময়দার প্রথম অংশ থেকে সদাপ্রভুর উদ্দেশ্যে উত্তোলনীয় উপহার নিবেদন করবে।
22 Wakati mwingine mtafanya dhambi pasipo kukusudia, Kama hamtatii amri zote hizi ambazo nimemwambia Musa
২২আর তোমরা যদি অনিচ্ছাকৃতভাবে পাপ কর, মোশির কাছে আমি যেসব আদেশ দিয়েছি, সেই সব যদি পালন না কর,
23 -kila kitu ambacho nimewaamuru kupitia Musa kuanzia siku ambayo nilianza kuwaamuru na kuendelea kwa watu wote wa uzao wako.
২৩আমি যে দিনের তোমাদেরকে আদেশ দিয়েছি, তখন থেকে তোমাদের বংশপরম্পরার জন্য আমি মোশির হাতে তোমাদেরকে আদেশ দেওয়া শুরু করেছি।
24 Kwa swala la dhambi isiyokusudiwa ambayo watu wote hawaijui, basi watu wote watatoa fahari mchanga sadaka ya kuteketezwa ili kufanya harufu nzuri kwa BWANA. Pamoja na haya yote, lazima itengenezwe sadaka ya unga na sadaka ya kinywaji, kama ilivyoagaizwa katika amri, na beberu mmoja kuwa sadaka ya dhambi.
২৪যদি মণ্ডলীর অজান্তে অনিচ্ছাকৃতভাবে পাপ হয়ে থাকে, তবে সমস্ত মণ্ডলী সদাপ্রভুর উদ্দেশ্যে মিষ্টি সুগন্ধযুক্ত হোমবলির জন্য একটি ষাঁড় উত্সর্গ করবে। নিয়ম অনুসারে তার সঙ্গে ভক্ষ্য ও পেয় নৈবেদ্য এবং পাপার্থক বলির জন্য একটি পুরুষ ছাগল উৎসর্গ করবে।
25 Kuhani atafanya sadaka upatanisho kwa watu wote wa Israeli. Watasemehewa kwa sababu dhambi haikukusudiwa. Wametoa sadaka yao, sadaka iliyotengenezwa kwa moto kwa ajili yangu. Wameleta sadaka yao kwangu iliyotengenezwa kwa moto. Wameleta sadaka yao ya uovu mbele yangu kwa ajili ya kosa lao.
২৫যাজক ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর জন্য প্রায়শ্চিত্ত করবে। তাতে তাদেরকে ক্ষমা করা হবে, কারণ তাদের পাপ অনিচ্ছাকৃতভাবে হয়েছে। তারা সেই তাদের সেই আগুনে উত্সর্গ করা উপহার আমার কাছে আনল। তারা আমার সামনে পাপার্থক বলি আনল।
26 Ndipo watu wote wa Israeli watasamehewa, pia wageni wote wanaoishi kati yao, kwa sababu watu wote walitenda dhambi pasipo kukusudia.
২৬তাতে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে ও তাদের মধ্যে বসবাসী বিদেশীদেরকে ক্ষমা করা হবে; কারণ সব লোক অনিচ্ছাকৃতভাবে ঐ কাজ করল।
27 Kama mtu atatenda dhambi bila kukusudia, atatoa mbuzi jike wa umri wa mwaka mmoja kuwa sadaka ya dhambi.
২৭যদি কোন ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে পাপ করে, তবে সে পাপার্থক বলি হিসাবে এক বছরের একটি মেয়ে ছাগল আনবে।
28 Naye kuhani atafanya upatanisho kwa BWANA kwa ajili ya mtu yule aliyefanya dhambi pasipo kukusudia. Yule mtu atasamehewa baada ya upatanisho kufanyika.
২৮যাজক সদাপ্রভুর সামনে ওই ব্যক্তির জন্য প্রায়শ্চিত্ত করবে যে অনিচ্ছাকৃতভাবে পাপ করেছে। তার প্রায়শ্চিত্ত হলে তার পাপ ক্ষমা হবে।
29 Mtakuwa na sheria hiyohiyo kwa mtu yeyote anayefanya dhambi hiyo pasipo kukusudia, sheria hiyohiyo hata kwa mzawa wa Isreli na kwa wageni wanaoishi kati yao.
২৯ইস্রায়েল সন্তানরা হোক, কিংবা তাদের মধ্যে বসবাসী বিদেশী হোক, তোমাদের জন্য অনিচ্ছাকৃত পাপের একই ব্যবস্থা হবে।
30 Lakini mtu afanyaye chochote kwa KUkusudia, awe mzawa au mgeni, ananikufuru mimi. Huyo mtu ataondolewa kati ya watu wake.
৩০কিন্তু যে ব্যক্তি কোনো রকম পাপ করে, স্বদেশী বা বিদেশী, সে আমার নিন্দা করে; সেই ব্যক্তি নিজের লোকেদের মধ্যে থেকে উচ্ছিন্ন হবে।
31 Kwa sababu atakuwa amedharau neno langu na amevunja neno amri yangu, mtu huyo ataondolewa kabisa. Dhambi yake itakuwa juu yake.'”
৩১কারণ সে আমার বাক্য অবজ্ঞা করল ও আমার আদেশ অমান্য করল; সেই ব্যক্তি পুরোপুরি উচ্ছিন্ন হবে, তার অপরাধ তারই উপরে পড়বে।
32 Wakati wana wa Israeli walipokuwa katika jangwa, wakamuona mwanamume akikusanya kuni sikiu ya Sabato.
৩২ইস্রায়েল সন্তানরা যখন মরুপ্রান্তে ছিল, তখন বিশ্রামদিনের এক জনকে কাঠ কুড়োতে দেখল।
33 Wale waliomwona wakamleta kwa Musa, Haruni na kwa watu wote.
৩৩যারা তাকে কাঠ কুড়োতে দেখেছিল, তারা মোশি, হারোণ ও সমস্ত মণ্ডলীর কাছে তাকে আনল।
34 Wakamweka kifungoni kwa sababu ilikuwa haijaamuliwa atakachotendewa.
৩৪তারা তাকে আটকে রাখল; কারণ তার প্রতি কি করা উচিত, সেটা বলা হয়নি।
35 Kisha BWANA akanena na Musa, “Yule mwanamume lazima auawe. Watu wote lazima wampige kwa mawe nje ya kambi.”
৩৫তখন সদাপ্রভু মোশিকে বললেন, “সেই ব্যক্তির অবশ্যই প্রাণদণ্ড হবে; সমস্ত মণ্ডলী তাকে শিবিরের বাইরে পাথর দিয়ে আঘাত করে হত্যা করবে।”
36 Kwa hiyo watu wote wakamtoa nje ya kambi nao wakampiga kwa mawe mpaka akafa kama vile BWANA alivyokuwa amemwamuru Musa.
৩৬সুতরাং মোশির প্রতি সদাপ্রভুর আদেশ অনুসারে সমস্ত মণ্ডলী তাকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে পাথর দিয়ে আঘাত করল; তাতে সে মারা গেল।
37 BWANA akanena na Musa tena, akasema,
৩৭সদাপ্রভু মোশিকে আবার বললেন,
38 “Waambie wana wa Israeli na uwaamuru wajifanyie vishada wavining'inize katika mapindo ya mavazi yao, wavining'ineze katika ncha zote kwa nyuzi za rangi ya samawi. Watu wote watafanya hivi kwa watu wote wa kizazi chote.
৩৮“তুমি ইস্রায়েল সন্তানদের বল, তাদেরকে বল, ‘তারা বংশপরম্পরা অনুসারে তাদের পোশাকের কিনারায় আঁচল রাখবে ও কিনারার আঁচলে নীল সুতো ঝুলিয়ে রাখবে।
39 Huu utakuwa ukumbusho maalumu kwenu, kila mtakapovitazama, mtakumbuka amri zangu, na kuzishika ili kwamba msije mkatangatanga katika mioyo na macho yenu na kuwa waasherati wa hayo.
৩৯তোমাদের জন্য সেই আঁচল থাকবে, যেন তা দেখে তোমরা সদাপ্রভুর সমস্ত আদেশ স্মরণ করে পালন কর এবং নিজেদের যে হৃদয় ও চোখের অনুকরণে তোমরা ব্যভিচারী হয়, তেমন আর না করো;
40 Fanyeni hivi ili kwamba mweze kukumbuka na kutii amri zangu zote, na ili kwamba mpate kuwa watakatifu, waliotunzwa kwa ajili yangu, Mungu wenu.
৪০যেন আমার সমস্ত আদেশ মনে কর ও পালন কর এবং তোমার ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র হও।
41 Mimi ndimi BWANA Mungu wenu niliyekutoa toka nchi ya Misri, ili niwe Mungu wenu. Mimi ndimi BWANA Mungu wenu.”
৪১আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; আমি তোমাদের ঈশ্বর হবার জন্য তোমাদেরকে মিশর দেশ থেকে বের করে এনেছি; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর’।”

< Hesabu 15 >