< Mhubiri 2 >

1 Nikasema moyoni, “Njoo, na nitakujaribu kwa kwa furaha. Kwa hiyo furahia.” Lakini tazama, huu nao ulikuwa ni upepo wa muda.
আমি মনে মনে বললাম, “এখন এস, আমি আনন্দ দিয়ে তোমার পরীক্ষা করব। তাই আনন্দ উপভোগ কর।” কিন্তু দেখ, এটাও ছিল ক্ষণস্থায়ী বাতাস মাত্র।
2 Nikasema juu ya kicheko, “Ni wazimu,” na kuhusu furaha, “Yafaa nini?”
আমি হাঁসির বিষয়ে বলেছিলাম, “এটা পাগলামি,” এবং আনন্দের বিষয়ে বলেছিলাম, “এর প্রয়োজনীয়তাই বা কি?”
3 Nikajipeleleza moyoni mwangu katika jinsi ya kutimiza hamu yangu kwa mvinyo. Nikaruhusu akili yangu iongozwe na hekima ingawa bado nilikuwa nikishikilia ujinga. Nilitaka kutafuta jambo lililo jema kwa wanadamu kufanya chini ya mbingu wakati wa siku za maisha yao.
আমি আমার হৃদয়ে পরীক্ষা করে দেখলাম কিভাবে মদ দিয়ে আমার ইচ্ছা পূরণ করা যায়। তখন আমি আমার মনকে জ্ঞানে পরিচালনা করতে দিলাম কীভাবে মূর্খতা ব্যবহার করে দেখতে পাই তাদের জীবনকালে যা কিছু আকাশের নিচে করা যায় তা মানুষের জন্য কি কি করা ভালো।
4 Nilitimiza mambo makubwa. Nilijenga nyumba kwa ajili yangu na kupanda miti ya mizabibu.
আমি মহান কাজ সম্পন্ন করেছি। আমি আমার জন্য ঘর তৈরী করলাম এবং আঙ্গুর খেত রোপণ করলাম।
5 Nilitengeneza bustani na viwanja; nikapanda aina zote za matunda ndani yake.
আমি আমার জন্য বাগান এবং উপবন তৈরী করলাম; আমি তার মধ্যে সব রকমের ফলের গাছ রোপণ করলাম।
6 Nikatengeneza mabwawa ya maji ili kumwagilia msitu mahali miti ilikuwa imepandwa.
আমি অনেক পুকুর খুঁড়লাম বনে জল দেওয়ার জন্য যেখানে গাছেরা বৃদ্ধি পাচ্ছিল।
7 Nilinunua watumwa wa kiume na wa kiume; nilikuwa na watumwa waliozaliwa katika ikulu yangu. Pia nikawa na makundi makubwa na wanyama wa kufugwa, zaidi ya mfalme yeyote aliyetawala kabla yangu katika Yerusalemu.
আমি দাস ও দাসী কিনলাম; আমার দাস আছে যারা আমার ঘরে জন্মেছে। আমার অনেক বড় পশুপাল আছে এবং অনেক গৃহপালিত পশু আছে, যে কোন রাজা যারা আমার আগে যিরুশালেমে রাজত্ব করেছে তাদের থেকে অনেক বেশি।
8 Pia nilijikusanyia fedha na dhahabu, hazina ya wafalme na majimbo. Nikapata waimbaji wanaume na wanawake kwa ajili yangu, na kufurahia kutoka kwa wana wa wanadamu, masulia na wanawake.
আমি আমার জন্য সোনা ও রূপা, রাজাদের ধনসম্পদ এবং নানা প্রদেশের সম্পদ সঞ্চয় করেছি। আমার গায়ক ও গায়িকা আছে আমার জন্য এবং অনেক স্ত্রী ও উপপত্নীর দ্বারা মানবতার সমস্ত সুখ আমার আছে।
9 Hivyo nikawa mkuu na tajiri kuliko wote waliokuwa Yerusalemu kabla yangu, na hekima yangu ilikuwa ndani yangu.
তাই আমি সবার থেকে যারা আমার আগে যিরুশালেমে ছিলেন তাদের থেকে মহান ও ধনী হলাম এবং আমার প্রজ্ঞা আমার সঙ্গে ছিল।
10 Lolote ambalo macho yangu yalikitamani sikuyazuia. Sikuuzuia moyo wangu katika furaha yeyote, kwa sababu moyo wangu ulifurahi katika katka kazi yangu zote na furaha ilikuwa ni tunu kwa kazi zangu zote.
১০আমার চোখ যা কিছু ইচ্ছা করত, আমি তাদের তা থেকে বঞ্চিত করতাম না। আমি আমার হৃদয়কে কোন সুখভোগ করতে বাধা দিতাম না, কারণ আমার হৃদয় আনন্দ করত আমার সমস্ত পরিশ্রমে এবং সুখভোগ হল আমার পুরষ্কার আমার সমস্ত কাজের।
11 Kisha nikatazama matendo yote ambayo mikono yangu iliyokwisha kuyatimiliza na juu ya kazi niliyokuwa nimeifanya, lakini tena, kila kitu kilikuwa ni mvuke na kujaribu kuuchunga upepo. Hakukuwa na faida chini ya jua.
১১পরে আমি সেই সমস্ত কাজ দেখলাম যা আমার হাত সম্পন্ন করেছে এবং সেই কাজ যা আমি করেছি, কিন্তু আবার, সব কিছুই ছিল বাষ্প এবং যেন বাতাসকে পরিচালনা করার চেষ্টা করা। সেখানে সূর্য্যের নিচে কোন লাভ নেই।
12 Kisha nikageuka kuipambanua hekima, na upumbavu na ujinga. Kwa maana ni kitu gani mfalme anayekuja baada yangu afanye, ambacho hakijafanyika?
১২তারপর আমি প্রজ্ঞা এবং মত্ততা ও মূর্খতার দিকে ফিরলাম বিবেচনা করার জন্য। কারণ পরবর্তী রাজা কি করবেন যে বর্তমান রাজার পরে আসছে, যা এর মধ্যে করা হয়নি?
13 Kisha nikaanza kuelewa kwamba hekima ina faida kuliko upumbavu, kama nuru ilivyo bora kuliko giza.
১৩তারপর আমি বুঝতে আরম্ভ করি যে মূর্খতার উপরে প্রজ্ঞার প্রাধান্য আছে, ঠিক যেমন আলো অন্ধকারের থেকে ভালো।
14 Mwenye hekima hutumia macho yake katika kichwa chake kuona mahali anakoenda, lakini mpumbavu hutembea katika giza, ingawa ninafahamu kuwa mwisho wa aina moja umetunzwa kwa kila mmoja.
১৪বুদ্ধিমান তার চোখ দেখে সে কোথায় যাচ্ছে, কিন্তু মূর্খ অন্ধকারে চলে, যদিও আমি জানি প্রত্যেকের একই দশা।
15 Kisha nikasema moyoni mwangu, “Kinachotokea kwa mpumbavu, ndicho kitachotokea na kwangu. Hivyo kuna utofauti gani kama mimi ni mwenye hekima sana?” Nikahitimisha moyoni mwangu, “Huu pia ni mvuke tu.”
১৫তখন আমি মনে মনে বললাম, “মূর্খের সঙ্গে যা ঘটেছে, তা আমার সঙ্গেও ঘটবে। তবে আমি কিসের জন্য বেশি জ্ঞানবান হলাম?” আমি আমার হৃদয়ে সিদ্ধান্তে আসলাম, “এটাও শুধুই অসার।”
16 Kwa kuwa mwenye hekima, kama mpumbavu, hakumbukwi kwa muda mrefu. Katika siku zijazo, kila kitu kitakuwa kimesahauliwa. Mwenye hekima hufa kama navyokufa mpumbavu.
১৬বোকাদের মত জ্ঞানবান মানুষদেরও বেশি দিন মনে রাখা হবে না। দিন আসছে সবকিছু অনেকদিন আগেই ভুলে যাওয়া হবে। বুদ্ধিমানেরা মারা যাবে যেমন বোকারা মরে।
17 Hivyo nikauchukia uhai kwa sababu kazi zote zilizofanyika chini ya jua zilikuwa mbaya kwangu. Hii ni kwa sababu kila kitu ni mvuke na kujaribu kuuchunga upepo.
১৭তাই আমি জীবনকে ঘৃণা করি, কারণ সূর্য্যের নিচে যে সমস্ত কাজ হয়েছে তা আমার কাছে মন্দ ছিল। এটার কারণ সব কিছুই ছিল বাষ্পমাত্র এবং বাতাসকে পরিচালনা করার চেষ্টা।
18 Nikachukia yote niliyoyatimiza, ambayo nilikuwa nimekwisha yafanya chini ya jua kwa sababu ni lazima niyaache kwa mtu anaye kuja baada yangu.
১৮আমি আমার সমস্ত কাজ সম্পাদনকে ঘৃণা করি যার জন্য আমি সূর্য্যের নিচে পরিশ্রম করেছি, কারণ আমি অবশ্যই সব ছেড়ে যাব সেই মানুষটার জন্য যে আমার পরে আসছেন।
19 Na ni nani ajuaye kama atakuwa mwenye hekima au mpumbavu? Ila atakuwa msimamizi juu ya kila kitu chini ya jua ambayo kazi yangu na hekima yangu imeyajenga. Huu pia ni mvuke.
১৯এবং কে জানে সে জ্ঞানী মানুষ হবে না বোকা হবে? তবুও সে সমস্ত কিছুর উপরে মালিক হবে যা কিছু সূর্য্যের নিচে আছে যা আমার কাজ এবং জ্ঞান গড়া হবে। এটাও হল বাষ্প।
20 Kwa hiyo moyo wangu ukaanza kukata tamaa juu ya kazi zote nilizozifanya chini ya jua.
২০এই জন্য আমার হৃদয় হতাশ হতে শুরু করেছে সূর্য্যের নিচে সমস্ত কাজের জন্য যা আমি করছি।
21 Kwa kuwa kunaweza kuwa na mtu anayefanya kazi kwa hekima, ufahamu, na umahili, lakini ataacha kila kitu alichonacho kwa mtu ambaye hajafanya chochote. Huu nao ni mvuke na hatari kubwa.
২১কারণ সেখানে হয়ত কেউ থাকবে যে প্রজ্ঞা দিয়ে, জ্ঞান দিয়ে এবং কুশলতা দিয়ে কাজ করবে, কিন্তু সে সবকিছু রেখে যাবে একটি মানুষের জন্য যে তা তৈরী করে নি। এটাও হল বাষ্প এবং একটা মহা দুঃখজনক ঘটনা।
22 Kwa maana ni faida gani mtu hupata ambaye hufanya kazi kwa juhudi na kujaribu moyoni mwake kutimiza kazi zake chini ya jua?
২২কারণ সেই ব্যক্তির কি হবে যে খুব কঠিন পরিশ্রম করে এবং হৃদয়ে চেষ্টা করে তার সব কাজ সূর্য্যের নিচে শেষ করার?
23 Kila siku kazi yake ni maumivu na masikitiko, hivyo wakati wa usiku roho yake haipumziki. Huu pia ni mvuke.
২৩প্রত্যেকদিন তার কাজ হল ব্যথাযুক্ত এবং চাপযুক্ত, তাই রাতে তার আত্মা শান্তি পায় না। এটাও বাষ্প।
24 Hakuna jambo jema kwa mtu yeyote zaidi ya kula na kunywa na kuridhika na kile kilichochema katika kazi yake. Nikaona kwamba ukweli huu unatoka kutoka mkononi mwa Mungu.
২৪সেখানে ভালো কিছুই নেই এক জনের জন্য শুধু খাওয়া, পানকরা এবং তার কাজের মধ্যে ভালো যা কিছু আছে তাতে সন্তুষ্ট হওয়া ছাড়া। আমি দেখালাম যে এই সত্য ঈশ্বরের হাত থেকে এসেছে।
25 Kwa kuwa ni nani anaweza kula au anaweza kupata furaha yoyote tofauti na Mungu?
২৫কারণ সে ছাড়া কে খেতে পারে অথবা কারো কি কোন ধরনের সুখ থাকতে পারে?
26 Kwa kuwa kwa kila anayemfurahisha yeye, Mungu humpa hekimana ufahamu ba furaha. Ingawa, kwa mwenye dhambi humpa kazi ya kukusanya na kutunza ili kwamba ampe mtu anayempendeza Mungu. Huu pia ni sawa na mvuke na kujaribu kuuchunga upepo.
২৬কারণ যে ব্যক্তি তাঁকে খুশি করে, ঈশ্বর তাকে প্রজ্ঞা, জ্ঞান এবং আনন্দ দান করে। যাইহোক, পাপীদের তিনি ধন সংগ্রহ এবং মজুত করার কাজ দেন, যাতে যে ঈশ্বরকে খুশি করে তাকে তিনি তা দিতে পারেন। কিন্তু এটাও আসার এবং বাতাসকে পরিচালনা করার চেষ্টা।

< Mhubiri 2 >