< Matendo 4 >

1 Wakati Petro na Yohana walipokuwa wakizungumza na watu, makuhani na mlinzi wa hekalu na masadukayo waliwaendea.
যখন পিতর এবং যোহন লোকেদের কাছে কথা বলছিলেন ঠিক সেদিনের যাজকেরা ও ধর্মধামের মন্দির রক্ষকদের সর্দার এবং সদ্দূকীরা তাড়াতাড়ি তাদের কাছে এসে হাজির হলেন।
2 Walikuwa wameudhika sana kwa sababu Petro na Yohana walikuwa wanawafundisha watu kuhusu Yesu na kutangaza juu ya kufufuka kwake kutoka kwa wafu.
তারা গভীর সমস্যায় পড়েছিল কারণ তারা লোকেদের উপদেশ দিতেন এবং যীশু যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান হয়েছেন তা প্রচার করতেন।
3 Waliwakamata na kuwaweka gerezani hadi asubuhi iliyofuata, kwani tayari ilikuwa jioni.
আর তারা তাদেরকে ধরে পরের দিন পর্যন্ত আটকে রেখেছিলেন,
4 Lakini watu wengi waliokuwa wamesikia ujumbe waliamini; na idadi ya wanaume waliokuwa wameamini walikadiliwa kuwa elfu tano.
কারণ তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তবুও যারা কথা শুনছিল তাদের মধ্যে অনেকে বিশ্বাস করেছিল, তাদের মধ্যে পুরুষের সংখ্যা কমবেশি পাঁচ হাজার মতো ছিল।
5 Hata ilipofika asubuhi siku iliyofuata, kwamba wakuu wao, wazee na waandishi, kwa pamoja walikusanyika Yerusalemu.
পরের দিন লোকেদের শাসকেরা, প্রাচীনেরা ও শিক্ষা গুরুরা যিরুশালেমে সমেবেত হয়েছিলেন,
6 Anasi kuhani mkuu alikuwepo, na Kayafa, na Yohana, na Iskanda, na wote waliokuwa ni ndugu wa kuhani mkuu.
এবং হানন মহাযাজক, কায়াফা, যোহন, আলেকসান্দর, আর মহাযাজকের নিজের লোকেরা উপস্থিত ছিলেন।
7 Walipokuwa wamewaweka Petro na Yohana katikati yao, waliwauliza, “Kwa uwezo gani, au kwa jina gani mmefanya hili?”
তারা তাদেরকে মধ্যিখানে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন কি ক্ষমতায় বা কার নামে তোমরা এই কাজ করেছ?
8 Kisha, Petro, akiwa amejaa Roho Mtakatifu, akawaambia, “Ninyi wakuu wa watu, na wazee,
তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তাদেরকে বলেছিলেন হে লোকেদের শাসকেরা ও প্রাচীনবর্গ,
9 kama sisi siku ya leo tunahojiwa kuhusu tendo jema lililofanywa kwa mtu huyu mgonjwa - kwa namna gani mtu huyu alifanywa mzima?
একটি দুর্বল মানুষের উপকার করার জন্য যদি আজ আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কিভাবে এই লোকটি সুস্থ হয়েছে,
10 Hebu lijulikane hilo kwenu na kwa watu wote katika Israel, kwamba kwa jina la Yesu Kristo wa Nazareti, ambaye mlimsulibisha, ambaye Mungu alimfufua kutoka kwa wafu, ni kwa njia yake kwamba mtu huyu anasimama hapa mbele yenu akiwa mwenye afya.
১০তবে আপনারা সকলে ও সমস্ত ইস্রায়েলবাসী এই জানুক যে, নাসরতীয় যীশু খ্রীষ্টের নামে যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, যাকে ঈশ্বর মৃতদের মধ্য থেকে উঠিয়েছিলেন, তাঁরই গুনে এই ব্যক্তি আপনাদের কাছে সুস্থ শরীরে দাঁড়িয়ে আছে।
11 Yesu Kristo ni jiwe ambalo ninyi wajenzi mlilidharau, lakini ambalo limefanywa kuwa jiwe kuu la pembeni.
১১তিনি সেই পাথর যেটি গাঁথকেরা যে আপনারা আপনাদের দ্বারাই অবহেলিত হয়েছিল, যা কোন প্রধান প্রস্তর হয়ে উঠেছে।
12 Hakuna wokovu katika mtu mwingine awaye yote. Kwa maana hakuna jina jingine chini ya mbingu walilopewa watu, ambalo kwa hilo tunaweza kuokolewa.”
১২আর অন্য কারোও কাছে পরিত্রান নেই, কারণ আকাশের নীচে ও মানুষদের মধ্যে দত্ত এমন আর কোনোও নাম নেই যে নামে আমরা পরিত্রান পেতে পারি।
13 Sasa walipoona ujasiri wa Petro na Yohana, na wakagundua kwamba walikuwa ni watu wakawaida wasio na elimu, walishangaa, wakafahamu kwamba Petro na Yohana wamekuwa pamoja na Yesu.
১৩সেদিন পিতর ও যোহনের সাহস দেখে এবং এরা যে অশিক্ষিত সাধারণ লোক এটা দেখে তারা অবাক হয়েছিলেন এবং চিনতে পারলেন যে এঁরা যীশুর সঙ্গে ছিলেন।
14 Kwa sababu walimwona yule mtu aliyeponywa amesimama pamoja nao, hawakuwa na kitu cha kusema dhidi ya hili.
১৪আর ঐ সুস্থ ব্যক্তিটি তাঁদের সঙ্গে দাঁড়িয়ে আছে দেখে তারা তাঁদের বিরুদ্ধে কিছু বলতে পারলো না।
15 Lakini walipokuwa wamekwisha kuwaamuru mitume waondoke mbele ya mkutano wa baraza, walizungumza wao kwa wao.
১৫কিন্তু তারা প্রেরিতদের সভা কক্ষ থেকে বাইরে যেতে আজ্ঞা দিলেন এবং নিজেদের মধ্যে আলোচনা করতে থাকলো
16 Walisema, tutawafanyaje watu hawa? Ni kweli kwamba muujiza wa ajabu umefanyika kupitia wao unajulikana na kila mmoja anayeishi Yerusalemu; hatuwezi kulikataa hilo.
১৬যে এই লোকেদের নিয়ে কি করা যায়? কারণ তারা যে অলৌকিক কাজ করেছিল তা যিরূশালেমের লোকেরা জেনে গিয়েছিল; আমরা তা অস্বীকার করতে পারি না।
17 Lakini, ili kwamba jambo hili lisienee miongoni mwa watu, hebu tuwaonye wasinene tena kwa mtu yeyote kwa jina hili.
১৭কিন্তু এই কথা যেন লোকেদের মধ্যে না ছড়ায়, তাই তারা এদের ভয় দেখিয়ে বলল তারা যেন এই নামে কাউকে কিছু না বলে।
18 Waliwaita Petro na Yohana ndani na kuwaamuru kamwe wasinene wala kufundisha kwa jina la Yesu.
১৮তাই তারা পিতর এবং যোহনকে ভিতরে ডাকলো এবং তাঁদের নির্দেশ করলো কাউকে যেন কিছু না বলে এবং যীশুর নামে শিক্ষা না দেয়।
19 Lakini Petro na Yohana walijibu na kuwaambia, “Kama ni sahihi machoni pa Mungu kuwatii ninyi kuliko Mungu, hukumuni wenyewe.
১৯পিতর ও যোহন উত্তর দিয়ে তাদের বললেন, “ঈশ্বরের কথা ছেড়ে আপনাদের কথা শুনা ঈশ্বরের দৃষ্টিতে উচিত কিনা আপনারা বিচার করুন।
20 Maana sisi hatuwezi kuacha kuyanena mambo ambayo tumeyaona na kuyasikia.”
২০কিন্তু আমরা যা দেখেছি ও শুনেছি তা না বলে থাকতে পারিনা”
21 Baada ya kuwaonya sana Petro na Yohana, waliwaacha waende. Hawakuweza kupata sababu yoyote ya kuwaadhibu, kwa sababu watu wote walikuwa wakimsifu Mungu kwa kile kilichokuwa kimetendeka.
২১পরে তারা পিতর ও যোহনকে আরোও ভয় দেখিয়ে ছেড়ে দিলেন। কারণ লোকের ভয়ে তাঁদের শাস্তি দেবার পেল না কারণ যা করা হয়েছিল তার জন্য সমস্ত লোক ঈশ্বরের গৌরব করছিল
22 Mtu aliyekuwa amepokea muujiza wa uponyaji alipata kuwa na umri zaidi ya miaka arobaini.
২২যে ব্যক্তি এই অলৌকিক কাজের দ্বারা সুস্থ হয়েছিল তিনি কমবেশ চল্লিশ বছরের উপরে ছিলেন।
23 Baada ya kuwaacha huru, Petro na Yohana walikuja kwa watu wao na kuwataarifu yote ambayo makuhani wakuu na wazee walikuwa wamewaambia.
২৩তাদের ছেড়ে দেওয়ার পর তারা নিজেদের সঙ্গীদের কাছে গেলেন এবং প্রধান যাজক ও প্রাচীনরা তাদের যে কথা বলেছিল তা তাদের জানালেন।
24 Walipoyasikia, walipaza sauti zao kwa pamoja kwa Mungu na kusema, “Bwana, wewe uliyeumba mbingu na dunia na bahari na kila kitu ndani yake,
২৪যখন তারা একথা শুনেছিল তারা একসঙ্গে উচ্চস্বরে ঈশ্বরের জন্য বলেছিল, প্রভু তুমি যিনি আকাশমণ্ডল, পৃথিবী, সমুদ্র এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টি কর্তা।
25 wewe ambaye, kwa Roho Mtakatifu, kwa kinywa cha baba yetu Daudi, mtumishi wako, ulisema, “Kwanini watu wa mataifa wamefanya ghasia, na watu wametafakari mambo yasiyofaa?
২৫তুমি তোমার দাস আমাদের পিতা দাউদের মুখ থেকে পবিত্র আত্মার দ্বারা কথা বলেছ যেমন অযিহূদীরা কেন কলহ করল? লোকেরা কেন অনর্থক বিষয়ে ধ্যান করল?
26 Wafalme wa dunia wamejipanga pamoja, na watawala wamekusanyika kwa pamoja dhidi ya Bwana na dhidi ya masihi wake.”
২৬পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়ালো, শাসকেরা একসঙ্গে জমায়েত হলো প্রভুর বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্ত খ্রীষ্টের বিরুদ্ধে;
27 Ni hakika, wote Herode na Pontio Pilato, pamoja na watu wa mataifa na watu wa Israeli, walikusanyika kwa pamoja katika mji huu dhidi ya mtumishi wako mtakatifu Yesu, ambaye ulimpaka mafuta.
২৭কারণ সত্যি যীশু যিনি তোমার পবিত্র দাস যাকে তুমি অভিষিক্ত করেছ, তাঁর বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পীলাত অযিহূদীদেরও এবং ইস্রায়েলের লোকদের সঙ্গে মিলিত হয়েছিল,
28 Walikusanyika kwa pamoja kufanya yote ambayo mkono wako na mapenzi yako yaliyaamuru tangu awali kabla hayajatokea.
২৮যেন তোমার হাতের ও তোমার জ্ঞানের দ্বারা আগে যে সমস্ত বিষয় ঠিক করা হয়েছিল তা সম্পন্ন করে।
29 Sasa, Bwana, yaangalie matisho yao, na ukawajaalie watumishi wako kulinena neno lako kwa ujasiri wote. Ili
২৯আর এখন হে প্রভু তাদের ভয় প্রদর্শনের প্রতি দেখো; এবং তোমার এই দাসেদের দৃঢ় সাহসের সঙ্গে তোমার কথা বলার শক্তি দাও, রোগ ভালো হয় তাই আশীর্বাদ করো;
30 kwamba unaponyosha mkono wako kuponya, ishara na maajabu viweze kutokea kupitia jina la mtumishi wako mtakatifu Yesu.”
৩০আর তোমার পবিত্র দাস যীশুর নামে যেন চিহ্ন ও আর্শ্চয্য কাজ সম্পূর্ণ হয়।
31 Walipomaliza kuomba, eneo ambalo walikusanyika kwa pamoja likatikiswa, na wote wakajazwa na Roho Mtakatifu, na walinena neno la Mungu kwa ujasili.
৩১তারা যে স্থানে একত্র হয়ে প্রার্থনা করেছিলেন সেই মুহূর্তে সেই জায়গায় কেঁপে উঠেছিল এবং তাঁরা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হলেন ও সাহসের সঙ্গে ঈশ্বরের বাক্য প্রচার করতে থাকলেন।
32 Idadi kubwa ya wale walioamini walikuwa na moyo mmoja na roho moja: na hakuna hata mmoja wao aliyesema kwamba chochote alichomiliki kilikuwa cha kwake mwenyewe; badala yake walikuwa na vitu vyote shirika.
৩২আর যে বহুলোক যারা বিশ্বাস করেছিল, তারা এক হৃদয় ও এক প্রাণের বিশ্বাসী ছিল; তাদের একজনও নিজের সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলত না, কিন্তু তাদের সব কিছু সর্ব সাধারণের থাকত।
33 Kwa nguvu kubwa mitume walikuwa wakiutangaza ushuhuda wao kuhusu ufufuo wa Bwana Yesu, na neema kubwa ilikuwa juu yao wote.
৩৩আর প্রেরিতরা খুব ক্ষমতার সঙ্গে প্রভু যীশুর পুনরুত্থান বিষয়ে সাক্ষ্য দিতেন এবং তাদের সকলের ওপরে মহা অনুগ্রহ ছিল।
34 Hapakuwa na mtu yeyote miongoni mwao aliyepungukiwa na mahitaji, kwa sababu watu wote waliokuwa na hati za viwanja au nyumba, waliviuza na kuleta pesa ya vitu waliyokuwa wameuza
৩৪এমনকি তাদের মধ্যে কেউই গরিব ছিল না; কারণ যারা জমির অথবা ঘর বাড়ির অধিকারী ছিল, তারা তা বিক্রি করে সম্পত্তির টাকা আনতো
35 na kuviweka chini ya miguu ya mitume. Na mgawanyo ulifanywa kwa kila muumini, kulingana na kila mmoja alivyokuwa na hitaji.
৩৫এবং তারা প্রেরিতদের পায়ের কাছে রাখতো, পরে যার যেমন দরকার তাকে তেমন দেওয়া হত।
36 Yusufu, mlawi, mtu kutoka Kipro, alipewa jina la Barnabasi na mitume (hiyo ikitafasiriwa, ni mwana wa faraja).
৩৬আর যোষেফ যাকে প্রেরিতরা বার্ণবা নাম দিয়েছিলেন অনুবাদ করলে এই নামের মানে উৎসাহদাতা, যিনি লেবীয় ও সেই ব্যক্তি যিনি কুপ্র দ্বীপে থাকেন,
37 Akiwa na shamba, aliliuza na akaleta fedha, akaziweka chini ya miguu ya mitume.
৩৭তার এক টুকরো জমি ছিল, তিনি তা বিক্রি করে তার টাকা এনে প্রেরিতদের চরণে রাখলেন।

< Matendo 4 >